Annual Health Checkup: শরীরে কোন রোগ বাসা বাঁধছে আপনি টেরও পাবেন না!ব্যস্ত জীবনে তা দেখেও এড়িয়ে যাওয়া হয় অনেক সময়েই। পরবর্তীতে সেই সব ছোটখাটো উপসর্গও জটিল রোগ হয়ে ধরা পড়ে। তাই সুস্থ থাকতে এবং যে কোনও রকম জটিল রোগ ও মারণ ব্যাধি থেকে বাঁচতে নির্দিষ্ট বয়সের পরেই কিছু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা।
প্রিভেন্টিভ স্ক্রিনিং জরুরি (Preventive Health Checkup Screening )
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের প্রতিরোধমূলক পরীক্ষা বা প্রিভেন্টিভ স্ক্রিনিং করানো অত্যন্ত জরুরি। এমনই মত গবেষকদের। তাঁরা জানাচ্ছেন দক্ষিণ এশিয়ার দেশগুলিতে অনেক কম বয়সে হার্টের রোগ, ডায়াবিটিস, প্রস্টেটের সমস্যা হতে পারে। মহিলাদের হরমোনজনিত রোগও দেখা দিতে পারে। তাই সচেতন থাকা জরুরি।
৩০ পেরোলে এই বিষয়ে সাবধান হন (Health Checkup After 30)
বয়স ৩০ পেরোলে সবচেয়ে আগে ফাস্টিং ব্লাড সুগার ও এইচবিএ১সি পরীক্ষা করানো জরুরি। প্রি-ডায়াবেটিক কি না, তা ধরা পড়বে এই পরক্ষায়।লিপিড প্রোফাইল বা কোলেস্টেরলের পরীক্ষা করা জরুরি। এতে হৃদ্রোগ থেকে সুরক্ষিত থাকা যাবে। বিশেষজ্ঞরা বলছেন এরপর নজর দিতে হবে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই অঙ্গ কিডনি ও লিভারের দিকে। KFT বা Kidney Function Test, Creatinine এবং eGFR পরীক্ষার মাধ্যমে কিডনি কতটা ভালো কাজ করছে, তা বোঝা যায়। LFT বা Liver Function Test লিভারের কার্যক্ষমতা সম্পর্কে ধারণা দেয়।
মহিলাদের বিশেষ করে কোন দিকে নজর রাখতে হবে?(Women’s Health Checkup Screening)
মহিলাদের ক্ষেত্রে বয়স ও ঝুঁকি অনুযায়ী স্তন ও জরায়ুমুখের ক্যানসার পরীক্ষা এবং পুরুষদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রোস্টেট পরীক্ষা গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, সব পরীক্ষা প্রতি বছর করানো বাধ্যতামূলক নয়। বয়স, পারিবারিক ইতিহাস ও শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসক পরীক্ষার তালিকা ঠিক করবেন। কারণ শরীরের যত্ন নেওয়া মানে শুধু অসুস্থ হলে চিকিৎসা নয়, অসুস্থ হওয়ার আগেই সতর্ক হওয়া।
চল্লিশ পেরোলে মহিলাদের ম্যামোগ্রাম টেস্ট করানো খুব জরুরি। স্তন ক্যানসার শনাক্ত করতে এই পরীক্ষা খুবই জরুরি। ম্যামোগ্রাম হল বিশেষ ধরনের এক্স-রে, যা স্তনের কোষের অনিয়মিত বৃদ্ধি হচ্ছে কি না তার রিপোর্ট দিতে পারে। স্তনের ভিতর গজিয়ে ওঠা মাংসপিণ্ড বা টিউমার শনাক্ত করতেও এই পরীক্ষাটি জরুরি।
আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের শিকার এখন অনেকেই। বিশেষ করে, বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। যদি আইবিএস থাকে তা হলে খাদ্যনালিতে টিউমার আছে কি না, তার পরীক্ষা করিয়ে রাখা ভাল। সে জন্য কোলোনোস্কোপি করাতে হবে।
হার্টের রোগ থাকলে নিয়মিত পরীক্ষা করাতে হবে। না হলে ইসিজি, ইকোকার্ডিয়োগ্রাম, করোনারি অ্যাঞ্জিওগ্রাম, করোনারি ক্যালশিয়াম স্কোরিং, ক্ষেত্র বিশেষে এমআরআই করিয়ে রাখা ভাল।











