Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বাবার সাথে ক্যাটারিংয়ের কাজ করতেন! সেই দীপকই আজ বাঙালির প্রিয় সুপারস্টার দেব

তামান্না দাশগুপ্ত
Published On: অক্টোবর 2, 2026 9:08 অপরাহ্ন
Dev Struggle Story showing Tollywood superstar Dev and his journey from catering work to cinema

Dev Struggle Story: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের সেই ছেলে টাই আজ টলিউডের সুপারস্টার দেব।আজ যে দেবকে নিয়ে এত ক্রেজ।এই ছেলেটাই একদিন দুটো টাকার জন্য ক্যাটারিং এর থালা বাসন মেজেছেন। তবে বড় হওয়ার একটা খিদে তাগিদ বরাবর ছিল তার মধ্যে।মুম্বাইয়ে তার বাবার কাজের সূত্রে ইন্ডাস্ট্রির কাছাকাছি আসা।তারপর থেকে চেষ্টা চালিয়ে গেছেন শুধু একটা সুযোগের অপেক্ষায়।

আজ যার নাম শুনলেই প্রেক্ষাগৃহে সিটি বাজে, যার একটা হাসিতে হাজারো অনুরাগীর হৃদয় মেতে ওঠে, তার লড়াইয়ের সূচনাটা ছিল এক্কেবারে অন্যরকম। মুম্বইয়ের এক সাধারণ ক্যাটারিং ব্যবসায়ী বাবার ছেলে ছিলেন দীপক অধিকারী। বাবা যখন অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করতেন বা এঁটো থালাবাসন মাজতেন, তখন বাবার পাশে দাঁড়িয়ে থালা ধুয়ে দিতেন এই ছেলেটিই।

মুম্বাইয়ের বান্দ্রার পুরস্তম হাইস্কুল থেকে তিনি পড়াশোনা শেষ করেন। এরপর পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। চলচ্চিত্রে আসার আগে দেবকে অনেক লড়াই করতে হয়েছে। মুম্বাইতে তাঁর বাবার কাজের সুবাদে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছাকাছি আসেন। এমনকি তিনি সেটে টুকিটাকি কাজ, গ্রোসারি আনা এবং খাবার পরিবেশনের মতো কাজও করেছেন।

অভাব ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু চোখের কোণে লুকিয়ে ছিল আকাশ ছোঁয়ার অদম্য স্বপ্ন। সেই কঠিন বাস্তব আর লড়াইয়ের আগুনকে জ্বালানি করেই ক্যাটারিংয়ের ধোঁয়াটে রান্নাঘর থেকে রূপালী পর্দার রাজপ্রাসাদে দেবের আগমন।ভাগ্যের চাকা ঘুরাতে মেকআপ রুমের ব্যাকস্টেজ থেকে শুরু করে ছোটখাটো কাজ, সবই করতে হয়েছে তাঁকে। কিন্তু যে ছেলের চোখে জেদ থাকে, তাকে কি আর আটকে রাখা যায়?

২০০৬ ‘অগ্নিশপথ’ ছবির মাধ্যমে যখন তিনি বড় পর্দায় পা রাখলেন, তখন বাংলার দর্শক এক নতুন মুখের মধ্যে খুঁজে পেল নিজের ঘরের ছেলেকে। তারপর ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আই লাভ ইউ’ পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দেবের একের পর এক বাণিজ্যিক সফল ছবি টলিউডের ঝিমিয়ে পড়া বাজারকে চাঙ্গা করে তোলে। শুধু চকচকে নায়ক নয়, অভিনয় আর মেধা দিয়ে নিজেকে নতুন করে ভেঙে গড়েছেন তিনি। প্রযোজক থেকে শুরু করে এখন নিজে পরিচালকের আসনেও বসেছেন। জীবনের প্রতিটা মোড়েই দেব প্রমাণ করেছেন, লড়াই যদি সততার হয়, তবে সাফল্য মেলা স্রেফ সময়ের অপেক্ষা।
দেবের কথা বললে যে রসায়নের কথা না বললেই নয়, তা হলো ‘দেব-শুভশ্রী’ জুটি। এই এক জুটিতেই যেন নব্বই দশকের নস্টালজিয়া আর আধুনিক ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছিল। রূপালী পর্দায় তাঁদের রসায়ন, চোখের ভাষা আর অনস্ক্রিন ভালোবাসা তৎকালীন প্রজন্মকে রীতিমতো প্রেমে পড়তে বাধ্য করেছিল। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া আর পেশাগত জীবনের সময়ের ব্যবধান পেরিয়ে এই জনপ্রিয় জুটি আবারও একসঙ্গে ফিরছে।

বহুল প্রতীক্ষিত ‘দেশু ৭’ ছবির মাধ্যমে দেব এবং শুভশ্রী ফের পর্দা কাঁপাতে চলেছেন। এই ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবেও প্রথমবার আত্মপ্রকাশ করছেন দেব। ছবিটি কিন্তু এখনও রিলিজ হয়নি। বহু দিন পর প্রিয় জুটিকে আবার একসাথে দেখার উন্মাদনা মেটাতে আর মাত্র কটা দিনের অপেক্ষা আগামী ১৬ই অক্টোবর, এই দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন বড় পর্দায় নামছে ‘দেশু ৭’।

জীবনধারা হোক কিংবা কথা বলার ধরন দেব সবসময় মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। ব্র্যান্ডের পোশাক বা কোটি টাকার বিলাসবহুল জীবনযাত্রার পেছনে আসল যে মানুষটা লুকিয়ে আছেন, তিনি আজও সেই বাবার একনিষ্ঠ ছেলে, যিনি জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। বড় তারকা হওয়ার অহংকার কোনোদিন ছুঁতে পারেনি তাঁকে, আর ঠিক এই কারণেই সাধারণ বাঙালি ছেলেমেয়েদের কাছে দেব শুধু একজন তারকা নন, তিনি এক স্বপ্নের প্রতীক। যে স্বপ্ন শেখায় শত প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়েও হার না মেনে কীভাবে নিজের ভাগ্য নিজের হাতে লিখে নিতে হয়।

তামান্না দাশগুপ্ত

তামান্না দাশগুপ্ত

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি (গোবরডাঙ্গা হিন্দু কলেজ) চার বছর সাংবাদিকতার পেশার সাথে যুক্ত। দীর্ঘ চার বছর পলিটিক্যাল, বিনোদন প্রতিবেদন লেখার পাশাপাশি খবর সম্পাদনা করার অভিজ্ঞতা রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now