Tag: Asia Cup 2023

  • ২২ গজের লড়াইতেও নামবদল বিতর্ক? হ্যাসট্যাগ ‘Congratulations Bharat’!

    ২২ গজের লড়াইতেও নামবদল বিতর্ক? হ্যাসট্যাগ ‘Congratulations Bharat’!

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে নজির গড়ার দিনেও শুরু হয়ে গেল দেশের নামকরণ বিতর্ক। দশ উইকেটে শ্রীলঙ্কাকে দুরমুশ করতেই নেটদুনিয়ায় ট্রেন্ডিং “Congratulations Bharat”। এর আগে ভারত বনাম পাকিস্তান ম্যাচে নেটদুনিয়ায় ‘ভারত’ নামের ট্রেন্ডিং দেখা যায়। রাজনৈতিক দোটানার পাশাপাশি ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে শামিল ক্রিকেটমহলও। ২২ গজের লড়াইতেও ঢুকে পড়ে দেশের নাম বদলের বিতর্ক। সেই ধারাই অব্যাহত থাকল এশিয়া কাপ ফাইনালেও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপ ফাইনাল ম্যাচ, একাধিক রেকর্ডের সাক্ষী

    ।। প্রথম কলকাতা ।।

    সবাইকে চমকে দিয়ে এবছরের এশিয়া কাপ জিতেছে ভারত। ফাইনালে ভেঙেছে একাধিক রেকর্ড। চলুন জেনে নেওয়া যাক।

    ১) ওডিআই ক্রিকেটে সবথেকে কম রান করল শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানে শেষ হল তাদের ইনিংস।

    ২) সিরাজ নিয়েছেন ৬ উইকেট। এর আগে কোনো ভারতীয় বোলার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই বোলিং করতে পারেননি।

    ৩)ওডিআই ক্রিকেটের ফাইনালে বেশি উইকেট নেওয়াদের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করলেন সিরাজ।

    ৪)২০০২ সালে পাকিস্তান মাত্র ১৬.৫ ওভারে অলউইকেট হয়ে গিয়েছিল। যেটা শ্রীলঙ্কা হল ১৫.২ ওভারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপে কে কত টাকা পেল? জানুন পরিমান

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপ জিতে কত কোটি টাকা পেল ভারত! কল্পনাও করতে পারবেন না। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারত। এশিয়া কাপ ২০২৩ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল পেয়েছে ২ লক্ষ ডলার। ভারতীয় টাকায় যার মূল্য ১ কোটি ৬৬ লক্ষ টাকা। অন্যদিকে এশিয়া কাপে রানার্সআপ হয়েছে শ্রীলঙ্কা। ৭৫ হাজার ডলার পেয়েছে দাসুন শানাকারা। ভারতীয় টাকায় তারা পেয়েছে মোট ৬২ লক্ষ টাকা। এছাড়া সুপার ফোর পর্বে ওঠা দুই দল ৫১ লক্ষ টাকা করে পেয়েছে। ১০ লাখ টাকা পেয়েছে পঞ্চম স্থানাধিকারী দল। ম্যান অফ দ্যা সিরিজ হয়ে ১২ লক্ষ টাকা পেয়েছেন কুলদীপ যাদব । মহম্মদ সিরাজ ফাইনালে ম্যাচের সেরা হয়ে পেয়েছেন ৪ লক্ষ টাকা। বেস্ট ক্যাচ স্বরূপ ২.৫ লক্ষ টাকা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • চোটের কারণে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা, চিন্তায় বাবর আজম

    ।। প্রথম কলকাতা ।।

    চলতি এশিয়া কাপে মাথাব্যাথা বাড়ল বাবর আজমের। চোটে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা। তারা কারা? যাদের জন্য চিন্তায় পাকিস্তান ? ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন এই দুই তারকা। যাদের জন্যই এশিয়া কাপে পাকিস্তানের ভালো পারফম্যান্স এর অন্যতম কারিগর তারা। পাকিস্তানের পেস ত্রয়ীর মধ্যে ২জন চোটজনিত কারনে অনিশ্চিত তাঁরা হলেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অবশ্য তড়িঘড়ি দুই প্লেয়ারকে ব্যাক আপ হিসেবে ডেকেছে। টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে তাঁদের বদলি হিসেবে শাহনওয়াজ দাহানি ও জামান খানকে খেলানোর অনুরোধ করবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ফের ফাইনালে দেখা মিলবে ভারত-পাকিস্তানের? জানুন হিসাব নিকাশ

    ।। প্রথম কলকাতা ।।

    ফের দেখা যেতে পারে ভারত-পাক দ্বৈরথ। কোন জটিল অঙ্ক রয়েছে এর সামনে চলুন জেনে নেওয়া যাক ..চলতি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের পয়েন্ট টেবিল অনুসারে শ্রীলঙ্কার নেট রান রেট পাকিস্তানের তুলনায় অনেকটাই ভালো জায়গায় রয়েছে। পরের রাউন্ডে যেতে হলে পাকিস্তানকে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে। অন্যদিকে শেষ দুটি ম্যাচ যদি ভারত জিতে যায়, তাহলে ভারত শীর্ষস্থানে চলে যাবে। পরবর্তীতে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, যদি ভারতও যদি হারিয়ে দেয় লংকানদের তাহলেই ফাইনালে আরও একবার ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ দেখতে পাওয়া যাবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বড় নজির গড়লেন রোহিত, ভাঙলেন সচিনের রেকর্ড

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপে সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মানসিকতা দেখিয়েছেন ভারতীয় দুই ওপেনার। আর এর সাথে সাথে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এখানেই শেষ নয়। এশিয়া কাপে মোট ন’টি হাফসেঞ্চুরি করে রোহিত স্পর্শ করেছেন সচিন তেন্ডুলকরের নজিরও। সচিন এবং শ্রীলঙ্কান তারকা সনৎ জয়সূর্য এশিয়া কাপে এর আগে ৯টি করে হাফসেঞ্চুরি করেছিলেন। একই তালিকায় নাম লেখালেন হিটম্যান।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ফের ভারত-পাক ম্যাচে বড়সড় ধাক্কার আশঙ্কা! ভিলেন কে ?

    ।। প্রথম কলকাতা ।।

    ফের ভারত-পাক ম্যাচেও লাগতে পারে একটা বড়সড় ধাক্কা। ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে যায়। গত কয়েকদিন ধরেই কলম্বোয় লাগাতার বৃষ্টি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আগামী ১০ তারিখ রয়েছে ম্যাচটি। ম্যাচের দিন ৯০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবারও কি বাতিল হবে ভারত-পাক ম্যাচ? ম্যাচের আগেই সামনে এল বড় আপডেট। কানাঘুষো শোনা যাচ্ছে, ম্যাচটা নাকি হাম্বানতোতা কিংবা তাম্বুলায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু, তেমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপে রোহিত নয়, ওর ডামি খেলছে’, কেন বললেন শোয়েব আখতার ?

    ।। প্রথম কলকাতা ।।

    স্টার স্পোর্টসের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল আড্ডায় ভিডিও চ্যাটে খোলামেলা আড্ডায় মাতলেন হরভজন সিং ও শোয়েব আখতার। আর এই আড্ডায় ফের বিস্ফোরক শোয়েব আখতার। তিনি বলেন, রোহিত শর্মার মতো ব্যাটারও শাহিনের সামনে সহজ হতে পারে না। শাহিন যখন বল করে রোহিতের দাঁড়ানোই অন্যরকম হয়ে যায়। ও রকম ভাবে স্টান্স নিতে আমি রোহিতকে দেখিনি। মনে হয় রোহিত নয়, ওর ডামি খেলছে। আসলে, শাহিন এখন রোহিতের মনের মধ্যে ঢুকে গিয়েছে। বিশ্বকাপেও এই চাপ থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • আজ এশিয়া কাপে সুপার ফোর পর্ব শুরু, পাকিস্তান না বাংলাদেশ কার পাল্লা ভারী ?

    ।। প্রথম কলকাতা ।।

    সুপার ফোরে ফের এক বার মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে লাহোরে সুপার ফোর পর্ব শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে। সুপার ফোর পর্ব শুরুর আগে বাংলাদেশ শিবিরে বিরাট স্বস্তি লিটন দাসের ফিট হয়ে ওঠা। অস্বস্তি, গত ম্যাচে শতরান করা শান্তর ছিটকে যাওয়া। ব্যাটিং সহায়ক পিচ লাহোরে । তবুও বাংলাদেশের বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম পাকিস্তান ব্যাটিংকে চ্যালেঞ্জে ফেলতে পারেন । তেমনই পাকিস্তানের তিন ক্ষুরধার পেস বোলিং আক্রমণকে সামলানো বড় পরীক্ষা বাংলাদেশ ব্যাটারদের। শ্রীলঙ্কা পর্বে বৃষ্টির কারণে যদিও সেই অর্থে গ্রুপ পর্ব জমে ওঠেনি। এখন দেখার বিষয় সুপার ফোর পর্ব কতটা জমজমাট হয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপে অনিশ্চিত বুমরা! পরিবর্তে মাঠে নামবেন কে ?

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপে মাঠে নামার আগে দুঃসংবাদ ভারতীয় দলের কাছে। চোট কাটিয়ে সম্প্রতি ভারতীয় দলের প্রত্যাবর্তন করেছিলেন তারকা ফার্স্ট বোলার যশপ্রীত বুমরা। তবে নেপালের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত বুমরা। এমন খবর শুনে কিছুটা চমকে গিয়েছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু হঠাৎ কেন অনিশ্চিত হলেন এই ফাস্ট বোলার। জানা গেছে, ব্যক্তিগত কারণে ভারতে ফিরে এসেছেন তিনি। তবে তিনি না খেললে তার জায়গায় দলে ফেরত আসতে পারেন মহম্মদ শামি। সিরাজের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ফাস্ট বোলিং আক্রমণকে সামলানোর দায়িত্ব থাকবে তার কাঁধে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version