Bangladesh Lockdown: বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এসেছে। একদিকে দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা, অন্যদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে এক যুবলীগ কর্মীর মৃত্যুর খবর। এই ঘটনার জেরে ঢাকা–ভাঙ্গা জাতীয় সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী দাবি করেছেন, দেশে কোনও লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শরীয়তপুরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে বাংলাদেশে কী পরিস্থিতি? (Bangladesh Lockdown)
রিজভীর দাবী, দেশে কোনও লকডাউন নেই এবং স্বাভাবিকভাবেই সবকিছু চলছে। তিনি কোনও বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করতে রাজি নন বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, এ ধরনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে লকডাউনের প্রশ্ন তোলা দুঃখজনক। ভোরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জাজিরায় পদ্মা সেতুর কাছে সংঘর্ষ (Bangladesh Lockdown)
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে রবিবার ভোরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম আলোর প্রতিবেদনে দাবী করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করছিলেন। কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগের রাত থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। এর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ চলেছিল।
এই সংঘর্ষে নিহত হয়েছেন যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ। তবে সংঘর্ষের সময় কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং পুলিশের বয়ানের মধ্যে পার্থক্য রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় তিনি নিহত হন।
সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, ২০ থেকে ২৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামে একটি রেস্তোরাঁতেও আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্র-সহ ভিতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ তিনশো থেকে চারশো ককটেল বিস্ফোরণের দাবি করেছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যেরা কাঁদানে গ্যাসের শেল এবং শব্দবোমা ব্যবহার করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। সকাল নটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
লকডাউন নিয়ে কী বললেন রুহুল কবীর রিজভী?
রবিবার ২৯ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, দেশে কোনও লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। তাঁর বক্তব্য, কোনও বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনও কর্মকাণ্ডকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তাঁর অভিযোগ, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, পেট্রল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাঙ্কে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সারাক্ষণ তৎপর থাকতে হবে। তা না হলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।











