Tag: ranbir kapoor

  • Alia Bhatt: ‘সেরা মানুষদের সঙ্গে বছরের সেরা সময়’, ক্রিসমাসে আলিয়াকে আদরে ভরালেন রণবীর

    Alia Bhatt: ‘সেরা মানুষদের সঙ্গে বছরের সেরা সময়’, ক্রিসমাসে আলিয়াকে আদরে ভরালেন রণবীর

    ।। প্রথম কলকাতা ।।

    Alia Bhatt: বলিউডের ‘মোস্ট বিউটিফুল’জুটি তাঁরা। তাঁদের খুঁটিনাটি জানতে সবসময় উৎসুক থাকে মানুষ। এমনিতে বলিউডের (Bollywood) সেলেবরা কোথায়, কখন, কীভাবে, সময় কাটাচ্ছে তা জানার জন্য মুখিয়ে থাকে তাঁদের ভক্তরা। তবে এই জুটির ক্ষেত্রে মানুষের মধ্যে উৎসাহ একটু বেশিই দেখা যায়। তাই এদিন আলিয়া ভাট (Alia Bhatt) ক্রিসমাস সেলিব্রেশনের ছবি শেয়ার করতেই হইচই পড়ে যায় নেটমাধ্যমে।

    নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ক্রিসমাস (Christmas) সেলিব্রেশনের সমস্ত ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘সেরা মানুষদের সঙ্গে বছরের সেরা সময় কেটেছে’। পাশাপাশি তাঁর এবং পরিবারের পক্ষ থেকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে লাল রঙের পোশাকে দেখা গিয়েছে আলিয়াকে। অন্যদিকে সাদা রঙের শার্ট আর জিন্সে ধরা দিয়েছেন রণবীর (Ranbir Kapoor)। বড়দিনের আনন্দে রাহার মা ও স্ত্রী আলিয়াকে আদরে ভরিয়েছেন অভিনেতা। ক্রিসমাস ট্রির পাশে অভিনেত্রীকে পিছন থেকে জাপটে ধরে রণবীরের ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    এছাড়া নীতু কাপুর (Neetu Kapoor) ও মা সোনি রাজদানের (Soni Razdan) সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আরেকটি ছবিতে করিশ্মা কাপুর (Karisma Kapoor), রণধীর কাপুর (Randhir Kapoor), ববিতা কাপুরের (Babita Kapoor) সঙ্গে দেখা গিয়েছে রণবীর-আলিয়াকে। এদিন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ছবি ছাড়তেই, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে তা। অনুরাগীরা সকলেই ভালোবাসায় ভরিয়েছেন অভিনেত্রীকে। কেউ রণবীর-আলিয়াকে বলিউডের ‘পাওয়ার কাপল’ বলেছেন। কারোর আবার বিশ্বাসই হচ্ছে না যে তাঁরা বিবাহিত এবং আলিয়া এক বাচ্চার মা। অনেকেই আবার রাহাকে দেখার জন্য নিজের উৎসুকতা দেখিয়েছেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bollywood on FIFA: ‘স্বপ্ন যখন সত্যি হয়’, মেসিকে ঘিরে বলিউড তারকাদের উচ্ছাস

    ।। প্রথম কলকাতা ।।

    Bollywood on FIFA: ফিফা বিশ্বকাপ নিয়ে প্রথম থেকেই সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সাধারণ মানুষ হোক কিংবা বিনোদন জগতের তারকা। এই খেলার কারণে ইন্ডাস্ট্রি ভাগ হয়ে গিয়েছিল কয়েকটি দলে। কেউ আর্জেন্টিনার (Argentina) হয়ে কথা বলেছেন তো কেউ ব্রাজিল (Brazil)। তবে প্রথম থেকেই আর্জেন্টিনার সমর্থকদের পাল্লা ভারী ছিল। আর তাই ফাইনালে নিজের প্রিয় দলকে সমর্থন জানাতে কাতারে (Qatar) ভিড় জমিয়েছিলেন বলিউডের বহু তারকা। কার্তিক আরিয়ান থেকে শুরু করে ফারহা খান সবাই।

    ৩৬ বছর পর আর্জেন্টিনার জয়ে ট্যুইটারে শাহরুখ (Shah Rukh Khan) লেখেন, ‘আমরা সেরা বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হয়ে রইলাম। ছোট থেকেই মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখতাম। আমার সন্তানদের সঙ্গেও একই আবেগ নিয়ে আমি খেলা দেখি। ধন্যবাদ মেসি’। এরপর খেলা শেষ হতেই রণবীর সিং (Ranveer Singh) লেখেন, ‘এক ঐতিহাসিক বিশ্বকাপের আমি সাক্ষী হয়ে রইলাম। পুরো ম্যাজিক’। সেইসঙ্গে এদিন স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে আর্জেন্টিনার জার্সি গায়ে ধরা দিয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। লাভ রঞ্জনের বাড়ি থেকে খেলা শেষের পর তাঁদের বেরতে দেখা গিয়েছে।

    অন্যদিকে ইনস্টাগ্রামে স্টেডিয়াম থেকে সরাসরি ভিডিও শেয়ার করেছেন ফারহা (Farah Khan)। পরবর্তীতে নিজের সন্তানের একটি ছবি দিয়ে লেখেন, ‘খেলা শেষ হয়ে গিয়েছে’। সেখানে ফারহার ছেলেকে আর্জেন্টিনার জার্সি গায়েই দেখা গিয়েছে। আবার এদিকে কাতার স্টেডিয়ামে হাজির ছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁদের একসঙ্গে খেলা এনজয় করার ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই।

    পাশাপাশি প্রীতি জিন্টা (Preity Zinta) নিজের অনুভূতি শেয়ার করে লেখেন, ‘এ যেন এক ম্যাজিক’। মোদ্দা কথা মেসিকে নিয়ে সকলেরই একটা আশা ছিল। তা পূরণ হতেই সোশ্যাল মিডিয়ায় তার বহিঃপ্রকাশ ঘটেছে। ছবি শেয়ার করেছেন অর্জুন রামপাল (Arjun Rampal) এবং লিখেছেন, ‘যখন স্বপ্ন সত্যি হয়’। এক কথায় দুই বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও মেসিকে নিয়ে উচ্ছ্বাস কিছু কম নয়।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ranbir-Shardha: আলিয়াকে ভুলে শ্রদ্ধার প্রেমে মজেছেন রণবীর! প্রকাশ্যে লাভ রঞ্জনের ছবির টিজার

    ।। প্রথম কলকাতা ।।

    Ranbir-Shardha: মা হতেই আলিয়াকে ভুলে গেলেন রণবীর! শ্রদ্ধার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছেন যে, যখন তখন তাঁকে দেখতেই উড়ন্ত চুমু দিচ্ছেন অভিনেতা! কী এমন হল যে এতটা বদলে গেলেন রণবীর? ভয়ের কিছু নেই। আলিয়া ভাটকে ভোলেননি অভিনেতা। শ্রদ্ধাকে সে ফ্লাইং কিশ দিচ্ছেন ঠিকই, কিন্তু ছবিতে। প্রকাশ্যে এসেছে লাভ রঞ্জনের আগামী ছবির নাম ও টিজার।

    বিগত বেশ কয়েকদিন ধরে লাভ রঞ্জনের আগামী ছবির নাম জানতে উৎসুক ছিলেন দর্শকরা। বুধবার জানা গিয়েছে সেই ছবির নাম, ‘তু ঝুটি ম্যায় মক্কার’‌। প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন রণবীর ও শ্রদ্ধা। ছবি রিলিজ করছে আগামী বছরের ৮ মার্চ। ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সনু কে টিটু কি সুইটি’র পর লাভ রঞ্জনের নতুন ক্রিয়েশন। টিজার দেখে ভালোমতো বোঝা গিয়েছে, ছবিটি পুরোটাই প্রেমে গদগদ হবে।

    এদিন ছবির টিজার সামনে আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘আর হোলির জন্য ওয়েট করতে পারছিনা’। কেউ আবার জানিয়েছেন সে ছবিটি শুধুমাত্র দেখবেন শ্রদ্ধা কাপুরের জন্যই। কেউ আবার অভিনেত্রীর এক্সপ্রেশনের প্রশংসা করেছেন। কেউ তাঁদের জুটিকে একসঙ্গে দেখার জন্য প্রচন্ড উচ্ছ্বসিত। এক কথায় সকলেই শ্রদ্ধা-রণবীরের জুটিকে ভালোবাসায় ভরিয়েছেন। সম্প্রতি জেদ্দাহর রেড সি ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে গিয়েছিলেন রণবীর কাপুর। যেখানে তিনি নিজের ১৫ বছরের বলিউড কেরিয়ার নিয়ে আলোচনা করেছেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ranbir-Alia: ‘বার্সা ফ্যান’ রালিয়ার মেয়ে! নতুন বাবা-মাকে শুভেচ্ছাবার্তা এই ফুটবল ক্লাবের

    ।। প্রথম কলকাতা।।

    Ranbir-Alia Daughter: ফুটবল পাগল তিনি। এতটাই পাগল যে মেয়ের নামও ঠিক করেছেন ফুটবল মরশুমেই। অভিনয়ের ব্যস্ততার মাঝে ফাঁক পেলেই পায়ে বল নিয়ে দেখা যায় বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে। দিন দুই আগেই মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন রণবীর-আলিয়া। বার্সেলোনার ফ্যান বাবা স্পেনের এই ফুটবল টিমের জার্সির মধ্যে দিয়ে মেয়ের নাম সকলকে জানিয়েছেন। আর এই খবর পৌঁছে গিয়েছে বার্সেলোনা ক্লাবের কাছেও।

    তারপরেই সদ্যজাতের নাম প্রকাশের পরের দিনই শুভেচ্ছা আসে বার্সেলোনার পেজ থেকে। ট্যুইটে নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানানো হয়েছে টিমের পক্ষ থেকে এবং বার্সেলোনার জার্সি টাঙানো ঘরে রালিয়া ও তাঁদের কন্যার ছবিটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা, ‘আলিয়া-রণবীর তোমাদেরকে অনেক শুভেচ্ছা। নতুন ‘বার্সা ফ্যান’ জন্ম নিয়েছে। তোমাদের বার্সেলোনায় দেখতে চাই’।

    চলতি মাসের শুরুতেই মেয়ের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। গত বৃহস্পতিবার মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। মেয়ের নাম জানানোর জন্য তিনি যে ছবিটি ব্যবহার করেছেন সেখানে কন্যা সহ তাঁদেরকে একদমই আবঝা দেখা গিয়েছে। ফোকাসে রাখা হয়েছে ব্যাকগ্রাউন্ডে থাকা বার্সেলোনার শার্টের উপর মেয়ের নাম। পাশাপাশি এদিন মেয়ের নামের অর্থ বুঝিয়েছেন আলিয়া। ঠাকুরদা ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন মেয়ের নাম। এদিন একরত্তিকে আগলে নতুন বাবা-মার ছবিকে সকলেই ভালোবাসায় ভরিয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ranbir-Alia: প্রকাশ্যে রালিয়ার মেয়ের নাম, ছবি সামনে আসতেই হইচই নেটপাড়ায়

    ।। প্রথম কলকাতা ।।

    Ranbir-Alia: অবশেষে মেয়ের নাম ঠিক করেছেন রণবীর ও আলিয়া। প্রথম থেকেই তারকা জুটির মেয়ের নাম নিয়ে উৎসুকতা ছিল সকলের মধ্যে। অনেক ভাবনা-চিন্তার পর নাম দেওয়া হয়েছে ‘রাহা’। সোশ্যাল মিডিয়ায় আলিয়াই সকলকে জানিয়েছেন মেয়ের নাম। ছবিও দিয়েছেন, তবে তা একেবারেই আবছা।

    চলতি মাসের শুরুতেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে তাঁর নাম নিয়ে কৌতুহল তৈরি হয়। এবার বার্সেলোনা ফ্যান বাবা রণবীর ফিফা বিশ্বকাপের মাঝেই মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন। কারোরই অজানা নয়, কতটা ফুটবল পাগল অভিনেতা। এদিকে বাবা-মা দুজনের সঙ্গে মিলিয়েই নাম রাখা হয়েছে সন্তানের। আর তার অর্থও বেশ সুন্দর। জানা আছে ‘রাহা’ নামের মানে?

    লক্ষ্মীবারেই লক্ষ্মী আসে কাপুর পরিবারে। এখন সন্তানের লালন-পালন নিয়ে বেজায় ব্যস্ত নতুন বাবা-মা। দিন ১৫-র মাথায় সেই বৃহস্পতিবারই মেয়ের নাম অভিনবভাবে সামনে এনেছেন এই তারকা জুটি। ছবিও শেয়ার করেছেন, যেখানে মা-বাবার কোলে রয়েছে খুদে ‘রাহা’। কিন্তু স্পষ্টভাবে তা বোঝা যাচ্ছে না। বেশি ফোকাসে রাখা হয়েছে ব্যাকগ্রাউন্ডে রাখা জার্সিতে লেখা ‘রাহা’ নামটি। এই নামের অর্থ, খুশি, সমৃদ্ধি, আনন্দ, আরাম, শান্তি, এবং জয়। আর এই নামের অর্থ নিজেই বলেছেন আলিয়া।

    সংস্কৃত থেকে বাংলা, আরবিক সমস্ত কিছুতেই নামের মানে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, মেয়েকে কোলে নিয়ে তাঁদের এই সকল অনুভূতিই একসঙ্গে হয়েছিল। নাতনি হাওয়ায় খুশি ঠাকুমা নীতু কাপুর। আনন্দে আত্মহারা মহেশ ভাট ও সোনি রাজদানও। আর ততটাই প্রথম সন্তানকে নিয়ে সাবধানী মা-বাবা। এদিন প্রিয় তারকা জুটির মেয়ের নাম সামনে আসতেই উচ্ছ্বসিত নেটিজেনরা। পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর, আথিয়া শেট্টি সকলেই ভালোবাসায় ভরিয়েছেন ছোট্ট ‘রাহা’কে। করিনা লিখেছেন, “আমি তোমাকে ধরার জন্য উদগ্রীব হয়ে রয়েছি”। বলিউডের সকল তারকাই ভালোবাসা দিয়েছেন রালিয়ার সন্তানকে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: মা হওয়ার পর প্রথম ছবি পোস্ট করলেন আলিয়া, শোরগোল নেটপাড়ায়

    ।। প্রথম কলকাতা।।

    Alia Bhatt: চলতি মাসের ৬ তারিখ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তারপর থেকেই সংবাদপত্রের শিরোনামে রয়েছেন তিনি। কাপুর পরিবারে নতুন সদস্য আসার পর থেকেই সকলের মধ্যে জানার আগ্রহ তৈরি হয়েছে যে, কার মত দেখতে হয়েছে রণবীর-আলিয়ার সন্তান? বা মেয়ের কী নাম রাখবেন অভিনেত্রী? তাই নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে মঙ্গলবার মা হওয়ার পর প্রথম ছবি পোস্ট করেছেন আলিয়া।

    ইনস্টাগ্রামে নতুন মায়ের ছবি শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। এদিন ক্যামেরার সামনে ‘Mama’ লেখা কাপ হাতে পোজ দিয়েছেন নায়িকা। কাপটির রঙটিও বেশ সুন্দর। ছবিতে কাপের মধ্যেই ফোকাস করা হয়েছে, তাই বাকি সমস্ত কিছু ঝাপসা দেখিয়েছে। এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে আলিয়া লেখেন, ‘It me’।

    বিগত কয়েকদিনেই বদলে গিয়েছে অভিনেত্রীর জীবন। এখন মেয়েকে ঘিরেই যত ব্যস্ততা। আর সেই ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দিয়েছেন আলিয়া। মা হওয়ার পর নিজের রোজকার ব্যবহারের জিনিসপত্রেও বদল এনেছেন তিনি। এদিনের ছবি তার সবচেয়ে বড় প্রমাণ। বক্স অফিসে তাঁর শেষ ছবি ছিল ‘ব্রহ্মাস্ত্র’। যেখানে রণবীর-আলিয়ার রসায়ন দর্শকদের নজর কেড়েছে। এপ্রিলে বিয়ে করেছেন এই তারকা জুটি। আর তার কিছু মাসের মধ্যেই প্রেগনেন্ট হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন আলিয়া। এদিকে বছর শেষ হতে না হতেই কাপুর পরিবারে নয়া সদস্যের আগমন ঘটেছে। আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই কাজে ফিরবেন তিনি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version