Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

স্বপ্ন সফল হল ডেভিড বেকহ্যামের, মেসির ছোঁয়ায় ইন্টার মায়ামির প্রথম ট্রফি জয়

রিমিতা রায়
Published On: আগস্ট 20, 2023 4:27 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

স্বপ্ন সফল হল ডেভিড বেকহ্যামের। প্যারিসের ক্লাব পিএসজি থেকে মেসিকে ফ্লোরিডায় যে লক্ষ্য নিয়ে এনেছিলেন, তা অবশেষে পূর্ণ হল। প্রথম বারের জন্য কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইন্টার মায়ামি। আর সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অধিনায়ক মেসি। আমেরিকা এসে প্রথম ট্রফি জিতলেন লিও। ফুটবলজীবনের ৪৪তম ট্রফি জিতলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। লিগস কাপ ফাইনালে টাইব্রেকারে ন্যাশভিলকে হারিয়ে দিল ইন্টার মায়ামি। ফাইনালে অনবদ্য একটি গোল করেন মেসি। লিগস কাপে প্রতি ম্যাচেই মেসি গোল করেছেন। ফাইনালেও তার ব্যতিক্রম ঘটল না। গ্রেট ইন্টার মিয়ামির মাঠে পা রাখার মুহূর্ত থেকেই শুরু হয়েছে মেসি ম্যাজিক। মার্কিন মুলুকের সেরা টিমগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শেষপর্যন্ত মেসির হাত ধরে লিগ জয় ইন্টার মায়ামির।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now