Tag: North Bengal

  • নিম্নচাপ দুর্বল, বদলে গেল আবহাওয়ার ছবি! কোন জেলায় আজও ঝরবে ভারী বৃষ্টি?

    নিম্নচাপ দুর্বল, বদলে গেল আবহাওয়ার ছবি! কোন জেলায় আজও ঝরবে ভারী বৃষ্টি?

    West Bengal Weather Update: ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই আর্দ্রতার দাপটে অস্বস্তি বেড়েছে। অনেকেরই প্রশ্ন—আজ কি ফের নামবে ভারী বৃষ্টি? আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

    নিম্নচাপ দুর্বল, তাই দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ওড়িশা সংলগ্ন ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে পড়বে।

    এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়।

    কোন কোন জেলায় রয়েছে হলুদ সতর্কতা?

    দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    অন্যদিকে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

    একুশে জুলাই ফের বাড়তে পারে বৃষ্টির দাপট

    আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই (সোমবারের পরের দিন) থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

    বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    উত্তরবঙ্গে কমলা ও লাল সতর্কতা

    দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

    দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা ও লাল সতর্কতা জারি হয়েছে।

    এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    কবে মিলবে স্বস্তি?

    আবহাওয়া দপ্তরের মতে, সোমবারের আগে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, আর দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ফলে আপাতত গরম ও আর্দ্রতার অস্বস্তি থেকে তেমন স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

    #WestBengalWeather #RainForecast #MonsoonUpdate #SouthBengal #NorthBengal #IMD #HeavyRain #KolkataWeather

  • Mamata Banerjee: ‘ছেড়ে কথা বলবো না’.. শিলিগুড়িতে মমতার তোপে ভূমি দফতরের কর্তারা

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জমি শক্ত করতে ৭ দিন ধরে সেখানে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় একাধিক সরকারি কর্মসূচি ছিল তাঁর। যেখানেই সভা করেছেন, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে নিজের বক্তব্য পেশ করেছেন। শুনছেন সকলের সুবিধা অসুবিধার কথা। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস যেমন করছেন, স্থানীয় বাসিন্দাদের দিকে নজর দিয়ে তাদের সুবিধার্থেই বেশ কিছু সমস্যার সমাধান করছেন তিনি। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    প্রসঙ্গত, বহুদিন ধরে জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। তা মুখ্যমন্ত্রীরও কানে এসেছে। আর তার পরই তিনি নির্দেশ দিয়েছিলেন এই দপ্তরের কাজের দিকে বাড়তি নজর দেওয়ার। আজকের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কোনও কোনও BLRO জমির পাট্টা নিয়ে দুর্নীতি করছে। সরকারি উদ্যোগে এই কাজে কোনওরকম গরমিল পেলে BLRO-দের দিকেই অভিযোগের তির উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন এও বলতে শোনা যায়, আমি মুখ্যসচিবকে বলছি, এঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। যে কোনও দুর্নীতিতে কোনও সরকারি অফিসার যুক্ত থাকলে ছাড়া হবে না। কড়া পদক্ষেপ নিতে হবে।”

    উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির উন্নয়নে রাজ্য সরকার কী কী কাজ করেছে এবং আগামী দিন কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান থেকেসরকারি পরিষেবা তুলে দেওয়া হয়েছে ১২ হাজার মানুষের হাতে । জানা গেছে এদিন সভার শেষে শিলিগুড়ি থেকে কলকাতা ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Lakshmir Bhandar Scheme: এক পরিবারের কতজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন? জানালেন মমতা

    ।। প্রথম কলকাতা ।।

    Lakshmir Bhandar Scheme: উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অধীনে প্রতিমাসে টাকা পেয়ে থাকেন। জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতিমাসে ৫০০ ও এসসি, এসটি সম্প্রদায়ের মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা। তবে এই জনমুখী প্রকল্প নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল, বয়সীমা কত, পরিবারে একের অধিক মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন কিনা? সব প্রশ্নের এদিন উত্তর দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দেন, ‘‘বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার। ৬০ বছর বয়স হয়ে গেলে অল্ডেজ পেনশন হিসাবে পেয়ে যাবেন।’’ শুধু তাই নয় এদিন তিনি জানান, লক্ষীর ভাণ্ডারের জন‍্য আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। রাজ্য প্রশাসন ব্যবস্থা করেছে যাতে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায়। মহিলাদের মধ্যে কোনও সন্দেহ দানা না বাঁধে সেজন্য মুখ্যমন্ত্রী আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে, একই পরিবারের একাধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। সরকারি বিধি অনুযায়ী কোনও পরিবারে যদি একজন, পাঁচজন, সাতজন মহিলা থাকেন তাহলে সবাই পাবেন। সকলেই এই প্রকল্পের আওতাতে আসবেন।

    উল্লেখ্য, সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগীর সংখ্যা দ্রুতই ২ কোটির গণ্ডি পেরিয়ে যেতে চলেছে। যা নিঃসন্দেহে একটি মাইলস্টোন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata-Suvendu: আজই শিলিগুড়িতে সভা মমতা-শুভেন্দুর, মেগা ইভেন্ট নিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata-Suvendu: আজ শিলিগুড়ি শহরে দুটি মেগা ইভেন্ট নিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেখান থেকে অনেকটা দূরে এনজেপি স্টেশন লাগোয়া কাঞ্চনজঙ্ঘা হলে সভা করবেন শুভেন্দু অধিকারী। একই দিনে এই মমতা-শুভেন্দুর সভা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দার্জিলিং জেলার সমতল এলাকার এই শহরে। পুলিশের তরফে তাই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় নিরপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

    উল্লেখ্য, শিলিগুড়ির যে স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, তা নিয়েই মূলত আপত্তি বিজেপির। বিরোধীদের অভিযোগ ফুটবল লিগ বন্ধ করে এই সভা হচ্ছে। তারই প্রতিবাদে পাল্টা সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে প্রথম থেকেই রাজনীতির লড়াই শুরু হয়েছে। সকাল থেকেই পদ্মফুল এবং ঘাসফুল অর্থাৎ দুই ফুলের শিবিরে ব্যস্ততা তুঙ্গে। সাড়ে ১২টা নাগাদ শুভেন্দুর সভা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর দেড়টা নাগাদ।

    জানা গেছে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করবেন।মমতা-শুভেন্দুর সভা ঘিরে শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলে রয়েছে কড়া নিরাপত্তা। সকাল থেকেই আসতে শুরু করেছেন দলের কর্মী ও সমর্থকরা। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেকারণে একাধিক রাস্তার মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। দুই যুযুধান রাজনৈতিক দলের এই কর্মসূচি ঘিরে চাপ রয়েছে প্রশাসনেরও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: জলপাইগুড়ির বন্ধ ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: আজ জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে কেন্দ্রের বঞ্চনার তুলনা করে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে বন্ধ চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। উল্লেখ্য, বর্তমানে জলপাইগুড়িতে রায়পুর, রিয়াবাড়ি, ধরনীপুর, সুরেন্দ্রনগর, রেডব্যাঙ্ক চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার ফলে সমস্যায় পড়েছেন চা বাগানের বহু শ্রমিক। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “জলপাইগুড়ির বন্ধ হয়ে যাওয়া ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার।” শ্রমিকদের মুখে হাসি ফোটাতে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।

    এদিন মুখ্যমন্ত্রী চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেন। তিনি জানান মোট ৬ হাজার পাট্টা দেওয়া হচ্ছে। শুধু পাট্টা নয়, সেই জমিতে বাড়ি তৈরি করার জন্য ১ লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। মমতা বলেন, এলাকার শ্রমিক মানুষ ভালো থাকুন। আমাদের কন্যাশ্রীরা ভালো থাকুন। আপনাদের সঙ্গে দিদি আছেন। চিন্তা করবেন না। দিদি ‘ওয়াদা’ করলে তা পুরণ করে। আমরা বানানো রাজনৈতিক দলগুলির মত নই।

    টেনে আনেন কেন্দ্রের বকেয়া প্রসঙ্গও। তিনি বলেন, একশো দিনের কাজের ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এটা আমাদের অধিকার। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি যাব। কেন শ্রমিকরা টাকা পাবে না। কেন আবাস যোজনার টাকা কেন দেওয়া হবে না? আপনাদের বাইরে কোথাও যেতে হবে না। কর্মসংস্থান এখানেই হবে। পাহাড় আপনাদের গৌরব। আগে উত্তরবঙ্গে কিছু ছিল না। আজ উত্তরবঙ্গ বলতে পারে আমার কাছে সব আছে। আমি জলপাইগুড়িকে ভালোবাসি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: ‘কথা দিয়ে আমি কথা রাখি’, জলপাইগুড়ির মঞ্চে কোন প্রসঙ্গে বললেন মমতা ?

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: ঠাসা কর্মসূচি নিয়ে প্রায় ১ সপ্তাহের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এর পাশাপাশি সেখানকার মানুষজনদের জন্য দিচ্ছেন বিশেষ সুবিধা। পায়ে হেঁটে করছেন জনসংযোগ। আসন্ন ২৪ এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে হাতিয়ার করে উত্তরে ঘাসফুল ফোটাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেনা তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গ সফর সেকারনেই, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে কেন্দ্রের বঞ্চনার তুলনা করে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

    মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‌আমরা বিনামূল্যে রেশন দেব কথা দিয়েছিলাম। কথা রেখেছি। এখনও বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এখন লোকসভা ভোট সামনে এসেছে। তাই প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার ওরা হারবে। ১৫ লাখ টাকা দেবে বলেছিল। সেটা কি আপনারা পেয়েছেন? নির্বাচনের আগে বলছে পাঁচ কেজি চাল দেবে। তাহলে কোভিডের পর কেন বন্ধ করে দিয়েছিলেন? আমরা তো কোনও কিছু বন্ধ করিনি।’‌ কথা দিয়ে আমি কথা রাখি৷ সব ধর্ম সব বর্ণের জন্য আমরা কাজ করছি।

    উল্লেখ্য, রাজ্যের একাধিক পরিষেবার সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের উন্নয়নের পাশপাশি জলপাইগুড়ি জেলার জন্য কী কী কাজ করেছেন, তার খতিয়ান এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা আরও বলেন, মন্ত্রিসভার বৈঠক করে আমরা ধূপগুড়িকে পৃথক মহকুমা ঘোষণা করেছি। আদালতের একটা জায়গায় বিষয়টা আটকে রয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Suvendu Adhikari: উত্তরবঙ্গে মমতার পাল্টা শুভেন্দু, বিরোধী দলনেতার কর্মসূচি কি কি ?

    ।। প্রথম কলকাতা ।।

    Suvendu Adhikari: নজরে লোকসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গকে টার্গেট করতে মরিয়া বিজেপি-তৃণমূল যুযুধান দু পক্ষই। নির্বাচনের ফলাফল যায় হোক না কেন, চেষ্টায় কোনো খামতি রাখতে চায় না দু-দলই। উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা বিজেপি পরিষদীয় দলের তরফে শুভেন্দু অধিকারীর কাছে উত্তরবঙ্গে গিয়ে সভা করার আবেদন জানান। সেই আবেদনে সারা দিয়েছেন বিরোধী দলনেতা। নিজের রাজনৈতিক কর্মসূচি দেখে দু’দিন সময়ও বরাদ্দ করেছেন শুভেন্দু। ঠিক ছিল, শিলিগুড়ি শহরে আগামী ১২ ডিসেম্বর একটি প্রকাশ্য জনসভা করবেন তিনি। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় বিজেপি নেতা-কর্মী এবং বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ইন্ডোরে সভা করার পরিকল্পনা করেছেন। পাশাপাশি আলিপুরদুয়ার লোকসভার অধীনে থাকা বিধানসভা কেন্দ্রগুলির বিধায়করাও নিজেদের কেন্দ্রে গিয়ে সভা করার আবেদন জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁদের আবেদনে সাড়া দিয়ে ১৬ ডিসেম্বর আলিপুরদুয়ারে জোড়া সভা করতে যাবেন বিরোধী দলনেতা। ওই দিন প্রথমে নাগরাকাটা এবং কুমারগ্রামে সভা করবেন তিনি।

    উল্লেখ্য, আপাতত উত্তরবঙ্গ সফরে গিয়ে ওখানেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্প ও কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২০১৯ এর ব্যর্থতা কাটিয়ে আরও ভাল ফল করতে চায় শাসক দল। উত্তরবঙ্গই এবার টার্গেট খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে বিভিন্ন কর্মসূচির জন্য সাত দিনের সফরে গিয়েছেন মমতা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের, কতটা নামল পারদ ?

    ।। প্রথম কলকাতা।।

    Weather Update Today: কলকাতায় পারদ নামল ১৮ ডিগ্রির নিচে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে নামবে পারদ। আগামী দুদিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার ফের পশ্চিমি ঝঞ্ঝা নতুন করে একটি তৈরি হবে। তবে শীতের উপর এখনই তার প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

    এতো গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া, অন্যদিকে আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সাতটি জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না। তবে দার্জিলিঙে প্রতিদিন বৃষ্টি বা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একইরকম থাকবে আগামী তিন-চার দিন। ক্রমশ বাড়বে শীতের দাপট মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ।

    আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে। গতকাল বিকেলে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এককথায় শীতের আমেজ অনেকটাই বাড়ল। শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: জিটিএ-কে ৭৫ কোটি টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর, দিলেন কর্মসংস্থান নিয়ে বার্তাও

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: জল্পনা আগে থেকেই চলছিল যে চা শ্রমিকদের পাশাপাশি জিটিএ-সহ পাহাড়ের উন্নয়নে বেশ কিছু বরাদ্দ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জল্পনা সত্যি করেই এদিন পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে (GTA) আরও ৭৫ কোটি টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পাহাড়ে লগ্নির জন্য ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা যায়, কিছু লোক পাঁচ বছর অন্তর একবার করে জেগে ওঠে, পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে। অশান্তি হলে শিল্পপতিরা বিনিয়োগ করবে কেন? তাই আমি আপনাদের বলে যাচ্ছি, পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব আপনারা নিন, উন্নয়নের দায়িত্ব আমার। মুখ্যমন্ত্রী জানান, কার্শিয়াঙে আইটি হাব তৈরি করা হবে। জানা গেছে, একাধিক বিভাগে বিভিন্ন শিল্প সংস্থা পাহাড়ে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। শীঘ্রই শিল্পস্থাপনের প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি জানান পাহাড়ে শিক্ষকদের ৫৯০ টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে।’

    উল্লেখ্য, সাত দিনের কর্মসূচিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সকালে চা বাগানে যান মমতা৷ অন্যান্য চা শ্রমিকদের পাশাপাশি পিঠে চা তোলার বাস্কেট নিয়ে চা পাতা তোলেন তিনি৷ পাহাড়ি শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাতেও দেখা যায় মমতাকে৷ সাত দিনের ঠাসা কর্মসূচি রয়েছে মমতার।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: উত্তরের মকাইবাড়িতে নিজস্ব ছন্দে মুখ্যমন্ত্রী, পাহাড়ি শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মমতা

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: সাত দিনের কর্মসূচিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে চা বাগানে এলেন মমতা৷ অন্যান্য চা শ্রমিকদের পাশাপাশি পিঠে চা তোলার বাস্কেট নিয়ে চা পাতা তোলেন তিনি৷ পাহাড়ি শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাতেও দেখা যায় মমতাকে৷ শুধু তাই নয় সকলের সাথে সকালে চা খেতে খেতে জমিয়ে আড্ডা মারতেও দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে পাহাড়ের সম্পর্ক দীর্ঘদিনের। পাহাড়ে একেবারে অন্য রূপে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যয়কে। সেই ছবি পুনরায় আরও একবার দেখা গেল। চা খেতে খেতে শ্রমিকদের কাছ থেকে জানতে চান, জমির পাট্টা পেয়েছেন কিনা জিজ্ঞাসা করেন এবং মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, আমাদের পাহাড় ভালো থাকুক, চা বাগান ভাল থাকুক। আপনারা জানেন আমাদের বাড়ির বিয়ে হচ্ছে পাহাড়ের মেয়ের সঙ্গে৷

    আসলে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজকর্ম, বৈঠক, ত্রাণ বিলি এসবের পাশাপাশিও একটা ব্যক্তিগত-পারিবারিক কাজও রয়েছে মুখ্যমন্ত্রীর। পরিবারের এক সদস্যের বিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। কার্শিয়াংয়ে বসেছে বিয়ের আসর। তবে এর আগেও গত মার্চ মাসে যখন মুখ্যমন্ত্রী পাহাড় সফরে গিয়েছিলেন। তখন বলেছিলেন পাহাড়ের মেয়েকে বৌমা করে নিয়ে যাবেন। আর মুখ্যমন্ত্রীর কথায় সত্যি হল। পাহাড়ের কন্য়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আবেশ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি কার্শিয়াংয়ে বিয়ের বাড়ীর অনুষ্ঠানে যোগ দেবেন।

    প্রসঙ্গত, আগামী শুক্রবার মিরিখে ত্রাণ বিলি করবেন মমতা। তারপরের দিন, হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাবেন। ১০ তারিখ আলিপুরদুয়ারে বৈঠক সেরে, বানারহাটে পৌঁছবেন ১১ তারিখ। সেখানে বৈঠকের পর ১১ তারিখ রাতেই উত্তরকন্যা ফিরবেন। মুখ্যমন্ত্রীর ১২ তারিখ শিলিগুড়িতে অনুষ্ঠান রয়েছে। ১২ তারিখই ফিরবেন কলকাতায়।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version