Tag: ranbir kapoor

  • Katrina Kaif: অভিনয় জানেনা ক্যাটরিনা ! রণবীরের কথায় শোরগোল বলিউডে

    ।। প্রথম কলকাতা ।।

     

    Katrina Kaif: সবার সামনেই ক্যাটরিনাকে চরম অপমান করেন রণবীর? প্রাক্তন প্রেমিকাকে নিয়ে করলেন নোংরা টিপ্পনী। ক্যাটরিনার অভিনয় দক্ষতা নিয়ে তুললেন প্রশ্ন।রণবীরের মন্তব্যে রেগে লাল ক্যাটরিনাও। পাল্টা জবাব কি দিলেন বলিউড সুন্দরী? দুই প্রাক্তনের কোন্দলে হুলস্থুল বলিউড। রীতিমত ছিঃছিঃ পড়ে গেছে নেট পাড়ায়। ঠিক কী ঘটেছে রণবীর-ক্যাটরিনার মধ্যে?

     

    অহঙ্কারী, বদমেজাজি বলে বদনাম তার বহুদিনের। রণবীরের নাক উঁচু স্বভাবটাও কারও অজানা নয়। তবে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে তিনি যা বলেছিলেন তা সত্যিই চমকে যাওয়ার মত‌। দীর্ঘ পাঁচ পাঁচটা বছর সম্পর্কে ছিলেন তারা। একেবারে মাখো মাখো প্রেম যাকে বলে। যদিও প্রেম ভাঙার মুহুর্তটা ছিল ততটাই তেঁতো। এমনকি প্রাক্তন প্রেমিকাকে অপমান করতেও দু’বার ভাবেননি রণবীর। ক্যাটরিনা অবধি চমকে গেছিলেন রণবীরের মন্তব্যে। রণবীর ঠিক কী বলেছিলেন জানেন?

     

    সম্পর্ক ভাঙলেও বন্ধুত্বটা বজায় রেখেছিলেন তারা। একবার এক সাক্ষাৎকারে রণবীরকে জিজ্ঞেস করা হয় ক্যাটরিনার অভিনয় দক্ষতা নিয়ে। জবাবে যা বলেছিলেন তা সত্যিই অপমানজনক। অভিনেত্রীকে বিঁধে রণবীর বলেন, তিনি নাকি ক্যাটরিনাকে কখনও অভিনয়টাই করতে দেখেননি। ক্যাটরিনার মুখের উপরেই বলেন, তিনি নাকি বিশ্বাসই করেন না যে, ক্যাটরিনা কখনও অভিনয় করেছেন। তাহলেই ভাবুন। ন্যাশনাল টেলিভিশনে এটা বলা ঠিক কতবড় অপমান।

     

    সরাসরি না বললেও এটা কারোরই বুঝতে বাকি থাকেনি যে, রণবীর কী বলতে চাইলেন। অভিনেতার মতে ক্যাটরিনা অভিনয় জানেন না। শুধু কী তাই? এরপরই আবার খোঁচা দিয়ে বলেন, ক্যাটরিনা তো কখনোই ওভার অ্যাক্টিং করেননি। রণবীরের কথায় ক্যাটরিনা ওভার অ্যাক্টিং তো দূর, অ্যাক্টিং-ই করেননা। রণবীর যে ব্যঙ্গ করছেন, তা বুঝেছিলেন ক্যাটরিনাও। তিনি পাল্টা প্রশ্ন করেন, “কী বলতে চাইলে তুমি?”

     

    পরিস্থিতি সামাল দিতে রণবীর বলেন, আসলে ক্যাটরিনা নাকি এতটাই ভালো অভিনয় করেন যে, দেখে কখনও মনেই হয়না যে আলাদা করে অভিনয় করছেন। প্রশংসা করেন জিন্দেগী না মিলেগি দুবারা ছবির। যদিও আসল কথা যে সেটা নয় তা তো আপনিও বুঝেছেন। নেটিজেনদের মতে, রণবীর ইচ্ছা করেই অপমান করেছিলেন ক্যাটরিনাকে। কেউ কেউ তো বলছে, এটা একেবারেই উচিত করেনি অভিনেতা। আর যাই হোক, ন্যাশনাল টেলিভিশনে এমনটা বলা উচিত নয়।

     

    আপনিও কি রণবীরের সাথে সহমত? ক্যাটরিনাকে কেমন লাগে আপনার? সত্যিই কি অভিনয় করতে জানেন না ক্যাটরিনা? তাহলে এতগুলো দিন বলিউডে টিকে আছেন কিভাবে? জানাবেন আপনার মতামত।

     

    এমনিও প্রথম থেকেই ক্যাটরিনার উচ্চারণ আর এক্সপ্রেশন নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে। অনেকেই বলেন, ক্যাটরিনার হিন্দি উচ্চারণ স্পষ্ট নয়। যদিও তাতে ক্যাটরিনার কেরিয়ারে কিন্তু ভাঁটা পড়েনি। যত দিন গেছে নিজেকে ঘষেছেন তিনি। তৈরি করেছেন নিজেকে। তবে তার ‘মেরি ক্রিস্টমাস’ কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছে। আজকের দিনে তো তিনি বলিউডের হায়েস্ট পেইড অভিনেত্রীদের একজন।

    https://fb.watch/sTUr1OYVsW/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: বিয়ের আগেই অন্তঃস্বত্তা হন আলিয়া ! মুখ খুললেন রাহার মা

    ।। প্রথম কলকাতা ।।

     

    Alia Bhatt: বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে কী করেছিলেন আলিয়া ভাট? রণবীরের প্রতিক্রিয়া কী ছিল? আর গুঞ্জন নয়, অভিনেত্রী নিজেই ফাঁস করলেন সেই কথা। জল্পনা উস্কে আলিয়া জানালেন আসল ঘটনা।‌ বিশ্বাসই করতে পারেননি অভিনেত্রী। দেশজুড়ে উঠেছিল কটাক্ষের ঝড়। হাউ হাউ করে কেঁদেছিলেন কুমারী মা আলিয়া। জানেন কী কী ঘটেছিল আলিয়ার সাথে?

     

    আলিয়া যে বিয়ের আগেই অন্তঃস্বত্বা হয়ে পড়েছিলেন সেটা তো মোটামুটি জানা কথা। সেই কারণেই বোধহয় সাত তাড়াতাড়ি ব্যালকনিতেই বিয়েটা সেরে নিয়েছিলেন। এটা নিয়ে কম চর্চা তো হয়নি। সেই সময়টা রণবীর আলিয়া হয়ে উঠেছিল শোবিজের হট কেক। মুখরোচক গসিপে মেতে উঠেছিল গোটা দেশ‌। এবার অবশেষে সেই বিষয়ে নীরবতা ভাঙলেন রণবীর ঘরণী।

     

    বিয়ের দেড় মাসের মাথাতেই প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন আলিয়া। তখন থেকেই নেটপড়ার গুঞ্জন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ে করেছেন তিনি। ছবিটা স্পষ্ট হয় রাহার জন্মের পরেই। সত্যিটা বুঝতে আর কারোরই বাকি থাকেনি। কিন্তু আলিয়া কী চেয়েছিলেন সেটা? প্রেগন্যান্সি পজিটিভ আসতেই নায়িকা তো নাকি কেঁদেই ফেলেছিলেন? তবে সে কান্নার কারণ ছিল অন্য। কী? শুনব আলিয়ার মুখ থেকেই।

     

    তখনও বিয়ে হয়নি রণবীর-আলিয়ার। প্রেগন্যান্সি টেস্ট যখন পজিটিভ আসে তখন তিনি এক ছবির সেটে। তিনি তখন ব্যস্ত নিজের ড্রিম প্রোজেক্ট হার্ট অফ স্টোন নিয়ে। বিশ্বাসই করতে পারেননি যে, এমনটা ঘটে যেতে পারে‌। আবেগের বশে কেঁদেই ফেলেছিলেন। অবশ্য সেই কান্না ভয় বা লজ্জার নয়। বরং আনন্দের। কারণ তিনি জানতেন, বিয়ে হোক বা না হোক, রণবীর তার পাশেই আছেন।

     

    আর সেই ভরসাতেই বাকি দুনিয়ারও কোনও তোয়াক্কা করেননি তিনি। প্রেগন্যান্সির পরেও চালিয়ে গেছেন কাজ। যদিও সবটা এতটাও সহজ ছিলনা। প্রেগন্যান্সির প্রথম কয়েকটা সপ্তাহ বেশ চ্যালেঞ্জিং ছিল। বমি পেত, ক্লান্ত লাগত, কিন্তু তার মাঝেও নিখুঁত এক্সপ্রেশন দিয়ে কাজ চালিয়ে যেতে হত তাকে। সময় পেলে ঘুমিয়ে নিতেন ভ্যানিটি ভ্যানে। আর এই সব কষ্ট তিনি ভুলে গেছিলেন রাহাকে দেখার পর। কেমন অনুভূতি ছিল সেটা! এককথায় আলিয়া বলেন, ‘ম্যাজিক্যাল’।

     

    আর এখন তো তিনি নিজেই ম্যাজিক্যাল। মা হওয়ার কয়েক মাসের মধ্যেই কাজে ফিরেছেন নায়িকা‌। আগের চেয়ে এখন যেন আরও সুন্দরী রাহার মা। বিয়ে মাতৃত্বেই কেরিয়ার শেষ! এই মিথ ভেঙেছেন তিনি‌। মাত্র ২৯ বছর বয়সে একাধারে সফল অভিনেত্রী অপর দিকে একজন দক্ষ মা তিনি।

     

    রাহা একটু বড় হতেই শুটিং সেটে ফিরেছেন। মেদ ঝরিয়ে আলিয়া এখন ঝরঝরে তকতকে। তুম ক্যায়া মিলে গানে আলিয়াকে দেখে তো বোঝাই দায় যে তিনি এক সন্তানের মা। ওদিকে রণবীর তো এখন কম্প্লিট চেঞ্জড একটা মানুষ। বলিউডের ক্যাসেনোভা এখন আপাদমস্তক ফ্যামিলি ম্যান। সারাটা দিন কাটে রাহাকে নিয়েই। স্ত্রী আলিয়াও তার জীবনের অন্যতম প্রায়োরিটি।

    https://fb.watch/sTwPgdYEyD/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt and Ranveer Kapoor: ক্যামেরার সামনে এসেই বাজিমাত রণবীরের কন্যার, এবার যা করল রাহা ?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Alia Bhatt and Ranveer Kapoor: ফের একবার নেটিজেনদের মন কেড়ে নিল ছোট্ট রাহা। নেটিজেনরা তো রাহা বলতে অজ্ঞান।। এবার কী করলেন রণবীর কন্যা? বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা! রণবীর ও ‘লাডলি’ রাহা-র ছবি দিলেন মাম্মা আলিয়া। কিন্তু বাবা মেয়ে যাচ্ছে কোথায়? স্টার রাহার মিষ্টি ভিডিও মন কাড়ল অনুরাগীদের।

     

    খুদে রাহা যে নেটিজেনদের মনে কী জাদু করেছে। তার দুষ্টু দুষ্টু চাহুনি আর গুবলু মিষ্টি মুখ প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। প্রথমবার ক্যামেরার সামনে এসেই বাজিমাত করেছে রণবীরের কন্যা। নেটিজেনদের মন চুরি করতে সে ওস্তাদ সে। বাবার সাথে তো মাঝে মাঝেই খুনসুঁটিতে মেতে ওঠে সে। এবারও রাহার এমন এক ভিডিও সামনে এল যা দেখে নেটিজেনদের দিল গার্ডেন গার্ডেন।

     

    ভিডিওটি পোস্ট করেছেন আলিয়া নিজেই। ভিডিওটি মূলত রাহা এবং রণবীরের। পুঁচকে রাহার পরনে রয়েছে সুন্দর হলুদ রঙের একটি পোশাক। ওদিকে রণবীরের পরনে রয়েছে সবুজ টি শার্ট আর সাদা টুপি। তবে পায়ের জুতোটা বেশ ম্যাচিং ম্যাচিং। দুজনের পায়েই সাদা জুতো। বাবার হাত ধরে আনমনে হাঁটছে রাহা। আর সেটাই পেছন থেকে লেন্স বন্দি করেছেন আলিয়া ভাট। ক্যাপশনে লিখেছেন, ‘আলাদা করে ক্যাপশনের দরকার নেই।’

     

    সত্যিই দরকার নেই। রাহা যেখানেই যান সেখানেই লাইমলাইট কেড়ে নেন। সে যে স্টারকিড বলেই মানুষ তাকে ভালোবাসে তা কিন্তু নয়। আসলে এই খুদে এতটাই কিউট যে মানুষ তাকে না ভালোবেসে থাকতেই পারেনা। ইতিমধ্যেই শাহরুখ, অমিতাভকে টেক্কা দিয়েছে সে। কিছুদিন আগেই রণবীর-আলিয়া রাহাকে এমন একটি উপহার দিয়েছেন, যার মূল্য ২৫০ কোটি টাকা। সেটা কী জানেন?

     

    সেটা একটা আস্ত বাড়ি। যার মূল্য বলা হচ্ছে অন্তত ২৫০ কোটি টাকা। অর্থাৎ শাহরুখের মন্নত এবং অমিতাভের জলসাও এবার ফেল। মাত্র দেড় বছর বয়সেই ২৫০ কোটি টাকার বাড়ির মালিক হচ্ছে রাহা কাপুর‌।

     

    এই তো দিনকয়েক আগেই তাকে একবার দেখা গেছিল অয়ন মামার কোলে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে মামার কোলে চেপে শহর ঘুরছিলেন তিনি। শোনা তো যাচ্ছিল, অয়ন তার ব্রহ্মাস্ত্রর কোনও একটা পার্টে রাহাকে রাখতেও পারেন। আর এই গুজব যদি সত্যি হয় তাহলে সেটা যে ভক্তদের জন্য সবথেকে বড় গিফট হবে সেকথা বলাই বাহুল্য। মানে আপনিই ভাবুন না, এক ছবিতেই রণবীর-আলিয়া-রাহা। উফফ, এর চেয়ে ভালো গিফট আর কিছু হতে পারে নাকি?

     

    যদিও সেই গুজব কতটা সত্যি সেটা তো অয়নই জানে। আর তাছাড়া রণবীর-আলিয়াও কি চাইবে তাদের মেয়েকে এখনই ক্যামেরার সামনে আনতে? এটাও একটা বড় প্রশ্ন কিন্তু। তবে আলিয়া কিন্তু পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন। আগামিতে তাকে দেখা যাবে তার হোম প্রোডাকশনে জিগরা ছবিতে দেখা যাবে। এছাড়াও স্পাই ইউনিভার্স মুভিতেও অংশ নিয়েছেন আলিয়া।

     

    ওদিকে রণবীর এখন নীতেশ তিওয়ারির রামায়ণ নিয়ে ব্যস্ত। যেখানে তিনি ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী। এটা শেষ হলেই রণবীর করবেন অ্যানিম্যাল পার্কের কাজ।

    https://fb.watch/sNnUkrrsbF/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bollywood: শাহরুখ-অমিতাভকে টেক্কা দিচ্ছে রণবীর আলিয়ার মেয়ে, রাহা এখন সবচেয়ে ধনী স্টারকিড

    ।। প্রথম কলকাতা ।।

     

    Bollywood: আগামী দীপাবলিতে বদলে যাবে রণলিয়ার মেয়ে রাহার জীবন! বলিউডের তাবড় তাবড় সেলেবদের টেক্কা দেবেন রাহা। পাত্তা পাচ্ছেনা খোদ শাহরুখ এবং অমিতাভও। মাত্র ১৮ মাস বয়সেই রাহা তৈরি করল নতুন বলিউডের নয়া রেকর্ড। কী সেই রেকর্ড? ঠিক কোন বিষয়টিতে কিং খান এবং শাহেনশাহকে টেক্কা দিল রাহা?নেটিজেনরা তো বলছেন, ঋষি কাপুরের নাতনি বলে কথা। এটা তো হওয়ারই ছিল। এখন ঠিক কী ঘটেছে সেটা জানতে ভিডিওটি তো দেখতেই হবে।

     

    আচ্ছা আমরা যদি বলি মাত্র ১৮ মাস বয়সেই রাহা টেক্কা দেবেন সোজা শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকে, তাহলে কি অবিশ্বাস করবেন? ভাবছেন রাহা কীভাবে শাহরুখ, অমিতাভকে টেক্কা দেবেন? অবাক লাগলেও এটাই কিন্তু ঘটে গেছে। রণবীর কন্যা এবার সমানে সমানে প্রতিযোগিতা করছেন বলিউডের বাদশা এবং শাহেনশাহর সাথে। ভাবতে পারছেন, এই ছোট্ট বয়সেই ‘রাহা’ ঠিক কোথায় পৌঁছে গিয়েছে। জানেন ঠিক কীভাবে এটা করবে সে?

     

    এটা তো বোধহয় অনেকেই জানেন যে, শীঘ্রই বাসা বদলাতে চলেছেন রণবীর আলিয়া। পালি হিলসের ‘বাস্তু’ অ্যাপার্টমেন্ট ছেড়ে তারা উঠতে চলেছেন বান্দ্রার বিলাসবহুল বাংলো ‘কৃষ্ণরাজ’এ। আর এই বাংলোর মালিকানা কার হাতে জানেন? এবং এই বাংলোর দামটাই কত? এখানেই তো রয়েছে আসল টুইস্ট। শোনা যাচ্ছে ইতিমধ্যেই বান্দ্রার এই বাংলোটি রণলিয়া লিখে দিয়েছেন মেয়ে রাহার নামে। যার মূল্য প্রায় ২৫০ কোটিরও বেশি‌। অর্থাৎ শাহরুখের ‘মন্নত’ বা অমিতাভের ‘জলসা’র থেকেও বেশি। অর্থাৎ মাত্র ১৮ মাস বয়সেই শাহরুখ-অমিতাভের রেকর্ড ভেঙে ফেলেছে রাহা।

     

    আজ্ঞে হ্যাঁ, মাত্র দেড় বছর বয়সেই শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের চেয়েও দামি বাড়ির মালকিন হয়ে উঠেছেন রাহা। সে দিক থেকে দেখলে, রাহা কপূরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। জন্মের পরই এত কোটি টাকার সম্পত্তির অধিকারিণী সে। তবে দাঁড়ান, এখানেই কিন্তু শেষ হয়নি। এছাড়াও আরও একাধিক সম্পত্তির মালকিন হতে চলেছেন রাহা। তবে তার আগে আপনাদের একটু ‘কৃষ্ণরাজ’র গল্প শোনাই।

     

    শোনা যাচ্ছে এই ‘কৃষ্ণরাজ’ বাংলোটি ছিল রণবীরের ঠাকুরদা রাজ কাপুর এবং ঠাকুমার। তাদের নামেই নামকরণ হয়েছিল এই বাংলোর। খুব সম্ভবত উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পেয়েছিলেন ঋষি ও নীতু কাপুর। এই বাড়িতেই হেসেখেলে বড় হয়েছেন রণবীর। যে কারণে রণবীরের জীবনে বাড়িটির এক বিশেষ তাৎপর্য তো রয়েইছে। দাদু ঠাকুমার স্মৃতি জড়িয়ে রয়েছে যে।

     

    শোনা যাচ্ছে নিজেদের সমস্ত উপার্জন দিয়ে এই প্রাসাদপ্রম বাংলোটিকে নতুন করে সাজিয়ে তুলেছেন এই তারকা জুটি। কাজের ফাঁকে তদারকিও করতে দেখা যায় তাদের। ইতিমধ্যেই বাড়ির কাজও নাকি শেষ পর্যায়। খুব সম্ভবত আগামী দীপাবলীর আগেই রাহাকে নিয়ে নতুন বাড়িতে পা রাখবেন আলিয়া রণবীর। তবে এছাড়াও কেবল মুম্বাই শহরেই মোট ৪টি ফ্ল্যাট কিনেছেন আলিয়া। যেগুলির মূল্য প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি। ভারত ছাড়িয়ে আলিয়ার একটি বাড়ি রয়েছে লন্ডনেও। শোনা যাচ্ছে এই বাড়িটিও নাকি মেয়ে রাহার নামেই করে দিতে চান বলিউডের ‘গঙ্গুবাই’। আর তারপর থেকেই নেটিজেনরা বলছে, ‘সোনার চামচ মুখে নিয়ে জন্মানো’ তো বোধহয় একেই বলে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bollywood: রণবীর কন্যা রাহা এবার সিনেমায়? অয়নের ছবিতেই হবে ডেবিউ?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Bollywood: রণবীর আলিয়ার পর এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন খুদে রাহা? ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখার্জির ছবিতেই হবে রাহার হাতেখড়ি? সেক্ষেত্রে কোন ছবিতে দেখা যাবে রণবীর কন্যাকে? এই বিষয়ে কী বলছেন কাপুর দম্পতি? অয়ন মুখার্জিই বা কী জানালেন? সত্যিই কি বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন আলিয়ার ‘লক্ষীমেয়ে’ রাহা?

     

    তুতো দাদা তৈমুরের মত রাহার ফ্যান ফলোয়িং-ও কিছু কম নয়। জন্মের পর থেকেই সুপারস্টার রণবীর কন্যা। প্রথমবার ক্যামেরার সামনে এসেই রীতিমত অবাক করে দিয়েছে সবাইকে। না কোনও ভয়, না কোনও আড়ষ্টতা। আলিয়ার মতই কনফিডেন্ট তার মেয়ে রাহা‌ও। আর এবার নাকি সিনেমাতেও আসতে চলেছে এই স্টারকিড। শুনে চমকে গেলেন? অবশ্য এটা চমকানোর মতই একটা খবর বটে যদিও। তবে কাপুর খানদানের কাছে এটা অসম্ভব মোটেও নয়।

     

    এমনিও রাহার ‘গুবলু মিষ্টি’ মুখ বরাবরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং। কখনও বাবার কোলে চেপে পাপারাজ্জিদের সামনে পোজ দেন তিনি তো কখনও আবার মায়ের কোলে চেপে জুলজুল চোখে দেখতে থাকেন সবকিছু। তবে এবার তাকে দেখা গেল অয়নমামার কোলে। মা বাবাকে ছেড়ে অয়নমামার কোলে চেপে দিব্যি মুম্বই ঘুরলেন তিনি। আর তারপর থেকেই শুরু হয়েছে তার বলিউড ডেবিউয়ের জল্পনা। সত্যিই কি রাহা শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন? সেটা হলে কোন ছবিতে দেখা যাবে তাকে?

     

    আসলে রাহা এতটাই ক্যামেরা ফ্রেন্ডলি যে তাকে ছবিতে নেওয়া বিশেষ কোনো ঝক্কির ব্যাপার নয়। এইদিনও হাতে এক টুকরো কাগজ নিয়ে অয়নমামার কোলে চেপে দিব্যি ঘুরে বেড়ালেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মিষ্টি মিষ্টি পোজও দিলেন খুদে রাহা। সবুজ কোঅর্ড সেটে রাহা যেন কোনও এঞ্জেল। এইটুকু বয়সে এমন সুন্দর এক্সপ্রেশন যে দেখলেই আদর করতে ইচ্ছে করে। পরিচালক অয়নও বেশ সুন্দরভাবে হ‌্যান্ডেল করছিলেন তাকে।

     

    আসলে কাপুর দম্পতির সাথে পরিচালক অয়নের দারুণ সম্পর্ক। প্রথম থেকেই তারকাজুটির প্রেমের সাক্ষী ছিলেন তিনি। আর এখন তো তিনি তাদের বাড়ির লোকই হয়ে গেছেন। এহেন পরিচালকের সাথে রাহাকে দেখে ভক্তদের একাংশের মনে জেগেছে কৌতূহল‌। তবে কি এবার রাহাকেও নিজের ছবিতে নিতে চলেছেন অয়ন?

     

    খবর চাউর হতেই বেশ নড়েচড়ে বসেছে নেটদুনিয়া। নেটিজেনরা বলছে, এই খবর সত্যি হলে মন্দ হয়না। বিশেষ করে অয়ন মুখার্জি যদি তার ‘ব্রহ্মাস্ত্র’র কোনও একটা পার্টে রাহাকে দেখানোর ব্যবস্থা করেন তাহলে তো সোনায় সোহাগা। একই ছবিতে মা-বাবা-মেয়ে…..ব্যাস ছবি হিট করাতে আর কী চাই? গুবলুস রাহার ঐ মিষ্টি এক্সপ্রেশন দেখতেই সিনেমা হলে দৌড়াবে লোকজন। এমনই সব আলোচনায় মুখর হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও এই বিষয়ে রণবীর -আলিয়া বা অয়ন কেউই এখনও মুখ খোলেননি। হয়ত রণবীর-আলিয়া ব্যস্ত বলেই রাহাকে নিয়ে মুম্বই ট্যুরে বেরিয়েছিলেন পরিচালক। আপাতত এই সমস্তটাই রাহা ভক্তদের কল্পনা মাত্র। তবে এই কল্পনা যদি বাস্তব হয় তাহলে কিন্তু সত্যিই মন্দ হবেনা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Education Qualification in Bollywood: বলিউডের কাপুররা লেখাপড়াতে লবডঙ্কা! রণবীর প্রথম মাধ্যমিক পাশ, ভুল করেছেন আলিয়া!

    ।। প্রথম কলকাতা ।।

    Education Qualification in Bollywood: বলিউডের সবচেয়ে অশিক্ষিত পরিবারে বিয়ে করেই ভুল করেছেন আলিয়া? সব জেনেশুনে বিয়েটা করেছিলেন তো মহেশ ভাট কন্যা? অভিনয়ের দিক থেকে আকাশ ছোঁয়া। প্রতিভা থাকলেও শিক্ষাগত যোগ্যতা নেই একেবারেই ।।এই যে করিনা কাপুর খান, কোন ক্লাস পর্যন্ত পড়েছেন জানেন? আজ জানুন।

    রাজ কাপুর পড়েছেন মাত্র ক্লাস সিক্স পর্যন্ত। রণবীর কাপুর নিজের কী জানিয়েছিলেন বলুনতো! কাপুর পরিবারের সদস্যদের পড়াশোনার দৌড় দেখে চোখ উঠবে কপালে। কাপুর পরিবারের বউমা হয়েছেন আলিয়া ভাট । সিনে জগতে কাপুরদের এতো নামডাক দেখেই নাকি মাথা ঘুরে গেছিল আলিয়ার। নইলে কেউ এই পরিবারে বিয়ে করে? বলছেন নেটিজেনরাও। নিজেদের পরিবারের সদস্যদের পড়াশোনার দৌড় কদদূর একদিন ফাঁস করেছিলেন রণবীর নিজেই। জানেন কী, রণবীরই কাপুর পরিবারের প্রথম ছেলে

    যে ক্লাস টেন পাস করেছে। তাই নাকি বড় পার্টিও রাখা হয়েছিল বোর্ডের রেজাল্ট আসার পরে। শুনে অবাক হবেন না। কাপুরদের মধ্যে অভিনয়কেই বরাবর প্রাধান্য দেওয়া হয়েছে। তাই পড়াশোনাটা ম্যাটার করে না। ঋষি কাপুর এইট পাশ । রণবীরের কাকা রণধীর কাপুর নাইন পাশ। বলিউডের তারকারা বাইরে থেকে যতটা দেখান, ততটা একেবারেই নন। কাপুর পরিবারের একেকজন প়ড়াশোনায় লবডঙ্কা। পরিবারের জন্য অভিনয়তে সহজেই সুযোগ পেয়েছেন বলেন নেটিজেনরাও । কিন্তু লেখাপড়াটা হয়নি!তবে শোনা যায় আলিয়া স্কুল পাশ করার পর, আর পড়াশোনার দিকে ঝোঁকেননি। তারপরেই চলে আসেন অভিনয়ে। কেউ কেউ তাই তো মজা করে বলেন , ঠিক বাড়িতেই বিয়ে হয়ে এসছেন আলিয়া।

    করিশ্মা চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিদূর লেখাপড়া আর হয়ে উঠেনি। মুম্বাইয়ের কাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুল থেকে পড়াশোনা করার পর তিনি মুম্বাইয়ের সুফিয়া কলেজে ভর্তি হন উচ্চ শিক্ষার জন্য। কিন্তু অভিনয় নিয়ে বড্ড ছোটবেলা থেকেই ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে পড়াশোনা ছেড়ে দেন। কারিশমা কাপুর

    রণধীর ও ববিতার ছোট মেয়ে করিনা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পডে়ছেন। মুম্বাইয়ের জামনাবাই নরসি স্কুল দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে পড়াশোনা করেছেন। মিঠিবাই কলেজে দুই বছর পড়ার পর মাইক্রোকম্পিউটারে তিন মাসের কোর্সের জন্য বিদেশে যান। আইজীবী হতে চেয়েছিলেন , পড়েছিলেন একবছর। তারপরেই সিনেমায় কাজের সুযোগ আসে। আর সেই কোর্স করা শেষ হয়নি।

    রণবীর বরাবরই এসব নিয়ে ঠোঁট কাটা। ২০২২ সালের এপ্রিল মাসে রণবীর কাপুর বিয়ে করেন আলিয়া ভাটকে। তারপর তাকে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে রণবীর নিজের পড়াশোনার উপর তেমন আগ্রহ না থাকলেও মাঝপথে তা ছেড়ে দেননি কখনও। রণবীর স্কুল অফ ভিজ্যুয়াল আর্টসে পড়ার জন্য নিউইয়র্কেও যান। এই পরিবারে দুই উজ্জ্বল নক্ষত্র বলতে করিনা আর রণবীরকেই বোঝান অনুরাগীরা।

    https://www.facebook.com/100082942485331/posts/357559423685471/?mibextid=rS40aB7S9Ucbxw6v

  • আলিয়ার সাফল্যে হিংসে হয় রণবীরের? জাতীয় পুরস্কারের মঞ্চে যা করলেন! বিয়ের শাড়ি পরার কারণ কী?

    ।। প্রথম কলকাতা ।।

    বউ আলিয়া জাতীয় পুরস্কার পেল স্ত্রীর সাফল্যে খুশি নয় রণবীর ? জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে আলিয়ার পাশে দাঁড়াতেই চাইলেন না। এমনকী আলিয়াকে ফেলে চলে গিয়েছিলেন! সোশ্যাল মিডিয়ায় রণবীরের এই কাণ্ড দেখে নিন্দার ঝড়। নতুন নয়, বিয়ের পুরনো শাড়ি পরেই কেন জাতীয় পুরস্কার নিলেন আলিয়া ভাট? জানেন আসল কারণটা? আলিয়া ভাট রণবীর কাপুরকে যতটা ভালবাসেন, তার সিকিভাগও বাসেন না রণবীর? নেটিজেনদের এই অভিযোগ কী সতিই ? এই ঘটনার পর যেন আরও একবার প্রমাণ হয়ে গেল।

    রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করতে মঙ্গলবার সাত সকালেই রণবীর কাপুরের সঙ্গে দিল্লি পৌঁছে যান আলিয়া। আলিয়া পৌঁছতেই সাংবাদিকরা প্রশ্ন করতে থাকে গাঙ্গুবাইর জন্য পুরস্কার পেলেন আলিয়া সে নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁর দিকে মাইক তুলে ধরা হয়।আলিয়া সবে বলতে শুরু করেছেন হঠাৎই দেখা যায় আলিয়ার পাশ থেকে সরে যাচ্ছেন রণবীর। ক্যামেরার ফ্রেম থেকেও বের হয়ে যান তিনি। তবে কি আলিয়া জাতীয় পুরস্কার পেয়েছে বলে হিংসে হচ্ছে রণবীরের?দেখে মনে হতে পারে আলিয়াকে যন একা ছেড়ে দিতে চাইছেন। তবে কি কোনও কারণে তাল কাটল তাঁদের সম্পর্কে? প্রশ্ন তুলছেন নেটিজেনরাও।

    নেটপাড়ার একাংশের দাবি আলিয়ার উপর নাকি রীতিমতো খবরদারি চালান অভিনেতা। এমনকি আলিয়া নিজেই বলেছেন তাঁর স্বামী জোরে কথা বলা পছন্দ করেন না। এমনকি তাঁর লিপস্টিক লাগানোতেও আপত্তি রয়েছে। কিন্তু আলিয়া বারবার বুঝিয়ে দিয়েছেন রণবীর তাঁর জীবনে ঠিক কতটা স্পেশ্যাল। জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরেছিলেন আলিয়া। যাঁরা রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখেছেন তাঁরা দিব্বি বুঝে গিয়েছেন সেই একই শাড়ি, একই ব্লাউজ মাথায় ওড়না আর ভারী গয়নাটুকু শুধু নেই। বিয়ের দিন আলিয়া চুল খোলা রেখেছিলেন আর এদিন আলিয়া খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে পরেছেন কানপাশা। এক পোশার বারবার পরেন আলিয়া।নায়িকা বলে প্রতিদিন নতুন পোশাক পরতে হবে এতে বিশ্বাসী নন রণবীর পত্নী। এমনকী বিয়ের শাড়ি পরে ছবি পোস্ট করে রিওয়্যার, রিইউজ, রিপিট এই তিনটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অভিনেত্রী।

    যে কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অভিনেত্রীরা নতুন পোশাক নকশা করান। তবে সেই ছক ভাঙলেন আলিয়া। পুরনো পোশাক পরে অভিনেত্রীকে জাতীয় পুরস্কার নিতে দেখে নেটাগরিকদের মধ্যে চর্চার শেষ নেই। জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, এইজন্যই আলিয়াকে এত্ত ভালোলাগে। মঞ্চে পুরস্কার নিতে উঠে আবেগঘন হয়ে পড়েন আলিয়া। সেই পুরস্কার তিনি উ‍ৎসর্গ করেন তাঁর পরিবার, টিম ছবির পরিচালক সঞ্জয় লীলা বলশালী এবং দর্শককে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: জুতো হাতে কোথায় চললেন আলিয়া? প্রশংসা করছেন সকলে

    ।। প্রথম কলকাতা ।।

     Alia Bhat: আলিয়া ভাট! ছোট থেকে আভিজাত্যের সঙ্গে বড় হয়েছেন। তবুও কোনও অহঙ্কার নেই সকলের মাঝে আলিয়া অসাধারণ। কিন্তু এবার যা করলেন তাতে সত্যি অবাক হবেন। মায়ের পাশাপাশি হেঁটে আসছিলেন আলিয়া। পাপারাৎজিরা তাঁদের ছেঁকে ধরেন ছবি তোলার জন্য। কিন্তু ধাক্কাধাক্কির মধ্যে একজন তাঁর চটি হারিয়ে ফেলেন। মায়ের সাথে হাঁটতে হাঁটতেই আলিয়া দেখেন একটা চটি পড়ে রয়েছে তারপর যা করলেন সত্যিই মনে রাখার মত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। ছবি তোলা হয়ে যাওয়ার পরই যখন গাড়ির দিকে এগোচ্ছিলেন তখনই আলিয়া জুতোটিকে দেখতে পান মাটিতে। পাপারাৎজিদের জিজ্ঞাসা করে জানতে পারেন এটা তাদেরই কারোর। সাতপাঁচ না ভেবে নিজের স্টেটাসের কথা না ভেবে আলিয়া নিজে সেটা তুলে এগিয়ে দেন।

    পরনে একটি সোয়েট শার্ট ও ট্রাউজার, খোলা চুল দেখে কে বলবে তিনি মহেশ ভাট কন্যা। পাশাপাশি বলিউডের প্রথম সারির নায়িকা। আর রণবীর ঘরণি সাজগোজ কখনই তেমন করেন না আলিয়া। বরাবরই সাধারণ পোশাকে থাকেন। আলিয়া যখন জুতোটা হাত দিয়ে তুললেন পাপারাৎজিদরা সকলেই বারণ করেছিলেন। কারোর কথা শোনেননি রণবীর পত্নী। নিজে বলেন! “আমি চোখের সামনে পরে থাকতে দেখছি তাও তুলবো না”? বলি নায়িকার মুখে এই কথা শুনে সকলেই হা হয়ে যান। আলিয়া হাতে করে জুতোটা তুলে পাপারাৎজিদের দেন। যাঁরা উপস্থিত ছিলেন এই ঘটনা কোনওদিনই ভুলতে পারবেন না।

    যেমন রণবীর কাপুর, ঠিক তেমনই আলিয়া ভাট। পাপারাৎজিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করতে দেখা যায় না রণলিয়াকে। যখনই ছবি তোলার জন্য পাপারাৎজিরা এই জুটি কাছে হাজির হন, আলিয়া ও রণবীর ক্য়ামেরার সামনে হাসিখুশি পোজ দিতে থাকেন। কখনও কারও ফিরিয়ে দেন না। নেটিজেনরা বলছেন আসলে দুজনেই মানুষের কদর করতে জানেন। বলি স্টার মানেই অহঙ্কার নিয়ে মুখ ঘুরিয়ে চলে যাওয়া নয়।অনেকের মাঝে সত্যিই ব্যতিক্রম রণবীর -আলিয়া।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Rocky Aur Rani Ki Prem Kahani: আলিয়ার সঙ্গে টলিউডের এই দুই তারকা, বড় ধামাকা দেখুন

    ।। প্রথম কলকাতা ।।

    Rocky Aur Rani Ki Prem Kahani: ফের বলিউডে বাঙালি তারকা আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চলেছেন টলিউডের এই দুই নায়ক নায়িকা। প্রাক্তনের স্বামীর সঙ্গে অনস্ত্রিনে আলিয়ার রসায়ন মেনে নেবেন রণবীর কাপুর? জন্মদিনেই বড় ধামাকা দিলেন করণ জোহর। প্রকাশ্যে রকি অউর রানি কি প্রেম কাহানির প্রথম ঝলক। আর তাতেই পরিষ্কার হয়ে গেল টলিউডের অন্যতম নামী অভিনেতাদের মধ্যে দুজন বলিউডে বড় ব্রেক পেলেন।

    ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ এবং আলিয়া ভাট। ইতিমধ্যেই তাঁদের লুক ভাইরাল। রণবীর সিং তাঁর আইকনিক রকিং ইমেজেই ধরা দিয়েছেন সিনেমার পোস্টারে। একটি ছবিতে আবার শার্টলেস অবতারেও দেখা গেল বেফিকরে রণবীরকে। অন্যদিকে ট্রাডিশনাল সাজে নজর কেড়েছেন রানি ওরফে আলিয়া ভাট। এই প্রথম কোনও বাঙালি চরিত্রে দর্শক দেখবেন আলিয়াকে। কোনও পোস্টে শাড়ি লুকে তো কোথায় আবার ওয়েস্টার্ন ড্রেসে তাক লাগিয়েছেন রণবীর ঘরণী এবার ফের আরেকবার দীপিকার স্বামীর সঙ্গে অনস্ত্রিনে আলিয়া। যদিও এ প্রসঙ্গে রণবীর কাপুর কী বলছেন তা জানা যায়নি।

    এই সিনেমাতেই আলিয়া ভাটের পরিবারের চরিত্রে আরও বড় চমক। ঠিক ধরেছেন দেখা মিলবে টোটা রায়চোধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। টলিপাড়া থেকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা এবং চূর্ণী। আপাতত চ্যাটার্জি পরিবার হিসেবেই তাঁদের পরিচিতি হয়েছে দর্শকদের সঙ্গে। বলিউডের সিনেমার পোস্টারে দুই বাঙালি অভিনেতাকে দেখে বেশ খুশি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় টোটা লিখেছেন ‘স্বপ্নেও ভাবিনি যে করণ জোহরের ছবিতে কাজ করার সুযোগ পাব’

    বর্তমানে একাধিক টলিউড তারকা কাজ করছেন বলিউড ছবিতে। কদিন আগে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিন্দি ওয়েব সিরিজ। বিক্রম মোতওয়ানির ওয়েব সিরিজ জুবিলি অন্যান্য সব সিরিজ থেকে অনেকটাই আলাদা। চারের দশকের সিনেমা মুম্বইয়ের সিনে ইন্ডাস্ট্রির গল্প বলতে গিয়ে জুবিলি চোখের সামনে যেন ভারতীয় ছবির ইতিহাসকে তুলে ধরেছে এই সিরিজের স্টার কিন্তু হলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি বুঝিয়ে দিয়েছেন শ্রীকান্ত রায় আসলে তাঁর হাতের মুঠোয়। শুধু প্রসেনজিৎ কেন। স্বস্তিকা মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত বাংলার ছবির গণ্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন আগেই। এবার বলিউড ছবিতে দেখা দেবেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী।

    গাল্লি বয়ের পর আরও একবার রুপোলি পর্দায় বাঁধলেন রণবীর সিং ও আলিয়া ভাট। করণ জোহরের পরিচালনায় রকি অউর রানি কি প্রেম কাহিনিতে দর্শকের দরবারে ফিরছে এই তারকা জুটি। রাহার জন্মের পর এটিই হতে চলেছে আলিয়ার এই ছবিটি প্রথম মুক্তি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Deepika Ranbir: ফের রণবীর -দীপিকা কাছাকাছি? আসল সত্যিটা জানুন

    ।। প্রথম কলকাতা ।।

    Deepika Ranbir: রণবীরের সঙ্গে আবার ছবি করছেন নাকি দীপিকা। এতদিন পর দুই প্রাক্তন আবার একসঙ্গে। কিন্তু কেন? যে রণবীর দীপিকাকে ঠকিয়েছিলেন তার সঙ্গেই আবার কাজ করতে রাজি হলেন। তাতেই অবাক হচ্ছেন নেটিজেনরা। আলিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো? স্ত্রী আলিয়া নয়, দীপিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে। গুঞ্জন নেটদুনিয়ায়। রণবীরকে সন্দেহ শুরু আলিয়ার?

    রণবীর আছেন রণবীরেই। বিয়ে হয়েছে প্রায় ২ বছর হতে চলল। মেয়ের বাবা হয়েছেন। কিন্তু সেই রণবীর আর বদলালেন না। আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পরেও কি স্বভাব পাল্টায়নি রণবীরের? কারণ প্রাক্তন প্রেমিকার সঙ্গে ফের ছবি করছেন রণবীর কাপুর। এই দীপিকা পাড়ুকোনের সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন রণবীর। বলিপাড়ায় সেই সম্পর্কের কথা কারও অজানা নয়। বচনা অ্যায় হাসিনো ছবির শুটিংয়ের সময় তাঁদের প্রেম তুঙ্গে। সেই সম্পর্ক টেকেনি খুব বেশি দিন। ছবির শুটিং চলাকালীন ক্যাটরিনা কইফের প্রেমে পড়েন রণবীর। বিয়ের আগে একাধিক প্রেম করেছেন। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি তাঁকে ঠকিয়েছিলেন রণবীর। এমনও অভিযোগ শোনা গিয়েছিল। সেই রণবীরের সঙ্গেই আবার কেন কাজ করতে চাইছেন দীপিকা?

    ২০১৩ সালে মুক্তি পায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেন দীপিকা। সেই ছবির ঝলক আবার বড় পর্দায়? সম্প্রতি নিজের কাজ নিয়ে অনুরাগীদের সঙ্গে একটি ভার্চুয়াল আড্ডায় যোগ দেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই প্রসঙ্গ ওঠে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটির সিক্যুয়েল। ফের কেন পর্দায় দেখা গেল না নয়না-বানি রসায়ন আবার দেখা যাবে কি? এই প্রশ্ন তোলেন অনুরাগীরা। তাঁদের উদ্দেশেই রণবীর বলেন যে, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির সিক্যোয়েল বানানো হলে সত্যিই খুব ভাল হতো। তাহলে কি ফের একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর -দিপীকা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে

    রণবীরের এই ইচ্ছে শুনে আলিয়ার প্রতিক্রিয়া কী? এবছর মেট গালায় ডেবিউ করেছেন আলিয়া ভাট। ফ্যাশান ডিজাইনার প্রবাল গুরুং-এর ডিজাইন করার দুধ সাদা গাউনে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে আলিয়াকে। ১ লক্ষ মুক্তো দিয়ে তৈরি হয়েছিল আলিয়ার সেই পোশাক। হলিউডে বেশ নামডাক বাড়ছে আলিয়ার। নিজের কেরিয়ার নিয়ে এখন বেজায় ব্যস্ত। সদ্য মা হয়েছেন, চুটিয়ে সংসার করছেন। এরই মধ্যে রণবীরের এই মন্তব্যে আলিয়ার মনে সন্দেহ জাগতে পারে? ভাঙা প্রেম কি আবার জুড়তে চলেছে? এই জল্পনাও বাড়ছে।

    সবমিলিয়ে রণবীরের কথায় খুশিই হয়েছেন ভক্তরা। তাঁরা আশায় বুক বাঁধছেন যে হয়তো ফের তাঁদের প্রিয় জুটি কবীর এবং নয়নাকে পর্দায় দেখতে পাবেন। কিন্তু তা রণবীর কাপুরের জীবনে সুখের হবে কি?

Exit mobile version