Tag: Sa Re Ga Ma Pa

  • Rahul-Ankita: গায়ক রাহুল দত্তকে কেন ভুলে গেলেন অঙ্কিতা ভট্টাচার্য? এবার কার প্রেমে পড়লেন?

    Rahul-Ankita: গায়ক রাহুল দত্তকে কেন ভুলে গেলেন অঙ্কিতা ভট্টাচার্য? এবার কার প্রেমে পড়লেন?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Rahul-Ankita: দর্শক তাদের দুজনকেই ভালবাসেন। গান দিয়েই আলাপ। কথা ছিল জীবনে একই সুরে পথ চলবেন তারা। হঠাৎই তারটা যেন ছিঁড়ে গেল। হঠাৎ রাহুলকে কেন ভালো লাগছেনা সারেগামাপা খ্যাত গায়িকার? কারণ কি কোনো তৃতীয় ব্যক্তি?যা রটে তার কিছু তো ঘটে। জানেন অঙ্কিতার নতুন প্রেমিক কে?

     

    রাহুল দত্ত-অঙ্কিতা ভট্টাচার্য জুটি সকলের দারুণ প্রিয়। শোনা যাচ্ছে, রাহুলের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে অঙ্কিতার। ড্রামার উজান মণ্ডলের সঙ্গে নতুন ঘনিষ্ঠতা তাঁর। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সারেগামাপা’ থেকে জনপ্রিয় হয়ে ওঠেন রাহুল-অঙ্কিতা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব। প্রেমের কথা সরাসরি স্বীকার না করলেও, সকলেই জানতেন তাদের ঘনিষ্ঠতার কথা। এক সঙ্গে একাধিক মিউজিক ভিডিও বানিয়েছেন উভয়ে। সেইসব মিউজিক ভিডিও দুর্দান্ত হিট। বেশ কিছুদিন ধরে তাঁদের একসঙ্গে গান গাওয়া প্রায় বন্ধ। ব্যস্ততার কারণে নাকি তাঁরা আপাতত একসঙ্গে গান করছেন না?

     

    অঙ্কিতার দলে ড্রাম বাজান উজান মণ্ডল। দেশ-বিদেশের নানা জায়গায় একসঙ্গে অনুষ্ঠান করেন তাঁরা। দুজনের মিষ্টি মুহূর্তের ছবিও ইদানীং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।  এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অঙ্কিতা মুখে কুলুপ এঁটেছেন। অঙ্কিতার ঠাকুমা, মা এবং বাবা গান করতে পারেন। মায়ের কাছেই গানে হাতেখড়ি অঙ্কিতার। সেই চার-পাঁচ বছর বয়স থেকে শুরু অনুশীলন। সেই অভ্যাস এখনও বজায় রয়েছে পূর্ণ মাত্রায়। প্রতি দিন দু’ঘণ্টা ধরে গান অনুশীলন চাই-ই-চাই অঙ্কিতার।

     

    পরিবারের বাইরে অঙ্কিতার প্রথম সঙ্গীতশিক্ষক রাধাপদ পাল। তাঁর কাছে এক বছর ধ্রুপদী সঙ্গীতচর্চা ও অনুশীলন। গত সাত বছর সে রথীজিৎ ভট্টাচার্যের ছাত্রী। সব রকমের গান যাতে সহজে গাইতে পারে, তার জন্য ভোকাল ট্রেনিং চলে রথীজিতের কাছে। গান শেখার জন্য সব রকম দূরত্ব পাড়ি দিতে প্রস্তুত অঙ্কিতা। ভালবাসে সব রকমের গান করতে। কোনও বাছবিচার না করে যে কোনও ভাষার যে কোনও গান গাওয়াতেই তার আনন্দ। অডিশন থেকে মেগা ফিনালে। প্রায় এক বছর ধরে চলেছে এই প্রতিযোগিতা। প্রতি বারই মঞ্চে ওঠার আগে পা কাঁপত অঙ্কিতার। মনে হত, যদি গাইতে গাইতে গানের কথা সব ভুলে যাই! সেখান থেকে অঙ্কিতা আজ এই জায়গায়। ক্যারিয়ার একেবারে শীর্ষে। এবার প্রেমের গ্রাফট কোন দিকে যায় সেটাই দেখার।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sa Re Ga Ma Pa Audition: সা রে গা মা পা-র কলকাতার অডিশনের দিনক্ষণ ঘোষণা, কবে-কোথায়? জেনে নিন ফোন নম্বরও

    Sa Re Ga Ma Pa Audition: সা রে গা মা পা-র কলকাতার অডিশনের দিনক্ষণ ঘোষণা, কবে-কোথায়? জেনে নিন ফোন নম্বরও

    ।। প্রথম কলকাতা ।।

    Sa Re Ga Ma Pa Audition: শুরু থেকেই দর্শকদের জন্য একের পর এক চমক রেখে এসেছে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপা। ক্লাসিক্যাল, সেমিক্লাসিক্যাল, রক মিউজিক, আধুনিক গান থেকে লোকগীতি সব ধরনের গান শোনা যায় এই শোতে।
    টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো জি সা রে গা মা পা। তবে কেউই জানে না কোথায় কীভাবে অডিশন দিলে মিলতে পারে সুযোগ? এবার সেই সুযোগ হাতের মুঠোয়। সা রে গা মা পা কলকাতা অডিশন কোথায় কীভাবে যোগাযোগ করবেন জানেন কি? এবার অডিশনেও রয়েছে বড় চমক।

    কথায় বলে গানের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। যেকোনও যন্ত্রণা মুহূর্তে মিটিয়ে দিতে পারে সংগীত। তাই সংগীতে দর্শক মুগ্ধ করতে গানের বিকল্পও নেই কোনও। তাই দর্শকের কাছে অন্য আবেগের জায়গা জি সা রে গা মা পা। প্রতি সিজনেই যার একের পর এক নানা চমক থাকে সবসময়ই। দর্শকও মুখিয়ে থাকে কোন নতুন চমক আসবে তা দেখার জন্য। শুধু তাই নয়, ভালো গান শুনতে পাওয়ার এমন মঞ্চ আর কোথায়ই বা পাবে মানুষ। তবে এমন ভালো সুযোগ কি আর মুখের কথা! কোথায় কবে কীভাবে যোগাযোগ করলে মিলবে আমার আপনার পরিবারের সদস্যদেরও অংশগ্রহণের সুযোগ তা জানতে অনেকেই মুখিয়ে থাকে। কলকাতায় অডিশন কবে, জানেন কি? গত তিন দশক ধরে, জি টিভি দর্শকদের বেশকিছু নন-ফিকশন অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়েছে। যেমন- সা রে গা মা পা, ডান্স ইন্ডিয়া ড্যান্স থেকে একাধিক বিনোদনমূলক অনুষ্ঠান। প্রতিটা সিজনেই নানা চমকে মোড়া জি সা রে গা মা পা থেকে অত্যন্ত জনপ্রিয়, প্রতিভাবান শিল্পী উঠে এসেছে।

    সা রে গা মা পা ২০২৩-এর অন-গ্রাউন্ড অডিশনগুলি ৮ জুলাই শনিবার এবং ৯ জুলাই রবিবার কলকাতায় শুরু হবে৷ যদি কারোর বয়স ১৫ বছর হয় বা তার বেশি হয়, তবে এটিই সুবর্ণ সুযোগ লুফে নেওয়ার। অনলাইন অডিশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর ৮৮৫০৬৯০৭৫৮/৮৮৫০৬২৬১৫৭এই নম্বরে নাম, শহর, বয়স লিখে পাঠান। এবং অডিশনের ক্লিপও পাঠাতে হবে। অথবা রেজিস্ট্রেশন লিঙ্ক পেতে ৯৯৩০০০০৩২৩ নম্বরে একটি মিস কল দিতে পারেন। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে‌।

    উদীয়মান গায়কদের জন্য আরও একটি সুখবর রয়েছে। রিয়েলিটি টেলিভিশনের ইতিহাসে প্রথমবার চলতি মরসুমে গান গাওয়ার প্রতিযোগিতায় নির্বাচন প্রক্রিয়ার অংশ নিতে দর্শকদেরও আমন্ত্রণ জানাচ্ছে। কারণ, তারা মনে করেন ট্যালেন্ট চিনে নেওয়াও একটা ট্যালেন্ট। তারা দর্শকদের নতুন প্রতিভা খুঁজে পাওয়ার পাশাপাশি সা রে গা মা পা-এ কোনও বিশেষ প্রতিযোগীকে সুযোগ দেওয়ারও সুপারিশ করতে পারবেন। এছাড়াও ‘সপ্তাহের প্রতিটি গায়ক’ জি মিউজিকের সঙ্গে সহযোগিতায় তাদের নিজস্ব মৌলিক গান প্রকাশ করারও সুবর্ণ সুযোগ পাবে।
    কলকাতায় অডিশনের পাশাপাশি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে, বেঙ্গালুরু, লখনউ, চণ্ডীগড়, জয়পুর, দিল্লি, পুনে এবং মুম্বইতেও অন-গ্রাউন্ড অডিশন হবে। সুতরাং, কেউ যদি মনে করে তার প্রতিভা বিশ্বের মঞ্চে তুলে ধরতে চান, তাহলে এটাই বোধহয় অডিশনের সবচেয়ে সুবর্ণ সুযোগ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম