Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

MPs Suspended: লোকসভা থেকে সাসপেন্ড আরও ২ বিরোধী সাংসদ, ‘গণতন্ত্রের সাসপেনশন’ মন্তব্য বিরোধীদের

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 20, 2023 4:49 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

MPs Suspended: চলছে শীতকালীন অধিবেশন। আর এইবারের অধিবেশনে লোকসভা থেকে সাসপেন্ড হলেন আরও ২ জন বিরোধী সাংসদ। এই নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হল। এর মধ্যে লোকসভার সাংসদ ৯৭ জন। আজ যে দুজন সংসদ সাসপেন্ড হয়েছেন তারা হলেন, লাপুঝার সিপিএম সাংসদ এএম আরিফ। অপরজন আঞ্চলিক দল কেরল কংগ্রেস (মণি)-র নেতা তথা কোট্টয়মের সাংসদ টমাস চাজিকাদন।

উল্লেখ্য, সংসদে নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে উত্তাল সংসদ। সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্ৰথম থেকেই ঝড় তুলতে শুরু করেছিলেন বিরোধী সাংসদরা। গত সপ্তাহে ১৩ ডিসেম্বর বুধবার সংসদে দুই যুবক ঢুকে পড়েছিল। হাতে ছিল ক্যানিস্টার। তারা হলুদ ধোঁয়ায় চারিদিক ছেয়ে ফেলে সংসদের কক্ষে। সংসদের ভিতর বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগে বিরোধীরা। বিরোধীদের সেই ক্ষোভ চলতে থাকে ক্রমাগত। সেই কারণে সংসদে হট্টগোলের জেরে গত মঙ্গলবারও লোকসভায় ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। ফলে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা বেড়ে হয় ১৪১। যা একপ্রকার নজিরবিহীন ঘটনা। আর এইবারের অধিবেশনে লোকসভা থেকে সাসপেন্ড হলেন আরও ২ জন বিরোধী সাংসদ। এই নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হল।

পরপর তিনদিন। সংসদে অব্যাহত সাসপেনশনের ধারা। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করার কারণে লোকসভা (Loksabha) থেকে বহিষ্কৃত হলেন আরও ২ জন। ওয়েলে নেমে প্রতিবাদ ও প্ল্যাকার্ড দেখানোর ‘অপরাধে’ গোটা অধিবেশনের জন্যই লোকসভা থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। কার্যত এখন বিরোধীশূন্য লোকসভা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now