Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Pushpa Actor Controvery: প্রেমিকার আত্মহত্যার জেরে FIR, গ্রেফতার ‘পুষ্পা’’-র অভিনেতা!

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 7, 2023 2:48 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Pushpa Actor Controvery: তরুণীর আত্মহত্যার জেরে FIR, গ্রেফতার ‘পুষ্পা’ অভিনেতা। ‘পুষ্পা’ ছবিতে অভিনেতা অল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ ভাণ্ডারি। অভিনেতার বিরুদ্ধে হেনস্থা, অত্যাচারের অভিযোগ দায়ের করলেন তাঁর প্রেমিকার বাবা। অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের (Hyderabad) পাঞ্জাগুট্টা থেকে গ্রেফতার করা হয় এই অভিনেতাকে। তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর জগদীশকে জেল হেফাজতের রাখার নির্দেশ দেওয়া হয় বলে খবর। মৃত তরুণীর বাবার দাবি, অভিনেতার অত্যাচারেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর মেয়ে। হেনস্থা, অত্যাচার, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন এই তরুণী। বেশ অনেক দিন হল তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেতা জগদীশ ও ওই তরুণী।

উল্লেখ্য, জগদীশ প্রতাপ ভাণ্ডারি একজন ভারতীয় অভিনেতা যিনি তেলেগু চলচ্চিত্রে বিশিষ্টভাবে কাজ করেন। তিনি ২০১৮ সালে অবন্তী সিনেমার নিরুদ্যোগা নাটুলু দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং রাজ রাচাকোন্ডার মাল্লেশাম এবং জর্জ রেড্ডি এবং পালাসা ১৯৭৮- এ দেখা গিয়েছিল। ২০২১ সালের চলচ্চিত্র পুষ্প: দ্য রাইজ-এ কেশভার ভূমিকায় তাকে দেশব্যাপী পরিচিতি এনে দেয়।

video custody : NTV Telugu

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now