Tarique Rahman Parliament Speech: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫.৯০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবর সেই রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলারে।
সংসদে কোন কোন বিষয়ে বললেন তারেক রহমান? (Tarique Rahman Parliament Speech)
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও দালালচক্রের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর প্রশ্ন ছিল, বিদেশে কাজ করতে যাওয়ার খরচ নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না। বিমানভাড়া ও অন্যান্য খরচ নিয়ন্ত্রণে আনা গেলে সাধারণ পরিবারের তরুণদের পক্ষেও বিদেশে কাজের সুযোগ পাওয়া সহজ হতে পারে বলে তিনি মত দেন।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন। সভায় অংশগ্রহনকারী সংসদ সদস্যরা জানিয়েছেন, এই সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোষাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
গত ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা।










