Tag: Ekka Dokka

  • Ekka Dokka: মনখারাপের মাঝেই সুখবর! ‘এক্কা দোক্কা’ শেষ হতেই নতুন সিরিয়ালে কামব্যাক সোনামণির

    Ekka Dokka: মনখারাপের মাঝেই সুখবর! ‘এক্কা দোক্কা’ শেষ হতেই নতুন সিরিয়ালে কামব্যাক সোনামণির

    ।। প্রথম কলকাতা ।।

    Ekka Dokka: বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনামণি সাহা স্টার জলসার পরপর কয়েকটি বাংলা সিরিয়ালে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। ছোট পর্দার দর্শকদের কারো কাছে তিনি ‘দেবী চৌধুরানী’, তো কারও কাছে ‘মোহর’, আবার কারও কাছে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের রাধিকা হিসাবে পরিচিত তিনি।

    বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ হল সোনামণি সাহা। ক্যারিয়ারের শুরুতেই দেবী চৌধুরানী মোহরের মতো হিট সিরিয়াল উপহার দিয়েছেন তিনি। অথচ সেই নায়িকার সিরিয়াল এক্কাদোক্কা ফ্লপ। মাত্র ১৪ মাসের মুখেই বন্ধ হচ্ছে সিরিয়াল।অধনেক চেষ্টা করেও শেষ রক্ষা হল না। পরপর তিন-তিনটি সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে সোনামণি। তাই আজ বাংলা সিরিয়ালের জগতে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি। তাঁর অভিনীত বেশিরভাগ ধারাবাহিকই  সুপারহিট। সেদিক দিয়ে দেখতে গেলে টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারিনি সোনামণি অভিনীত ধারাবাহিক একাদোক্কা। শেষ হতে চলেছে তার মেগা এক্কাদোক্কা এক্কাদোক্কা জায়গায় আসছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক জল থই থই ভালোবাসা।

    আচ্ছা এরপর ছোট পর্দায় কি দেখা যাবে না মোহরকে? নাকি অন্য কোনো মাধ্যমে কাজ করবেন তিনি। এই ধারাবাহিকের প্রথমদিকে রাধিকার বিপরীতে নায়ক হিসাবে পোখরাজকে দেখানো হয়েছিল। যদিও পরবর্তীতে টিআরপি তালিকার নম্বর বাড়াতে গল্পের নতুন মোড় নিয়ে আসেন লেখিকা। তাই পোখরাজের পরিবর্তে রাধিকার জীবনে নতুন নায়ক হয়ে আসে অনির্বান। এই অনির্বান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। যদিও এবার সোনাতিক জুটির ম্যাজিকও সেভাবে কাজ করেনি দর্শকমহলে। ইতিমধ্যেই এক্কাদোক্কার শুটিং শেষ হয়েছে।

    এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি খবর। যা রীতিমতো শোরগোল ফেলে দেয় চারিদিকে। জানা যায় সুব্রত রায় প্রোডাকশনের একটি পুরাণভিত্তিক বা ইতিহাস নির্ভর সিরিয়ালে অভিনয় করতে চলেছেন সোনামণি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। অভিনেত্রী কিছুদিন আগেই জানিয়েছিলেন চল্লিশ বছর পর্যন্ত কাজ করবেন। তারপর অবসাদ নিয়ে সারা পৃথিবী ঘুরবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ekka Dokka: এক্কা-দোক্কা সিরিয়ালের গল্প নিয়ে তুমুল কটাক্ষ!রাধিকা – অনির্বাণের জীবন বদলাচ্ছে?

    Ekka Dokka: এক্কা-দোক্কা সিরিয়ালের গল্প নিয়ে তুমুল কটাক্ষ!রাধিকা – অনির্বাণের জীবন বদলাচ্ছে?

    ।। প্রথম কলকাতা ।।

    Ekka Dokka: এক্কা-দোক্কা সিরিয়ালে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অনির্বাণকে বিয়ে করেছিল রাধিকা। এরপরই জানা যায় অনির্বাণের পুরনো বান্ধবী নাকি প্রেগন্যান্ট। এদিকে দেখানো হয়েছে গত কয়েকমাস ধরে অনির্বাণ পঙ্গু হয়ে ঘুরছে উইলচেয়ারে। তাঁর আবার সন্তান আসবে কীভাবে? সিরিয়াল মানেই যা খুশি তাই! গাঁজাখুড়ি গল্প দেখে হাসির রোল নেটপাড়ায়। ট্রোল করতেও ছাড়ছেন না দর্শকরা। কমলিনী কী কুম্ভ মেলায় হারিয়ে গিয়েছিল? এক্কা-দোক্কা সিরিয়ালের গল্প নিয়ে কটাক্ষ নেটিজেনদের।

    রাধিকার জীবনে এখন পোখরাজ নেই। এক্কা দোক্কার নিয়মিত দর্শকরা জানেন অনেক কাঠখড় পুড়িয়ে রাধিকা এবং অনির্বাণের বিয়ে হয়েছে। সেখানেও একের পর এক ঘটনা। বিয়ে করতে গিয়েও হাজারটা অগ্নিপরীক্ষা দিতে হয়েছে রাধিকাকে। বেশ মিষ্টি প্রেমের গল্প এগোচ্ছিল। প্রতীক-সোনামণির জুটি এমনিতেই জনপ্রিয়। তাই এক্কা দোক্কাতেও তাঁদের কেমিস্ট্রি জমে উঠছিল। কিন্তু তা হয়েও যেন হল না।তার মাঝেই সব আজগুবি গল্প যেন উড়ে এসে জুড়ে বসল। এমনটাই বলছেন দর্শকরা। কমলিনীর গর্ভে নাকি অনির্বাণের সন্তান এবার হয়তো এই দুজনেই কাছাকাছি আসবে কিন্তু কোথায় কী! কমলিনীর কথা শুনে নিজের স্বামীকেই নিয়েই সন্দেহ শুরু করেছে রাধিকা
    যে অনির্বাণকে পঙ্গু হিসেবে দেখানো হয়েছিল তাঁর সন্তান কোথা থেকে আসছে! এই কমলিনী এতোদিন কোথায় ছিল! ভেবে কুলকিনারা পাচ্ছেন না দর্শকরা। এই প্লটের মাথামুণ্ডু নেই বলছেন অনেকেই। কমলিনীকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের বিয়ে ভাঙার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে রাধিকা।

    এদিকে বিয়ের পরের দিনই নতুন বউয়ের মুখে বিয়ে ভাঙার কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায়। এরপর রাধিকা সবার সামনে জানায়, কমলিনী মা হতে চলেছে। শুধু তাই নয়, সেই সন্তানের বাবা হল অনির্বাণ। এদিকে অনির্বাণও রাধিকার ব্যবহার দেখে ভেঙে পড়েছে। কোথায় দর্শকরা ভেবেছিলেন এবার একটু ভালো ট্যাকে এগোবে গল্প। উল্টে তা আরও ঘেঁটে গেল। এবার এই কমলিনীর চরিত্র নিয়ে যে আর কী কী হয় সেটাই দেখার। সিরিয়ালের গল্পে বিরাট টুইস্ট আসতে চলেছে। তা আর বলার অপেক্ষা রাখে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ekka Dokka: আচমকা বন্ধ হল এক্কাদোক্কার শুটিং? রাধিকা অনির্বাণের সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হবে ধারাবাহিক

    Ekka Dokka: আচমকা বন্ধ হল এক্কাদোক্কার শুটিং? রাধিকা অনির্বাণের সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হবে ধারাবাহিক

    ।। প্রথম কলকাতা ।।

    Ekka Dokka: টেলিভিশনে একের পর এক বাংলা ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। কারও বয়স ২ বছর, কারও ৬ মাস, কোনও সিরিয়াল আবার তিন মাসেই বন্ধ হচ্ছে। এই আবহে আবার শোনা যাচ্ছে, এক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং নাকি আচমকা বন্ধ হয়ে গিয়েছে। কথা হচ্ছে স্টার জলসার ‘এক্কা দোক্কা ধারাবাহিকটিকে নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এই খবর সামনে আসতেই চিন্তায় পড়ে গিয়েছেন অনুরাগীরা। বর্তমানে দর্শকের ট্রোলের মুখে স্টার জলসার ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। শুরু থেকেই এই ধারাবাহিকে স্বাভাবিক কিছু সেই অর্থে দেখা যায়নি। শুধুই ঝগড়া আর লড়াই। রাধিকা পোখরাজের বন্ধুত্ব একটা সম্পর্কে বাঁধা পড়লেও তা সময়ের সাথে সাথেই ফিকে হয়ে যায়। রাধিকা তার জীবনে নতুন সঙ্গীর হাত ধরে আর পোখরাজ তার জীবনে রঞ্জাকে আঁকড়ে ধরে।

    ‘রাধিরাজ’ জুটি ভেঙে যাওয়ার পর অনেক অনুরাগীরই মন খারাপ। তারা এই ধারাবাহিকে ভীষণ ভাবে শুধুই রাধিকা আর পোখরাজকে জুটি হিসাবে দেখতে চেয়েছিলেন। তবে যারা রাধিকা আর অনির্বান অর্থাৎ প্রতীক আর সোনামনিকে জুটি হিসাবে ভীষণ পছন্দ করেন তাদের কাছে ‘অনাধিকা’ জুটিই বেস্ট। পোখরাজ যেমন রঞ্জাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিয়েছে, তেমনই সব ঝড়-ঝাপটা, ভুল বোঝাবুঝি কাটিয়ে রাধিকা আর অনির্বান যখন বিয়ের ববন্ধনে আবদ্ধ হল তখন তাদের জীবনে আবার নতুন ঝড়। রাধিকার সংসার ভাঙতে মোক্ষম চাল দিল কমলিনী।

    বিয়েটা মুখ বুঝে মেনে নিলেও রাধিকাকে অনির্বানের সাথে সহ্য করতে পারছেনা সে, তাই রাধিকাকে তার আর অনির্বানের মিথ্যে সম্পর্কের গল্প এমনভাবে বলে যা বিশ্বাস করতে রাধিকা বাধ্য হয়। এই ভাবেই একটু একটু করে এগিয়ে যাচ্ছিল গল্প কিন্তু সমস্যাটা তৈরি হলো আজ থেকে। ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউস জানায় পরপর দুইদিন বন্ধ থাকবে এই ধারাবাহিকের শুটিং। এর নেপথ্যে কি রয়েছে সেটা জানা সম্ভব হয়নি। হঠাৎ কেন এই সিদ্ধান্ত জানা যায়নি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Roshni Tanwi Bhattacharyya: কার সাথে প্রেম করছেন ‘এক্কাদোক্কা’র রোশনি? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    Roshni Tanwi Bhattacharyya: কার সাথে প্রেম করছেন ‘এক্কাদোক্কা’র রোশনি? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    ।। প্রথম কলকাতা ।।

    Roshni Tanwi Bhattacharyya: বাংলা সিরিয়ালের  জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রোশনি তন্বী ভট্টাচার্য। ২০১৮ জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক হৃদয় হরন বিএ পাসে মুখ‍্য চরিত্রে অভিনয় করে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন রোশনী। কেরিয়ারের শুরুতে জুনিয়র আর্টিস্ট হয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে মুখ্য চরিত্র থেকে শুরু করে অভিনয় করেছেন খলনায়িকার চরিত্রেও। মন ফাগুন ধারাবাইকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে এই অভিনেত্রীকেই দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় মেগা সিরিয়াল এক্কা দোক্কাতে।

    এই ধারাবাহিকে নায়ক নায়িকা রাধিকা-অনির্বাণের মিল করানোর জন্য অনুঘটক বলা ভালো মহিলা ঘটক হিসেবে কমলিনি চরিত্রে অভিনয় করছেন রোশনি। প্রসঙ্গত নিজের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সমস্ত বিষয় নিয়েই সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রোশনি জানিয়েছিলেন লীনা গাঙ্গুলীর সাথে কাজ করা তাঁর স্বপ্ন ছিল। তাই এই চরিত্রটি করতে পেরে ভীষণই খুশি অভিনেত্রী। একসময় যেসব নামী অভিনেত্রীদের তিনি টিভির পর্দায় দেখতেন তাঁদের সাথেই এই সিরিয়ালে কাজ করতে পেরে আপ্লুত রোশনি। এদিন কথায় কথায় অভিনেত্রী জানিয়েছেন সিরিয়ালের কমলিনি চরিত্রটা নাকি তার মতোই ট্রান্সপারেন্ট। তিনি সবসময়ই মন থেকে সাহায্য করেন মানুষকে।

    কখনও যদি দেখেন তার সাথে কেউ খারাপ ব্যবহার করছে তাহলে তিনি নিজে থেকে দূরে সরে আসেন। কিন্তু সে যদি আবার তার কাছে সাহায্য চায় তাহলে আবার তিনি নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রসঙ্গত রোশনি এই সিরিয়ালে মহিলা ঘটকের কাজ করছেন ঠিকই তবে বাস্তব জীবনে তাকে কোনদিন সেটা করতে হয়নি।
    কারণ তার বেশিরভাগ বন্ধুরাই সিঙ্গেল। তবে রোশনি জানিয়েছেন তাঁর নিজের কাউকে পছন্দ হলে বন্ধুদের কাছে সাহায্য চেয়েছেন তার সাথে প্রেমটা করিয়ে দেওয়ার জন্য।

    রোশনি বর্তমানে কারো সাথে প্রেম করছেন কিনা জানতে চাওয়া হলে অভিনেত্রী  জানিয়েছেন এখন সম্পর্কের ভ্যালু অনেক কমে গিয়েছে।  অভিনেত্রীর কথায়  ‘সম্পর্কের ক্ষেত্রে আমি একটু ব্যাকডেটেড,ঠকি বেশী’ তাই রোশনি মনে করেন কিছু কিছু জিনিস একটু ব্যক্তিগত থাকা ভালো। যদি তিনি কখনও সম্পর্কে জড়ান তাহলে তিনি সেটা জানাবেন না ঠিকই। বিয়ে করলে সবাই অবশ্যই জানতে পারবেন। তিনি মনে করেন, এক্সপেক্টেশন সব সম্পর্কেই থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি নিজে ধৈর্য রাখলেও অপরজন ধৈর্য ধরতে পারে না। তাই আমি ঠকে শিখেছি, এই কারণেই আমি সিঙ্গেল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Arnab-Ipshita: মেয়ে ইপ্সিতার জন্য কখনোই অর্ণবকে পছন্দ ছিল না মায়ের! রিয়ালিটি শোতে এসে কী বললেন তিনি?

    Arnab-Ipshita: মেয়ে ইপ্সিতার জন্য কখনোই অর্ণবকে পছন্দ ছিল না মায়ের! রিয়ালিটি শোতে এসে কী বললেন তিনি?

    ।। প্রথম কলকাতা ।।

    Arnab-Ipshita: বিগত বেশ কয়েক মাস ধরে টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে ভেঙে গিয়েছে তাঁদের সম্পর্ক। কিন্তু আইনি সই-সাবত তো হয়ে গিয়েছিল, তবে! বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ তাঁরা। এখন তাঁদের সম্পর্ককে ঘিরে চর্চার শেষ নেই। কিন্তু একথা কি জানেন, প্রথম থেকেই তাঁদের সম্পর্কে মত ছিল না অভিনেত্রীর মার? কিন্তু কেন কোনও সম্পর্কে থাকতে পারেন না অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায় (Arnab-Ipshita)? এই মুহূর্তে ‘আলতা ফড়িং’ (Aalta Phoring) সিরিয়ালে দেখা যাচ্ছে অর্ণবকে। অন্যদিকে ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) সিরিয়ালে অভিনয় করছেন ইপ্সিতা। চলতি বছরের জানুয়ারি মাসেই রেজিস্ট্রি করেছেন দুই তারকা। ডিসেম্বরেই তাঁদের বিয়ের কথাও চলছিল। কিন্তু এই মাঝের কয়েক মাসে বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। এদিকে তাঁদের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন অভিনেত্রীর মা।

    ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রীর মার প্রথম থেকেই অপছন্দ ছিল অর্ণবকে। শুধুমাত্র মেয়ের কথা ভেবে কিছুই বলতে পারেন নি। ‘দিদি নম্বর ওয়ান’-এর (Didi No. 1) মঞ্চে এসে ক্যামেরার সামনে বলে বসলেন সেই কথা। উল্লেখ্য, ‘আলো ছায়া’ ধারাবাহিকের সেট থেকে দুই তারাকার সম্পর্কের সূত্রপাত। একসঙ্গে কাজ করতে করতে একে অপরকে মন দিয়ে বসেন দু’জনে। রিয়ালিটি শোর মঞ্চে অভিনেত্রীর প্রেম নিয়ে প্রশ্ন করা হলে ইপ্সিতার মা বলেন, ‘মেয়ে যেটা পছন্দ করবে সেটাকে ভালো বলতেই হবে। কিন্তু আমি চেয়েছিলাম ও যেন আরও কয়েকটা দিন পর কোনও সম্পর্কে জড়াক। এ সম্পর্ক থাকবে কিনা বা টিকবে কিনা তা আমার জানা নেই’।

    তবে তাঁর সেই মন্তব্য শোতে মজার লাগলেও রিপোর্ট অনুযায়ী, সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন ইপ্সিতা আর অর্ণব। যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি দুই তারকা। কিন্তু এখন মনে হচ্ছে মেয়ের সম্পর্ক নিয়ে মায়ের ভাবনা ঠিকই ছিল। হয়তো আগে থেকেই কিছু আন্দাজ করতে পেরেছিলেন তিনি। জানুয়ারি মাসে আইনি বিয়ের পর্ব সেরে শেষমেশ এই পরিণতি হয়েছে অর্ণব আর ইপ্সিতার সম্পর্কের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Christmas: হ্যাপি ক্রিসমাস, জলসা পরিবারের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা

    Christmas: হ্যাপি ক্রিসমাস, জলসা পরিবারের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা

    ।। প্রথম কলকাতা ।।

    Christmas: বছর শেষে আনন্দে-উল্লাসে মেতে ওঠে সবাই। এলো বড়দিন। সবাই মিলে জমজমাটি খুশিতে রঙিন। প্রিয়জনের শুভকামনায় এই দিনটি আরও রঙিন হয়ে ওঠে। বেকারির বাইরে ভিড় জমতে শুরু করে। বড়দিন আসা মানেই পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। বড়দিন মানেই ছুটির দিন, কেক, হালকা শীতের পোশাক, চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া, সার্কাস দেখার আনন্দ, ময়দানে পিকনিক। আর সকলের এই সকল অনুভূতিকে নিয়েই বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে জলসা পরিবার (Star Jalsha)।

    স্টার জলসার সমস্ত তারকারা গানে গানে শুভেচ্ছা জানিয়েছেন বড়দিনের। এই গানে রয়েছে বাচ্চাদের মোজার মধ্যে ক্রিসমাস গিফট খোঁজার কথা, প্রিয় মানুষের সঙ্গে ক্রিসমাস ট্রি (Christmas Tree) সাজানো আর কেক খাওয়ার কথা, হইচই করে দিন কাটানোর কথা, শীতের আদরে রঙিন উপহার পাওয়ার কথা। এক কথায় বড়দিনে মানুষ কী করতে ভালোবাসে, কীভাবে সময় কাটাতে পছন্দ করে, তারই ব্যাখ্যা দেওয়া রয়েছে।

    স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যেখানে ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) থেকে শুরু করে দেখা গিয়েছে, ‘গাঁটছড়া’ পরিবার, ‘গুড্ডি’, ‘সাহেবের চিঠি’, ‘একা দোক্কা’ (Ekka Dokka), ‘সুপার সিঙ্গার’, ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সহ আরও অন্যান্য ধারাবাহিকের তারকাদের। ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। তবে ভিডিওতে কিছু চরিত্রকে দেখতে না পেয়ে, কিছু নেটিজেন দুঃখ প্রকাশ করেছেন। সেইসঙ্গে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন সবাই।

     

    View this post on Instagram

     

    A post shared by Star Jalsha (@starjalsha)

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম