Tag: Corona virus

  • Firhad Hakim : করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, চর্চার মাঝেই কোভিড নিয়ে পরামর্শ দিলেন ফিরহাদ হাকিম

    Firhad Hakim : করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, চর্চার মাঝেই কোভিড নিয়ে পরামর্শ দিলেন ফিরহাদ হাকিম

    ।। প্রথম কলকাতা।।

    Firhad Hakim: করোনার বাড়বাড়ন্তের কারণে নতুন করে উদ্বেগ শুরু হয়েছে। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ১৬ জনের। করোনার নতুন ভ্যারিয়েন্টকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। গত ২১ মে’র পর এই প্রথমে এক দিনে দেশে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনার বাড়বাড়ন্তের জন্য সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। সর্বক্ষণ নজর রাখা হচ্ছে করোনা পরিস্থিতির দিকে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্য সরকার করোনা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইতিমধ্যেই সব রাজ্যগুলিকে নির্দেশনা পাঠিয়েছে। এবার এই করোনা প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল।

    এই সময় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কোভিড নিয়ে এখনও অবধি আমাদের এখানে কোনও অসুবিধা নেই। নতুন কোনও ভ্যারিয়েন্ট এলে মানুষের মধ্যে উদ্বেগ থাকে। করোনা চলে যায়নি। কিন্তু আমাদের মধ্যে করোনা প্রতিরোধ করার পাওয়ারটা চলে এসেছে। আমি যেটা শুনলাম, নতুন ভ্যারিয়েন্ট ততটা ভয়ংকর না। এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি কোনও বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের ছাত্র নয়। তবুও এত বছর ধরে মানুষের কাজ করার অভিজ্ঞতা থেকে এই কথা বলতে পারি। হয়তো মানুষ নিরাপদ থাকতেন আর একটা যদি টিকা দেওয়া হত। তবে আবার বলছি, এটা নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কিছু নেই।

    উল্লেখ্য, শুধু ভারত নয়, বিশ্বজুড়েই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতর সংখ্যা। নতুন করে কারও করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Covid-19: ভয় ধরাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, কী খবর বাংলার ?

    ।। প্রথম কলকাতা ।।

    Covid-19: ফের ভয় ধরাতে শুরু করেছে করোনা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিতর সংখ্যা অনেকটা বেড়েছে। এক দিনে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১৪ জন। গত ৭ মাসে দেশে যা সর্বোচ্চ। গত ২১ মে’র পর এই প্রথমে এক দিনে দেশে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হলেন। দেশে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। পর্যালোচনা বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় ছিলেন বৈঠকের নেতৃত্বে। করোনার বাড়বাড়ন্তের জন্য সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। সর্বক্ষণ নজর রাখা হচ্ছে করোনা পরিস্থিতির দিকে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যারা করোনা সংক্রমিত হয়েছেন তাদের নমুনা সার্স কোভ ২ জিনোমিক্স কনসর্টিয়ামের পরীক্ষাগারে পাঠাতে।

    স্বাস্থ্য দফতরের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং রাজ্য যে কোনও জরুরি অবস্থা মোকাবেলা করতে প্রস্তুত। ভারতে JN.1 ভ্যারিয়েন্টের প্রথম কেস সনাক্ত হওয়ার পরে, কেন্দ্র রাজ্যগুলিকে অবিরাম নজরদারি বজায় রাখার জন্য অনুরোধ করার পরে, রাজ্যের স্বাস্থ্য দফতর ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এখানে কোভিড-১৯ পরিস্থিতির একটি পর্যালোচনা বৈঠক করেছে।

    কী খবর বাংলার ?

    আসন্ন ক্রিসমাস এবং বর্ষবরণ, তাই এই মুহূর্তে জনসমাগম নিয়ে উদ্বিগ্ন রয়েছে রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্র থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। সেই কারণে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। গতকাল নবান্নে স্বাস্থ্যসচিব বৈঠক করেছেন মুখ্যসচিবের সঙ্গে। রিপোর্ট জমা দেওয়া হয়েছে মুখ্যসচিবের কাছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, আজ মুখ্যসচিবের নেতৃত্বে হবে বৃহত্তর বৈঠক।জরুরি ভিত্তিতে এই নিয়ে বৈঠক ডাকে কলকাতা পুরসভাও। সব মিলিয়ে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকারও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Corona Virus: রেহাই নেই, ২ বছর পর ফিরে আসবে করোনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

    ।। প্রথম কলকাতা ।।

    Corona Virus: বিগত তিন বছর করোনা ঝড় বয়ে গিয়েছে গোটা বিশ্বের উপর দিয়ে। সেই আতঙ্কের রেশ এখনো কাটেনি। তারপরেই প্রকাশ্যে এল এমন এক হকচকিয়ে দেওয়ার তথ্য, যা শুনলে আপনি অবাক হবেন। গবেষণা বলছে, করোনার ভাইরাস মানুষ শরীরে বেঁচে থাকতে পারে প্রায় দু’বছর পর্যন্ত। অর্থাৎ একবার কোন ব্যক্তি করোনা সংক্রমিত হলে দু বছর পর আবার সেই ভাইরাস ফিরে আসতে পারে। স্বাভাবিক ভাবেই, এখন গোটা বিশ্বজুড়ে এই গবেষণা নিয়ে উঠেছে আলোচনার ঝড়।

    ‘অমর উজালা”য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তির ফুসফুসে প্রায় দুই বছর থাকতে পারে। নেচার ইমিউনোলজি জার্নালে প্রকাশিত একটি চিকিৎসা গবেষণায় এই দাবি উঠে এসেছে। সমীক্ষা অনুসারে, SARS CoV-2, ভাইরাস যা করোনা (COVID-19) সংক্রমণ ঘটায়। সংক্রমণের পরে ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত কিছু ব্যক্তির ফুসফুসে থাকতে পারে। SARS CoV-2 ভাইরাস সাধারণত সংক্রমণের এক থেকে দুই সপ্তাহ পরে উপরের শ্বাস নালীর মধ্যে সনাক্ত করা যায় না, তবে কিছু ভাইরাস সংক্রমণ ঘটার পর শরীরে সুপ্ত এবং অজানা থেকে যায়। এটি উপরের শ্বাস নালী।বা রক্তে সনাক্ত করা যায় না। এটি এইচআইভির মতো, যা নির্দিষ্ট ইমিউন কোষে সুপ্ত থাকে এবং যে কোনো সময় পুনরায় সক্রিয় হতে পারে।

    অধ্যাপক মুলার-ট্রুটওয়েন বলেছেন যে, SARS CoV2 সংক্রমণে সহজাত অনাক্রম্যতার সেলুলার প্রতিক্রিয়া খুব কম। কিন্তু ভাইরাল সংক্রমণ নিয়ন্ত্রণে এনকে (NK) কোষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণীর মডেল থেকে জৈবিক নমুনাগুলির বিশ্লেষণে দেখা গিয়েছে, ফুসফুসে টিকে থাকা ভাইরাসের পরিমাণ মূল SARS CoV2 স্ট্রেনের তুলনায় ওমিক্রন স্ট্রেনের জন্য কম ছিল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • সাবধান! কালীপুজোর পর করোনার বাড়াবাড়ি ? WHO যা বলেছিল মিলে গেল

    ।। প্রথম কলকাতা ।।

    WHO আগেই সাবধান করেছিল আশঙ্কা সত্যি করে শীতের হালকা আমেজ আসতেই করোনাও নাগাড়ে বাড়ছে। তবে কি কালীপুজোর পরেই নতুন ভ্যারিয়েন্ট খেলা দেখাবে? মাথাব্যথা, গলা ব্যথার সাথে জ্বর রয়েছে আপনার? দেরি না করে চিকিৎসকের কাছে যান। নতুন রূপটি ইতিমধ্যেই ভারতের ৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। তারমধ্যে কি রয়েছে বাংলাও? অন্য সব ভ্যারিয়েন্টের থেকে একদম আলাদা। এর আগেও আক্রান্ত হয়ে থাকলে করোনার এই রূপ আপনার ডেনঞ্জারাস। শুনশান রাস্তা, গাড়ি নেই, শুধু অ্যাম্বুলেন্সের শব্দ এবারের শীতে লকডাউনের সেই চেনা ছবি আবারও ফিরছে?

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র তরফে জানানো হয়েছিল যে পাকাপাকিভাবে করোনা বিশ্ব থেকে দূর হবে না কিন্তু কেউ আর মাস্কও পরে না, সতর্কতাও মানে না! তার সুযোগেই আবারএও করোনা জাঁকিয়ে বসছে না তো? বাঙালি পরিচালক সোনালি বোস করোনা আক্রান্ত। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট XBB.1.16.1 মাথাচাড়া দিয়ে উঠেছে। করোনার এই নতুন রূপ অদ্ভূত এক ক্ষমতা রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে ফাঁকি দিয়ে এই ভাইরাস ফুসফুসে আঘাত হানতে পারে। আপনার ফুসফুস ছারখাড় করে দেবে। এর স্পাইক প্রোটিনে মিউটেশন ঘটিয়ে প্রবল সংক্রমণ ক্ষমতার অধিকারী হয়েছে। তাই আমেরিকা থেকে চিন, ফ্রান্স থেকে ইংল‌্যান্ড সব জায়গায় নিয়ে দুশ্চিন্তা তবে পশ্চিমবঙ্গ নিয়ে এখনও বাড়াবাড়ির কোনওরকম ইঙ্গিত দেয়নি প্রশাসন।

    একদিকে ডেঙ্গি অন্যদিকে ভাইরালের প্রকোপ! কীভাবে বুঝবেন আপনি করোনা আক্রান্ত? জ্বর বা ঠান্ডা লাগার তো আছেই সাথে কাশি, শ্বাসকষ্ট, পেশি ব্যথা, মাথাব্যথা, গলা ব্যথা হবেই এমনকী সর্দি, বমি, ডায়রিয়া হতে পারে। স্বাদ-গন্ধ নষ্ট হতে পারে। প্রথমে খুব একটা প্রাণঘাতী নয় বলে আশ্বস্ত করেছিল ভাইরাস বিশেষজ্ঞরা কিন্তু এই ভ্যারিয়েন্টের জেরেই সময়ের সাথে শক্তিশালী হয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫২। করোনার যাবতীয় বিধি নিষেধ উঠেছে। এরই মধ্যএদ্য স্কাই ইজ পিঙ্ক ছবির পরিচালক সোনালি বোস সোশ্যাল মিডিয়ায় জানান করোনা ফিরে এসেছে। তিনি ফের করোনা আক্রান্ত।

    অতিমারি পর্ব শেষ হলেও করোনাভাইরাসের নতুন নতুন রূপ যেন পিছু ছাড়ছে না।করোনা টিকা নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত হচ্ছেন। সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে তাকিয়ে অনেকেই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Covid 19: গতকালের তুলনায় ৭ শতাংশ কমল দেশের দৈনিক সংক্রমণ, উদ্বেগের মাঝেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

    ।। প্রথম কলকাতা ।।

    Covid 19: গতকালের চেয়ে দেশের দৈনিক করোনা সংক্রমণ কমল ৭ শতাংশ। শুক্রবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১১,৬৯২ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,১৭০ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১,২৫৮ জন। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৮ শতাংশ।

    দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.০৯ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৫.৩৩ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.১৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, কোভিড আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৮ কোটি (৪,৪৮,৬৯,৬৮৪)। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই রোগ থেকে সুস্থ হয়েছেন ১০,৭৮০ জন। মারণ ভাইরাস থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪২ কোটি (৪,৪২,৭২,২৫৬ জন)।

    স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৩,৬৪৭টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ২,২৯,৭৩৯টি কোভিড পরীক্ষা করা হয়েছে।

    ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার ডদিয়ে হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরর তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে। একাধিক রাজ্যে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Covid 19: কিছুটা কমল দেশের দৈনিক সংক্রমণ! স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

    ।। প্রথম কলকাতা ।।

    Covid 19: কিছুটা হ্রাস পেল দেশের করোনা সংক্রমণ। উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৭,৬৩৩ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,২৩৩ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১,১৫২ জন। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৮ শতাংশ।

    দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৬২ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৫.০৮ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.১৪ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, কোভিড আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৮ কোটি (৪,৪৮,৩৪,৮৫৯)। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৬,৭০২ জন। মারণ ভাইরাস থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪২ কোটি (৪,৪২,৪২,৪৭৪ জন)।

    স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৭৪৯টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ২,১১,০২৯টি কোভিড পরীক্ষা করা হয়েছে।

    ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে। সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরর তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে। চারটি রাজ্যে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল ও পুদুচেরি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Covid 19: বেড়েই চলেছে দেশের দৈনিক সংক্রমণ! রাশ টানতে একাধিক রাজ্যে বাধ্যতামূলক মাস্ক

    ।। প্রথম কলকাতা ।।

    Covid 19: ক্রমে বেড়েই চলেছে দেশের করোনা সংক্রমণ। উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রবিবার আপডেট করা ১০,০৯৩কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৫৪২জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১,১১৪ জন। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

    দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৬১ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৭৮ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.১৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, কোভিড আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৭ কোটি । তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৬,২৪৮ জন। মারণ ভাইরাস থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪২ কোটি (৪,৪২,২৯,৪৫৯ জন)।

    স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৮০৭টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ১,৭৯,৮৫৩টি কোভিড পরীক্ষা করা হয়েছে।

    ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে। সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরর তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে। চারটি রাজ্যে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল ও পুদুচেরি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Covid 19: দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল ১১ হাজার, উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

    ।। প্রথম কলকাতা ।।

    Covid 19: পাল্লা দিয়ে বেড়েই চলেছে দেশের করোনা সংক্রমণ। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১১,১০৯ জন। যা গত সাত মাসে সর্বোচ্চ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬২২ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১,০৬৪ জন। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

    দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.০১ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৪.২৯ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.১১ শতাংশ। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭০ শতাংশ। মারণ ভাইরাস থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪২ কোটি (৪,৪২,১৬,৫৮৩ জন)।

    স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৪৭৬ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। কোভিডের ক্রমবর্ধমান মামলার মধ্যে, বিশেষজ্ঞরা বলছেন যে আগামী ১০-১২ দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে।

    ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে। সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরর তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে। চারটি রাজ্যে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল ও পুদুচেরি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Covid 19: একধাক্কায় অনেকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ! ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত ৭,০০০ ছাড়াল

    ।। প্রথম কলকাতা ।।

    Covid 19: চোখ রাঙাচ্ছে করোনার দেশের দৈনিক করোনা সংক্রমণ। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৭,৮৩০ জন। যা গত সাতমাসের মধ্যে সর্বোচ্চ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০,২১৫ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১,০১৬ জন। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

    দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৬৫ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৩.৮৩ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.০৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, কোভিড আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৭ কোটি (৪,৪৭,৭৬,০০২ জন)। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭২ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৪,৬৯২ জন। মারণ ভাইরাস থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪২ কোটি (৪,৪২,০৪,৭৭১ জন)।

    স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৪৪১ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ২,১৪,২৪২টি কোভিড পরীক্ষা করা হয়েছে।

    ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে। সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরর তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে। চারটি রাজ্যে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল ও পুদুচেরি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Covid 19: উদ্বেগ বাড়াচ্ছে দেশের দৈনিক সংক্রমণ! বিভিন্ন রাজ্যে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক

    ।। প্রথম কলকাতা ।।

    Covid 19: পাল্লা দিয়ে বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রবিবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫,৬৭৬ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭,০৯৩ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১,০০০ জন। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

    দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২.৮৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৩.৮১ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.০৮ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, কোভিড আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৭ কোটি (৪,৪৭,৬৮,১৭২ জন)। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৩,৭৬১ জন। মারণ ভাইরাস থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪২ কোটি (৪,৪২,০০,০৭৯ জন)।

    স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৩৫৮ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ১,৯৬,৭৯৬টি কোভিড পরীক্ষা করা হয়েছে।

    ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে। সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরর তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে। তিনটি রাজ্যে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, কেরল ও পুদুচেরি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version