Tag: ranbir kapoor

  • Katrina Kaif: দীপিকার সঙ্গে পার্টিতে রণবীর! সহ্য করতে না পেরে হানা দেন ক্যাটরিনা?

    ।। প্রথম কলকাতা ।।

    Katrina Kaif: দীপিকার সঙ্গে পার্টিতে রণবীর যা দেখে রীতিমতো রেগে গেলেন ক্যাটরিনা। সহ্য করতে না পেরে পার্টি ছেড়ে চলে যান ক্যাটরিনা। প্রেমিকের সঙ্গে প্রাক্তনকে সহ্য করতে না পেরেই নাকি সেখান থেকে হানা দিয়েছিলেন তিনি।

    দীপিকা পাড়ুকোন এর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে থাকার পর আচমকায় ক্যাটরিনার প্রেমে পড়েছিলেন বলিউডের হিরো রানবির কাপুর। দীপিকার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ ছিল। কিন্তু ইমতিয়াজ আলি অসম্ভবকে সম্ভব করেছিলেন। দুজনকে কাস্ট করেছিলেন তামাশা ছবিতে। সেই ছবির পার্টিতে নাকি এত কাণ্ড ঘটান ক্যাটরিনা। আমন্ত্রণ না থাকা সত্ত্বেও নাকি কার্যত গেট ক্র্যাশ করে হাজির হয়েছিলেন সেখানে। প্রেমিকের সঙ্গে প্রাক্তন ষকে সহ্য করতে না পেরেই নাকি সেখানে হানা দিয়েছিলেন ক্যাটরিনা।

    রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন এর মধ্যে ভাঙা সম্পর্ক জোড়া লাগার খবর ছড়িয়ে পড়ে তামাশি ছবির সেট থেকে। দীর্ঘ আট বছর পর আবারো দীপিকাকে মন দিয়েছিলেন রণবীর। তবে শোনা যায় আর সম্পর্ক রাখতে চাননি রণবীর কাপুরের সঙ্গে দীপিকা।

    একদিকে যখন এই প্রেমলীলা তুঙ্গে তখন অন্যদিকে মন ভাঙ্গে ক্যাটরিনার। আজব প্রেম কি গজব কাহানি। নিজের ছবির নামের সঙ্গেই মিলে গিয়েছিল বাস্তব। সকলেই জানতেন সে সময় রণবীর দীপিকা চুটিয়ে প্রেম করছেন। দীপিকা নিজেও তাই জানতেন।

    এরকম পরিস্থিতিতে শ‍্যুট করতে গিয়ে আচমকা পালিয়ে যান রণবীর ক্যাটরিনা। পরে সে কথা জানতে পেরে সম্পূর্ণ ভেঙ্গে পড়েন দীপিকা। সম্পর্ক নষ্ট হয় দীপিকা রণবীরের। আর ক্যাটরিনার সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে কখনো প্রকাশ্যে কখনো লুকিয়ে দেদার ঘুরে বাড়ান ঋষি তনয়। তারপর একে অপরের মুখ দেখা দেখি বন্ধ ছিল। কিন্তু ইমতিয়াজ আলী দুজনকে কাস্ট করিয়েছিলেন তামাশা ছবিতে। ঐ পার্টিতে আমন্ত্রণ না থাকা সত্ত্বেও নাকি কার্যত পৌঁছে যান ক্যাটরিনা। সত্যি কি তাই।

    সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন ক্যাট। “এই কথাটা যখন রটে তখন আমিও তা শুনেছিলাম। আমার একটা কথাই মনে হয়েছিল মানুষ ক্যাটরিনাকে কীভাবে? কি মনে হয়? আমায় যেখানে ডাকা হয়নি সেখানে আমি কেন যাব।” তিনি আরো বলেন, “মানুষ এসব কল্পনায় ভেবে নেয় আমি কাউকে দোষ দিচ্ছি না। কারো নিজের ব্যক্তিগত জীবনে কি চলছে তা সবাইকে বলতে আমি বাধ্য নই।”

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Brahmastra Trilogy: ব্রহ্মাস্ত্র ট্রিলজি-র পরের দুটি পার্ট কবে মুক্তি পাবে? দিনক্ষণ ঘোষণা পরিচালকের

    ।। প্রথম কলকাতা ।।

    Brahmastra Trilogy: গত বছর (২০২২) ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করেছিল এই ছবি। গত বছরের বলিউডের সবথেকে বেশি উপর্জিত ছবিও ছিল আলিয়া-রণবীরের এই সিনেমা। পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এবার পালা ‘ব্রহ্মাস্ত্র’-র সিক্য়ুয়েলের। যার জন্য অধীর অপেক্ষায় সিনেপ্রেমীরা। তবে তাদের জন্য সুখবর ! সম্প্রতি, তাঁর (অয়ন মুখোপাধ্যায়) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে (ইনস্টাগ্রামে) লম্বা বিবৃতি দিয়ে কবে আসবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু’ ও ‘ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি’ তা ঘোষণা করলেন। অয়ন নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন ব্রহ্মাস্ত্র ২ মুক্তি পাবে ২০২৬ সালে। অন্যদিকে, ব্রহ্মাস্ত্র ৩ আসবে ২০২৭ সালে।

    অয়ন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রোভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। পার্ট ওয়ান থেকে পাওয়া সব ভালোবাসা গ্রহণ করার পর সময় পার্ট টু আর থ্রি-র দিকে মন দেওয়ার। যা আগের পার্টের থেকেও বিশাল হবে। আমার আরও কিছুটা সময় দরকার ব্রহ্মাস্ত্র ২ আর ৩-র চিত্রনাট্য শোধরানোর জন্য। এই দুটো ছবি একসঙ্গে বানাব বলে আমরা ঠিক করেছি। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।’

    অন্যদিকে তরণ আদর্শ ,তাঁর ট্যুইটে জানান ওয়ার ২-এর পরিচালনা করবেন অয়ন বলে জানিয়েছেন। যাতে মুখ্য চরিত্রে থাকবেন হৃতিক রোশন। যশরাজ ফিল্মসের ৭ নম্বর সিনেমা এটি, যা অনুসরণ করবে টাইগার ৩- এর ঘটনা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sai Pallavi: রণবীর কাপুরের বিপরীতে ‘রামায়ণ’ চলচ্চিত্র দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন সাই পল্লবী!

    ।। প্রথম কলকাতা ।।

     

    Sai Pallavi: মধু মান্টেনার আসন্ন ছবি ‘রামায়ণ’ (Ramayan)-এ সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন সাই পল্লবী (Sai Pallavi)। রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিপরীতে, যিনি রাম চরিত্রে অভিনয় করবেন। যদিও এই বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সীতার চরিত্রে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে আলোচনায় ছিলেন নির্মাতারা। তিনি একই প্রোডাকশন হাউসের জন্য দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। বলিউডের অন্য ‘এ’-লিস্টের নায়িকাদের কেউই সীতা মাতার চরিত্রে অভিনয় করার মতো আকর্ষণ এবং অনুগ্রহের অধিকারী নন।

     

    সাই পল্লবী ভারতের প্রতিভাধর অভিনেত্রীদের একজন। ‘শ্যাম সিং রায়’ এবং গৌথম রামচন্দ্রনের ‘গার্গী’-এর মতো সাম্প্রতিক চলচ্চিত্রগুলিতে তিনি মর্মস্পর্শী অভিনয় করেছেন। তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এবং তারপর থেকে তিনি পরিচালকদের কাছ থেকে অসংখ্য অফার পেয়েছেন। তামিল এবং তেলেগু সিনেমার আধুনিক তারকাদের একজন সাই পল্লবী। গুঞ্জন রয়েছে মান্তেনার ‘রামায়ণ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, তিনি নাকি রামায়ণ চলচ্চিত্রের জন্য সই করে ফেলেছেন। তবে এই বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী সাই পল্লবী।

     

    রামায়ণ নির্মাতারা সাইকে সীতার চরিত্রে অভিনয় করাতে চান। রণবীর কাপুরকে ইতিমধ্যেই রাম চরিত্রে অভিনয় করার জন্য ট্যাপ করা হয়েছে। রাবণ চরিত্রে অভিনয় করার কথা ছিল হৃতিক রোশন। এদিকে সাই পল্লবী মালায়ালাম তারকা নিভিন পাওলির সাথে একটি প্রকল্পে কাজ করছেন বলে জানা গেছে।

  • Ranbir Kapoor: সিনেমা থেকে বিরতি নিয়ে কী করতে চান রণবীর? ফাঁস করলেন সত্যিটা

    ।। প্রথম কলকাতা ।।

    Ranbir Kapoor: রণবীর কাপুর (Ranbir Kapoor) জানিয়ে দিলেন তিনি আপাতত আর কাজ করবেন না।মুক্তি পেয়েছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এরপর হাতে রয়েছে ‘অ্যানিম্যাল’, আর কোনও সিনেমার চুক্তি সই করেননি।রণবীর কাপুর, করতে চানও না। রাহার (Raha) জন্মের পরই কেন আতঙ্কে ছিলেন?

    ২০০৭ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘সাওয়ারিয়া’। এই ছবিতেই অভিনেতা হিসেবে বলিউডে সফর শুরু করেন রণবীর।কখনও তিনি ‘রকস্টার’ (Rockstar) হয়ে সাফল্য পেয়েছেন।কখনও ‘তামাশা’ করে ব্যর্থ হয়েছেন ।এর মধ্যেই বিয়েটা করে বসলেন। স্ত্রী আলিয়া ও মেয়ে রাহাও এসেছে জীবনে।
    তাহলে এখন কেন কেরিয়ারে বিরতি চান অভিনেতা?
    এর কারণও বুঝিয়ে দেন রণবীর বলেন, ‘বুঝতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে’। ‘আমি মনে করি পরবর্তীতে আমরা ফের নিজের পায়ে দাঁড়াতে পারব’।

    আপাতত মেয়ে রাহার সঙ্গেই সময় কাটাতে চান রণবীর। চোখের সামনে বেড়ে উঠতে দেখতে চান মেয়েকে। এদিকে কাজের ফাঁকে একটুও সময় নেই আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র একটি গানের শুটের জন্য মেয়ে রাহাকে নিয়ে কাশ্মীর (Kashmir) উড়ে গিয়েছিলেন তিনি।

    খুদেকে নিয়ে হাজারটা ইচ্ছে গুছিয়ে রেখেছেন রণবীর।
    এখন শুধুই চোখে চোখ রাখতে শিখেছে রাহা বাবা হিসেবে নানান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি আচমকা রণবীর মৃত্যুভয় পেয়েছিলেন ,রাহার জন্মের আগে।তাঁর মনে প্রশ্ন জেগেছিল, ‘‘আমি কি মরে যাচ্ছি?’’ কেন এমন ভয় পেয়েছিলেন ঋষি-পুত্র?আলিয়া যখন অন্তঃসত্ত্বা,তখন তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আচমকা রণবীরকে উইল বানানোর প্রস্তাব দেন। তখনই নাকি তিনি ভয় পেয়ে গিয়েছিলেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ranbir-Sourav: সৌরভের বায়োপিকে রণবীর! ইডেন গার্ডেনসের ছবি উসকে দিল জল্পনা

    ।। প্রথম কলকাতা।।

    Ranbir-Sourav: কালো টি-শার্ট পরে হাতে ব্যাট নিয়ে কী করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)? রবিবার বিকেলে এরকম কিছু ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে নেট পাড়ায়। বিগত বেশ কয়েকদিন ধরে তাঁকে নিয়ে জল্পনা চলছিলই। সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিকে নাম চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর? নাকি সমস্তটাই গুজব? ২২ গজের ময়দানে মহারাজের কেরিয়ার বড়পর্দায় তুলে ধরতে তাঁর চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা? তালিকায় যবে থেকে শীর্ষে রণবীর কাপুরের নাম শোনা গিয়েছে, তবে থেকে হইচই পড়েছে চারিদিকে। এবার সেই সকল জল্পনাকে আরও উসকে দিয়ে রবিবার ইডেন গার্ডেনে (Eden Garden) ব্যাট হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল রণবীর কাপুরকে।

    আগামী দিনে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ (Tu Jhoothi Main Makkaar) শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) বিপরীতে দেখা যাবে রণবীরকে। প্রসঙ্গত, তারই প্রচারে কলকাতায় (Kolkata) হাজির হয়েছেন অভিনেতা। এদিন প্রচারের ফাঁকেই ইডেন গার্ডেনে ব্যাট ধরতে দেখা গিয়েছে তাঁকে। আগেই এই বিষয়ে জানানো হয়েছিল দাদাকে। আর সেইমতো ঠিক করা হয়েছিল সৌরভ বনাম রণবীরের ম্যাচ হবে। সেই অনুযায়ী রবিবার সাদা জার্সিতে দল নিয়ে নামেন মহারাজ। অন্যদিকে কালো জার্সি গায়ে দেখা যায় অভিনেতার দলকে।ব্যাটিংয়ের সঙ্গে বল করতে দেখা গিয়েছে রকস্টারকে। এমনকি দাদার বলে ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেইসঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই দুনিয়ার এই জনপ্রিয় তারকা। আর তাতেই ইঙ্গিত মিলেছে, দাদার বায়োপিকে (Sourav Ganguly’s Biopic) দেখা যাবে রণবীরকে। সকলে ধরেই নিয়েছেন ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারের ফাঁকে খেলা সংক্রান্ত খুঁটিনাটি দাদার কাছ থেকে জেনে নিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

    ক্রিকেট দুনিয়ার বড় নাম সৌরভ গাঙ্গুলী। তাঁকে ঘিরে বাঙালির আবেগ কাজ করে। তিনি বাঙালির গর্ব। জনপ্রিয়তার পাশাপাশি তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্কও। এবার সাফল্য আর বঞ্চনা সব মিলিয়ে তাঁর কাহিনী ফুটে উঠবে পর্দায়। যার জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ অভিনেতার। বহুদিন ধরেই বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা করছেন সৌরভ। আর এবার রণবীরের ব্যাট ধরা দেখে সকলেই নিশ্চিত দাদার ভূমিকায় নিজেকে তুলে ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা। কারোরই অজানা নয় যে ফুটবল রণবীরের প্রথম পছন্দ। প্রথমে শোনা গিয়েছিল সেই কারণে হয়তো ‘দাদা’র বায়োপিকে প্রাক্তন অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না তাঁকে।

    যদিও সেলিব্রিটি ক্রিকেট লিগের কারণে এই খেলা নিয়ে কিছুটা জ্ঞান রয়েছে তাঁর। কিন্তু সৌরভের চরিত্রকে বড় পর্দায় কে তুলে ধরবেন, তা এখনও পরিষ্কার নয়। এদিকে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রণবীর জানিয়েছেন, তাঁকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় অভিনয় করার জন্য কোনও অফার করা হয়নি। তবে অপরদিকে প্রস্তাব এলে তা গ্রহণ করবেন কিনা, তাও খোলসা করেন নি। কিন্তু তিনি মুখে যাই বলুন না কেন, তাঁর কাজ অন্য কথা বলছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid -Kiara wedding: প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থের রিসেপশনে আলিয়া, সঙ্গী অন্য পুরুষ!

    ।। প্রথম কলকাতা ।।
    Sid – Kiara wedding: স্বামী নয়! প্রাক্তন প্রেমিকের বিয়েতে (Sid -Kiara wedding) অন্য পুরুষের সঙ্গে গেলেন আলিয়া ভাট। ছেলেটি কে? মাঝে মাঝেই নায়িকার সঙ্গে দেখা যায়।সিদ্ধার্থের সঙ্গে দেখা হবে বলেই কিরণবীর (Ranbir Kapoor) আপত্তি জানিয়েছিলেন?আলিয়ার (Alia Bhatt) সঙ্গে-রণবীর (Ranbir Kapoor) এলেন না কেন?গাড়ি থেকে নেমেই কেমন ভ্যাবাচ্যাকা হলেন আলিয়া!ওই দেখুন! শ্বাশুড়ি নীতু কাপুর কেন বউমার পিছু নিলেন!হঠাত্!

    প্রাক্তনের বিয়েতে (Sid -Kiara wedding) যাওয়া সহজ কথা নয়। আলিয়ার (Alia bhatt) এলেম আছে বটে।বলছেন নেটিজেনরা। সিদ্ধার্থের চোখে চোখ রেখে কি বললেন ?প্রাক্তন প্রেমিকাকে নাকি নিজে নেমতন্ন করেছিলেন সিদ্ধার্থ। সিডের কথা রাখতেই রিসেপশনে এসেছিলেন আলিয়া।গাড়ি থেকে নামলেন , মুখে কোনও হাসি নেই।কিন্তু তিনি তো একা নামলেন না।
    পাপারাত্জিরা তখন রণবীর কাপুরকে (Ranbir Kapoor) খুঁজছেন। কিন্তু সে কোথায়? তিনি তো আসেননি!রণবীরের বদলে গাড়ি থেকে নামলেন অন্য এক পুরুষ!একবার নয়! বাবার আলিয়ার সঙ্গে দেখা গিয়েছে এই ব্যক্তিকে। আলিয়ার কোনও বিশেষ বন্ধু?রণবীরের বদলে এনাকেই কেন নিয়ে আসলেন ?সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা? প্রাক্তনের বিয়েতে (Sid -Kiara wedding) যাওয়া নিয়েই রণবীর-আলিয়ার মধ্যে মন কষাকষি?আলিয়াকে চোখে চোখে রাখতেই নাকি শ্বাশুড়ি নীতু কাপুর হাজির হয়েছিলেন!বলছেন নেটিজেনরা।

    রুপোলি রঙা শাড়ি আর স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন আলিয়া। সঙ্গে হালকা মেকআপ আর খোলা চুলে মোহময়ী আলিয়া (Alia bhatt)। সদ্য মা হয়েছেন দেখে কে বলবে! কিন্তু রাতের পার্টিতে আলিয়ার সঙ্গী অন্য পুরুষ! তিনি রণবীরেরই বন্ধু অয়ন মুখোপাধ্যায়!বাঙালি!
    তাঁর ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। বলিউডের অন্যতম সফল পরিচালকখুব কম বয়সেই তাঁর কাজের মাধ্যমে
    নজর কাড়তে শুরু করেন অয়ন। শুধু আলিয়া নয় ! রণবীরের সঙ্গেও তাঁকে বহুবার দেখা গিয়েছে।
    না অয়নের সঙ্গে আলিয়ার বিশেষ কোনও সম্পর্ক নেই।
    আর কনেপক্ষের তরফে হাজির ছিলেন নীতু। শাশুড়ি-বউমাতে মিলে এদিন জমিয়ে পোজ দিলেন (Sid -Kiara wedding)। পুরনো সম্পর্ক নিয়ে একসময় আক্ষেপ
    করতে শোনা গিয়েছিল।কিন্তু নতুন জীবনের শুরুতে তার ছিটেফোঁটাও যে ধরে রাখেননি।তা প্রমাণ করলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্র।তবে রিসেপশনে আলিয়ার সঙ্গে সিদ্ধার্থের কী কথা হয়েছে।তা এখনও জানা যায়নি।

    কিয়ারা এবং সিদ্ধার্থের রিসেপশনে (Sid -Kiara wedding) আলিয়ার উপস্থিতি নজর কেড়েছে সকলের। কারণ প্রথম ছবিতে একসঙ্গে হাতেখড়ি হয় আলিয়া এবং সিদ্ধার্থের। তার পর বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু সেই প্রেম টেকেনি।তবে আলিয়া কি ভুলতে পেরেছেন?অস্বস্তি এড়াতেই সঙ্গী হিসেবে অয়নকে এনেছিলেন? প্রশ্নটা রয়ে গেল নেটিজেনদের মনে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: ‘পাঠান’ নিয়ে খুশি আলিয়া, ‘ব্রহ্মাস্ত্র’র রেকর্ড ভাঙার প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

    ।। প্রথম কলকাতা ।।

    Alia Bhatt: গেল মাসের শেষে বক্স অফিসে রিলিজ করেছে ‘পাঠান’ (Pathaan)। তার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। ৬ দিনে বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে কিং খানের কামব্যাক ছবি। শাহরুখ-দীপিকার (Shah Rukh-Deepika) জুটি ফের হিট দর্শকমহলে। সেইসঙ্গে এবারে রয়েছে জন আব্রাহামের কামাল। এবার ছবির সাফল্য নিয়ে কথা বলেছেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান (Varun Dhawan)। বলিউডের সবথেকে বড় ব্লকবাস্টার হিসেবে ‘পাঠান’কে আখ্যা দিয়েছেন ইন্ডাস্ট্রির এই দুই তারকা। উল্লেখ্য, জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রেস কনফারেন্স ছিল মঙ্গলবার। আর সেখানেই বাদশার ছবি নিয়ে এমন মতামত দিয়েছেন দুই তারকা।

    শুরুতে ছবিকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। কিন্তু যে ছবিটি করেছেন, সে হল বলিউডের বাদশা, এটা কখনোই ভুললে চলবে না। চার বছর পর তাঁকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন অগণিত মানুষ। তাই বয়কটকে বুড়ো আঙুল দেখিয়ে ২৫ জানুয়ারি থেকে বক্স অফিস কাঁপাচ্ছে কিং খান। এই নিয়ে ৩১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার আলিয়া জানান, ‘একজন শিল্পী হিসেবে আমাদের মধ্যে এতটা আগ্রেশন আছে বলে, আমার মনে হয় না। আমরা কাজ করতে পেরেই ধন্য। আমি মনে করি, আমরা দর্শকদের কাছে নিজেদের সমর্পণ করি। এর পর তাঁরা যা খুশি আমাদের নিয়ে ভাবতেই পারেন, বলতেই পারেন। আমরা যতক্ষণ তাঁদের বিনোদন দেওয়ার কাজ করছি, ততক্ষণ সেটা ভালোভাবে চেষ্টা করব’।

    ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রীর কথায়, ‘এই ইন্ডাস্ট্রির একজন হতে পেরে খুবই খুশি। ‘পাঠান’ ভারতীয় সিনেমার সবথেকে বড় ব্লকবাস্টার ছবি। আমার মতে, সবার অন্তত একবার করে এই ছবিটার জন্য হাততালি দেওয়া উচিত। আমি প্রার্থনা করি এই মুহূর্ত যেন বারবার ফিরে আসে এবং স্থায়ী হয়’। তাঁর ছবির সঙ্গে পাঠানের তুলনা করা হলে আলিয়ার (Alia Bhatt) জবাব, ‘সব ছবির উচিত সব ছবির রেকর্ড ভাঙা’। প্রসঙ্গত, জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’র রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে রণবীর কাপুর (Ranbir Kapoor), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), নাগার্জুন, মৌনি রায় (Mouni Roy) সহ আরও অনেকে ছিলেন। ছবি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকা কামিয়েছিল। এদিকে ‘পাঠান’ বয়কট নিয়ে ব্যঙ্গ করেছেন বরুণ। বলেছেন, বোঝা যাচ্ছে যে মানুষ কেবল বিনোদন পেতে চায়। মানুষ যদি পাঠানকে ভালোবাসে, তাহলে তাঁদেরকে বাসতে দিন। ছবির কালেকশন বলে দিচ্ছে ভারতীয় ছবির জোর কতটা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia-Ranbir: দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনা শুরু করলেন ‘রণলিয়া’! সুখবর শোনাচ্ছেন কবে ?

    ।। প্রথম কলকাতা।।

    Alia-Ranbir: কাপূর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিলে রণবীরের ( Ranbir) সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এরপর জুন মাস নাগাদ তাঁরা তাদের প্রথম সন্তান রাহার আগমনের সুখবর দেন মাত্র ৫ মাসের মাথায় । তাদের ঘর আলো করে আসে কন্যা রাহা। তবে এই কাপূর দম্পতি সম্প্রতি আবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন। প্রথম সন্তানের তিন মাস বয়সের মধ্যেই আবার দ্বিতীয় সন্তান নিয়ে প্ল্যানিং ! এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

    সকলেরই জানা, আলিয়ার ( Alia) একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে। সেই ব্র্যান্ডের জন্য সম্প্রতি অভিনেত্রী ফটোশুট করান। আর তারপর থেকেই তাঁর দ্বিতীয় বার সন্তান সম্ভাব হওয়ার জল্পনা ছড়াতে থাকে। এখনই কাপূর পরিবারে ( Kapoor Family) আরও এক নতুন সদস্য আসছে না। মেয়ে রাহাকে নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন রণবীর এবং আলিয়া। এখন আপাতত আলিয়াকে তেমন কোন কাজে দেখা যাচ্ছে না। শুধু যাওয়া আসার মধ্যে যোগা প্রশিক্ষণ কেন্দ্র এবং এদিক-ওদিক পরিবারের সঙ্গে একটু সময় কাটানো।

    সন্তান জন্মের ৩ মাসের মাথায় ফিট দেখা গিয়েছে আলিয়াকে। তবে একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন , তিনি ‘হাম দো হামারে দো’ তে বিশ্বাসী। কাজেই অনুরাগীরা আশা রাখতে পারেন যে এখন না হলেও কয়েক বছর পরে আবারও কাপূর পরিবারে হয়তো খুশির খবর শোনা যেতে পারে। উল্লেখ্য, আলিয়া ভাট নতুন করে সন্তান সম্ভাবনা হলেও এই ধরনের ঘটনা ইন্ডাস্ট্রিতে বহুবার ঘটেছে। প্রথম সন্তান জন্মের অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন বহু অভিনেত্রী।

    যেমন টেলি অভিনেত্রী দেবীনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন। তাদের প্রথম সন্তান লিয়ানার জন্ম ২০২২ এর ৩ এপ্রিল। তাঁর জন্মের পাঁচ মাসের মধ্যে দেবীনা আবারও ঘোষণা করেন যে, তিনি মা হতে চলেছেন। ডিম্পি গঙ্গোপাধ্যায় যিনি মডেলিং জগতের সঙ্গে যুক্ত, তিনিও অল্প সময়ের ব্যবধানেই মা হয়েছেন। জনপ্রিয় হিন্দি টেলি দুনিয়ার অভিনেত্রী হলেন লাভলীন কৌড় সাসন। ২০২০ তে তিনি প্রথম তাঁর সন্তানের জন্ম দেন। তারপর ২০২১ এ আবারও দ্বিতীয় পুত্রের জন্ম দেন।

     

     

  • Ranbir-Alia-Raha: রালিয়ার সঙ্গে মর্নিংওয়াকে রাহা, সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে হইচই

    ।। প্রথম কলকাতা ।।

    Ranbir-Alia-Raha: গেল বছরের ৬ নভেম্বর নতুন জীবনে‌ পা রাখেন রণবীর-আলিয়া (Ranbir-Alia)। ভাট-কাপুর পরিবারে পা রাখেন মা লক্ষী। কোনও তারকার থেকে কম নয় এই একরত্তি। যদিও তাঁর ছবি এখনও সামনে আনেননি মা-বাবা। কিন্তু তাতে কি আসে-যায়! তাঁকে নিয়ে দর্শকমহলে উন্মাদনার শেষ নেই। তাঁর ছবি দেখার জন্য একপ্রকার পাগল-পাগল অবস্থা সকলের। কিন্তু এখনই তাঁকে প্রকাশ্যে আনতে নারাজ রালিয়া। তবে শুক্রবার সকাল সকাল মা-বাবার সঙ্গে দেখা গিয়েছে ছোট্ট রাহাকে।

    গেল বছরের ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। মুম্বইয়ের (Mumbai) ‘বাস্তু’তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় দুই তারকা। এর পরই জুনে খবর আসে বাবা-মা হতে চলেছেন তাঁরা। অনেকেই ধারণা করে নেন যে, বিয়ের আগে থাকতেই প্রেগন্যান্ট ছিলেন অভিনেত্রী। এইসব জল্পনা-কল্পনার মাঝে নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তার পর থেকেই সংবাদপত্রের শিরোনামে রয়েছে সে। কখনও তাঁর নাম নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে। আবার কখনও তাঁর প্রথম ঝলক দেখার জন্য উৎসুক হয়ে উঠেছেন ভক্তরা। এর পর এদিন রালিয়ার সঙ্গে প্র্যামে শুয়ে থাকতে দেখা গিয়েছে ছোট্ট রাহাকে (Raha)। ভাইরাল হয়েছে সেই ছবি।

    এদিন কালো সোয়েট শার্ট এবং জগার্সে দেখা গিয়েছে আলিয়াকে। স্ত্রীর সঙ্গে ম্যাচিং করেছিলেন রণবীর। কালো পোশাকেই দেখা গিয়েছে অভিনেতাকে। পাশাপাশি এদিন রালিয়ার সঙ্গে দেখা গিয়েছে দিদি শাহিনকেও। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুদে রাহার একাধিক ছবি ঘোরাফেরা করছে। উল্লেখ্য, চলতি মাসেই পাপারাজ্জিদের ডেকেছিলেন রণবীর আর রালিয়া। সেখানে সকলকে অনুরোধ করেছেন, যেন তাঁরা মেয়ের ফটো না তোলে। তবে তাঁদেরকে মেয়ের ছবি দেখিয়েছেন দম্পতি। তাই পাপারাজ্জিরা রাহাকে দেখতে পেলেও, সাধারণের কাছে এখনও সেই ছবি এসে পৌঁছায়নি।

    মিডিয়ার আলো থেকে একপ্রকার সন্তানকে দূরে রাখতে চাইছেন এই তারকা দম্পতি। সঠিক বয়স এবং সময়ে তাঁরা তাঁদের কন্যার ছবি সামনে আনবেন এবং সকলকেই তাঁর ছবি তোলার অনুমতি দেবেন বলে, জানিয়েছেন রণবীর ও আলিয়া। এরপর ‘রকি অউর রনি কি প্রেম কাহানি’তে দেখা যাবে আলিয়াকে। সেইসঙ্গে হাতে রয়েছে একাধিক ছবি। শ্রদ্ধা কাপুরের সঙ্গে রণবীরকে দেখা যাবে ‘তু ঝুটি মে মক্কার’-এ। যা মুক্তি পাওয়ার কথা রয়েছে ৪ মার্চ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Anant Ambani: বিয়ে করতে চলেছেন অনন্ত আম্বানি, পাত্রী কে?

    ।। প্রথম কলকাতা ।।

    Anant Ambani: আম্বানি পরিবারে বিয়ের সানাই। সামনের মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানির (Nita Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি। ‘দ্য ওয়াল’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এমনটাই। বৃহস্পতিবার শেষ হয়েছে বাগদান পর্ব। রাজস্থানের নাথদোয়ারা শ্রীনাথজি মন্দিরে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত (Anant Ambani)। রিলায়েন্সের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘পরিবার ও নিকট আত্মীয়-বন্ধুদের সঙ্গে মন্দিরে অনন্ত-রাধিকার রোকার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আসন্ন দম্পতি ভগবান শ্রীনাথজির আশীর্বাদ নিয়ে তাঁদের নতুন জীবনের দিকে পা বাড়ালেন’।

    দু’দিন আগেই যমজ সন্তানদের নিয়ে মুম্বইতে এসেছেন ইশা আম্বানি (Isha Ambani)। এরপর এদিন সামনে এসেছে অনন্ত আম্বানির বিয়ের খবর। গতকাল মন্দিরে রোকা অনুষ্ঠানের পর রাতে একটি এনগেজমেন্ট পার্টির আয়োজন করা হয়েছিল Antilia-য়। যেখানে হাজির হয়েছিলেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। শাহরুখ খান (Shah Rukh Khan), রনবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), জাহ্নবী কাপুর, রণবীর সিং (Ranveer Singh), সাগরিকা ঘাটগে, জাহির খান, আরমান জৈন এবং আরও অনেকে।

    এদিন রোকা সেরেমনিতে গোলাপি রঙের লেহঙ্গা-চোলিতে দেখা গিয়েছে রাধিকাকে। অন্যদিকে কুর্তা এবং জ্যাকেট পরেছিলেন অনন্ত। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে তাঁদের অনুষ্ঠানের ছবি ও ভিডিও।

    কিন্তু কে এই রাধিকা বণিক?

    শায়লা এবং বীরেন মার্চেন্টের (Viren Merchant) মেয়ে রাধিকা জনপ্রিয় একজন নৃত্যশিল্পী। গত জুনে জিও ওয়ার্ল্ড সেন্টারে তাঁর আরঙ্গেত্রামের শোর আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। দেখা গিয়েছে সলমন খান থেকে শুরু করে রণবীর সিংদের। গুজরাট তাঁর জন্মভূমি হলেও, দীর্ঘদিন ধরে রয়েছেন মুম্বইতে। ক্যাথিড্রল অ্যান্ড জন ক্যানন ও ইকোল মন্ডিয়ালে ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করেছেন। বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ডিপ্লোমা অর্জন করেছেন। উচ্চশিক্ষা লাভের জন্য নিউ ইয়র্কেও (New York) গিয়েছেন। সেইসঙ্গে তাঁর ভালো লাগে ট্রেকিং ও সাঁতার। বিগত বেশ কয়েক বছর ধরে অনন্তের সঙ্গে কথাবার্তা বলছেন রাধিকা। কিন্তু তাঁদের বিয়ে নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি। আম্বানি পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাঁকে। অবশেষে আম্বানি পরিবারের বউ হতে চলেছেন রাধিকা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version