Abhijeet Dipke Saurav Das and Ashutosh Ranka Released by Delhi Police: দিল্লি পুলিশের হাতে আটকের পর রবিবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে শনিবার তাঁদের আটক করা হয়েছিল।
দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার বিমানের ভিতর থেকেই তিন নেতাকে আটক করে পুলিশ। পরে তাঁদের দিল্লি সেনানিবাস এলাকার অতিরিক্ত নগর বিচারকের আদালতে হাজির করা হয়। রবিবার তাঁরা মুক্তি পান।
তিন নেতার মুক্তির পর সিজেপির আনুষ্ঠানিক সমাজমাধ্যমের পাতায় লেখা হয়, ‘‘অবশেষে অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে দিল্লি পুলিশ। আরশোলারা কখনও মরে না।’’










