Bangladesh Reaction to Sheikh Hasina Return: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার পাঠানোর আবেদনও জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর এই ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বক্তব্য সামনে এসেছে, প্রত্যাবর্তনের পথ মোটেই সহজ নয়। বরং তাঁর দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান বেশ কঠোর। কেউ বলছেন, ফিরতে হলে তাঁকে বন্দি হিসেবেই ফিরতে হবে; কেউ আবার তাঁর জন্য রাষ্ট্রীয় এয়ারক্র্যাফট পাঠানোর আবদারকে নজিরবিহীন এবং অযৌক্তিক বলে কটাক্ষ করেছেন।
পাশাপাশি প্রাক্তন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “তোমরা যদি আওয়ামী লীগকে ধ্বংস করতে চাও, তাহলে শেষ পর্যন্ত তোমরাই ধ্বংস হবে। আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশের মাটির গভীরে প্রোথিত। তারেকের ভারতবিরোধী প্রচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসা থেকে বিরত রাখতে পারবে না। আমরা কেবল জনগণের শক্তির ওপরই নির্ভর করি।”
২৪ নভেম্বর মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইচ্ছা নিয়ে কড়া মন্তব্য করেন। একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও তাঁর জন্য উড়োজাহাজ পাঠানোর দাবির তীব্র সমালোচনা করেন। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্যেও উঠে এসেছে, শেখ হাসিনা বাংলাদেশের যে জায়গাতেই যান না কেন, তাঁকে গ্রেফতারের মুখে পড়তে হবে। ১৬ ডিসেম্বরের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কী বার্তা সামনে এল, তা নিয়েই এখন আলোচনা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা দেশে ফিরে রায়ের বিরুদ্ধে আপিল করতেন।” তাঁর আরও বক্তব্য, দেশের মানুষ মনে করে, এখনও কেউ না কেউ শেখ হাসিনাকে নেপথ্য থেকে শক্তি জোগাচ্ছে। তা না হলে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন? বিমান কর্তৃপক্ষ কি তাঁকে ফেরাতে যাবে? ঠিক আছে, উড়োজাহাজ নয়, বিমান—এমন প্রশ্নও তোলেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।
“যে যাই বলুক, শেখ হাসিনা আর ফিরবেন না, কোনও পথেই না”—এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, আওয়ামী লীগের পলাতক নেতারা যা-ই বলুন না কেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই।
হাতকড়া নিয়ে কী বললেন হুমায়ুন কবির? (Bangladesh Reaction to Sheikh Hasina Return)
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ অগস্ট তাঁকে বাংলাদেশি বিমানে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল বলে উল্লেখ করে তাঁর মুখপাত্রের দাবি, এবার দেশে ফেরার ব্যবস্থাও সরকারের করা উচিত।
কিন্তু এই আবেদনের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য ছিল যথেষ্ট স্পষ্ট ও কঠোর। মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং বাস্তব পরিস্থিতি এক বিষয় নয়। তাঁর কথায়, কল্পনায় বা দুঃস্বপ্নে কেউ ভাবতেই পারেন যে, শেখ হাসিনা হেঁটে হেঁটে কিংবা বিমানে চড়ে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু তিনি কোনও সাধারণ যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।
হুমায়ুন কবিরের এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, তিনি শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সাধারণ যাত্রা হিসেবে দেখছেন না। তাঁর মতে, দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই ফিরতে হবে। অর্থাৎ, দিল্লি থেকে সরাসরি বিমানে ঢাকায় পৌঁছনোর ইচ্ছা প্রকাশ করলেই সেই যাত্রা সম্ভব হবে না।
কী বললেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম? (Chief Prosecutor Aminul Islam)
শেখ হাসিনার দেশে ফেরার জন্য বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার উড়োজাহাজ পাঠানোর আবেদন নিয়ে আরও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনও আসামিকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্র্যাফট পাঠানো নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার এয়ারক্র্যাফট চাওয়ার আবদারকে তিনি ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং নির্বাসনে থেকেই বিচারপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন। ফলে তাঁর প্রত্যাবর্তনের প্রশ্নটি শুধু বিমানযাত্রার ব্যবস্থা নয়, আদালতের রায় এবং পরবর্তী আইনি পদক্ষেপের সঙ্গেও সরাসরি যুক্ত।
শামা ওবায়েদের বক্তব্যে কী বার্তা? (Shama Obaed on Sheikh Hasina)
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে শামা ওবায়েদ ইসলাম জানান, আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরার যে বক্তব্য প্রচারিত হচ্ছে, তাকে তিনি ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মনে করেন। তাঁর স্পষ্ট বক্তব্য, সংশ্লিষ্ট ব্যক্তি দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে যেতে হবে এবং আইন নিজস্ব গতিতেই চলবে। শামা ওবায়েদ আরও বলেন, পালিয়ে যাওয়ার পর থেকে সংশ্লিষ্ট নেত্রীর বর্তমান অবস্থা বা চেহারা কেমন, তা কারও জানা নেই; তিনি কোথায় যাবেন বা কী করবেন, সেটি অপ্রাসঙ্গিক। তবে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং জুলাই-আগস্টের খুন ও রক্তপাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি হত্যার নির্দেশদাতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক স্তরে নিয়মিত যোগাযোগ চলছে।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্যেও কঠোর অবস্থানের কথা উঠে এসেছে। মঙ্গলবার সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। শুধু তাই নয়, বাংলাদেশের যে জায়গাতেই তিনি যান, এমনকি কোনও বাংলাদেশি দূতাবাস বা মিশনেও গেলেও তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার ক্ষেত্রে অন্য কোনও সাধারণ যাত্রীর মতো দেশে প্রবেশ বা অবস্থানের সুযোগের কথা সরকার ভাবছে না। তাঁর বিরুদ্ধে থাকা দণ্ড এবং আইনি অবস্থানের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিমন্ত্রীর বক্তব্য। তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর পাসপোর্ট বাতিল হয় এবং নতুন করে পাসপোর্ট দেওয়া হয় না। শেখ হাসিনাও দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় অন্য আসামিদের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, তাঁর ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
একই ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাইবার সুরক্ষা আইন নিয়েও বক্তব্য রাখেন। তিনি জানান, আইনটি নিয়ে সব অংশীদারের সঙ্গে আলোচনা করে আপত্তিগুলি খতিয়ে দেখা হবে। সাইবার সুরক্ষা আইনের যেসব ধারায় আপত্তি উঠেছে, সেগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীরাও আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে তাঁদের লিখিত সুপারিশ জমা দিতে পারবেন। আইনমন্ত্রী স্পষ্ট করে জানান, আইনের কোনও বিধানই আন্তর্জাতিক আইন বা সংবিধানের সীমার বাইরে গিয়ে তৈরি করা হচ্ছে না। মঙ্গলবার, ২৪ নভেম্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে সাইবার সুরক্ষা আইন নিয়ে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, সেই বিষয়ে আলোচনা হলে তা ভারতের সরকারের সঙ্গে হবে, কোনও অপরাধীর সঙ্গে নয়, জানালেন ডা. জাহেদ উর রহমান, মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী পরিস্থিতি এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার বিমানে দেশে ফিরতে চান বলে যে খবর সামনে এসেছে, সেই প্রসঙ্গেও কটাক্ষ করেন তথ্য উপদেষ্টা। তাঁর কথায়, “শেখ হাসিনা বাংলাদেশের বিমানে আসতে চান, ভাগ্যিস বলেননি তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণা রাজনৈতিক ব্লাফ বা প্রতারণা ছাড়া কিছুই নয়, বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আরও জানান, বাংলাদেশের সরকার বর্তমানে ভারতের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়। অর্থাৎ, তাঁর দেশে ফেরার বিষয়টিকে কোনও ব্যক্তিগত যাত্রা হিসেবে দেখা হচ্ছে না; বরং দুই দেশের সরকারের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনার বিষয় হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, “শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে দেশের মানুষ।” মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। তিনি ফিরলে তাঁর বিচার হবে। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছেন।
তারেক রহমানের স্বর্ণদ্বীপ সফর, কোনও বার্তা দেবেন প্রধানমন্ত্রী?
এই রাজনৈতিক আলোচনার মধ্যেই মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিও বিশেষভাবে নজরে এসেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ২৪ নভেম্বর তিনি নোয়াখালীর স্বর্ণদ্বীপে যান। সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ বিশেষ মহড়ার চূড়ান্ত পর্ব পরিদর্শনের কথা ছিল তাঁর। তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যরা এই মহড়ায় অংশ নিচ্ছেন। স্বর্ণদ্বীপে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখার কর্মসূচিও ছিল প্রধানমন্ত্রীর।
তবে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন কোনও বক্তব্য দিয়েছেন, এমন তথ্য এখনও সামনে আসেনি।













