Tag: President returns Anti-Goon Bill

  • গুন্ডাদমন বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি

    গুন্ডাদমন বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি

    President returns Anti-Goon Bill: গুন্ডাদমন বিলে সই করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিল পুনর্বিবেচনার জন্য নবান্নে ফেরত পাঠালেন। ২০২৬-এ জুন মাসে বিধানসভায় এই বিল পাস হয়। বিল এখনো আইনে পরিণত হয়নি। সংবিধানে নির্দিষ্ট পর্যালোচনার পর প্রস্তাবিত অপরাধ দমন সম্পর্কিত ‘গুন্ডাদমন বিল’ পুনর্বিবেচনার উদ্দেশ্যে রাজ্য সরকারের কাছে ফেরত পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিলের কয়েকটি বিতর্কিত ধারা নিয়ে আইনি স্পষ্টীকরণ ও প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি ভবন।

    বিল কেন ফেরত পাঠালেন রাষ্ট্রপতি

    বিলে আপত্তিকর জায়গা গুলি হল-
    মাদক বিষয়ক অপরাধ, গুন্ডার সংজ্ঞায় ১৯৮৫ সালের মাদক আইন সংক্রান্ত বিষয় গুলি অন্তর্ভুক্ত হয়েছে।

    মাদক অপরাধের ক্ষেত্রে যার প্রতিরোধ তৈরি করবে

    সংবিধানের ২৫৪ নম্বর ধারা অনুযায়ী এক্ষেত্রে আইনের সংঘাতের প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কোন সমান্তরাল রাজ্য আইন যদি কেন্দ্রীয় আইনের পরিপন্থি হয় তবে তা গ্রহণযোগ্য হয় না। ১৯৮৫ সালের এমবিপিএস অ্যাক্ট এবং ১৯৮৮ সালের পি আই টি এন ডি পি এস সরাসরি সংঘাত তৈরি হয়েছে এক্ষেত্রে। রাষ্ট্রপতি বিলটি বাতিল করে দেননি। শুধুমাত্র মাদক বা এনডিপিএস আইন সংক্রান্ত অপরাধের অংশ বাদ দিতে হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিলের এই অংশটি সংশোধনের পর আবার রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য বিলটি পাঠানো হবে।

    #AntiGoonBill #PresidentOfIndia #WestBengalNews #IndianPolitics #LegalUpdates