Tag: helth

  • White spots on nails: এড়িয়ে যাচ্ছেন নখের সাদা দাগ! শরীরে লুকিয়ে ভয়ঙ্কর রোগ

    White spots on nails: এড়িয়ে যাচ্ছেন নখের সাদা দাগ! শরীরে লুকিয়ে ভয়ঙ্কর রোগ

    ।। প্রথম কলকাতা ।।

    White spots on nails: সামান্য আঘাতে যদি নখ ভেঙে যায় কিংবা নখের উপর সাদা দাগ তৈরি হয়, তাহলে বিষয়টি একেবারেই হালকা ছলে নেবেন না। নখের উপর সাদা দাগ তৈরি হওয়া অস্বাভাবিক ব্যাপার নয়। এই সমস্যায় বহু মানুষই ভোগেন। কিন্তু এই সমস্যা কেন তৈরি হয়? এর নেপথ্যে রয়েছে প্রচুর কারণ।

    নখের সাদা দাগকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লিউকোনিসিয়া। নখের এই পরিবর্তন শরীরের বিভিন্ন রোগ নির্দেশ করে। অনেকে মনে করেন, নখের সাদা দাগ ক্যালসিয়ামের অভাবের কারণে হয়। পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত পানীয় বা খাবার গ্রহণ না করা এর একটি বড় কারণ। বিশেষজ্ঞদের মতে, নখের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যার কারণে নখের এই অংশ সাদা দেখতে পাওয়া যায়। এটি শুধু ক্যালসিয়ামের অভাবের কারণে হয় না। বরং বিবর্ণ নখ কোনো ধরনের সংক্রমণ, পুষ্টির ঘাটতি বা শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যাকে নির্দেশ করে। নখের বাদামী বা গাঢ় রং থাইরয়েড কিংবা অপুষ্টির কারণে হতে পারে। শরীরে আয়রনের ঘাটতি হলে নখ সাদা হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ম্যালেরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের সময় নখ সাদা হয়ে যায়। তবে এসব চিকিৎসক পরীক্ষার পর সিদ্ধান্ত নেন।

    নখের সাদা দাগগুলি জন্ডিস বা লিভার সম্পর্কিত অন্যান্য রোগের ইঙ্গিত দেয়। যদি নখ রুক্ষ হয়ে যায় বা খুব দ্রুত ভেঙে যায়, তাহলে শরীরে ভিটামিন ‘সি’, ফলিক অ্যাসিড এবং প্রোটিনের ঘাটতির দিকে ইঙ্গিত করে। থাইরয়েডের সমস্যার কারণেও এমন হতে পারে। এমন পরিস্থিতিতে, উদ্বিগ্ন হবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। নেইলপলিশ, গ্লস, নেইলপলিশ রিমুভারের অ্যালার্জি আপনার নখে সাদা দাগ সৃষ্টি করতে পারে। অ্যাক্রিলিক বা জেল নখ ব্যবহার করা আপনার নখের ক্ষতি করতে পারে এবং এই সাদা দাগের কারণ হতে পারে। খনিজ বা ভিটামিনের ঘাটতি থাকে তবে আপনি আপনার নখ বরাবর সাদা দাগ বা বিন্দু বিন্দু দাগ তৈরি হয়।

    অন্যান্য কারণের তালিকায় রয়েছে ভগ্ন স্বাস্থ্য, কিডনির দুর্বলতা, নিউমোনিয়া, সোরিয়াসিস, হৃদরোগ, একজিমা প্রভৃতি। যদিও এই কারণগুলো খুবই বিরল, তবুও নখের সাদা দাগ নিয়ে চিন্তিত হলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Smoker’s Lips: ধূমপানের কারণে ঠোঁটে কালো ছোপ, সমস্যার সমাধান আছে বাড়িতেই

    ।। প্রথম কলকাতা ।।

    Smoker’s Lips: ধূমপান যে মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক তা কমবেশি সবাই জানে। শরীরের ভিতর যেমন ক্ষতি করে তেমন বাইরেও তার প্রভাব রেখে যায়। কোন ব্যক্তি যদি নিয়মিত ধূমপানে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ঠোঁটে কালো স্পট পড়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। অনেকেই আছেন যারা ধূমপানের অভ্যাস ছাড়তে পারেন না, আবার ঠোঁটের কালচে ছোপ নিয়ে সবার সামনে বেশ বিড়ম্বনায় পড়েন। যদিও শুধু ধূমপানের কালো দাগ নয়, ধূমপান না করেও ঠোঁটে কালো ছোপ পড়তে পারে। এই সমস্যার সমাধান রয়েছে বাড়িতেই। প্রতিদিনের মাত্র দশ মিনিটের পরিচর্যা আপনার ঠোঁট গোলাপি করে তুলতে পারে।

    •কমবেশি পাতিলেবু সবার বাড়িতেই রয়েছে। দিনে অন্তত দুবার করে ঠোঁটে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দেবেন। ১০ মিনিট পর ভালোভাবে ঠোঁট ধুয়ে ফেলবেন। এই উপকরণ টানা কয়েক সপ্তাহ ব্যবহার করার পর পার্থক্যটা ঠিক বুঝতে পারবেন।

    •সামান্য কয়েক দানা চিনি, তার সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল আর মধু ভালোভাবে মিশিয়ে ঠোঁটের উপর আলতোভাবে মেসেজ করুন। টানা ১০ দিন ব্যবহারের পর দেখবেন ঠোঁট আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে।

    •একইভাবে মধু, চিনির সঙ্গে বাদাম তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। এই উপকরণটি ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি কোমলতাও বৃদ্ধি করে।

    •রান্নাঘরে টমেটো অত্যন্ত সহজলভ্য একটি জিনিস। প্রতিদিন অন্তত দু’বার করে টমেটোর রস রস ব্যবহার করতে পারেন। এর ফলে ঠোঁটের কালো দাগ থেকে দ্রুত মুক্তি পাবেন।

    •কালো ঠোঁট গোলাপি করতে আরেকটি মোক্ষম দাওয়াই হলো দুধ কিংবা টক দই। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ঠোঁট উজ্জ্বল করতে সাহায্য করে। সম্ভব হলে দুধ কিংবা টক দই দিয়ে দিনে অন্তত দুবার ঠোঁট মালিশ করুন। কয়েক সপ্তাহ পর ফল পাবেন হাতেনাতে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Drinking Water: সকালে ঘুম ভাঙতেই পান করছেন এক গ্লাস জল! কতটা উপকারী এই অভ্যাস ?

    ।। প্রথম কলকাতা ।।

    Drinking Water: আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা সকালে ঘুম থেকে ওঠার পরেই বেড টি নিতে অভ্যস্ত। কারণ তাদের ঘুম কাটানোর জন্য চা খুব দরকার । আবার অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে ওঠার পরেই এক গ্লাস জল খেয়ে থাকেন । এই দিনের শুরুতে জল খাওয়ার নিয়মটি কিন্তু বেশ পুরনো। বাড়ির বড়রাও উপদেশ দিতেন খালি পেটে জল খেলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায়। তবে আদৌ সকালে খালি পেটে জল খাওয়ার কোন উপকারিতা রয়েছে কি ? অতিরিক্ত জলই বা কতটা ক্ষতি করতে পারে শরীরের ? আজকের এই প্রতিবেদনে রইল এই প্রশ্নগুলির উত্তর।

    খালি পেটে জল যে উপকার করে

    * আপনি সকালে ঘুম থেকে ওঠার পরেই যদি এক গ্লাস পানীয় জল খেয়ে নিতে পারেন তবে তা অবশ্যই অত্যন্ত উপকারী । কারণ রাতভর ঘুমে আচ্ছন্ন থাকার সময় আমাদের মুখে বহু ব্যাকটেরিয়া বা টক্সিন জন্মায়। সকালে জল খেলে তা মূত্রনালীর মাধ্যমে বেরিয়ে যায়।

    * খালি পেটে জল কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বলের মত বিভিন্ন পেটের রোগ নিরাময়ে ভীষণভাবে সাহায্য করে।

    * সকালে খালি পেটে জল খেলে সারাদিনে বিভিন্ন কাজে স্ফুর্তি পাওয়া যায়। আমাদের শরীর থাকে হাইড্রেটেড।

    * ঘুম থেকে ওঠার পরে অনেকেই মাথা যন্ত্রণায় ভোগেন। সেক্ষেত্রে খালি পেটে জল কিন্তু ভীষণভাবে উপকার করবে আমাদের । শরীরে পর্যাপ্ত জলের পরিমাণ কম হওয়ার কারণে এই মাথা যন্ত্রণা দেখা দেয়। প্রতিদিন খালি পেটে জল খাওয়ার অভ্যাস করলে ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

    * যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্যও খালি পেটে এক গ্লাস জল খাওয়া খুবই প্রয়োজন। যত বেশি জল খাবেন ততই হজম ক্ষমতা বাড়বে। আর তাই শরীরে অতিরিক্ত ফ্যাট জমার কোন সম্ভাবনা তৈরি হবে না।

    অতিরিক্ত জল পান যে ক্ষতি করতে পারে

    পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার শরীরের জন্য যতটাই ভালো অতিরিক্ত জল খাওয়া ঠিক ততটাই ক্ষতি করে আমাদের। অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরের প্রয়োজনে তুলনায় বেশি জল পান করা যাবে না । তাতে হিতে বিপরীত হতে পারে।

    * অতিরিক্ত জল পান করলে ত্বক বেশি সাদাটে হয়ে যায়।

    * বেশি জল পান করলে বারবার মূত্র ত্যাগ একেবারেই স্বাভাবিক বিষয় । তবে এক্ষেত্রে শরীর থেকে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ বেরিয়ে যেতে পারে যা শরীরকে আরও বেশি অবসন্ন করে দিতে পারে।

    * পর্যাপ্ত পরিমাণে জল খেলে যেমন কিডনির সমস্যা দেখা দেয় না, তেমনি অতিরিক্ত পরিমাণে জল খেলে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে । যা আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই জল পানের পরিমাণ রাখুন নির্দিষ্ট । সুস্থ থাকুন পর্যাপ্ত পরিমাণে জল পান করে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version