Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছনো এখন আরও সহজ! ৪৫ কিমি রেলপথ নিয়ে কি আপডেট দিলো রেল?

রণিতা সাহা
Published On: নভেম্বর 28, 2026 9:13 অপরাহ্ন

Sivok Rangpo Railway Project: সিকিমের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের পথে আরও এক বড় সাফল্য পেল ভারতীয় রেল। শিবক-রংপো নতুন রেলপথ প্রকল্পের দীর্ঘতম সুড়ঙ্গের খননকাজ সম্পূর্ণ হল। ৫.৩ কিলোমিটার দীর্ঘ ১০ নম্বর সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকল্পের মোট ১৪টি সুড়ঙ্গের খননকাজ সম্পূর্ণ হয়েছে। শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৬, এই সাফল্যের কথা জানিয়েছে রেল মন্ত্রক। গত ২৭ নভেম্বর এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। এর ফলে সিকিমের প্রথম রেল যোগাযোগ চালু হওয়ার স্বপ্ন আরও এক ধাপ এগোল।

১৪টি সুড়ঙ্গের খননকাজ সম্পূর্ণ (Tunnel Excavation)

রেল মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিবক-রংপো রেল প্রকল্পের ১৪টি সুড়ঙ্গের মধ্যে ১০ নম্বর সুড়ঙ্গটি দীর্ঘতম। এর দৈর্ঘ্য ৫.৩ কিলোমিটার। সুড়ঙ্গটির খননকাজ দু’দিক থেকে শুরু করা হয়েছিল। পাশাপাশি দুটি প্রবেশপথের সুড়ঙ্গ দিয়েও কাজ চালানো হয়। অবশেষে দুই দিকের খননকাজ এক জায়গায় এসে মিশেছে। এর ফলে সম্পূর্ণ হয়েছে দীর্ঘতম সুড়ঙ্গের খননকাজ। তবে এখনই ট্রেন চলাচল শুরু হচ্ছে না। সুড়ঙ্গের ভিতরের দেওয়ালে আস্তরণ দেওয়া, রেললাইন বসানো এবং যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরির কাজ বাকি রয়েছে। এই কাজগুলি শেষ হলেই প্রকল্পটি চালুর দিকে আরও এগোবে।

1001357645 - শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছনো এখন আরও সহজ! ৪৫ কিমি রেলপথ নিয়ে কি আপডেট দিলো রেল?

৪৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ, থাকবে ২৩টি সেতু (Sivok Rangpo Railway)

শিবক-রংপো নতুন রেলপথ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা এবং সিকিমের পাকিয়ং জেলার উপর দিয়ে এই রেলপথ তৈরি হচ্ছে। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় প্রকল্পের কাজ যথেষ্ট চ্যালেঞ্জের। এই রেলপথের মোট দৈর্ঘ্যের প্রায় ৮৬ শতাংশই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাবে। প্রকল্পে রয়েছে মোট ১৪টি সুড়ঙ্গ এবং ২৩টি সেতু।

এই রেলপথে শিবক, রিয়াং, মেল্লি ও রংপো স্টেশন থাকবে। পাশাপাশি তিস্তা বাজারে তৈরি হচ্ছে একটি ভূগর্ভস্থ হল্ট স্টেশন। শিবক স্টেশনে এই নতুন রেলপথটি নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রেলপথের সঙ্গে যুক্ত হবে। ফলে দেশের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত হবে সিকিম।

পর্যটন ও ব্যবসায় মিলবে নতুন গতি (Sikkim Rail Connectivity)

এই রেলপথ চালু হলে সিকিমের বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও উপকৃত হবেন। বর্তমানে সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে জাতীয় সড়ক ১০-এর উপর নির্ভর করতে হয়। রেল যোগাযোগ চালু হলে যাতায়াত আরও নিরাপদ, দ্রুত এবং নির্ভরযোগ্য হবে বলে আশা করছে রেল মন্ত্রক।

শুধু যাত্রী পরিবহণ নয়, পণ্য পরিবহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই রেলপথ। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। স্থানীয় ব্যবসায়ীরা নতুন বাজারের সুযোগ পাবেন। পাশাপাশি সিকিমের পর্যটন শিল্পেও নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সিকিমকে দেশের রেল মানচিত্রে যুক্ত করার পথে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now