Kunal Ghosh Information on directory about Gandhiji: মহাত্মা গান্ধীকে নিয়ে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিহাস, গবেষণা ও স্মৃতিচর্চায় যুক্ত প্রতিষ্ঠানগুলিকে এক ছাতার তলায় আনতে জাতীয় স্তরে তৈরি হচ্ছে বিশেষ ডিরেক্টরি। বেলেঘাটার গান্ধী আশ্রমও সেই উদ্যোগে অন্তর্ভুক্ত হতে চলেছে বলে সূত্রের খবর।
মহাত্মা গান্ধীকে নিয়ে যে সব প্রতিষ্ঠান কাজ করছে, তাদের একটি জাতীয় স্তরের ডিরেক্টরি প্রকাশিত হতে চলেছে। গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি এর উদ্যোগ নিয়েছে। এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এঁদের তরফ থেকে ভাইস চেয়ারম্যান বিজয় গোয়েল চিঠি লিখেছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে, যিনি এখন বেলেঘাটার বিধায়ক। কুণাল বেলেঘাটার গান্ধী আশ্রমের বর্তমান অবস্থা এবং দায়িত্বপ্রাপ্তদের বিষয়ে জানিয়েছেন গোয়েলকে। সঙ্গে পরের ধাপে এর ইতিহাস ও অতীত, বর্তমানের নানা ছবি পাঠিয়েছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী চাইছেন সারা দেশে এমনকি বিশ্বেও গান্ধীজিকে নিয়ে ইতিহাস, গবেষণাধর্মী কাজ করছে, এমন সংগঠনগুলির ডিরেক্টরি প্রকাশ করতে। এখানেই বেলেঘাটায় মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত ভবন ও সংগঠনটি অন্তর্ভুক্ত হতে চলেছে।

#KunalGhosh #Gandhiji #MahatmaGandhi #GandhiDirectory #GandhiSmriti #GandhiAshram #BeleghataGandhiAshram #GandhiResearch #GandhiHistory











