Tomato side effects: এই মানুষগুলি ভুলেও খাবেন না টমেটো, জানুন কারণ

।।প্রথম কলকাতা।।

Tomato side effects : টমেটো খেতে আমরা প্রত্যেকেই ভালবাসি। শীতকাল মানেই টমেটো। টমেটোকে নানান ভাবে ব্যবহার করা হয়। তবে সব ক্ষেত্রেই টমেটো ভালো এমনটাও কিন্তু নয়। তাই সতর্কতার প্রয়োজন রয়েছে। টমেটো একটি ভালো খাবার । এই খাবারে রয়েছে নানান ভিটামিন, খনিজ, অ্যান্টি অক্সিডেন্ট থেকে শুরু করে নানান উপাদান। এই সবজি আপনি খেতেই পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সবজি নিয়মিত খেতে গিয়ে অনেকে অসুস্থ হচ্ছেন।

শরীরের বিভিন্ন স্টোন অনেকের হয়।দেখা গিয়েছে যে ক্যালসিয়াম অক্সালেট খুব বেশি পরিমাণে থাকে টমেটোতে। এবার এই উপাদানের কারণে হতে পারে স্টোন। গলব্লাডার থেকে শুরু করে কিডনি স্টোন বৃদ্ধি পায়। তাই এই বিষয়টি মাথায় রাখা ভালো। জয়েন্টে ব্যথা হয় অনেকের।তবে টমেটো খেলে পিউরিন বাড়ে। ফলে বৃদ্ধি পায় ইউরিক অ্যাসিড। তাই গাইট রোগী খাবেন না এই টমেটো।

 

পেটের সমস্যা থাকলে আপনি টমেটো খাবেন না। টমেটো অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দেয়। এমনকি দ্রুত গ্যাসের জটিলতা বাড়াতে পারে। তাই পেটের অসুখ থাকলে অবশ্যই এই সবজি এড়িয়ে চলুন। টমেটো এমনিতে খুব ভালো তবে ডায়রিয়া হলে এই সবজি খাবেন না। সেক্ষেত্রে এই অসুখের সময় এই টমেটো নানান জটিলতা তৈরি করতে পারে। আসলে সালমোনেললা ব্যাকটেরিয়ার কারণে অনেকের ডায়রিয়া হয়।আর টমেটো এক্ষেত্রে সমস্যা তৈরি করে। আবার পাতলা পায়খানা হলে এই খাবার থেকে দূরে যেতে হবে। তবেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। কিছু মানুষের এলার্জির সমস্যা থাকে। সেক্ষেত্রে ভিটামিন সি সমৃদ্ধ টমেটো খেলেও অনেকে জটিলতা দেখা যায়। এই মানুষগুলিকে অবশ্যই এড়িয়ে যেতে হবে টমেটো। তবেই ভালো থাকতে পারবেন।

 

 

Exit mobile version