Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

দিল্লির ক্যাফের ভিতরেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩! ধৃতদের মধ্যে ২ মহিলা

রণিতা সাহা
Published On: নভেম্বর 25, 2026 11:39 পূর্বাহ্ন

Delhi Cafe Gang Rape Case: দিল্লির একটি ক্যাফের ভিতরে পার্টি চলাকালীন ২২ বছর বয়সি এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তরুণীর অভিযোগের ভিত্তিতে মোট ছ’জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পার্টি চলাকালীন ঘটে নির্যাতনের ঘটনা (Delhi Cafe Party)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ওই তরুণী-সহ মোট আট জন উপস্থিত ছিলেন। তরুণীর বয়স ২২ বছর। তিনি কারকারডুমার একটি শপিং মলে কাজ করতেন। অভিযোগ, মূল অভিযুক্ত দু’জনও ওই একই শপিং মলে কাজ করেন। জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ ক্যাফেটি বন্ধ হয়ে যায়। কিন্তু পার্টিতে উপস্থিত এক জনের কাছে ক্যাফের চাবি ছিল বলে অভিযোগ। সেই চাবি ব্যবহার করেই তাঁরা বন্ধ ক্যাফের ভিতরে প্রবেশ করেন। এরপর রাতভর সেখানে পার্টি চলে। উপস্থিত আট জনই মদ্যপান করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

দু’জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ (Rape Allegation Delhi)

তরুণীর অভিযোগ, পার্টি চলাকালীন দু’জন তাঁর উপর যৌন নির্যাতন চালান। শুধু তাই নয়, ওই ঘটনায় আরও চার জন সাহায্য করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ওই দলের দু’জন ঘটনার আগেই সেখান থেকে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, রাত সাড়ে ৩টে নাগাদ পার্টি শেষ করে ক্যাফে থেকে বেরিয়ে যান উপস্থিত ব্যক্তিরা। পরে তরুণী পুলিশের কাছে পুরো ঘটনা জানান।

ছ’জনের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ (Delhi Police Arrest)

মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে মোট ছ’জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন মহিলা। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কীভাবে বন্ধ ক্যাফের ভিতরে এই ঘটনা ঘটল, পার্টিতে উপস্থিত প্রত্যেকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now