Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা থেকে সরে এলেন শেখ হাসিনা, দাবি রাশেদ খাঁনের

শম্পা পাল
Published On: নভেম্বর 29, 2026 1:46 অপরাহ্ন
Sheikh Hasina Return claim by Rashid Khan regarding the December 16 return announcement in Bangladesh

Sheikh Hasina Return: আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। রাশেদ খাঁন লিখেছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। তাঁর কথায়, ১৬ ডিসেম্বর যত এগিয়ে আসছে, সংশ্লিষ্টদের বক্তব্যের সুরও তত পরিবর্তিত হচ্ছে।

শনিবার রাতে শেখ হাসিনার ফেসবুক সরাসরি সম্প্রচারের অডিও বক্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, সেখানে শেখ হাসিনা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার কথা বলেছেন। অন্য একটি বক্তব্যে বলেছেন, সুযোগ পেলে তিনি যাবেন। কিন্তু ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন, এমন কথা স্পষ্ট করে বলেননি বলে দাবি রাশেদ খাঁনের।

নাশকতা নিয়ে কী হুঁশিয়ারি রাশেদ খাঁনের? (Sheikh Hasina Return)

একই পোস্টে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের সতর্কবার্তাও দিয়েছেন তিনি। রাশেদ খাঁন বলেন, যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছেন, তাঁরা সবাই ভারতে পালাতে পারবেন না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর তাঁদের এই ধরনের কাজ থেকে সরে আসা উচিত। অন্যথায় বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ প্রসঙ্গে বাগেরহাটবাসীর প্রতিরোধের কথাও উল্লেখ করেন রাশেদ খাঁন।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now