Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Anand Mahindra: মহিন্দ্রা থার এর মূল্য ৭০০ টাকা ? ভিডিও পোস্ট করে আনন্দ মাহিন্দ্রা জানালেন …

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 25, 2023 4:25 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Anand Mahindra: ২০১৯ সালে মহিন্দ্রার ৭০তম জন্মদিন উপলক্ষ্যে মহিন্দ্রা বাজারে এনেছিল স্পেশাল এডিশন গাড়ি ‘থার ৭০০’। তার ঠিক ২ বছর পর মাহিন্দ্রা থার ২০২২ সালের জানুয়ারিতে কোম্পানির সর্বোচ্চ বিক্রিত গাড়ি হিসেবে শীর্ষস্থান দখল করে। যে গাড়ির বাজার মূল্য প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা। কিন্তু হঠাৎ করেই যদি আপনি শোনেন এই গাড়ির দাম মাত্র ৭০০ টাকা ? কী অবাক হলেন ? এই বিষয় এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন আনন্দ মহিন্দ্রা নিজেই। ব্যপারটা কী ? চলুন জেনে নেওয়া যাক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক শিশুর ভিডিও। যে ভিডিও দেখে হাসি পাবে আপনারও। ভিডিওতে দেখা যাচ্ছে আদো আদো গলায় বাবার কাছে ৭০০ টাকায় থার কেনার বিষয়ে আলোচনা করছে শিশুটি। যেখানে শিশুটি বাবাকে বোঝাচ্ছে, একই গাড়ি থার ও এক্সইউভি ৭০০। তাই এই গাড়িটি ৭০০ টাকায় কেনা যাবে। ইতিমধ্যেই খুদের গলায় ৭০০ টাকায় থার কেনার কাতর আবেদনের ভিডিও পৌঁছে গেছে আনন্দ মহিন্দ্রার কাছেও।

আনন্দ মাহিন্দ্রা এই ভিডিও দেখার পর X অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আমরা খুব শীঘ্রই গরিব হয়ে যাব। আমার বন্ধু সোনি তারাপোরেওয়ালা আমাকে এই ভিডিওটি পাঠিয়েছেন। আমারও এই শিশুটিকে খুব ভালো লেগেছে। তবে আমার একমাত্র সমস্যা হল, আমি যদি এই দাবি মেনে নিয়ে ৭০০ টাকায় থার বিক্রি করি, তাহলে খুব শীঘ্রই আমরা দেউলিয়া হয়ে যাব।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now