Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

শেখ হাসিনার দেশে ফেরার অধিকার নিয়ে কী বললেন তসলিমা নাসরিন?

শম্পা পাল
Published On: নভেম্বর 28, 2026 6:49 অপরাহ্ন
Taslima Nasrin on Sheikh Hasina discussing the right to return home, human rights and justice

Taslima Nasrin on Sheikh Hasina: হাসিনা সরকারের সমর্থনে নয়, বরং তাঁর দেশে ফেরার অধিকার ও ন্যায়বিচারের পক্ষে লিখেছেন বলে জানালেন তসলিমা। নিজের নির্বাসিত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বললেন, মানবাধিকার কখনও প্রতিহিংসার ঊর্ধ্বে হতে পারে না।

শেখ হাসিনার দেশে ফেরা এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিয়ে সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর বক্তব্য, শেখ হাসিনার দেশে ফেরার অধিকারের পক্ষে লেখা মানেই শেখ হাসিনার সমর্থন করা নয়। বরং নিজের জীবনে দেশ থেকে বিচ্ছিন্ন থাকার যন্ত্রণা অনুভব করেছেন বলেই তিনি অন্য একজনের ক্ষেত্রেও সেই অধিকারকে অস্বীকার করতে চান না।

তসলিমা জানিয়েছেন, তিনি হাসিনা সরকারের সমর্থনে কোনও পোস্ট দেননি। তিনি লিখেছেন শেখ হাসিনার দেশে ফেরার অধিকার এবং ন্যায়বিচার পাওয়ার পক্ষে। একই সঙ্গে নিজের নির্বাসিত জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। তাঁর অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তাঁকে নিজের দেশে ফিরতে দেওয়া হয়নি। সেই অন্যায়ের শিকার হওয়ার অভিজ্ঞতা থেকেই তিনি জানেন, নিজের দেশে ফেরার অধিকার হারানোর যন্ত্রণা কতটা গভীর।

‘যিনি আমার অধিকার অস্বীকার করেছেন, তাঁরও মানবাধিকার আছে’ (Taslima Nasrin on Sheikh Hasina)

তসলিমা নাসরিনের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, নিজের প্রতি অন্যায় করা হয়েছে বলেই তিনি অন্য কারও প্রতি অন্যায়কে সমর্থন করবেন না। শেখ হাসিনার প্রসঙ্গে তিনি লিখেছেন,“যিনি আমার অধিকার অস্বীকার করেছেন, তাঁরও মানবাধিকার আছে। তাঁর অন্যায় বিচার চাই, তাঁর প্রতি অন্যায় চাই না।” তসলিমা স্পষ্ট করেছেন, কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা অন্যায়ের বিচার চাওয়ার অর্থ তাঁর মৌলিক অধিকার কেড়ে নেওয়াকে সমর্থন করা নয়। তাঁর মতে, ন্যায়বিচার চাইতে হবে, কিন্তু সেই প্রক্রিয়ায় অন্যায় করা চলবে না।

‘নিজের দেশে ফেরার অধিকার তাঁর কাছে যতটা মূল্যবান, অন্যের কাছেও ততটাই’

নিজের অভিজ্ঞতার সঙ্গে শেখ হাসিনার পরিস্থিতির তুলনা টেনে তসলিমা আরও লিখেছেন, “নিজের দেশে ফেরার অধিকার তাঁর কাছে যতটা মূল্যবান, অন্যের কাছেও ততটাই মূল্যবান।”

তাঁর বক্তব্য, শেখ হাসিনা তাঁর ক্ষমতায় থাকার সময়ে তসলিমাকে দেশে ফিরতে দেননি। সেই সিদ্ধান্তের জন্য তাঁর অনুশোচনা হওয়া উচিত বলেও মনে করেন লেখিকা। শুধু নিজের কষ্ট অনুভব করলেই উপলব্ধি তৈরি হয় না, অন্যের প্রতি নিজের সিদ্ধান্তের কারণে যে অন্যায় হয়েছে, তা স্বীকার করাও জরুরি। তসলিমার কথায়,“নিজের সিদ্ধান্তে অন্যের প্রতি যে অন্যায় হয়েছে, সে অন্যায় স্বীকার করতে হয়। তার দায়ও নিতে হয়।”

‘প্রতিহিংসার কাছে নিজের বিবেক বিসর্জন দিই না’ (Sheikh Hasina Human Rights)

শেখ হাসিনার অনুশোচনা হয়েছে কি না, তা তিনি জানেন না। তবে তাঁর মানবাধিকার অস্বীকার করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তসলিমা। তাঁর কথায়, “তার অনুশোচনা হোক বা না হোক, তার মানবাধিকার আমি অস্বীকার করি না, করব না। প্রতিহিংসার কাছে নিজের বিবেক বিসর্জন দিই না।” অতীতে নিজের প্রতি অন্যায় হয়েছে বলে অন্য কারও ক্ষেত্রে একই ধরনের অন্যায়কে সমর্থন করতে রাজি নন তিনি।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now