Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

লিভ-ইন সম্পর্কের তিক্ততার বলি অবলা পোষ্যরা! যাদবপুরের ঘটনায় কী বললেন দেবলীনা দত্ত?

শম্পা পাল
Published On: নভেম্বর 15, 2026 4:43 অপরাহ্ন
Jadavpur Pet Dog Cruelty case as actress and animal lover Debleena Dutt reacts to alleged abuse and killing of pet dogs

Jadavpur Pet Dog Cruelty: দক্ষিণ কলকাতার যাদবপুরের বিক্রমগড়ে পোষ্য কুকুরদের উপর নৃশংস অত্যাচার ও হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত। তাঁর অভিযোগ, লিভ-ইন সঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত ক্ষোভ থেকেই ওই যুবক পোষ্য কুকুরগুলির উপর প্রতিশোধমূলক অত্যাচার চালিয়েছেন।

দেবলীনার দাবি, অভিযুক্ত যুবক নিজেই নাকি জানিয়েছেন, তাঁর বান্ধবী টাকা নিয়ে তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। সেই রাগ থেকেই তিনি পোষ্যদের উপর অত্যাচার করেন। দেবলীনা আরও অভিযোগ করেছেন, একটি কুকুরের গলায় ফাঁস লাগিয়ে এবং মাথায় আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে। এমনকী, আরও দু’টি পোষ্যকেও গরম জল দিয়ে মারার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। যদিও এই অতিরিক্ত অভিযোগগুলির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হল? (Jadavpur Pet Dog Cruelty)

ঘটনার খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ অভিযুক্ত যুবক সঞ্জীব ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পোষ্যের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেবলীনা দত্ত নিজের ফেসবুকেও একটি ভিডিয়ো পোস্ট করে ঘটনার কথা তুলে ধরেছেন। তাঁর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন অন্যান্য পশুপ্রেমীরাও।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর থানায় পৌঁছন অভিনেত্রী তথা টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারীও। পশুপ্রেমীরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও জানানো হয়েছে বলে দেবলীনা দত্ত দাবি করেছেন।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now