Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

২৬ বছর পর আমেরিকায় ফিরল হাম! আক্রান্ত ৫৪০০, বাড়ছে মৃতের সংখ্যা

রণিতা সাহা
Published On: নভেম্বর 18, 2026 7:30 পূর্বাহ্ন

US Measles Outbreak 2026: ২৬ বছর আগে আমেরিকা থেকে নির্মূল হয়েছিল হাম। ব্যাপক টিকাকরণ কর্মসূচির ফলে ২০০০ সালে দেশটিকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু আড়াই দশক পর ফের উদ্বেগ বাড়াচ্ছে এই সংক্রামক রোগ। আমেরিকায় নতুন করে ছড়াচ্ছে হাম। এখনও পর্যন্ত ৫৪০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। অন্তত ১০ জনের মৃত্যুর খবরও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মহলে। প্রতিবেশী বাংলাদেশে ইতিমধ্যেই হামের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবে একের পর এক মৃত্যুর খবর আসছে। সেই পরিস্থিতির মধ্যেই আমেরিকায় হামের নতুন করে ছড়িয়ে পড়া আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়িয়েছে। যে রোগকে দীর্ঘদিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল, তা কীভাবে আবার ফিরে এল, সেই প্রশ্ন উঠছে।

টিকাকরণে অনীহাই কি সংক্রমণ বৃদ্ধির কারণ? (US Measles Outbreak 2026)

২০০০ সালে ব্যাপক টিকাকরণ কর্মসূচির মাধ্যমে আমেরিকায় হাম নির্মূল করা সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে শিশুদের মধ্যে হামের টিকা নেওয়ার হার কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত ৯৫ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারছে না দেশটি। বিশেষজ্ঞদের একাংশের মতে, টিকা নেওয়ার বিষয়ে অনীহা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

পাশাপাশি, টিকা নিয়ে ভুল তথ্যের প্রচারও পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে। টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাবও সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে প্রভাব ফেলছে। ফলে নতুন করে হামের প্রকোপ দেখা যাচ্ছে আমেরিকার বিভিন্ন এলাকায়।

টিকা আসার আগে ভয়াবহ ছিল হামের প্রকোপ (US Measles Outbreak 2026)

হামের টিকা আবিষ্কারের আগে আমেরিকাতেও এই রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যেত। প্রতি বছর প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ আক্রান্ত হতেন। মৃত্যু হত ৪০০ থেকে ৫০০ জনের। শুধু তাই নয়, সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পরেও হাজার হাজার মানুষের শরীরে নানা ধরনের শারীরিক সমস্যা থেকে যেত।

পরবর্তী সময়ে টিকাকরণ কর্মসূচি শুরু হলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। ২০০০ সালে আমেরিকাকে হামমুক্ত ঘোষণা করা হয়। কিন্তু বর্তমানে টিকাকরণের হার কমে যাওয়ায় ফের মাথাচাড়া দিচ্ছে এই রোগ।

বাংলাদেশেও উদ্বেগ বাড়াচ্ছে হাম (US Measles Outbreak 2026)

অন্যদিকে, বাংলাদেশে হামের সংক্রমণ নিয়েও উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে চলা প্রাদুর্ভাবে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু করেছে। তবে কর্মসূচি চালু হওয়ার পরেও সংক্রমণ ও মৃত্যুর ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বাংলাদেশে হামের প্রকোপ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আমেরিকায় নতুন করে হামের সংক্রমণ বৃদ্ধি স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়েছে। টিকাকরণের মাধ্যমে যে রোগকে নির্মূল করা সম্ভব হয়েছিল, তা ফের ছড়িয়ে পড়ায় একাধিক প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, হামের মতো সংক্রামক রোগের মোকাবিলায় টিকাকরণ এবং সচেতনতা অত্যন্ত জরুরি।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now