Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Round Up 2023: ২০২৩ এ গুগলে বেশি সার্চ করা হয়েছে এই নামগুলি, শীর্ষে কে জানেন ?

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 31, 2023 7:43 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Round Up 2023: ২০২৩ তো চলে গেল, সামনে এখন ২০২৪। নতুন বছরের নতুন পরিকল্পনায় সেজে উঠবে সময়। ২০২৪ কেমন ভাবে কাটবে সেই নিয়ে ইতিমধ্যে অনেকে নানান ধরনের প্ল্যান করছেন। কেউ বা গুগলে গিয়ে সার্চ করছেন, কেমন ভাবে নতুন বছর কাটানো যায়। বহুল চলতি বছরে বার বারই এই সার্চ ইঞ্জিনের শরণাপন্ন হয়েছে আমজনতা। গুগল সার্চে টপ র‍্যাঙ্কিংয়ে এমন নাম রয়েছে যা জানলে আপনি একটু অবাক হয়ে যাবেন। সাধারণত ভারতের তিনটি বিষয় বেশি চর্চায় থাকে। রাজনীতি, বলিউড আর ক্রিকেট। গুগল সার্চিংয়ের টপ র‍্যাঙ্কিংয়ে বলিউড, ক্রিকেট কিংবা সহ বিভিন্ন বিষয়ে একাধিক নাম উঠে এসেছে। ২০২৩ সালে ভারতবর্ষের মানুষ ঠিক কোন দশটি নাম সব থেকে বেশি সার্চ করেছেন একটু দেখে নিন।

১) কিয়ারা-সিদ্ধার্থ: গুগল ইন্ডিয়ার সমীক্ষা বলছে ২০২৩ জুড়ে দেশবাসী সবচেয়ে বেশি সার্চ করেছেন বলি অভিনেত্রীর নাম। গুগলের স্মৃতি অনুযায়ী সবথেকে বেশি যার নাম সার্চ করা হয়েছে, তিনি হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। কয়েক বছর প্রেম করার পর এ বছরের ফেব্রুয়ারি মাসে তিনি সাত পাকে বাধা পড়েছেন সহ অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে। সমস্ত অভিনেতা -অভিনেত্রীদের পিছনে ফেলে গুগল সার্চ ইঞ্জিনে সর্বাধিক বিরাজমান কিয়ারা-সিদ্ধার্থ।

২) শুভমান-সারা: দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমান গিল। ক্রিকেট হাতে শুভমন যেমন মাঠে জ্বলে উঠেছেন, তেমনই এই তারকার লাভ লাইফ থেকেছে চর্চায়। সারা আলি খান ও সারা তেন্ডুলকর, দুই সারার সঙ্গে শুভমনের নাম জড়িয়েছে। কিন্তু শেষমেশ কোন সারায় মজেছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল ? তা কার্যত চলতি বছরেই সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে।

৩) রাচীন রবীন্দ্র: ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি তারকা রাচিন রবিন্দ্রকে নিয়ে অশেষ কৌতুহল নেটিজেনদের। তাই ক্রিকেটারদের মধ্যে শুভমান গিল এর পর যে নামটি উঠে আসছে সেটি হল রাচীন রবীন্দ্র। চলতি বিশ্বকাপে অভিষেকেই সেঞ্চুরি করেছেন তিনি । সর্বোচ্চ স্কোরাদের তালিকাতেও ছিলেন। রাচীন রবীন্দ্রর ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। সেই কারণে চলতি বছর তাঁর নাম গুগল সার্চ হয়েছে অনেকটা বেশি।

৪) মহম্মদ শামি: সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দল খেতাব জিততে না পারলেও, গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য পারফর্ম করে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার অনবদ্য পারফরম্যান্স অন্যতম বড় কারণ ছিলেন মহম্মদ শামি। তাই চলতি বছর গুগল সার্চে টপ র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছেন ভারতীয় বলার মহম্মদ স্বামী।

৫) এলভিস যাদব: ইউটিউব থেকে তাঁর খ্যাতি। ইউটিউব থেকেই প্রতিপত্তি। ইউটিউবে ট্রেন্ড এলভিস যাদব। এলভিস যাদব সম্প্রতি বিগ বসে গিয়েছিলেন। জনপ্রিয় ইউটিউবার এলভিসের খ্যাতি, সাবস্ক্রাইবার ছাড়াও নজর কাড়ে তাঁর গাড়ির কালেকশন। ক্যাটির মধ্যেও ছিল বিস্সন্তর ছোঁয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিষাক্ত সাপের বিষ পাচার ও অবৈধভাবে রেভ পার্টির আয়োজনের। এই সব কিছুর জন্যই তেইশের গুলগ্ল সার্চ ইঞ্জিনের টপ লিস্টে জায়গা করে নিয়েছেন তিনি।

উল্লেখিত, এই ৫ টি নাম যথাক্রমে টপ ফাইভ হিসাবে জায়গা করে নিলেও। এর পরে বেশি কিছু নাম সামঞ্জস্য ভাবে ৫ থেকে ১০ এর মধ্যে জায়গা করে নিয়েছে। এর মধ্যে ইসরায়েল-গাজা সংঘর্ষ বিশ্বব্যাপী বছরের বেশি ট্রেন্ডিং ছিল। “ইসরায়েল-গাজা যুদ্ধ”। কেবল যুক্তরাষ্ট্রে ‘কী’ বা ‘কেন’ দিয়ে শুরু হওয়া প্রশ্নের শীর্ষে ছিল ‘হামাস কী?’, ‘ইসরায়েলে কী হচ্ছে?’, ‘কেন আক্রমণ করেছে হামাস?’। ঠিক এইভাবেই সার্চ করেছেন অনেকেই। এর পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরুতে বিশ্বের প্রথম দেশ হিসেবে যান পাঠিয়ে ইতিহাস গড়েছে ভারত। আর ইতিহাস গড়া ‘চন্দ্রযান-৩’ গুগল সার্চ ইঞ্জিনের টপ লিস্টে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, চ্যাটজিপিটির মতো বিষয়গুলি বেশি পরিমাণ সার্চ করা হয়েছে। গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও টেক্কা দিতে পারে এই প্রযুক্তি। টেক বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে গুগলের থেকেও অনেক বেশি ভাল কাজ দেবে চ্যাটজিপিটি। তাই সকলেই এর বিষয়ে জানতে বেশি আগ্রহী। সেই কারণেই গুগল সার্চ এর তালিকায় স্থান পেয়েছে চ্যাটজিপিটিও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now