Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

WBPSC Recruitment 2022: কর্মী নিয়োগ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

রিমিতা রায়
Published On: নভেম্বর 17, 2022 2:16 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

WBPSC Recruitment 2022: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিজ্ঞপ্তি প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের (WBPSC Recruitment 2022) জন্য। জানা গিয়েছে এই নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য। মূলত সিভিল, মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা—

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া যা চলবে ৭ ডিসেম্বর অবধি।

আবেদন মূল্য—

এই পদে আবেদন জানাতে গেলে অসংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের দিতে হবে ১৬০ টাকা। এসসি, এসটি ও পিডব্লিউডি ক্যাটেগরিভুক্ত(SSC, ST, PWD) প্রার্থীদের এই পদে আবেদন জানাতে কোনও টাকা জমা দিতে হবে না।

বয়সসীমা কত?

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী, তাদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষগত যোগ্যতা—

তিনটি পদের প্রার্থীদেরই ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।

কোন ওয়েবসাইটে করা যাবে আবেদন?

আগ্রহী প্রার্থীরা কমিশনের সরকারি ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গেলেই আবেদনপত্র পেয়ে যাবেন প্রার্থীরা। প্রতিটি ডকুমেন্ট দিতে হবে নির্দিষ্ট আকারেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now