Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Aamir Khan: ‘গজনি ২’ দিয়ে কামব্যাক করতে চলেছেন আমির! জল্পনা তুঙ্গে

রিমিতা রায়
Published On: ফেব্রুয়ারি 23, 2023 12:13 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Aamir Khan: বলিউডের তিন খানদের মধ্যে তিনি একজন। বাকিদের মতো তাঁর সিনেমা আসার অপেক্ষায় দিন গুনতে থাকেন অনুরাগীরা। গেল বছরটা তাঁর জন্য খুব একটা ভালো ছিল না। বক্স অফিসে তেমন লাভ করতে পারেনি, ‘লাল সিংহ চড্ডা’ (Laal Singh Chaddha)। হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি ছবি দর্শকদের তেমন আকর্ষিত করতে পারেনি। আর তার পর থেকে খুব একটা পর্দার সামনে দেখা যায়নি আমির খানকে (Aamir Khan)। কিছুদিন আগে মেয়ের বাগদানের অনুষ্ঠানে গোটা পরিবার সহ নজরে এসেছিলেন অভিনেতা। কিন্তু বক্স অফিসে আবার তাঁর ছবি কবে আসবে বা তাঁকে কোন নতুন চরিত্রে রূপোলি পর্দায় দেখতে পাবে তাঁর ভক্তরা, তা নিয়ে কোনও তথ্য সামনে আসেনি। এর মধ্যে ‘Boxoffice Nex News’ নামের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমির খানের ওয়ার্কআউটের ছবি শেয়ার করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে তাঁর কামব্যাকের কথাও। যদিও ‘প্রথম কলকাতা’র পক্ষ থেকে পোস্টটির সত্যতা যাচাই করা হয়নি। তা কী আছে সেই পোস্টে??

সেই পোস্টে লেখা রয়েছে, ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) খ্যাত অভিনেতা। শোনা যাচ্ছে, ‘গজনি’ (Ghajini) মুভির সিক্যুয়েল ‘গজনি ২’ (Ghajini 2) দিয়ে কামব্যাক করতে চলেছেন আমির। ছবিতে নীল রঙের টি-শার্ট ও কালো রঙের ট্র্যাক প্যান্ট পরে কসরত করতে দেখা যাচ্ছে অভিনেতাকে। সঙ্গে দাঁড়িয়ে তাঁর জিম ট্রেনার। বিগত অনেকদিন ধরে পর্দায় নজরে আসছে না আমির খান। আর তার পর তাঁর এই কামব্যাকের কথায় কার্যত শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টে বয়ে গিয়েছে মন্তব্যের বন্যা। সকলেই অভিনেতার উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে সম্প্রতি জানা গিয়েছে, সলমনের (Salman Khan) সঙ্গে জুটি বাঁধছেন আমির। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ছবি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন বলিউডের (Bollywood) পারফেকশনিস্ট। আগামী কাজের জন্য ভাইজানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ড্রামা ‘ক্যাম্পিওনেস’-এর গল্প অবলম্বনে ভাবা হয়েছে চিত্রনাট্য। ইতিমধ্যেই ছবি নিয়ে কথা হয়েছে সুলতানের সঙ্গে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আগামী মাসেই শুরু হবে ছবির কাজ। অফিসিয়ালি এই নিয়ে নিজের জন্মদিনে ঘোষণা করতে পারেন আমির। তবে দুই খানকে কি একসঙ্গে দেখা যাবে পর্দায়? প্রশ্ন উঠতেই জানা যাচ্ছে, সেক্ষেত্রে হতাশ হতে পারেন দর্শকরা। কারণ ছবিতে অভিনেতা হিসেবে নয় শুধুমাত্র প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে আমিরকে। আর এইসব জল্পনা-কল্পনার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now