Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ICSE and ISC Exams 2024: আইসিএসই এবং আইএসসি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, বিজ্ঞপ্তি প্রকাশ করল বোর্ড

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 8, 2023 12:27 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

ICSE and ISC Exams 2024: আইএসসি ও আইএসসিই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল বোর্ড। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসসির পরীক্ষা। আইএসসির পরীক্ষা শুরু দুপুর ২টোয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত। শেষ হবে ৩ এপ্রিল বুধবার। অন্যদিকে, আইসিএসই-র পরীক্ষা শুরু ২১ ফেব্রুয়ারি। আইসিএসই-র পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়, চলবে দুপুর ১টা পর্যন্ত। শেষ হবে ২৮ মার্চ। ফলঘোষণা হবে মে মাসে। পরীক্ষার সূচি www.cisce.org- ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন।

চলতি বছর আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের পাশের হার ছিল বেশি। যেখানে ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ। সেখানে মেয়েদের পাশের হার ছিল ৯৯.২১ শতাংশ। জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ এ ফল বেরনোর চার দিনের মধ্যে পরীক্ষার্থীরা রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। ফল বেরোনোর ৬০ দিন অবধি উত্তরপত্রগুলি বোর্ড সংরক্ষণ করে রাখবে। তার পরেই তা নষ্ট করে ফেলা হবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি এগিয়ে এনেছে। কারণ আগামী বছরের লোকসভা ভোট রয়েছে। পরীক্ষার রুটিনও তারা দিয়ে দিয়েছে। কিন্তু সিআইএসসিই সময়সূচি না ঘোষণা করায় শিক্ষক থেকে শুরু করে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। অবশেষে ICSE and ISC Exams ২০২৪ এর পরীক্ষার রুটিন ঘোষণা করার অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচলেন অভিভাবকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now