Tag: gift

  • মোদীর কোন টোটকা নিয়ে ব্রিটেনে জয়শঙ্কর ? মুক্ত বাণিজ্য কাঁটা কানাডা! খেলা তো সবে শুরু

    মোদীর কোন টোটকা নিয়ে ব্রিটেনে জয়শঙ্কর ? মুক্ত বাণিজ্য কাঁটা কানাডা! খেলা তো সবে শুরু

    ।। প্রথম কলকাতা ।।

    মোদীর চরম টোটকা জয়শঙ্কররে ব্রিটেন থেকে আসতে পারে বড় খবর। ভারত-ব্রিটেনের বড় চুক্তিতে কাঁটা হতে পারে কানাডা। দিল্লির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে লন্ডন কষেছিল ফাঁদ। এবার কি ডিল ফাইনাল হতে পারে? ৫ টা দিনেই ব্রিটেনের মাটিতে কামাল দেখাতে হবে ভারতকে। ভারতের বিদেশমন্ত্রী এবার কোন মন্ত্রে কূটনীতির মাঠে ঝড় তোলেন সেটাই তো আসলে দেখার বলছেন ব্লিশেষকেরা। বহুদিন ধরে ভারত-ব্রিটেনের মধ্যে আটকে থাকা ফ্রি ট্রেড এবার যদি হয়ে যায় তাহলে কারা লাভবান হবে সবথেকে বেশি? কানাডা ইচ্ছে করে বাণিজ্য চুক্তি আটকে দিয়েছিল ভারতের সঙ্গে। প্রশ্ন উঠছে তার কোনও এফেক্ট ব্রিটেনের ক্ষেত্রে পড়বে না তো? দিওয়ালিতে সোজা ঋষি সুনকের বাসভবনে যান সস্ত্রীক বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে যা উপহার তিনি দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীকে তাতে তিনি আপ্লুত।

    ভারত ও ব্রিটেন কেন মুক্ত বাণিজ্য করতে চাইছে?
    জাপান, কোরিয়া, সংযুক্ত আরব আমিরশাহির মতো ১৩টি দেশ বা গোষ্ঠীর সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি করা ভারতের সঙ্গে কেন ব্রিটেনের ফ্রি ট্রেড এত চেষ্টা সত্ত্বেও হচ্ছে না? মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড আসলে কী? কেন এটা ভারতের সঙ্গে সঙ্গে ব্রিটেনের জন্যও গুরুত্বপূর্ণ? মুক্ত বাণিজ্য হল এমন এক বাণিজ্য নীতি যেখানে দুদেশের মধ্যে আমদানি বা রপ্তানি বাধাগ্রস্থ হয় না। কর বা অন্যান্য বাণিজ্য বাধা ছাড়াই পণ্য পরিবহন হয়। কিন্তু বারবার এ নিয়ে মিটিং, আলোচনা, বৈঠক হলেও ব্রিটেন ও ভারতের মধ্যে কিছুতেই সমঝোতা সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না? কারণ ভারত ব্রিটেনের বেশ কিছু নীতিকে সমর্থন করে না কিন্তু এবার কি এস জয়শঙ্করের কাছে নতুন কোনো প্ল্যান আছে? এর ফাঁক বলে রাখি ঋষি সুনককে বিরাট কোহলির সাইন করা একটি ব্যাট গিফট করেছেন জয়শঙ্কর

    অর্থনৈতিক ও বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি রূপায়ণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ‘ডেটা লোকালাইজেশন’ সংক্রান্ত জটিলতা নিয়ে অর্থাৎ ভারত চায়, এ দেশে বাণিজ্য করতে আসা ব্রিটিশ সংস্থাগুলি। এখানকার পরিষেবাজাত তথ্য যেন নিজেদের ঘরে না নিয়ে নেয় বিষয়টির নিরাপত্তাগত দিক রয়েছে তা ছাড়া ভারতীয় বাজার এবং উপভোক্তা সংক্রান্ত বিপুল তথ্য বিদেশে চলে যাক এটা কোনভাবেই চায় না নয়াদিল্লি। সে ক্ষেত্রে ভারতের দাবি ব্রিটিশ সংস্থাগুলিকে ভারতের জন্য নির্দিষ্ট স্থানীয় সার্ভার তৈরি করতে হবে। আর সেই সার্ভার তৈরি করা আসলে ব্যায়বহুল।

    আগে আলোচনা যতটা এগিয়ে ছিল তাতে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ঐক্যমতও হয়েছিল দুদেশের।যেমন ভারত হুইস্কি ও গাড়ি থেকে শুল্ক তুলে নেবে এবং যুক্তরাজ্য টেক্সটাইল ও অন্যান্য ভারতীয় পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করবে। নেপথ্যে রয়েছে বেশ কিছু শর্ত। ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর গত এক বছর ধরে এই নিয়ে দরকষাকষি চলছে। জয়শঙ্করের এবারের সফর তার অঙ্গ হতে পারে বলছে ওয়াকিবহাল মহল।ব্রিটেন চাইছে ভারতের সরকারি বরাতের ক্ষেত্রেও তাদের সংস্থাগুলি যেন দরপত্র দিতে পারে। এটাও চুক্তি রূপায়ণের ক্ষেত্রে একটি জট। আবার ভারতও ব্রিটেনের বাজারের আরও বেশি নাগাল পেতে চাইছে। নয়াদিল্লি এ কথা স্পষ্ট করে দিয়েছে, ব্রিটেন স্বাস্থ্য পরিষেবা এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতীয় পরিষেবার প্রবেশের পথ আরও প্রশস্ত করলে তবেই তারা ব্রিটেনের হুইস্কি আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেবে।

    তবে হ্যাঁ এটা স্পষ্ট দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি আটকে রয়েছে এর কারণ নানান ক্ষেত্রে মতের মিল হচ্ছে না। এক্ষেত্রে কানাডা চেয়েও বিশেষ কলকাঠি নাড়তে পারবে না এমনটাই দাবি করছেন বিশ্লেষকেরা। কারণ খালিস্তানি ইস্যুতে সুনক ট্রুডোর পাশে দাঁড়ালেও তাতে ভারত-ব্রিটেনের সম্পর্কে বিশেষ এফেক্ট পড়েনি। এবার দেখার ব্রিটেনের সঙ্গে এবার এই ফ্রি ট্রেড ডিল কোন পথে এগোয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Valentine’s Day: আজ ভ্যালেন্টাইনস ডে, মনের কথা জানান প্রিয় মানুষকে

    ।। প্রথম কলকাতা ।।

    Valentine’s Day: অবশেষে হাজির সেই বহু প্রতীক্ষিত দিন। ভালোবাসার দু’জন মানুষের হৃদয়ের মাঝে সেতুবন্ধন করতে পারে এই বিশেষ দিন। একে অপরকে অঙ্গীকার করেন, সারা জীবন তার প্রিয় মানুষের ভ্যালেন্টাইন (Valentine) হয়ে থাকার। ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন কাছের মানুষটিকে। ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সেই ৭ থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত পালন করা হয় ভ্যালেন্টাইন্স উইক। যার মধ্যে অত্যন্ত স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। টেডি, চকলেট, গোলাপ, গিফট সবকিছুর মিলমিশে মানুষ প্রেমের জোয়ারে গা ভাসান। প্রিয় মানুষটির হাতে তুলে দেন তার পছন্দের সুন্দর গিফট। যদিও শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, ভালোবাসার মানুষের কাছে প্রত্যেকটি দিন স্পেশাল। সম্পর্ককে বিশ্বাসের আবরণে আরো মজবুত করতে গোটা বিশ্বে এই দিনটির জুড়ি মেলা ভার। ভ্যালেন্টাইন্স ডে মানে একে অপরের সাথে থাকার প্রতিশ্রুতি।

    পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে হৃদয়ের দরজা খোলে শুধুমাত্র একজন প্রিয় মানুষের জন্য। অনেকদিন আগে বসন্ত প্রবেশ করলেও বসন্তের মাঝে ভ্যালেন্টাইনস ডে’র আলাদা তাৎপর্য। অফিসের শত ব্যস্ততা, চাপ এই দিন যেন তুচ্ছ মনে হয়। ট্রাম বাসের ভিড় ঠেলে সমস্ত কাজ সামলে প্রিয় মানুষটির কাজে ছুটে যান, একবার চোখের দেখা দেখবেন বলে। বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই ভ্যালেন্টাইন্স ডে’র বার্তা পাঠানো যায়। পাশাপাশি রয়েছে নানা স্পেশাল ফিচার্স।

    প্রিয় মানুষটিকে মনের কথা জানাতে দামি দামি গিফট কিংবা ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন নেই। হাতে একটি লাল গোলাপ থাকলেই যথেষ্ট। ইতিমধ্যেই কলকাতা এসেছে প্রায় ১০ কোটির ডাচ গোলাপ। কলকাতার ফুল বাজার এখন শুধু লালে লাল। যা তিলোত্তমার প্রেমিক-প্রেমিকাদের মনে ভালোবাসার জোয়ান আনবে।

    এই দিন মনের মধ্যে একেবারেই অভিমান পুষে রাখবেন না। যদি কোন রাগ মনের মধ্যে জমে থেকে তা ঝেড়ে ফেলা উচিত। বিশ্বাস, দায়িত্ববোধ আর নির্ভরযোগ্যতা, যে কোনো সম্পর্কের চাবিকাঠি। ভ্যালেন্টাইন্স ডে’তে আপনার প্রিয়জনের হাত ধরে প্রমিস করুন, সারা জীবন একে অপরকে বিশ্বাস করবেন। কখনোই নির্ভরযোগ্য হাতটি ছেড়ে যাবেন না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Hero Alam: বড়সড় বিপদে পড়েছেন হিরো আলম! উপহারে পাওয়া গাড়ি নিয়ে নাজেহাল অভিনেতা

    ।। প্রথম কলকাতা ।।

    Hero Alom: জনমানসে অত্যন্ত চর্চিত, সমালোচিত ও পরিচিত ব্যক্তিত্ব তিনি। নিজের কাজের কারণেই চর্চায় থাকেন। দুই বাংলার মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। সম্প্রতি বগুড়ার উপ-নির্বাচনে লড়েছেন তিনি। যদিও জিততে পারেন নি। তবে তার পর নানা কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছেন হিরো আলম (Hero Alom)। এবার উপহারে পাওয়া গাড়ি নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। কী হয়েছে সেই গাড়ি নিয়ে? কেই বা তাঁকে উপহারে দিয়েছেন তা?

    ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিরো আলমকে গাড়িটি উপহারে দেন এক স্কুলের প্রধান শিক্ষক। গত মাসে ফেসবুক লাইভে এসে ওই শিক্ষক হিরো আলমকে নিজের ব্যবহার করা নোয়া মাইক্রোবাসটি উপহারে দেওয়ার কথা জানান। আর সেই গাড়ি নিতে মঙ্গলবার হবিগঞ্জে গিয়েছিলেন আলম। আর বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেই উপহারের গাড়ি নিয়ে মহা বিপদে পড়েছেন তিনি। কিন্তু কী হয়েছে? ঘটনাটা ঠিক কী? তাঁর বক্তব্য, যে গাড়িটি উপহারে দিয়েছেন, সেই শিক্ষক গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স বকেয়া থাকার কথা তাঁকে বলেন নি। সেইসঙ্গে গাড়ি নেওয়ার সময় মানুষের এত ভিড় ছিল যে, ঠিকভাবে সব কাগজপত্র দেখার সুযোগ হয়নি। তাহলে কি শিক্ষক জেনে বুঝে গাড়িটি গছিয়েছেন হিরো আলমকে? সেই বিষয়ে কথা না বলাই ভালো। তবে এতসব ঝামেলার মধ্যেও গাড়িটি ফেরত দেবেন না বলে জানিয়েছেন হিরো আলম।

    তাঁর কথায়, যতই জটিলতা থাক না কেন, উপহারের গাড়ি ফেরত দেব না। এটা তাঁকে ফেরত দিলে, অসম্মান করা বোঝায়। গাড়িটি অ্যাম্বুলেন্স করব বলেছি। তাই রাস্তায় নামাতে যত টাকার প্রয়োজন হয়, খরচা করব। সেইসঙ্গে গাড়িটিকে যেহেতু অ্যাম্বুলেন্স করব, তাই বকেয়া মুকুবের আবেদন জানাব। রিপোর্ট অনুযায়ী, কাগজপত্র দেখে জানা গিয়েছে, নোয়া ১৯৯৮ মডেলের গাড়িটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৩-তেই। সেই অনুযায়ী ওই গাড়িটির ট্যাক্স বাবদ BRTA’র পাওনা হয় পাঁচ লক্ষ্যের কাছাকাছি। এখন উপহারে পাওয়া গাড়ির বকেয়া আদৌও হিরো আলম কমাতে পারে কিনা, তা জানা যাবে পরে। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁকে গাড়িটি ব্যবহারের জন্য খরচা করতে হবে প্রায় লাখ খানেক টাকা। যদিও তিনি তা করতে রাজি আছেন। ফেরত দিয়ে ওই শিক্ষককে অপমান করতে নারাজ হিরো আলম।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Urfi Javed: বিমানবন্দরে ভক্তের কাছে গোলাপ উপহার পেলেন উরফি, তারপর?

    ।। প্রথম কলকাতা ।।

    Urfi Javed: প্রায় সময়ই সমালোচনার কেন্দ্রবিন্দুতে নাম থাকে তাঁর। কখনও তাঁর পরনের পোশাক শিরোনামে আসার কারণ হয়ে ওঠে, তো কখনও তাঁর কথা তাঁকে সংবাদপত্রের শিরোনাম করে তোলে। তিনি এমন এমন কাজ করেন যে, নজর যেতে বাধ্য। তবে এবার তাঁর বাহারি পোশাকের জন্য নয়, অন্য কারণে সংবাদপত্রের হেডলাইন হয়েছেন তিনি। উরফির (Urfi Javed) হেটারদের সংখ্যা যেমন কম নয়, তেমনই তাঁর ভক্ত সংখ্যাও প্রচুর। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) নজরে এলো এক অন্য দৃশ্য।

    এদিন বিমানবন্দর থেকে উরফি বেরোতেই, লাল গোলাপ হাতে তাঁর দিকে এগিয়ে গেলেন এক যুবক। তারপর কী হল? যা হল তাতে লজ্জায় পড়ে গেলেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রতিদিনের মতো তাঁকে ঘিরে ধরেছিল পাপারাজ্জিদের ক্যামেরা। আর তারি মাঝে ওই যুবক গোলাপ হাতে তাঁর দিকে এগিয়ে গেলেন। হাঁটু গেড়ে বসে তিনি অভিনেত্রীকে বললেন যে, তাঁকে কতটা পছন্দ করেন তিনি। আচমকা একজন অচেনা পুরুষের কাছ থেকে এই উপহার পেয়ে, লজ্জা পান উরফি। যেকোনও তারকারই এই ঘটনায় লজ্জা লাগাটা স্বাভাবিক।

    সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে অনুরাগী বলেন, ‘আমি তোমায় পছন্দ করি। তোমায় বোনের মত ভাবি’। আর এই কথা শুনে হাসিতে লাল উরফি। সবাই এই ভিডিও দেখে হেসে গড়াগড়ি খেলেও, উরফি গোলাপ পেয়ে খুবই খুশি হয়েছেন এবং সেই ভক্তর সঙ্গে তুলেছেন ছবি। তাঁর কাছে সব থেকে বড় পাওনা এটা প্রতিদিনই তাঁর ড্রেস নিয়ে, তাঁর পোশাক পরার ধরন নিয়ে সমালোচনা হয়ে থাকে নেট মাধ্যমে। এমনকি এর জেরে নানা হুমকিও পেয়েছেন তিনি। কিন্তু এদিন বিমানবন্দরে গোলাপ ফুল পাওয়া এই সমস্ত কিছুর মাঝে তাঁর কাছে সবথেকে বড় প্রাপ্তি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nora Fatehi: ‘উপহার আমার খুব পছন্দ হয়েছে’, ফিফার প্রেসিডেন্টকে কী গিফট করলেন নোরা?

    ।। প্রথম কলকাতা।।

    Nora Fatehi: রবিবার ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (FIFA)। আর তার সমাপনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহি। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলা দেখে এখনও ঘোর কাটেনি অনেকের। এদিকে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোরকে (Gianni Infantino) উপহার দিয়ে চর্চায় নোরা। কী উপহার দিয়েছেন ফিফার প্রেসিডেন্টকে অভিনেত্রী?

    নোরার সঙ্গে ফিফা প্রেসিডেন্টের (FIFA President) একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে জিয়ানির হাতে একটি লাল জুতো দেখা গিয়েছে। ‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই লাল জুতোই প্রেসিডেন্টকে উপহারে দিয়েছেন নোরা। প্রথমে তিনি বুঝতে পারেননি যে জুতোর বাক্স সেটি। উৎসাহ সহকারে সেটি খোলেন এবং বাক্সটি খুললে সেখান থেকে একজোড়া লাল জুতো সামনে আসে। জুতোটি দেখতে অসাধারণ। ওপরে ড্রাগনের মতো নকশা করা, তলায় রয়েছে নরম কাঁটা। তবে ছবিতে যে জুতোর কালার সামনে এসেছে, আশা করা যায় সামনে থেকে সেটির রঙ আরও উজ্জ্বল।

    এদিন উপহার পেয়ে ইনফান্তিনো বলেছেন, ‘বাহ আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে’। উপহার পেয়ে প্রেসিডেন্টের যে খুশি অভিনেত্রীর চোখে পড়েছে, তাতে মুগ্ধ তিনি। কালো পোশাকে বিশ্বকাপের সমাপনীতে পারফর্ম করতে দেখা গিয়েছে নোরাকে। ‘লাইট দ্য স্কাই’-এর (Light The Sky) সঙ্গে মঞ্চে নেচেছেন অভিনেত্রী। সঙ্গী হয়েছিলেন বিলকিস, রহমা, রিয়াদ ও মানাল। যদিও অভিনেত্রীর কালো পোশাক পরা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Christmas Gifts: ক্রিসমাসে বাজেট নিয়ে চিন্তিত? রইল পকেট ফ্রেন্ডলি দুর্দান্ত গিফটের হদিশ

    ।। প্রথম কলকাতা ।।

    Christmas Gifts: ক্রিসমাস মানেই শহর জুড়ে পুরোদস্তুর উৎসবের মেজাজ। একদিকে মোমের আলো, আরেক দিকে ক্যারোলের সুর। এক অভাবনীয় পরিবেশ শীতের আমেজকে দ্বিগুণ সুন্দর করে তুলবে। হিমশীতল আদুরে হাওয়া গায়ে মেখে মাতবেন ক্রিসমাস পার্টিতে। ভিড়ে থিকথিক করবে পার্কস্ট্রিট। বাচ্চা থেকে বুড়ো সবাই আনন্দে গা ভাসাবেন। ব্যস্ত জীবনে ক্রিসমাসের আনন্দ কেউ মিস করতে চাইবেন না। ক্রিসমাস অর্থাৎ বাঙালির বড়দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে উপহার দেওয়া নেওয়ার পালা। বিশেষ করে এই দিন কচিকাঁচাদের উপহার না দিলে মন ভালো থাকে না। বড়দিনের পরেই আসবে নিউ ইয়ার। স্বাভাবিকভাবেই পকেট সামলে খরচা করতে হবে, না হলে নিউ ইয়ার পার্টির বাজেটে ঘাটতি হতে পারে। ক্রিসমাসে সেরা জিনিস উপহার আর কেক। বড়দিনে এই সিক্রেট সান্তা শেষে বাচ্চাদের হাতে উপহার তুলে দেওয়া মানে বাড়িতে এক ডালি খুশি নিয়ে আসা। এই প্রতিবেদনে আপনার জন্য রইল বাজেট ফ্রেন্ডলি মন ভালো করা কিছু উপহার, যা পেলে বড় থেকে বাচ্চা সবারই ভালো লাগবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোন উপহার কার ভালো লাগবে সেই বিষয়টি আগে থাকতে একটু খোঁজ নিয়ে নেবেন।

    (১) ২০২২ এর শেষের দিকে ঠান্ডার আমেজ বেশ ভালো। সেক্ষেত্রে আপনি শিশুদের জন্য খুব সুন্দর বিয়ানি টুপি উপহার দিতে পারেন। সান্তার পোশাক যেহেতু লাল, সেই রঙের সঙ্গে তাল মিলিয়ে আপনি লাল রঙের টুপি উপহার দিতে পারেন। বিভিন্ন অনলাইন শপ বা দোকানে বিয়ানি টুপি বেশ সস্তায় পাওয়া যায়। চাইলে আপনি হাতে বুনেও উপহার দিতে পারেন।

    (২) বড়দিন বলে কথা, এই খুশির উৎসবে আপনি বড়দের একটি সুন্দর মিষ্টির বাক্স উপহার দিন। সেখানে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার রাখুন যেমন চকলেট, প্যাস্ট্রি, আইসক্রিম প্রভৃতি।

    (৩) বই কম বেশী সকলেরই প্রিয়। শিশু হলে তাদের কমিকস কিংবা কার্টুনের কোন বই উপহার দিতে পারেন। আর বড়দের কোন উপন্যাস কিংবা গল্পের বই। শীতের দুপুরে রোদে বসে বই পড়তে মন্দ লাগে না। আপনার উপহারের কথা মানুষ ঠিক মনে রাখবে।

    (৪) স্মার্টফোনের কভার বদলানো বহু মানুষের কাছে ফ্যাশনের মত। সর্বক্ষণে ছায়া সঙ্গী ফোনকে নিত্য নতুন সাজে সাজাতে অনেকেই ভালোবাসেন। স্মার্টফোনের ব্যাক কভারের খরচ খুবই কম। সেক্ষেত্রে আপনি যাকে গিফট দেবেন তিনি ঠিক যে মডেলের ফোন ব্যবহার করছেন সেই মডেল অনুযায়ী কভার কিনতে পারেন।

    (৫) প্রিয় মানুষটি যদি একটু গ্যাজেট প্রিয় হয়, তাহলে হালকা ওজনের ইয়ারবাডস উপহার দিতে পারেন। অনলাইন অ্যাপগুলিতে এটি খুব কম বাজেটে পেয়ে যাবেন। এছাড়াও প্রিয় মানুষকে স্মার্টওয়াচ গিফট করলেও মন্দ হবে না।

    (৬) শিশু থেকে বড়, কমবেশি প্রত্যেকেরই চকলেট খুব প্রিয়। এক টুকরো চকলেট মুহূর্তের মধ্যে মনের কোণে জমে থাকা সমস্ত রাগ জল করে দিতে পারে। বড়দিনের মত শুভ উৎসবে আপনার ভালবাসার মানুষকে চকলেট উপহার দিতে পারেন।

    (৭) কম বাজেটের মধ্যে সবথেকে ভাল গিফট হল কফি মগ। আপনার প্রিয় বন্ধু কিংবা প্রিয়জন যখনই আপনার উপহার দেওয়া কফি মগে কফি খাবেন, তখনই আপনার কথা মনে পড়বে। চাইলে কফি মগের উপর কোনো ভালো ছবি প্রিন্ট করাতে পারেন।

    (৮) বড়দিন হয়ে উঠুক ফুলের মত সুন্দর। কাছের মানুষদের উপহার হিসেবে দিতে পারেন সুন্দর একটি ফুলদানি। গাছপালা কিংবা ঘরে ফুল রাখতে ভালোবাসেন এমন প্রিয়জনের জন্য এটি দুর্দান্ত উপহার।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Wedding Gift: নব দম্পতিকে দেবেন কী উপহার? রইল স্বল্পমূল্যের দারুন কিছু গিফটের তালিকা

    ।। প্রথম কলকাতা ।।

    Wedding Gift: চলতি বছরের বিয়ের মরসুম শুরু হয়েই গিয়েছে। নভেম্বরের শেষের দিক থেকেই বিয়ে বাড়ির পর্ব শুরু। কোন বিয়ে বাড়ির আমন্ত্রণ পত্র হাতে পেলে যতটা খুশি হই আমরা ঠিক ততটাই চিন্তায় পড়ে যাই যে নিউলি ওয়েড কাপলকে উপহার হিসেবে কী দেওয়া যায়। বিয়েতে শুধু শুভেচ্ছা জানানোই তো যথেষ্ট নয়। নব দম্পতির নতুন জীবনের সূচনায় অবশ্যই তাদের জন্য কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। তবে বিয়েতে উপহার দিতে গিয়ে নিজের পকেটের খেয়াল রাখাটাও তো জরুরী। তাই আমরা সবসময়ই ভেবে থাকি মোটামুটি স্বল্প মূল্যে যদি মন মত কোন উপহার পাওয়া যায় তবে সোনায় সোহাগা।

    আজকের এই প্রতিবেদনে তেমনি কিছু বিয়ের উপহারের আইডিয়া রইল। মোটামুটি উপহারের জন্য যদি আপনার বাজেট থাকে ২০০ টাকা তবে খুব ভালোভাবে নব দম্পতির জন্য পছন্দমত উপহার কিনে নিতে পারবেন । অন্যদিকে যাদের জন্য উপহার কিনছেন তাদেরও তা বেজায় পছন্দ হবে।

    ১) ফুলের তোড়া : ফুল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল । তাই কোন বিয়েতে যাবার আগে নব দম্পতির জন্য একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে যাওয়াই যায় । তার মধ্যে অবশ্যই রাখবেন গোলাপ, লিলি , অর্কিডের মত ফুলগুলি। যা সেই ফুলের তোড়ার শোভা বাড়াবে । আর এর দামও হবে ২০০ টাকার মধ্যেই।

    ২) হোম ডেকর : নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে কে না চাইবেন। বর্তমানে কাউকে ঘর সাজানোর কোন সামগ্রীও কিন্তু উপহারস্বরূপ দেওয়া যায়। নতুন বিবাহিতদের মধ্যে নিজেদের ঘরকে একেবারে ব্র্যান্ড নিউ করে সাজিয়ে তোলার একটা প্রবণতা থাকে। তাই তাদেরকে হোম ডেকর হিসেবে উপহারে ড্রিম ক্যাচার, বেড সাইড ল্যাম্প, উইন্ড চেন, কোন শোপিস, ফটো ফ্রেম, কফি মাগ সেট, সুন্দর কোন পেইন্টিং দেওয়া যেতেই পারে। ২০০ টাকা বাজেটের মধ্যে এই হোম ডেকরেটের জিনিসগুলি খুব সহজেই মিলবে।

    ৩) কনের জন্য উপহার : বিয়েতে অনেকেই শুধুমাত্র কনের জন্য উপহার দিয়ে থাকেন। যদিও এক্ষেত্রে শাড়ি, গয়না দেওয়ার প্রচলনটাই বেশি কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উপহার দেওয়ার ধরনও বদলেছে। ভারী শাড়ি কিংবা গয়না সবসময় পড়ার জন্য একেবারেই উপযোগী নয়। কিন্তু একটা পার্স বা একটা স্লিং ব্যাগ কিন্তু দারুণ অপশন।

    ৪) পারফিউম : সুন্দর গন্ধ মন ভালো করতে দারুন সাহায্য করে। নব দম্পতিদের মন ভালো রাখাটাও কিন্তু ভীষণ দরকার । তাই বিয়েতে বর কিংবা কনে যেকোনো একজনের জন্য একটি ভালো পারফিউম গিফট হিসেবে দেওয়া যেতেই পারে। ২০০ টাকার মধ্যে একজনের জন্য ভালো পারফিউম মিলবে সহজেই। যেমন ধরুন, কনের জন্যে RENEE, Ramsons, The French Factor, Malaki, Fogg, Ahsan প্রভৃতি ব্র্যান্ডের পারফিউম গুলি মিলবে ২০০ টাকার মধ্যেই।

    ৫) আপনার বাজেট যদি হয় দুশো টাকার আশেপাশে তবে আরও একটি কাজ করা যেতে পারে । ধরুন অফিসের কোন কলিগ কিংবা পরিচিত কোন এক বন্ধুর বিয়েতে সব বন্ধুরা চাঁদা তুলে নব দম্পতির কাজে লাগবে এমন কিছু জিনিস কিনতেই পারেন। ইদানিং এই একসাথে গিফট দেওয়ার প্রচলন খুব বেশি বেড়ে গিয়েছে। শুধুমাত্র বিয়েই নয় এমনকি জন্মদিন উদযাপনের ক্ষেত্রেও এই রীতির বেশ প্রচলন আছে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Shakib Khan: বুবলীকে হীরার নাকফুল দেননি শাকিব! অভিনেত্রীকে কে দিল এত দামি উপহার?

    ।। প্রথম কলকাতা ।।

    Shakib Khan: ওপার বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। সম্প্রতি তাঁর কাছ থেকে হীরার নাকফুল উপহার পেয়েছেন বলে, ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বুবলী। গত ২০ নভেম্বর জন্মদিন ছিল অভিনেত্রীর। আর এই বিশেষ দিনে অভিনেত্রীকে নাকি বিশেষ উপহার দিয়েছেন শাকিব। নায়কের কাছ থেকে এই ধরনের উপহার পেয়ে চোখে জল চলে এসেছিল বুবলীর, এমনটাই বলেছিলেন তিনি। কিন্তু সরাসরি শাকিব খানের সঙ্গে ‘প্রথম আলো’ থেকে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এমন কোনও উপহার তিনি দেননি।

    এমনকি এই নিয়ে একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে চিপকে মজা ওড়ান অপু বিশ্বাস। লেখেন, ‘কী যে মজা, মজা’। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর জানা যায় মা-বাবা হয়েছেন শাকিব ও শবনম বুবলী। তাঁদের সন্তানের বয়স আড়াই বছর। ২০২০-র মার্চে পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান বীর। বুবলী জানিয়েছেন এখনও পর্যন্ত তাঁর জীবনের স্মরণীয় দু’টি দিন হল, ২০ জুলাই ২০১৮ এবং ২১ মার্চ ২০২০। একটি তাঁর বিয়ের তারিখ, অন্যটি তাঁর ছেলের জন্মতারিখ। এর পরে সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তাঁরা।

    বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে, পরে একটি ছবির গানের শ্যুটিংয়ে দেখা যায় এই দুই তারকা কেউ কারো সঙ্গে কথা বলেন নি। এমনকি পাঁচতারা হোটেলে নিজেদের বিশ্রামের জন্য নিয়েছেন আলাদা দুটি রুম। আর তারপরে প্রশ্ন উঠে, আদৌ শাকিব ও বুবলী সম্পর্কে আছেন, নাকি তাঁদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে! যদিও অভিনেত্রী জানান, তাঁদের সম্পর্ক রয়েছে। এরপর জন্মদিনে তাঁকে ‘হীরার নাকফুল’ উপহারের দিয়েছে শাকিব, বলেছেন বুবলী। কিন্তু তা নিয়ে শাকিব খানের বড় সন্তান আব্রাহাম খানের মা ফেসবুকে খোঁচা দেন। এরপর অভিনেতা জানিয়েছেন, তিনি এমন কোনও উপহার দেননি বুবলীকে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version