Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Rinku Singh: রিঙ্কুর প্রিয় ক্রিকেটার কে? খোলসা করলেন তিনি নিজেই

রিমিতা রায়
Published On: জুলাই 17, 2023 7:14 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Rinku Singh: রিঙ্কুর প্রিয় ক্রিকেটারের তালিকায় নাম নেই মহেন্দ্র সিং ধোনির। বিরাট কোহলিও তাঁর আদর্শ নন। যদিও এঁদের কাছে পেলে পরামর্শ নিতে ভোলেন না। তাহযে রিঙ্কু সিং এর আদর্শ প্লেয়ার কে? যার জন্য ফের সংবাদ শিরোনামে রিঙ্কু সিং? গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতাকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। আমদাবাদের সেই ম্যাচের পর থেকেই ভারতীয় ক্রিকেটের আলোচনায় উঠে এসেছেন উত্তরপ্রদেশের এই বা হাতি ব্যাটসম্যান। আইপিএলে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পর ভারতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনাও তৈরি হয় রিঙ্কুর। প্রিয় ক্রিকেটার বা আদর্শ হিসাবে রিঙ্কু সুরেশ রায়নার নাম বলেছেন। তিনি বলেছেন, আমার আদর্শ রায়না ভাই। নিয়মিত যোগাযোগ রয়েছে আমাদের। প্রয়োজন মনে করলে পরামর্শ চাই। উনিও আমাকে বিভিন্ন পরামর্শ দেন। আমার কাছে রায়নাই আইপিএলের রাজা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now