Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বিদেশিদের জন্য ভারতের দরজা খুলে দিল মোদি সরকার! ভিসার নিয়মে বড় বদল

রণিতা সাহা
Published On: নভেম্বর 12, 2026 5:12 অপরাহ্ন

India New Visa Rules 2026: বিদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ভিসার আবেদনপত্র থেকে প্রায় ৭০ শতাংশ ফিল্ড কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, ভিসার ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরির সংখ্যাও কমানো হয়েছে। পর্যটন, চিকিৎসা, ব্যবসা থেকে শুরু করে পড়াশোনা, একাধিক ক্ষেত্রে বিদেশিদের ভারতে আসার পথ আরও সহজ করতে চাইছে মোদি সরকার। নতুন এই ভিসা ব্যবস্থা চলতি বছরের শেষ থেকেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এতদিন ভারতের ভিসার আবেদন করতে বিদেশিদের মোট ১৩টি ক্যাটেগরির মধ্যে নির্দিষ্ট বিভাগ বেছে নিতে হত। নতুন নিয়মে সেই সংখ্যা কমিয়ে ৯ করা হয়েছে। একইসঙ্গে সাব ক্যাটেগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। আবেদনপত্রের বিভিন্ন বিভাগেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রের দাবি, উন্নত দেশগুলির ভিসা ব্যবস্থা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি নাগরিকদের আবেদন করার সময় কমবে। ভিসা পাওয়ার প্রক্রিয়াও আরও সহজ হবে।

টুরিস্ট ভিসার বদলে চালু হচ্ছে ভিজিটর্স ভিসা (India New Visa Rules 2026)

নতুন ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে টুরিস্ট ভিসার ক্ষেত্রে। এতদিন ভারতে ঘুরতে আসার জন্য বিদেশিদের টুরিস্ট ভিসা নিতে হত। এবার সেই ভিসার নাম বদলে রাখা হচ্ছে ‘ভিজিটর্স ভিসা’। শুধু পর্যটন নয়, এই ভিসার আওতায় ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা এবং স্বল্পমেয়াদি শিক্ষার সুযোগ ও থাকবে। নতুন ভিজিটর্স ভিসাকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হল ভি-১ (V-1) ভিজিটর্স ভিসা। এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন। এই সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ এবং দেশ ছাড়ার সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি চিকিৎসা এবং ব্যবসায়িক বৈঠকের জন্যও এই ভিসা দেওয়া হবে। দ্বিতীয় কথা হল ভি-২ (V-2) ভিজিটর্স ভিসা। এই ভিসার মেয়াদ এক বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে। আবেদনকারীর প্রয়োজন এবং পরিস্থিতি বিবেচনা করে ভিসার মেয়াদ নির্ধারণ করা হবে।

চিকিৎসা ও পড়াশোনার ক্ষেত্রেও বদল (India New Visa Rules 2026)

বিদেশি নাগরিকদের চিকিৎসার জন্য মেডিক্যাল ভিসার নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে ভারতে আয়ুষ চিকিৎসা করাতে আসা বিদেশিদের জন্য আলাদা বিভাগ রাখা হবে। এর ফলে আয়ুর্বেদ-সহ বিভিন্ন আয়ুষ চিকিৎসার জন্য ভারতে আসার প্রক্রিয়া আরও সহজ হবে।পাশাপাশি বিদেশি পড়ুয়াদের আকৃষ্ট করতে স্টুডেন্ট ভিসার নিয়মও সরল করা হচ্ছে। কেন্দ্রের লক্ষ্য, আরও বেশি বিদেশি পড়ুয়া যাতে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার সুযোগ পান।

ব্যবসা ও বিনিয়োগে জোর কেন্দ্রের (India New Visa Rules 2026)

নতুন ভিসা ব্যবস্থায় বিজনেস ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এই ভিসাকে মূলত দু’টি ভাগে রাখা হচ্ছে। বিদেশি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা যাতে সহজে ভারতে আসতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের আশা, ভিসার নিয়ম সহজ হলে ভারতে বিদেশি বিনিয়োগ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়বে।

১৩টি ক্যাটেগরি কমে হচ্ছে ৯ (India New Visa Rules 2026)

নতুন নিয়মে ভারতীয় ভিসার আবেদনপত্রে মোট ৯টি ক্যাটেগরি থাকছে। সেগুলি হল বিজনেস, ডিপ্লোম্যাটিক, ওয়ার্ক, জার্নালিস্ট, মেডিক্যাল, অফিশিয়াল, স্টুডেন্ট, ভিজিটর এবং মিসেলেনিয়াস। আগে যেখানে ৪৯টি সাব ক্যাটেগরি ছিল, এখন তা কমে দাঁড়াচ্ছে ২৩-এ। পাশাপাশি আবেদনপত্রে পূরণ করতে হওয়া ফিল্ডের সংখ্যা প্রায় ৭০ শতাংশ কমানো হয়েছে।

সব মিলিয়ে বিদেশিদের জন্য ভারতের ভিসা ব্যবস্থা আরও সহজ এবং সুবিধাজনক করতে চাইছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম চালু হলে পর্যটন, চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসার প্রয়োজনে বিদেশিদের ভারতে আসার ক্ষেত্রে আগের তুলনায় কম ঝক্কি পোহাতে হবে। চলতি বছরের শেষের দিকে এই নতুন ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

“বিদেশিদের জন্য ভারতের দরজা খুলে দিল মোদি সরকার! ভিসার নিয়মে বড় বদল”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করা বন্ধ রয়েছে।