।। প্রথম কলকাতা ।।
Gym Fatigue: জিম থেকে ফিরে খুব ক্লান্ত লাগে? শরীর চাঙ্গা করতে কি কি খাওয়া প্রয়োজন জানা আছে? দীর্ঘ ক্ষণ শরীরচর্চা করে হাঁপিয়ে ওঠেন অনেকেই। তাই ফিটনেস বজায় রাখার জন্য জিম বা শরীর চর্চা যেমন দরকার, তেমনই দরকার ঠিকঠাক খাবার খাওয়া। তা না হলে কিন্তু দুর্বল হয়ে যাবে আপনার শরীর। জিম করার পর কি কি খাওয়া উচিত সেই নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন সেটাই আপনাদের জানাবো।
তরমুজ খাওয়া মাস্ট। জিমের পরে দেহে জলের ঘাটতি মেটাতে তরমুজ খেতে পারেন। এই ফলে রয়েছে অনেকটা পরিমাণে জল। এছাড়া এতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড দেহে ব্লাড সাকুর্লেশন বাড়িয়ে দেয়। এই কারণে কোষে কোষে শক্তির সঞ্চার ঘটে। মিটে যায় শারীরিক ক্লান্তি। প্রসঙ্গত, তরমুজের জুস খেলেও এক্ষেত্রে উপকার মিলবে। এই জুস খাওয়ার পরপরই পেশিতে দ্রুত শক্তি ফেরে। মাসল রিকভারি হতে সময় লাগে না। তাই জিমের পর তরমুজ খাওয়া চাই।
ফ্যাটি ফিশেও ভরসা রাখতে পারেন। জিম করার পর বিদেশি সামুদ্রিক মাছ খেতেও পারেন। এক্ষেত্রে স্যালমন, টুনা, সার্ডিনের মতো মাছ কিনে আনুন। তারপর অল্প তেলে ভাঁপে ভাঁপে রান্না করতে হবে। মনে রাখবেন, এই ধরনের মাছে রয়েছে প্রোটিনের ভাণ্ডার। তাই এই ধরনের মাছ খেলে দ্রুত পেশির জোর বাড়ে। এছাড়া এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের প্রদাহ কমায় এবং পেশির বিকাশে সাহায্য করে।
বেদানার রসও কিন্তু দারুণ কার্যকরী।বেদানার মিষ্টি স্বাদ মন মোহিত করে তোলে। তবে শুধু এর স্বাদ নয়, এর গুণও কিন্তু অনন্য। এই ফলে রয়েছে পলিফেনলসের ভাণ্ডার। এই উপকারী উপাদানটি মাসল রিকভারিতে সাহায্য করে। তাই জিম শেষে একটা গোটা বেদানা খাওয়ার চেষ্টা করুন। এছাড়া মন চাইলে বেদানার জুস করেও খেতে পারেন। এই জুস খেলে দেহে জলের ঘাটতিও মেটে, পাশাপাশি মেলে পুষ্টির ভাণ্ডার। তবে বেদানার জুসে আলাদা করে চিনি মেশানোর ভুল করবেন না।
হাতের সামনে থাকা একটি অত্যন্ত উপকারী সবজি হল বিট। এতে রয়েছে ডায়েটরি নাইট্রেটস। এই ডায়েটরি নাইট্রেটস কিন্তু পেশির সক্ষমতা কয়েকগুণ বাড়াতে পারে। এমনকী দ্রুত কেটে যায় দৈহিক ক্লান্তি। এছাড়া এই সবজিতে আছে ভিটামিন-এর ভাণ্ডার। তাই দেহে এই ভিটামিনের ঘাটতি মেটাতেও এর জুড়ি মেলা ভার। প্রসঙ্গত, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে চোখের একাধিক সমস্যা এড়াতে বিটের কোনও জুড়ি নেই।
জিম থেকে এসে ডিম খেতে পারেন। ডিমে রয়েছে ফাস্ট ক্লাস প্রোটিন। এই প্রোটিন দেহ সহজেই গ্রহণ করে নিতে পারে। ফলে দ্রুত মাসল রিকভারি হয়। তবে এক্ষেত্রে গোটা ডিমের বদলে ডিমের সাদা অংশ খেতে হবে। আপনার শরীরে চাহিদা অনুযায়ী জিমের পর ২টি থেকে ৪টি ডিম খেতে পারেন। তবে আপনার জন্য কতগুলি ডিম খাওয়া ঠিক হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
জিনের পর এই খাবারগুলি খেলে আপনার শরীরে আর ক্লান্তি ভাব আসবে না। শরীর থাকবে একদম সুস্থ সবল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

