Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণ, নিহত ১০ পড়ুয়া, আহত ১১০

শম্পা পাল
Published On: নভেম্বর 28, 2026 9:45 অপরাহ্ন
Afghanistan School Blast near a middle school in Kunar province, where 10 students were killed and 110 injured.

আসন্ন

০টি আপডেট প্রকাশিত:

      এখনও কোনও আপডেট নেই।

      আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি বিদ্যালয়ের কাছে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১০ জন। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ আন্দার সের এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বাড়িটি একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত।

      কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক মাওলভি সামি-উল-হক জানিয়েছেন, খনির কাজে যুক্ত কয়েকজন ওই বাড়িতে ডিনামাইট মজুত করে রেখেছিলেন। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

      বিস্ফোরণের পর এলাকায় ধুলো ও ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। স্থানীয় বাসিন্দা নূর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে তিনি ছুটে যান। ধ্বংসস্তূপের মধ্যে নিজের আত্মীয়ের হাত দেখতে পেয়ে ইট সরিয়ে তাঁকে এবং অন্য আহতদের উদ্ধার করেন।

      আহত এক পড়ুয়ার বাবা হাজি সুলেমান জানিয়েছেন, বিস্ফোরণের পর বিদ্যালয়ের দেওয়াল ও ছাদের একাংশ ভেঙে পড়েছিল। ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি কয়েকজন শিশুকে মৃত অবস্থায় এবং অনেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

      ঘটনার তদন্তে কুনার প্রদেশের তদন্তকারী দল পৌঁছেছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের নির্দিষ্ট কারণ বা ঘটনায় কারও আটক হওয়ার বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

      উল্লেখ্য, এর আগে গত অগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যালয় চত্বরে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।

      শম্পা পাল

      শম্পা পাল

      বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

      Join WhatsApp

      Join Now

      Join Telegram

      Join Now