Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

শেখ হাসিনার দণ্ড তাঁকে ভোগ করতে হবে, মন্তব্য রুহুল কবির রিজভীর

শম্পা পাল
Published On: নভেম্বর 15, 2026 10:00 পূর্বাহ্ন
Ruhul Kabir Rizvi Statement on Sheikh Hasina's sentence and political protests

Ruhul Kabir Rizvi Statement: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া দণ্ড তাঁকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর বক্তব্য, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। প্রথম আলোর প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্রহত্যা ও শ্রমিকহত্যার অভিযোগে তাঁর যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা এখনও বিচারাধীন রয়েছে, সেগুলির প্রতিটির ক্ষেত্রেই তাঁকে আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

শনিবার ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের শেষে এই মন্তব্য করেন রিজভী। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। রিজভী আরও বলেন, গুম, খুন এবং নানা ধরনের নিপীড়ন ও নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি। তাঁর দাবি, অতীতেও নানা বাধা ও নির্যাতনের মুখে পড়েও তাঁদের আন্দোলন থামানো সম্ভব হয়নি।

রিজভী কী জানিয়েছেন বিক্ষোভকারীদের প্রসঙ্গে? (Ruhul Kabir Rizvi Statement)

বিক্ষোভকারীদের ভয় দেখানোর উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রিজভীর বক্তব্য, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যুবদল এবং বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও অতীতে শারীরিক নির্যাতন-সহ নানা অত্যাচারের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে মাথা নত করানো যাবে না। তাঁর বক্তব্য, ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে প্রতিরোধ গড়ে তুলবে।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন এবং ছাত্রদলের সহসভাপতি চিকিৎসক তৌহিদুর রহমান আউয়াল-সহ সংগঠনের অন্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো ডিজিটাল প্রতিবেদন

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now