Tag: Ayodhya Ram Mandir

  • Ram Temple in Ayodhya: রাম মন্দিরে জল থৈ থৈ, ১৮০০ কোটির মন্দিরের নকশায় কোন ভুল? বেফাঁস প্রধান পুরোহিত

    Ram Temple in Ayodhya: রাম মন্দিরে জল থৈ থৈ, ১৮০০ কোটির মন্দিরের নকশায় কোন ভুল? বেফাঁস প্রধান পুরোহিত

    ।। প্রথম কলকাতা ।।

     

    Ram Temple in Ayodhya: ১৮০০ কোটির রাম মন্দিরের ছাদ বেয়ে গড়াচ্ছে জল। যেখানে অধিস্ঠিত রয়েছেন স্বয়ং অযোধ্যার রামলালা। কিন্তু রাম মন্দিরের এমন ক্ষতি হল কীভাবে?৬ মাসও পার হল না। প্রায় কুতুব মিনারের কাছাকাছি উচ্চতার নতুন মন্দির। সেখানে জল আসছেই বা কীভাবে! জানেন ঠিক কোন টেকনিক মেনে তৈরি হয়েছে রাম মন্দির? মেঝে জলে থইথই। বন্ধ হয়ে গেল রামলালার পুজো। তবে কি মন্দিরের নকশায় কোনও গোলমাল রয়ে গেল?প্রধান পুরোহিত যা বললেন ভাবাবে আপনাকে। রাম মন্দিরে সেই কেলেঙ্কারি শুনুন।

     

    গত কয়েকদিন অযোধ্যায় বৃষ্টি হয়েছে। তাতেই মন্দিরের ছাদ চুঁইয়ে আসা বৃষ্ট্রির জল মেঝেতে জমে যায়। প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের বক্তব্য, মেঝেতে জল জমে গেলে রামলালার পুজো হবে কী করে!কিন্তু প্রশ্ন মেঝেতে জল জমল কীভাবে?

     

    এটি তৈরির পিছনে রয়েছেন দেশের বিশাল নামী বিজ্ঞানীরা। সাহায্য নেওয়া হয়েছে ইসরোর। এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনও ইস্পাত বা লোহা। শুধুমাত্র নির্মাণ শৈলীর উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে। প্রায় কুতুব মিনারের কাছাকাছি উচ্চতার আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে রাম মন্দির।

     

    বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। প্রাক-বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে রাম পথের তিনটি স্থান-সহ পাঁচটি বড় রাস্তা ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিস লাইনের সামনে বড় বড় গর্ত।

     

    রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান অবশ্য আশ্বাস দিয়েছেন। মন্দিরের একটি মাত্র তলা এখনও পর্যন্ত তৈরি হয়েছে। দ্বিতীয় তলা তৈরির কাজ শুরু হয়েছে। একতলার ছাদের কিছুটা অংশ ফাঁকা রাখা হয়েছিল। সেখান থেকেই জল পড়েছে। রাম মন্দিরের নির্মাণকাজ এখনও চলছে। তাই সেখানে বহু সংখ্যায় ইঞ্জিনিয়াররাও আছেন। সেটাই আরও অবাক করছে প্রধান পুরোহিতকে। তাঁর বক্তব্য যেখানে রামলালা বিরাজমান বা নতুন রাম মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সেই ঘরের মেঝে ডুবে গিয়েছে। প্রধান পুরোহিতের বসার জায়গাও জলের তলায়। এমনকী ভিভিআইপি দর্শনার্থীদের দেবতা দর্শন স্থানটিরও একই দশা।

     

    অযোধ্যার রাম মন্দির নির্মাণের সময় নির্মাণকার্য নিয়ে যে সকল তথ্য পাওয়া যাচ্ছিল তাতে বারবার দাবি করা হচ্ছিল, মন্দিরটির কাঠামো এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে ১০০০ বছরেও মন্দিরের ক্ষয় হবেনা। কিন্তু ১০০০ বছর তো দূরের কথা, ৬ মাস পার হতে না হতেই যে ছবি ধরা পড়ল তা কোনভাবেই কাঙ্খিত নয়।

    https://fb.watch/sWmJxu0zUb/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Narendra Modi: ‘রামলালার মতো দেশের ৪ কোটি নাগরিকও পেয়েছেন’.. সমালোচনার জবাব দিলেন মোদী

    Narendra Modi: ‘রামলালার মতো দেশের ৪ কোটি নাগরিকও পেয়েছেন’.. সমালোচনার জবাব দিলেন মোদী

    ।। প্রথম কলকাতা ।।

    Narendra Modi: আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন অযোধ্যা ধামে। স্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধনের আগে রোড শো তে অংশ নেন নমো। পুষ্পবৃষ্টির মাধ্যমে অভ্ভর্থনা জানানো হয় নরেন্দ্র মোদীকে। এইদিন প্রধানমন্ত্রী মোদী ২ টি অমৃত ভারত ট্রেন এবং ৬ টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন। ২৪০ কোটি টাকা খরচা করে পূণর্নির্মান করা হয়েছে এই অযোধ্যাধাম স্টেশনের। সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন তিনি। নীল-সাদা রঙের বন্দে ভারত এবং গেরুয়া-ছাই রঙা অমৃত ভারত অযোধ্যা স্টেশন থেকে বিপরীতমুখী গন্তব্যের দিকে যাত্রা শুরু করল। সকাল থেকেই ছিল সাজো সাজো রব। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই বছরের শেষে জমজমাট রাম নগরী অযোধ্যা।

    প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা মহামূল্য, বিশেষ পাথরে নির্মিত, বিশালাকার রাম মন্দিরটি দেশবাসীর পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও নজির হতে চলেছে। ৩৯২টি স্তম্ভবাহী ৩৮০ ফুট দীর্ঘ, স্বর্ণখচিত গর্ভগৃহের দরজা বিশিষ্ট বিশালাকার এই মন্দির। রাম মন্দিরকে কেন্দ্র করে পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে অযোধ্যাকে ঢেলে সাজানোর। শুধু দেশ নয় একইসঙ্গে বিদেশ থেকে নাগরিকরা আসবনে রাম মন্দির দর্শনে। তাই শহরের পরিকাঠামোকেও ঢেলে সাজানো হচ্ছে।

    রাম মন্দিরের উদ্বোধনে কোটি কোটি টাকা খরচ নিয়ে বারবার সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। অযোধ্যায় গিয়ে নতুন করে সাজিয়ে তোলা রেল স্টেশন এবং নতুন বিমানবন্দরের উদ্বোধনে এসে নমোকে বলতে দেখা যায়, এই ভারত ঐতিহ্য এবং নতুনত্বের মেলবন্ধন৷ অযোধ্যাই তার প্রমাণ৷ ‘একটা সময় ছিল রামলালা তাঁবুতে থাকতেন। এখন পাকা ঘর কেবলমাত্র রামলালাই নয় দেশের চার কোটি নাগরিকও পেয়েছেন।’ বিশ্ব তাকিয়ে রয়েছে উদ্বোধন অনুষ্ঠানের দিকে। আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা। মোদী সংযোজন করে বলেন, ‘অযোধ্যানগরীর উন্নয়নের লক্ষ্যে আমরা কোনও কসুর বাকি রাখছি না।’এই সব কিছুর মাঝে আজকের দিনটির বিশেস্বত্ব তুলে ধরেন তিনি। নমো বলেন, ৩০ ডিসেম্বর আন্দামানে নেতাজি ভারতের স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন। প্রধানমন্ত্রীকে যদি বলতে দেখা যায়, মহর্ষি বাল্মীকি আমাদের রামায়ণের মাধ্যমে প্রভু রামের কৃতীত্বের সঙ্গে পরিচয় করান। তাই তাঁর নামেই এই ধামের এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে।’

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ayodhya Ram Mandir: রাম মন্দিরে আরতির পাশ বুকিং করতে চান ঘরে বসেই ? জানুন কি ভাবে করবেন

    Ayodhya Ram Mandir: রাম মন্দিরে আরতির পাশ বুকিং করতে চান ঘরে বসেই ? জানুন কি ভাবে করবেন

    ।। প্রথম কলকাতা ।।

    Ayodhya Ram Mandir: আগামী ২২ জানুয়ারি অয্যোধ্যায়রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির উদ্বোধনের পরই অযোধ্যা শহরে নামবে অগণিত ভক্তের ঢল। আরতির সময় অতিরিক্ত ভিড়ের সম্ভাবনা প্রবল। যদি আপনি আগাম পাস বুকিং না করে থাকেন তাহলে আরতি দেখার সুযোগ মিলবে না রাম মন্দিরের। ভক্তদের অরতি দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাম মন্দির কর্তৃপক্ষ। কারণ একটাই অতিরিক্ত ভিড় এড়ানো। কীভাবে ঘরে বসেই পাস বুকিং করবেন? জানুন পদ্ধতি।

    ১. প্রথমে ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট srjbtkshetra.org -এ ক্লিক করুন
    ২. দিতে হবে আপনাকে মোবাইল নম্বর, এরপর আপনার মোবাইলে যে ওটিপি আসবে, তার সাহায্যে লগইন করুন
    ৩. আপনার সামনে ওপেন হয়ে যাবে হোমপেজ, সেখানে আরতি সেকশনে ক্লিক করুন
    ৪. এবার আপনি কোন ধরনের আরতিতে অংশ নিতে চাইছেন, সেটিতে তারিখ মেনশন করে ক্লিক করুন
    ৫. বিবরন দিন আপনার নাম, ঠিকানা, ছবি
    ৬. কাউন্টার থেকে পাশ সংগ্রহ করতে হবে মন্দির দর্শনের দিন। তার জন্য প্রয়োজন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড।

    প্রসঙ্গত, আরতির ২৪ ঘণ্টা আগে এসএমএস এবং ইমেইলের মাধ্যমে আরতির কথা মনে করিয়ে দেবে মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৬ জানুয়ারি থেকে ২২ এ জানুয়ারি পর্যন্ত রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। সরয়ু নদীর তীরে দশবিধ স্নান, বিষ্ণু পূজা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে শেষ হবে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা দিয়ে।

     

     

  • PM Narendra Modi: রামনগরীতে মোদীর মেগা শো, হাত নেড়ে অযোধ্যাবাসীকে শুভেচ্ছা নমোর, দেখুন ভিডিও

    PM Narendra Modi: রামনগরীতে মোদীর মেগা শো, হাত নেড়ে অযোধ্যাবাসীকে শুভেচ্ছা নমোর, দেখুন ভিডিও

    ।। প্রথম কলকাতা ।।

    PM Narendra Modi: আগামী ২২ জানুয়ারি নবনির্মিত মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রীর সফরকে সর্বোত্তম রূপ দেওয়ার জন্য জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এই সব কিছুর মাঝেই আজ সকাল ১০:৪০ মিনিটে প্রধানমন্ত্রী মোদী বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রিজেশ পাঠক এবং তাঁর সরকারের অন্যান্য মন্ত্রীরা। অযোধ্যায় আজ নতুন আন্তর্জাতিক বিমানবন্দর ও পুনর্নির্মিত রেলস্টেশনসহ অন্যান্য প্রকল্পের উদ্বোধন করবেন নমো। মোদীর মেগা শো ঘিরে সরযূপাড়ে সুরক্ষাবলয়। ১৫ কিলোমিটার হুডখোলা গাড়িতে রোডশো করলেন মোদী, অনবরত ছড়িয়ে পড়ছিল পুষ্পবৃষ্টি। ত্রিস্তরীয় নিরাপত্তায় CCTVবন্দি মন্দিরনগরী। রয়েছে যানবাহনেও বিধিনিষেধ।

    জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্নির্মিত অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনটি দেশবাসীকে উপহার দেবেন। এর পাশাপাশি ৬ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ও ২টি অমৃত ভারত ট্রেনেও উদ্বোধন করতে চলেছেন নমো। এর পাশাপাশি আজই প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের আগে গোটা অযোধ্যা শহর সেজে উঠছে। অযোধ্যায়র নতুন বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখবেন তিনি।

    খবর মিলেছে, উত্তরপ্রদেশ সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ঋষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি করা হয়েছে। এই এয়ারপোর্ট তৈরি হয়েছে ৮২১ একর জমির উপর। অযোধ্যাজুড়ে এখন হিন্দুত্বের আমেজ। কার্যত ১০০ মিটার অন্তর অন্তর, ফুলের গেট তৈরি হয়েছে, অনুষ্ঠান চলছে। জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে রামায়ণ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ram Mandir: সোনা রুপো দিয়ে তৈরি রামলালার পাদুকা, রাম মন্দিরে নতুন চমক

    Ram Mandir: সোনা রুপো দিয়ে তৈরি রামলালার পাদুকা, রাম মন্দিরে নতুন চমক

    ।। প্রথম কলকাতা ।।

    Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে চলছে জোরকদমে প্রস্তুতি। প্রকাশ্যে আসছে একের পর এক চমক। অযোধ্যায় রাম থাকবেন রামলালা রূপে। তাঁর পাদুকা তৈরি করা হয়েছে কেজি কেজি সোনা আর রুপো দিয়ে। বসানো রয়েছে বহুমূল্য রত্ন। কবে এই পাদুকা রাম মন্দিরে আনা হবে? কবেই বা দেখতে পাবেন সাধারণ মানুষ? জানুন সবটা।

    নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী, রামের পাদুকা প্রস্তুত। আপাতত রাখা আছে এসজি হাইওয়েতে তিরুপতি বালাজি মন্দিরে। এই পাদুকা তৈরি করেছেন হায়দরাবাদের শ্রীচল্লা শ্রীনিবাস শাস্ত্রী। পাদুকা তৈরিতে ১ কেজি সোনা ও ৭ কেজি রুপো ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পাদুকায় মূল্যবান রত্নও স্থাপন করা হয়েছে।

    সারাদেশে রামলালার চরণ পাদুকা নেওয়া হচ্ছে। এই পাদুকা ২০২৪ এর ১৯ জানুয়ারি অযোধ্যায় পৌঁছাবে, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে। এটি ১৭ই ডিসেম্বর রামেশ্বর ধাম থেকে আহমেদাবাদে আনা হয়। তিরুপতি বালাজির পর নিয়ে যাওয়া হবে সোমনাথে। শ্রীচল্ল শ্রীনিবাস শাস্ত্রী ৪১ দিন ধরে এই চরণ পাদুকা নিয়ে অযোধ্যা প্রদক্ষিণ করেছিলেন। গত দুই বছর ধরে এই পাদুকাগুলি রামেশ্বরম থেকে বদ্রীনাথ পর্যন্ত সমস্ত বিখ্যাত মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। সোনা-রুপো ছাড়াও মূল্যবান রত্নও ব্যবহার করা হয়েছে এই চরণ পাদুকায়। রামমন্দিরে রামলালাকে পবিত্র করার পর এখানে রাখা হবে। বালাজি মন্দিরের ট্রাস্টি কে সুব্বারায়ুডু এই চরণ পাদুকাগুলি, যা আহমেদাবাদে পৌঁছেছিল, তার মাথায় নিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যান। এরপর বালাজি মন্দিরের পণ্ডিতরা এর বিশেষ পুজো করেন। কোনো কোনো ভক্ত এই পাদুকাগুলো তাদের মাথায়ও রেখেছিলেন।

    রাম মন্দিরের আদলে হীরের নেকলেস

    অপরদিকে গুজরাটের সুরাটের এক হীরা ব্যবসায়ী রাম মন্দিরের থিমে একটি নেকলেস তৈরি করেছেন। বিশেষ বিষয় হল, নেকলেসটি তৈরিতে ৫ হাজার আমেরিকান হীরা ও দুই কেজি রুপো ব্যবহার করা হয়েছে। এই নেকলেসটি তৈরি করতে ৩৫ দিন সময় লেগেছে এবং এটি ৪০ জন কারিগর মিলে তৈরি করেছেন। রাসেশ জুয়েলসের পরিচালক কৌশিক কাকাদিয়া বলেন,” অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ায় আমরা খুবই অনুপ্রাণিত। আমরা ৫০০০টিরও বেশি আমেরিকান হীরা ব্যবহার করে এই নেকলেস তৈরি করেছি। এটা বিক্রয়ের জন্য উপলব্ধ নয়। আমরা রাম মন্দির উপহার দেব। আমরা রাম মন্দিরের জন্য কিছু উপহার দিতে চেয়েছিলাম, তাই আমরা এই বিশেষ নেকলেস তৈরি করেছি”। রামায়ণের প্রধান চরিত্রগুলো এই নেকলেসের সুতোয় খোদাই করা আছে।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • গীতাপাঠ দিয়েই লোকসভা ভোটের রেকি ? টেস্টিং গ্রাউন্ড ব্রিগেড, মোদী মন্ত্রেই রহস্য

    গীতাপাঠ দিয়েই লোকসভা ভোটের রেকি ? টেস্টিং গ্রাউন্ড ব্রিগেড, মোদী মন্ত্রেই রহস্য

    ।। প্রথম কলকাতা ।।

    লোকসভা ভোটের রেইকি, ভারতকে কোন মন্ত্রে বাঁধছেন মোদী? ‘গীতাপাঠ’ এই লুকিয়ে আসল রহস্য। পৃথিবী নয়, মন ছোঁবে রামলালা। “টেস্টিং গ্রাউন্ড” থেকেই জল মাপবে বিজেপি? স্টেপ বাই স্টেপ ছক, বাঙালি আবেগে শান দেওয়ার প্ল্যানিং। কোথায় বসে ছক সাজাচ্ছেন নরেন্দ্র মোদী? রেজাল্ট দেখাবে ব্রিগেড ভারতের বুকে নতুন যুগ।২৪ এর লোকসভা নির্বাচনের আগে অযোধ্যার রামমন্দিরে রামলালার অধিষ্ঠান ঘটবে। গীতাপাঠে মুখরিত হবে বাংলা। বিশেষজ্ঞদের একাংশের মতে, এসবের দৌলতে তৃতীয়বার দিল্লির মসনদ দখল যেন সহজ হয়, সম্ভব হয় সেটাই কনফার্ম করতে চাইছে মোদী সরকার।

    আর এতেই প্যালপিটিশন বাড়ছে বিরোধীদের। উঃ প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, একটা গ্র্যান্ড ইভেন্ট, ভিভিআইপিদের থিকথিকে ভিড় এসব দেখে শুনে এমনিতেই হজম করতে অসুবিধা হচ্ছে বিরোধীদের। এরইমধ্যে গোঁদের উপর বিষফোঁড়া বাংলার বুকে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন। কিন্তু মোদীর লক্ষ্য স্থির। ২৪ ডিসেম্বর কলকাতায় লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের ‘প্রধান পুরোহিত’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন হল এটা কি সাধারণ কোন গীতাপাঠের অনুষ্ঠান? বিশেষজ্ঞদের একাংশের মতে মাস তিনেক পরই লোকসভা নির্বাচন, তার আগে মানুষের মন পড়ে নেওয়ার ‘টেস্টিং গ্রাউন্ড’ ব্রিগেডে গীতপাঠ। তার মানে এই গীতাপাঠ কি বিজেপির রেকি? অনেকেই বলছেন রামমন্দির উদ্বোধনের প্রভাব বাংলায় লোকসভা ভোটে কতটা পড়বে, তার রেকি করে নিতে চাইছে বিজেপি। পরিষ্কার কথা জল মাপতে চাইছে পদ্মশিবির।

    এটা তো নতুন করে বলার দরকার পড়ে না, যে বিজেপি নেতৃত্বের কাছে ২৪ এর নির্বাচনে রামমন্দিরই তাদের তুরুপের তাস। তাই পরিকল্পনা মাফিক ছকে চলছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভেবেচিন্তেই নির্বাচনের মুখে ঠিক করা হয়েছে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন। রামমন্দিরকে ঘিরে চলছে দেশজুড়ে জোরদার প্রচার। মানুষের মধ্যে কাজ করছে একটা অন্য উন্মাদনা। জড়িয়ে গেছে আবেগ। নেওয়া হয়েছে বাড়ি বাড়ি রামলালার ছবি ও প্রসাদ পৌঁছে দেওয়ার কর্মসূচি। উত্তরপ্রদেশ, গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যে রামমন্দির নিয়ে বিরাট সাড়া মিলেছে। কিন্তু বাংলা? রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ থেকে শুরু করে বাড়িতে বাড়িতে হলুদ চাল, বঞ্চিত হয়নি পশ্চিমবঙ্গ ও।বরং বিশেষ গুরুত্ব দিতে স্পেশাল ট্রিটমেন্টে বাংলা কে রাখতে চাইছে বিজেপি।

    বাংলায় দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারিটা ছিল সময়ের অপেক্ষা। সেটাও কিনা একেবারে নরেন্দ্র মোদীকে সামনে রেখে। যেটা শুরু হচ্ছে ব্রিগেড দিয়ে। মোদ্দা কথা লোকসভা নির্বাচনের আগে বড় ধামাকা বাংলার মাটিতে। যেখান থেকে এটা বোঝা যাবে রামমন্দির দাওয়াই এই রাজ্যে কতটা কাজ করলো? কতটা এফেক্ট ফেললো? মনে করিয়ে দিই, একুশের নির্বাচনের আগেও ব্রিগেডে সভা করেছিলেন মোদি। বাঙালি আবেগ কাজে লাগানোর উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তীকে তোলা হয়েছিল মঞ্চে। আর এবার? ভেবে দেখুন এমন সব সংগঠন সামনে আছে, যাদের কিছু নিজস্ব অনুগামী বা ভক্ত আছে। যারা ফ্রন্টলাইনে থেকে গীতাপাঠের অনুষ্ঠানের মাধ্যমে বাংলার বুকে ধর্মীয় আবেগ অনুভূতি প্রকাশের একটা মঞ্চ তৈরি করছে। সেই রামমন্দির স্ট্র্যাটেজি?

    বিশেষজ্ঞদের একাংশের মতে রামমন্দির নির্মাণ ও তার উদ্বোধনকে কেন্দ্র করে সারাদেশে হিন্দুত্বের প্রচারকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বিজেপি এবং আরএসএসের যাতে তার দৌলতে দিল্লির মসনদে পৌঁছনোর রাস্তা পরিষ্কার হয়। বুঝতে হবে বাংলাতেও ধর্মকেন্দ্রিক রাজনীতির ট্রেন্ড ঊর্ধ্বমুখী। তাহলে সেটাকেই কি এনক্যাশ করতে চাইছে পদ্মশিবির? এর সঙ্গে রাজনীতির যোগ কতটা? উদ্যোক্তা থেকে বিজেপি নেতৃত্ব একযোগে দাবি করছে, ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, না থাকারই কথা। কারণ পবিত্র গীতাও ফলের আশা না করে কর্ম করার উপদেশ দিয়েছে। কিন্তু, ধর্মের সঙ্গে জড়িয়ে আছে সেন্টিমেন্ট। সেটাকে অস্বীকার এর কোনো জায়গা নেই।‌এটা ফ্যাক্ট। ফলে, লোকসভা নির্বাচনের মুখে ব্রিগেডে ঘটা করে গীতাপাঠ বিজেপিকে মানুষের মন জয়ের ক্ষেত্রে এক্সট্রা মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ram Mandir: শীঘ্রই উদ্বোধন, প্রকাশ্যে রাম মন্দিরের গর্ভগৃহের ছবি! দেখুন ছবি

    Ram Mandir: শীঘ্রই উদ্বোধন, প্রকাশ্যে রাম মন্দিরের গর্ভগৃহের ছবি! দেখুন ছবি

    ।। প্রথম কলকাতা ।।

    Ram Mandir: প্রকাশ্যে রাম মন্দিরের গর্ভগৃহের ছবি। লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সামনে এল গর্ভগৃহের ছবি। মাঝখানে রয়েছে উঁচু একটি স্তম্ভ। সেখানে শ্রীরামের একটি পতাকা গোঁজা। রামলালাকে স্থাপন করার মূল স্থান এখনও তৈরি না হলেও, গর্ভগৃহের কাজ শেষ হতে বেশি দেরি নেই। নিশ্চয়ই আপনারও সেই ছবি দেখতে ইচ্ছা করছে। এই প্রতিবেদনের সঙ্গেই লিংক দেওয়া রয়েছে।

    অযোধ্যায় রাম মন্দিরে কাজ চলছে পুরোদমে। ইতিমধ্যেই গর্ভগৃহের প্রথম ছবিও সামনে এসেছে। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক সহ-সভাপতি এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই এই ছবিটি শেয়ার করেছেন, যাতে স্পষ্ট দেখা যায় যে মন্দিরের গর্ভগৃহও প্রায় প্রস্তুত। ছবিতে, বিশাল গর্ভগৃহের দেয়াল এবং গম্বুজে সুন্দর খোদাই স্পষ্টভাবে দৃশ্যমান। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে লিখেছেন ২০২৪ এর জানুয়ারীতে অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের ঋষি-সাধুদেরও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

    অযোধ্যায় ভগবান রাম মন্দির নির্মাণে নিয়োজিত শ্রমিকদেরও ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিতে চার হাজার সাধক থাকবেন। এছাড়াও সমাজের প্রতিটি সেক্টর যেমন ক্রীড়া জগত, শিল্প জগত, কবি, লেখক, সাহিত্যিক, অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ কর্মকর্তারাও অংশ নেবেন। এছাড়াও এমন পরিবারগুলিকেও ডাকা হবে যাদের পরিবারের সদস্যরা রাম মন্দির আন্দোলনে প্রাণ দিয়েছেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম