Tag: Asia Cup 2023

  • এশিয়া কাপে আজ রোহিত বনাম রোহিত!

    এশিয়া কাপে আজ রোহিত বনাম রোহিত!

    ।। প্রথম কলকাতা ।।

    মুলতান থেকে এ বার পাল্লেকেলে। নেপালের কাছে স্বপ্নপূরণের ম্যাচ। প্রথম বার ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ। ম্যাচের ফল যাই হোক, অনেক কিছু শেখার সুযোগ হবে। উচ্ছ্বাসে ভাসছেন নেপাল দলের ক্রিকেটাররা। দুটি টিমেরই টুর্নামেন্টে দ্বিতীয় এবং ডু অর ডাই ম্যাচ। তবে ফের আশঙ্কা থাকছে বৃষ্টির। ম্যাচ ভেস্তে গেলে আখেরে লাভ হবে ভারতেরই। পয়েন্ট ভাগাভাগি হলে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে ভারত।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ভারত-পাক ম্যাচ ঘিরে নানা দ্বৈরথ, এশিয়া কাপে পাক বোলিংয়ের গর্বের রেকর্ড

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরের মতোই উন্মাদনা ছিল আকাশছোঁয়া। কিন্তু সেই উন্মাদনায় ভাটা পড়েছে বৃষ্টির কারণে। আর এই পাকিস্তান ও ভারতের ম্যাচে পাক বোলিংয়ের গর্বের রেকর্ড করে ফেললো। এশিয়া কাপের ইতিহাসে এমনটা কখনও হয়নি। ভারতীয় শিবিরের ১০টি উইকেটই পেসারদের দখলে। প্রতিপক্ষের সব উইকেটই পেসাররাই নিয়েছেন, এশিয়া কাপের ইতিহাসে আগে কখনও হয়নি। এককথায় বলা যায় , এশিয়া কাপের ইতিহাসে অনন্য নজিরও গড়ল শাহিন-নাসিম-হ্যারিস ত্রয়ী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপের শুরুতে এগিয়ে পাকিস্তান, মুলতান স্টেডিয়ামের পরিসংখ্যান কী?

    ।। প্রথম কলকাতা ।।

    আজ থেকে শুরু এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নেপাল। ম্যাচ হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পরিসংখ্যান কি বলছে চলুন জেনে নেওয়া যাক। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত ১০টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। এই ১০ ম্যাচে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা পাঁচটি ম্যাচে জয়লাভ করেছে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল পাঁচবার জিতেছে। এই স্টেডিয়ামে একদিনের ক্রিকেটে পাকিস্তানই সর্বাধিক রানের রেকর্ড গড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তারা তিন উইকেটে ৩২৩ রান তুলেছিল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বাংলাদেশ ক্রিকেটে বড় ধাক্কা! এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই ওপেনার

    ।। প্রথম কলকাতা ।।

    বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন দাস। দলে এলেন এই তারকা। প্রথম ম্যাচে তাঁকে নিয়ে অনিশ্চয়তা ছিল। এ বার গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের এই তরুণ ওপেনার। তার বদলি হিসাবে আনামুল হক বিজয়ের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভাইরাল জ্বর হওয়ায় দলের সঙ্গে শ্রীলঙ্কা যাননি লিটন দাস। তাই শেষ পর্যন্ত লিটনকে ছাড়াই এশিয়া কাপের নামবে বাংলাদেশ। এশিয়া কাপের আলোচনায় কখনওই সেভাবে ছিলেন না বিজয়। প্রাথমিক, জাতীয় দলের ক্যাম্পে, রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি তাঁকে। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন এনামুল হক বিজয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপের ম্যাচে নেই রাহুল! বড় আপডেট দিলেন দ্রাবিড়

    ।। প্রথম কলকাতা ।।

    মাঠে আর ফেরা হল না ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের! কোচ দ্রাবিড় দিলেন বড় দুসংবাদ। এবার দলে সবথেকে বড় চমক কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। রাহুল দ্রাবিড় বলেন, কেএল রাহুল ভালোভাবে সুস্থ হচ্ছে তবে ও এশিয়া কাপে ভারতের প্রথম দুটো ম্যাচে খেলতে পারবে না। পাকিস্তান ও নেপাল ম্যাচে ওকে বসতে হবে।’ অর্থাৎ এশিয়া কাপের গ্রুপ পর্বে নেই তিনি। সম্পূর্ণ সুস্থ হয়ে সুপার ফোর স্টেজ থেকে দলের সঙ্গে যোগ দেবেন। ৩০ অগস্ট শ্রীলঙ্কা রওনা দেবে মেন ইন ব্লু-র সদস্যরা। সেই দলের সঙ্গে যাচ্ছেন না রাহুল। আপাতত এনসিএ-তে রিহ্যাব চলবে তাঁর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপের আগে চোট আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা, ছিটকে গেলেন এই বোলার

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপের আগে একেরপর এক সমস্য়ায় জর্জরিত শ্রীলঙ্কা। ঘরের মাঠের সুবিধা নেওয়ার আগে দলের চোট আঘাত নিয়ে ভুগছে শ্রীলঙ্কা। ৩১ অগাস্ট পাকিস্তানে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। শুরু থেকেই জয়কে পাখির চোখ করছে তারা। এবার দল থেকে চোট পেয়ে বেরিয়ে গেলেন অন্যতম গুরুত্বপূর্ণ পেসার দিলশান মধুশনাকা। দিলশান মধুশনাকা অনুশীলন ম্যাচের সময় পেশিতে চোট পান। এই নিয়ে চারজন বোলার এশিয়া কাপের আগে ছিটকে গেলেন। আপাতত এশিয়ার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ভরসা করতে হবে কাসুন রাজিথা, প্রমোদ মধুসূদন ও মথিশা পাথিরানার উপর।

  • এশিয়া কাপের দল গষেণা বাংলাদেশের, দলে সুযোগ নতুন মুখের

    ।। প্রথম কলকাতা ।।

    শাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল বাংলাদেশ। তামিম ইকবাল হঠাৎ করে দায়িত্ব ছেড়ে দেওয়ায় আবার শাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ অগস্ট থেকে শুরু এ বারের এশিয়া কাপ। পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হবে ম্যাচগুলি। মোট ছ’টি দল খেলবে এ বারের এশিয়া কাপে। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের দল ঘোষণার পর যেটা দেখা গেছে দলে ফেরানো হয়েছে স্পিনার নাসুম আহমেদ এবং অলরাউন্ডার মেহেদি হাসানকে। গত বারের এশিয়া কাপের পর আবার দলে ফিরলেন মেহেদি। দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাকে। অন্যদিকে দলে নতুন মুখ হিসাবে সুযোগ মিলেছে ২২ বছরের তানজিদ হাসানের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Asia Cup 2023: এশিয়া কাপ দুবাইতে স্থানান্তর করাই সেরা বিকল্প: পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক

    ।। প্রথম কলকাতা ।।

     

    এশিয়া কাপ ২০২৩ নিয়ে বিতর্ক অব্যাহত! শোনা যাচ্ছে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। জানা গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেশের বাইরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা নিয়ে পাকিস্তান ক্রিকেট হতাশা প্রকাশ করছে। তবে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক বলেছেন যে ৫০-ওভারের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা একটি বুদ্ধিমানের পদক্ষেপ হবে।

     

    ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপ ২০২৩-এর আয়োজন নিয়ে মতবিরোধে রয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০-ওভারের টুর্নামেন্টের হোস্টিং অধিকার রয়েছে পাকিস্তানের। তবে বিসিসিআই সচিব জানিয়েছিলেন পাকিস্তানে টুর্নামেন্ট হলে ভারত দল পাঠাবে না। পাল্টা সুরে ভারতকে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় প্রাক্তন পিসিবি প্রধান রামিজ রাজা।

     

    বাহরিনে সদ্য সমাপ্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বিসিসিআই সেক্রেটারি জে শাহ এবং পিসিবি প্রধান নাজাম শেঠি উপস্থিত ছিলেন, এশিয়া কাপ আয়োজনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানায় মহাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

     

    এদিন জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, “এটা ক্রিকেটের জন্য ভালো। আর ক্রিকেটের প্রচারের জন্য। ভারত-পাকিস্তান খেলা শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই হয়। যদি এশিয়া কাপ দুবাইতে স্থানান্তরিত হয়, তবে এটি সেরা বিকল্প। এটা ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য ভালো।”

     

    তিনি আরও বলেন, “এটা এভাবে হয় না। এটা বছরের পর বছর ধরে চলছে। এটি আদর্শ যদি উভয় বোর্ড বসে সমস্যাগুলি সমাধান করে তবে এটি দুর্দান্ত হবে। উভয় বোর্ডের এই সমস্যাটি সমাধান করা উচিত।”

    ভারত ও পাকিস্তান ২০১২-১৩ মরসুম থেকে কোন দ্বিপাক্ষিক ক্রিকেট খেলেনি। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এসিসি ইভেন্টে দেখা হয়েছে। দুটি দল ২০২২ সালে সর্বাধিক ৩বার মুখোমুখি হয়েছিল, যার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিও রয়েছে যেখানে ভারত শেষ ওভারে একটি অসাধারণ জয় পেয়েছিল।

  • Asia Cup 2023: আয়োজক নিয়ে বিতর্ক অব্যাহত! এসিসি বৈঠকে এই নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানালেন পিসিবি প্রধান

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপ ২০২৩-এর আয়োজক অধিকার নিয়ে বিতর্ক অব্যাহত। টুর্নামেন্টটি কোথায় হবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়। আলোচনা অব্যাহত থাকায় সিদ্ধান্ত মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

     

    তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই নিয়ে কোনও কথা হয়নি। একটি প্রতিবেদনে বলা হয়েছে সমস্ত অংশগ্রহণকারী দেশকে এশিয়া কাপের জন্য পাকিস্তানে যাওয়ার সরকারী ছাড়পত্র চাইতে বলা হয়েছে। তবে বিবৃতি জারি করে পিসিবি জানিয়েছে, সদস্যদের কেউই পাকিস্তানে এশিয়া কাপে অংশগ্রহণের জন্য সরকারী ছাড়পত্র নেওয়ার কোনও ইচ্ছা প্রকাশ করেনি।

    পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এসিসি এশিয়া কাপ পাকিস্তান থেকে স্থানান্তরিত করবে এবং মার্চ মাসে একটি বিকল্প ভেন্যু নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে পিসিবি প্রধান নাজাম শেঠি জয় শাহকে বলেছেন যে “তার দেশ এশিয়া কাপ বা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক অধিকার ত্যাগ করবে না।” তিনি আরও বলেছেন, “বিসিসিআই যদি এশিয়া কাপের জন্য তার সরকারের কাছ থেকে ছাড়পত্র না পেতে পারে তবে পাকিস্তানও (ওডিআই) বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না।”

  • Asia Cup 2023: এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানের বাইরে যাওয়ার সম্ভাবনা, মার্চে এসিসির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপ ২০২৩ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে। ৪ ফেব্রুয়ারি, শনিবার বাহারিনে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পরে এই সম্ভাবনা প্রকাশ পেয়েছে। যদিও বৈঠকে এশিয়া কাপের ভেন্যু সম্পর্কে কোনও কোন জানানো হয়নি। তবে সম্ভবত পাকিস্তান ৫০ ওভারের এই টুর্নামেন্টটি আয়োজন করবে না।

     

    এশিয়া কাপের আয়োজকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এসিসির আরেকটি বৈঠকের পর। যা মার্চে অনুষ্ঠিত হতে পারে। বাহারিনে বৈঠকে এসিসি প্রধান জয় শাহ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

     

    এসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, “আসন্ন এশিয়া কাপ ২০২৩ নিয়ে এসিসির একটি গঠনমূলক বৈঠক ছিল। বোর্ড টুর্নামেন্টের সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে অপারেশন, টাইমলাইন এবং অন্যান্য নির্দিষ্ট বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত এসিসির কার্যনির্বাহী বোর্ডের পরবর্তী সভায় এই বিষয়ে একটি আপডেট নেওয়া হবে।”

     

    ৫০-ওভারের এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব রয়েছে পাকিস্তানের। যেটি ভারতে আয়োজিত বিশ্বকাপের আগে খেলা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ গত বছর জানিয়েছিলেন যে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। যার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রমিজ রাজা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। রামিজ রাজা হুমকি দিয়েছিলেন যে ২০২৩ সালের এশিয়া কাপে ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান ভারতে আয়োজিত বিশ্বকাপ বয়কট করবে।

     

    যদিও এশিয়া কাপের আয়োজক সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত মার্চে আসবে বলে আশা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কাকেও ৫০-ওভারের টুর্নামেন্ট আয়োজনের জন্যও বিবেচনা করা হতে পারে। উল্লেখ্য, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর এশিয়া কাপ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরাত।

     

    এশিয়া কাপের ভেন্যু নিয়ে বিরোধ গত কয়েক মাস ধরে শিরোনামে আধিপত্য বিস্তার করেছে। এসিসি টুর্নামেন্টের সূচি ঘোষণা করার পর নবনিযুক্ত পিসিবি প্রধান নাজাম শেঠিও জয় শাহকে খোঁচা দিয়েছিলেন। স্পোর্টসতাক-কে দেওয়া এক সাক্ষাত্কারে পিসিবি প্রধান নাজাম শেঠিও এশিয়া কাপে পাকিস্তান সফর না করার বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। শেঠি জানিয়েছিলেন যে বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করা বা না করার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে।

Exit mobile version