Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

এইডস নিয়ন্ত্রণে সাফল্য, ‘সুরক্ষিত’ জেলার স্বীকৃতি বীরভূমের

রণিতা সাহা
Published On: নভেম্বর 27, 2026 12:03 অপরাহ্ন

Birbhum HIV Control: এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য পেল বীরভূম। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ‘সুরক্ষিত’ জেলার স্বীকৃতি পেল এই জেলা। আন্তর্জাতিক স্তরে নির্ধারিত ‘৯৫-৯৫-৯৫’ লক্ষ্যমাত্রা পূরণ করেই এই সম্মান অর্জন করেছে বীরভূম। আগামী ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে নয়াদিল্লিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জেলাকে সংবর্ধনা জানাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

সিউড়ি থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর নয়াদিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বীরভূমের জেলাশাসক ধবল জৈন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা এইডস নিয়ন্ত্রণ আধিকারিককে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার তাঁদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

কী এই ৯৫-৯৫-৯৫ লক্ষ্যমাত্রা? (HIV 95-95-95 Target)

এইচআইভি সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আন্তর্জাতিক স্তরে ‘৯৫-৯৫-৯৫’ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনও জেলাকে এই ক্ষেত্রে সুরক্ষিত ঘোষণা করতে হলে তিনটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, সম্ভাব্য এইচআইভি আক্রান্তদের অন্তত ৯৫ শতাংশকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, চিহ্নিত আক্রান্তদের ৯৫ শতাংশকে নিয়মিত চিকিৎসার আওতায় আনতে হবে। তৃতীয়ত, চিকিৎসাধীন ব্যক্তিদের অন্তত ৯৫ শতাংশের শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। এর ফলে তাঁদের থেকে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে।

তিনটি শর্তেই সাফল্য (Birbhum HIV Control Success)

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই তিনটি ক্ষেত্রেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করেছে বীরভূম। এই সাফল্যের স্বীকৃতি হিসেবেই কেন্দ্রের তরফে জেলার হাতে ‘সুরক্ষিত’ তকমা তুলে দেওয়া হচ্ছে। এই স্বীকৃতি এইচআইভি ও এইডস নিয়ন্ত্রণে জেলার স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির কাজের ক্ষেত্রে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now