Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Met Gala 2024: পুরো ১০ হাজার ঘন্টা ধরে তৈরি হল ইশার মেট গালা আউটফিট! কী এই পোশাকের বিশেষত্ব?

রিমিতা রায়
Published On: মে 7, 2024 5:23 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

Met Gala 2024: এক দুই নয়, পুরো ১০ হাজার ঘন্টা ধরে তৈরি হল ইশা আম্বানির মেট গালার আউটফিট‌‌। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মুকেশ কন্যার মাত্র একটা আউটফিট করতেই সময় লাগল পুরো ১০ হাজার ঘন্টা। জানেন এই পোশাকের বিশেষত্ব কী? মুকেশ কন্যার এই পোশাকের দামটাই বা কত? মেট গালার অনুষ্ঠানে কী এমন পরেছিলেন ইশা আম্বানি?

 

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় রাতে নজর কাড়লেন দুই ভারতীয় নারী। কিম কার্ডিশিয়ান, জেনিফার লোপেজদের ভিড়ে ‘আলিয়া’ এবং ‘ইশা’র পোশাকের ভারতীয় ছোঁয়া এখন টক অফ দ্য ইন্টারনেট। মেট গালার মঞ্চে শাড়ি আর ফুলের সাজে ভারতীয় সংস্কৃতিকে মেলে ধরলেন এই দুই নারী। যার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ইশার শাড়ি গাউনটি। এককথায় ‘The Garden of Time’ থিমে মুকেশ কন্যার শাড়ি স্টাইল গাউনটি ছিল অত্যাশ্চর্য। জানেন কী এমন রয়েছে এই পোশাকে?

 

অনেকে ভাবতেই পারেন যে, তিনি হচ্ছেন ইশা আম্বানি। তার পোশাক নিয়ে তো আলোচনা হবেই। এ আর নতুন কী? তবে এবারের ব্যাপারটা ঠিক তেমনটা না। রাহুল মিশ্রর ডিজাইন করা এই গোল্ডেন গাউনটি সত্যিই নজরকাড়ার মত। বিশেষ করে গাউনের সাথে শাড়ির ফিউশনের তারিফ না করে পারা যায়না। এক ঝলক দেখলে মনে হবে, যেন কোনো ফুলের বাগান। যে বাগানের মধ্যে ভেসে বেড়াচ্ছে প্রজাপতি এবং ড্রাগনফ্লাই। আর সেই বাগানের মালকিন ইশা যেন কোনও স্বপ্নে দেখা রাজকন্যা।

 

ইশার এই শাড়ি গাউনের উপর ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির জীবনচক্রকে। শোনা যাচ্ছে, এই গোটা পোশাকটিই নাকি হাতে বোনা। একাধিক দক্ষ শিল্পীর অক্লান্ত পরিশ্রমের ফল এই শাড়ি গাউন। পোশাকটিতে রয়েছে নকশি, জরদৌসি ও অ্যাপ্লিকের কাজ। খবর তো এটাও যে, ইশার এই একটি পোশাক তৈরী করতে সময় লেগেছে প্রায় ১০ ঘন্টারও বেশি। তাহলেই ভাবুন কতটা পরিশ্রম রয়েছে এই একটা শাড়িতে? যদিও এই পোশাকের দাম এখনও জানা যায়নি, তবে সংশ্লিষ্ট মহল বলছে, কয়েক কোটি টাকার হতে পারে ইশার এই পোশাকের দাম।

 

পোশাকের পাশাপাশি এইদিন নজর কেড়েছে মুকেশ কন্যার সাজগোজও। খুব বেশি অ্যাকসেসরিজের দিকে ঝোঁকেননি তিনি। তার হাতে ছিল শাড়ি-গাউনের সাথে মানানসই একটি জেড ক্লাচ ব্যাগ। এছাড়াও ইশার হাতে ছিল পদ্ম আঁকা ব্রেসলেট, তোতা পাখির মত কানের দুল এবং গলায় ছিল ফুল আঁকা একটি চোকার। সেই সাথে গোলাপি লিপস্টিক এবং গাঢ় মাসকারায় ইশার লুক যেন আরও খোলতাই হয়েছে। এককথায় বলাই যায় যে, রক্ত মাংসের মানুষ নয়, সোম-সন্ধ্যায় ইশা যেন হয়ে উঠেছিলেন কোনও রূপকথার পরী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now