Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Indian Heliotrope : বিস্ময়কর ঔষধি গুণাগুণ! ভেষজ গাছ হাতিশুঁড় সম্পর্কে জানা আছে ?

রিমিতা রায়
Published On: জানুয়ারি 5, 2023 4:59 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Indian Heliotrope : রাস্তার ধারে ছোট ছোট আগাছার সঙ্গে কিংবা কোন পুরনো দালান ঘেঁষে বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকতে দেখা যায় ছোট ছোট ফুল। ওই পুষ্পদণ্ডটি ঠিক গজদন্তের দাঁতের মতোই বাঁকানো থাকে। গাছটির নামও বড়ই অদ্ভুত। হাতিশুঁড় (Hatishur), যদিও এর ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিওট্রোপি (Indian Heliotrope)। তবে স্থানীয়ভাবে এই গাছকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। কখনও হাতিশুঁড়ি, কখনও হাতিশুন্ডী, শ্রীহস্তিনী আরও কত রকম। এই গাছটি আগাছায় জন্মায় বলে একে এড়িয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। কারণ এর যে সকল ভেষজ গুণ রয়েছে তা এখনও পর্যন্ত মানুষের জানার বাইরে।

এই গাছে সারা বছর ফুল ফোটে। কিন্তু বর্ষাকালে ফুল ফোটার পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যায়। হাতিশুঁড় নামক এই গাছে ইনডিসিন, পাইরোলিজিডিন, হেলিওট্রিন, এলকালয়েডস নামক বিভিন্ন ধরনের জৈব উপাদান পাওয়া যায়। এই গাছের ফুল থেকে শুরু করে পাতা সবকিছুর মধ্যেই কোন না কোন গুণাগুণ রয়েছে। যা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিরাময়ে ঠিক যাদুর মত কাজ করে। এই পাতার ডালগুলি হয় খানিকটা ফাঁপা আর সারা দেহে ছোট ছোট রোম দেখতে পাওয়া যায়। পাতাগুলি হাতে নিয়ে ঘষলে একটা গন্ধ পাওয়া যায় যা বেশ লাগে।

আজকের প্রতিবেদনে এই অদ্ভুত আগাছায় জন্মানো গাছটির গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হল।

  • কোথাও আঘাত লেগে ফুলে গেলে এই গাছের পাতা বেটে অল্প গরম করে সেটির প্রলেপ দিলে ফোলা এবং ব্যথা দুটোই কমে যায়।
  • দেহে যদি ছত্রাকজনিত সংক্রমণ (Fungal Infection) হয় এবং তার জন্য লাল চাকা চাকা দাগ তৈরি হয় সে ক্ষেত্রেও এই পাতা বেটে দেওয়া যেতে পারে।
  • অনেক সময় দেখা যায় চোখ পুরো টকটকে লাল হয়ে যায়। কড়কড় করতে শুরু করে। এরকম পরিস্থিতিতে হাতিশুঁড় গাছের পাতার রস চোখে দিলে আরাম মেলে।
  • যারা টাইফয়েডে আক্রান্ত হন তাঁরা এই উদ্ভিদের পাতা রস করে জলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে খেতে পারেন।
  • সর্দি কাশি উপশম করতেও হাতিশুঁড় গাছের পাতা ভীষণভাবে কাজে লাগে।
  • অজান্তেই কোন বিষাক্ত পোকামাকড় যদি শরীরে কামড় বসায় সেক্ষেত্রেও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এই গাছের পাতা।
  • যাদের দাঁতের মাড়ি ফুলে যাওয়ার মত সমস্যা রয়েছে তাঁরা হাতিশুঁড় গাছের শিকড় চিবোতে পারেন।
  • কারও যদি মুখে ব্রণের সমস্যা থাকে এবং সেই ব্রণ থেকে দাগ হয়ে যায়, তাহলে হাতিশুঁড় গাছের পাতা এবং তাঁর কচি ডাল থেঁতো করে স্নানের আগে ঘন্টাখানেক লাগিয়ে রাখলে উপকার মেলে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now