Govinda Career Decline: অনবদ্য নাচের ছন্দে পুরো বলিউড শাসন করতেন যিনি। আজ সেই গোবিন্দাকে নিয়েই হাজারো বিতর্ক।সিনে দুনিয়ায় এই কথা প্রায় মুখে মুখে শোনা যায়।নিজের সাজানো গোছানো ক্যারিয়ারটা নিজে হাতেই নষ্ট করেছেন চিচি।নব্বইয়ের দশকে প্রেক্ষাগৃহে তাঁর ছবি রিলিজ হওয়া মানেই ছিল হাউসফুল। আজ যদি তিনি একইভাবে অভিনয়ে সক্রিয় থাকতেন,তবে নিঃসন্দেহে শাহরুখ বা সালমান খানের মতোই সাফল্যের শিখরে বিরাজ করতেন।
কিন্তু একঝাঁক ভুল সিদ্ধান্ত পেশাদার জীবনে চরম গাফিলতি কেরিয়ারকে কিনারায় এনে দাঁড়!
আশি ও নব্বইয়ের দশকে অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে রূপালী পর্দায় গোবিন্দার যে রাজকীয় উত্থান ঘটেছিল, তা রূপকথাকেও হার মানায়। ডেভিড ধাওয়ানের সঙ্গে তাঁর একের পর এক সুপারহিট কমেডি ছবি গোটা দেশকে হাসির জোয়ারে ভাসিয়েছিল। পর্দায় তাঁর কমিক টাইমিং এবং নাচের দক্ষতা এখনও বলিউডের অন্যতম সেরা সম্পদ।
বলিউড অভিনেতা গোবিন্দের উত্থান এবং তারকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পেছনে ১৯৮৬ সালের অ্যাকশন-ড্রামা চলচ্চিত্র ইলজাম প্রধান ভূমিকা পালন করেছিল। এটি ছিল তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি, যা বক্স অফিসে ব্যাপক বাণিজ্যিক সফলতা অর্জন করে।
এই ছবির “স্ট্রিট ড্যান্সার” গানটিতে তার অসাধারণ নাচ দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের নজর কাড়ে এবং রাতারাতি তাকে বলিউডের একজন উদীয়মান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে।
একই বছর ১৯৮৬ তার অভিনীত লাভ ৮৬ এবং তান-বদন সিনেমা দুটিও দারুণ ব্যবসা করে, যা ইন্ডাস্ট্রিতে তার অবস্থানকে আরও মজবুত করে তোলে।
পরবর্তীতে নব্বইয়ের দশকে শোলা অর শবনম ১৯৯২ এবং আঁখেন ১৯৯৩ সিনেমার মাধ্যমে কমেডি হিরো হিসেবে তার দ্বিতীয় দফায় এক বিশাল যুগান্তকারী উত্থান ঘটে।
কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছানোর পরেই যেন ছন্দপতন শুরু হয়। শুটিংয়ে নিয়মিত দেরি করে আসা, এক দিনে একের বেশি ছবিতে অহেতুক প্রতিশ্রুতি দেওয়া এবং যুগের সাথে নিজেকে আপডেট করতে না পারা কেরিয়ারের জন্য কাল হয়ে দাঁড়ায়। সময়ের সাথে সাথে পরিচালকরা তাঁর এই খামখেয়ালি আচরণের জন্য মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন, আর এভাবেই এক বিশাল সাম্রাজ্যের পতন ঘটে।
পেশাগত পতনের পাশাপাশি গোবিন্দার ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জনও বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। বিবাহিত জীবন শুরু করার পর থেকেই একের পর এক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। নব্বইয়ের দশকে নীলম কোঠারি এবং পরবর্তীতে রানি মুখার্জির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের চর্চা বলিপাড়ায় বহুল চর্চিত বিষয় ছিল। এমনকি রানী মুখার্জির সঙ্গে ঘনিষ্ঠতার জন্য তাঁর দাম্পত্য জীবন একসময় চরম সংকটের মুখে পড়েছিল।
বর্তমানে বয়স ষাটের কোঠা পার করলেও গোবিন্দাকে কেন্দ্র করে বিতর্কের অবসান ঘটেনি।
সাম্প্রতিক সময়ে নিজের চেয়ে বয়সে অনেকটাই ছোট এক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে নতুন করে তুমুল গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এক বিশেষ রিয়েলিটি শো এবং মিউজিক ভিডিওর শুটিং চলাকালীন তাঁদের এই ঘনিষ্ঠতা তৈরি হয়। যার ফলে দীর্ঘদিনের স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর বিবাহিত জীবনে নতুন করে তীব্র টানাপোড়েন ও অশান্তি তৈরি হয়েছে। একসময়ের পর্দা কাঁপানো তারকার কেরিয়ারের পতন এবং ব্যক্তিগত জীবনের এই একের পর এক ঝড় সত্যিই প্রতিটি বলিউড প্রেমীর মনকে ভারী করে তোলে।
বলিউড অভিনেতা গোবিন্দার সাথে বর্তমানে নবাগতা অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের নাম জড়ানোর পর থেকে বিতর্ক আরো বেড়েছে।
#Govinda #GovindaMovies #Bollywood #BollywoodStardom #FilmCareer











