Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

৫৮ বছরে পা দিলেন তারেক রহমান

শম্পা পাল
Published On: নভেম্বর 20, 2026 10:52 পূর্বাহ্ন
Tarique Rahman 58th Birthday – Portrait of Bangladesh Prime Minister Tarique Rahman

Tarique Rahman 58th Birthday: বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ, ২০ নভেম্বর। ১৯৬৮ সালের এই দিনে তাঁর জন্ম হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন।

এই উপলক্ষে শুক্রবার দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করবেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। তবে জন্মদিন ঘিরে দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। দলের একাধিক প্রবীণ নেতার বক্তব্য অনুযায়ী, তারেক রহমান সাধারণত আনুষ্ঠানিকভাবে নিজের জন্মদিন পালন করেন না। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা ব্যক্তিগতভাবে তাঁকে শুভেচ্ছা জানান।

তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ঢাকায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতক স্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে পড়াশোনা করেন।

তারেক রহমানের রাজনৈতিক জীবনের শুরু (Tarique Rahman 58th Birthday)

১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন তারেক রহমান। বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনবিরোধী আন্দোলনের সময় তিনি মায়ের সঙ্গে রাজপথের আন্দোলনেও অংশ নিয়েছিলেন। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন জেলায় প্রচারেও যোগ দেন।

২০০১ সালের নির্বাচনের আগে স্থানীয় সমস্যার সমাধান এবং সুশাসন নিয়ে কাজ করার উদ্দেশ্যে ঢাকায় একটি দপ্তর প্রতিষ্ঠা করেন বলে তাঁর জীবনীতে উল্লেখ রয়েছে। ওই বছর বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলেও তিনি কোনও সরকারি পদ গ্রহণ করেননি। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদকের দায়িত্ব পান।

২০০৭ সালের ৭ মার্চ জরুরি অবস্থার সময় ঢাকার সেনানিবাসের বাড়ি থেকে যৌথ বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়। যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগও ওঠে। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৮ মাস পর, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তিনি। এরপর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। সেখান থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ প্রবাসজীবন।

দেশে ফেরা থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ (Tarique Rahman 58th Birthday)

২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি দলের জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার দিন দলের স্থায়ী কমিটির বৈঠকে তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সাত বছর তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর নানা ঘটনার মধ্য দিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর মধ্যেই ৩০ ডিসেম্বর তাঁর মা, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর তিনি প্রধানমন্ত্রী হন।

ব্যক্তিজীবনে স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে তাঁর সংসার। ৫৮তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বহু অনুসারী।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ২০ নভেম্বর ২০২৬

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now