Tag: Alia Bhatt

  • Alia Bhatt: বিয়ের আগেই অন্তঃস্বত্তা হন আলিয়া ! মুখ খুললেন রাহার মা

    Alia Bhatt: বিয়ের আগেই অন্তঃস্বত্তা হন আলিয়া ! মুখ খুললেন রাহার মা

    ।। প্রথম কলকাতা ।।

     

    Alia Bhatt: বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে কী করেছিলেন আলিয়া ভাট? রণবীরের প্রতিক্রিয়া কী ছিল? আর গুঞ্জন নয়, অভিনেত্রী নিজেই ফাঁস করলেন সেই কথা। জল্পনা উস্কে আলিয়া জানালেন আসল ঘটনা।‌ বিশ্বাসই করতে পারেননি অভিনেত্রী। দেশজুড়ে উঠেছিল কটাক্ষের ঝড়। হাউ হাউ করে কেঁদেছিলেন কুমারী মা আলিয়া। জানেন কী কী ঘটেছিল আলিয়ার সাথে?

     

    আলিয়া যে বিয়ের আগেই অন্তঃস্বত্বা হয়ে পড়েছিলেন সেটা তো মোটামুটি জানা কথা। সেই কারণেই বোধহয় সাত তাড়াতাড়ি ব্যালকনিতেই বিয়েটা সেরে নিয়েছিলেন। এটা নিয়ে কম চর্চা তো হয়নি। সেই সময়টা রণবীর আলিয়া হয়ে উঠেছিল শোবিজের হট কেক। মুখরোচক গসিপে মেতে উঠেছিল গোটা দেশ‌। এবার অবশেষে সেই বিষয়ে নীরবতা ভাঙলেন রণবীর ঘরণী।

     

    বিয়ের দেড় মাসের মাথাতেই প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন আলিয়া। তখন থেকেই নেটপড়ার গুঞ্জন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ে করেছেন তিনি। ছবিটা স্পষ্ট হয় রাহার জন্মের পরেই। সত্যিটা বুঝতে আর কারোরই বাকি থাকেনি। কিন্তু আলিয়া কী চেয়েছিলেন সেটা? প্রেগন্যান্সি পজিটিভ আসতেই নায়িকা তো নাকি কেঁদেই ফেলেছিলেন? তবে সে কান্নার কারণ ছিল অন্য। কী? শুনব আলিয়ার মুখ থেকেই।

     

    তখনও বিয়ে হয়নি রণবীর-আলিয়ার। প্রেগন্যান্সি টেস্ট যখন পজিটিভ আসে তখন তিনি এক ছবির সেটে। তিনি তখন ব্যস্ত নিজের ড্রিম প্রোজেক্ট হার্ট অফ স্টোন নিয়ে। বিশ্বাসই করতে পারেননি যে, এমনটা ঘটে যেতে পারে‌। আবেগের বশে কেঁদেই ফেলেছিলেন। অবশ্য সেই কান্না ভয় বা লজ্জার নয়। বরং আনন্দের। কারণ তিনি জানতেন, বিয়ে হোক বা না হোক, রণবীর তার পাশেই আছেন।

     

    আর সেই ভরসাতেই বাকি দুনিয়ারও কোনও তোয়াক্কা করেননি তিনি। প্রেগন্যান্সির পরেও চালিয়ে গেছেন কাজ। যদিও সবটা এতটাও সহজ ছিলনা। প্রেগন্যান্সির প্রথম কয়েকটা সপ্তাহ বেশ চ্যালেঞ্জিং ছিল। বমি পেত, ক্লান্ত লাগত, কিন্তু তার মাঝেও নিখুঁত এক্সপ্রেশন দিয়ে কাজ চালিয়ে যেতে হত তাকে। সময় পেলে ঘুমিয়ে নিতেন ভ্যানিটি ভ্যানে। আর এই সব কষ্ট তিনি ভুলে গেছিলেন রাহাকে দেখার পর। কেমন অনুভূতি ছিল সেটা! এককথায় আলিয়া বলেন, ‘ম্যাজিক্যাল’।

     

    আর এখন তো তিনি নিজেই ম্যাজিক্যাল। মা হওয়ার কয়েক মাসের মধ্যেই কাজে ফিরেছেন নায়িকা‌। আগের চেয়ে এখন যেন আরও সুন্দরী রাহার মা। বিয়ে মাতৃত্বেই কেরিয়ার শেষ! এই মিথ ভেঙেছেন তিনি‌। মাত্র ২৯ বছর বয়সে একাধারে সফল অভিনেত্রী অপর দিকে একজন দক্ষ মা তিনি।

     

    রাহা একটু বড় হতেই শুটিং সেটে ফিরেছেন। মেদ ঝরিয়ে আলিয়া এখন ঝরঝরে তকতকে। তুম ক্যায়া মিলে গানে আলিয়াকে দেখে তো বোঝাই দায় যে তিনি এক সন্তানের মা। ওদিকে রণবীর তো এখন কম্প্লিট চেঞ্জড একটা মানুষ। বলিউডের ক্যাসেনোভা এখন আপাদমস্তক ফ্যামিলি ম্যান। সারাটা দিন কাটে রাহাকে নিয়েই। স্ত্রী আলিয়াও তার জীবনের অন্যতম প্রায়োরিটি।

    https://fb.watch/sTwPgdYEyD/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt and Ranveer Kapoor: ক্যামেরার সামনে এসেই বাজিমাত রণবীরের কন্যার, এবার যা করল রাহা ?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Alia Bhatt and Ranveer Kapoor: ফের একবার নেটিজেনদের মন কেড়ে নিল ছোট্ট রাহা। নেটিজেনরা তো রাহা বলতে অজ্ঞান।। এবার কী করলেন রণবীর কন্যা? বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা! রণবীর ও ‘লাডলি’ রাহা-র ছবি দিলেন মাম্মা আলিয়া। কিন্তু বাবা মেয়ে যাচ্ছে কোথায়? স্টার রাহার মিষ্টি ভিডিও মন কাড়ল অনুরাগীদের।

     

    খুদে রাহা যে নেটিজেনদের মনে কী জাদু করেছে। তার দুষ্টু দুষ্টু চাহুনি আর গুবলু মিষ্টি মুখ প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। প্রথমবার ক্যামেরার সামনে এসেই বাজিমাত করেছে রণবীরের কন্যা। নেটিজেনদের মন চুরি করতে সে ওস্তাদ সে। বাবার সাথে তো মাঝে মাঝেই খুনসুঁটিতে মেতে ওঠে সে। এবারও রাহার এমন এক ভিডিও সামনে এল যা দেখে নেটিজেনদের দিল গার্ডেন গার্ডেন।

     

    ভিডিওটি পোস্ট করেছেন আলিয়া নিজেই। ভিডিওটি মূলত রাহা এবং রণবীরের। পুঁচকে রাহার পরনে রয়েছে সুন্দর হলুদ রঙের একটি পোশাক। ওদিকে রণবীরের পরনে রয়েছে সবুজ টি শার্ট আর সাদা টুপি। তবে পায়ের জুতোটা বেশ ম্যাচিং ম্যাচিং। দুজনের পায়েই সাদা জুতো। বাবার হাত ধরে আনমনে হাঁটছে রাহা। আর সেটাই পেছন থেকে লেন্স বন্দি করেছেন আলিয়া ভাট। ক্যাপশনে লিখেছেন, ‘আলাদা করে ক্যাপশনের দরকার নেই।’

     

    সত্যিই দরকার নেই। রাহা যেখানেই যান সেখানেই লাইমলাইট কেড়ে নেন। সে যে স্টারকিড বলেই মানুষ তাকে ভালোবাসে তা কিন্তু নয়। আসলে এই খুদে এতটাই কিউট যে মানুষ তাকে না ভালোবেসে থাকতেই পারেনা। ইতিমধ্যেই শাহরুখ, অমিতাভকে টেক্কা দিয়েছে সে। কিছুদিন আগেই রণবীর-আলিয়া রাহাকে এমন একটি উপহার দিয়েছেন, যার মূল্য ২৫০ কোটি টাকা। সেটা কী জানেন?

     

    সেটা একটা আস্ত বাড়ি। যার মূল্য বলা হচ্ছে অন্তত ২৫০ কোটি টাকা। অর্থাৎ শাহরুখের মন্নত এবং অমিতাভের জলসাও এবার ফেল। মাত্র দেড় বছর বয়সেই ২৫০ কোটি টাকার বাড়ির মালিক হচ্ছে রাহা কাপুর‌।

     

    এই তো দিনকয়েক আগেই তাকে একবার দেখা গেছিল অয়ন মামার কোলে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে মামার কোলে চেপে শহর ঘুরছিলেন তিনি। শোনা তো যাচ্ছিল, অয়ন তার ব্রহ্মাস্ত্রর কোনও একটা পার্টে রাহাকে রাখতেও পারেন। আর এই গুজব যদি সত্যি হয় তাহলে সেটা যে ভক্তদের জন্য সবথেকে বড় গিফট হবে সেকথা বলাই বাহুল্য। মানে আপনিই ভাবুন না, এক ছবিতেই রণবীর-আলিয়া-রাহা। উফফ, এর চেয়ে ভালো গিফট আর কিছু হতে পারে নাকি?

     

    যদিও সেই গুজব কতটা সত্যি সেটা তো অয়নই জানে। আর তাছাড়া রণবীর-আলিয়াও কি চাইবে তাদের মেয়েকে এখনই ক্যামেরার সামনে আনতে? এটাও একটা বড় প্রশ্ন কিন্তু। তবে আলিয়া কিন্তু পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন। আগামিতে তাকে দেখা যাবে তার হোম প্রোডাকশনে জিগরা ছবিতে দেখা যাবে। এছাড়াও স্পাই ইউনিভার্স মুভিতেও অংশ নিয়েছেন আলিয়া।

     

    ওদিকে রণবীর এখন নীতেশ তিওয়ারির রামায়ণ নিয়ে ব্যস্ত। যেখানে তিনি ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী। এটা শেষ হলেই রণবীর করবেন অ্যানিম্যাল পার্কের কাজ।

    https://fb.watch/sNnUkrrsbF/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bollywood: শাহরুখ-অমিতাভকে টেক্কা দিচ্ছে রণবীর আলিয়ার মেয়ে, রাহা এখন সবচেয়ে ধনী স্টারকিড

    ।। প্রথম কলকাতা ।।

     

    Bollywood: আগামী দীপাবলিতে বদলে যাবে রণলিয়ার মেয়ে রাহার জীবন! বলিউডের তাবড় তাবড় সেলেবদের টেক্কা দেবেন রাহা। পাত্তা পাচ্ছেনা খোদ শাহরুখ এবং অমিতাভও। মাত্র ১৮ মাস বয়সেই রাহা তৈরি করল নতুন বলিউডের নয়া রেকর্ড। কী সেই রেকর্ড? ঠিক কোন বিষয়টিতে কিং খান এবং শাহেনশাহকে টেক্কা দিল রাহা?নেটিজেনরা তো বলছেন, ঋষি কাপুরের নাতনি বলে কথা। এটা তো হওয়ারই ছিল। এখন ঠিক কী ঘটেছে সেটা জানতে ভিডিওটি তো দেখতেই হবে।

     

    আচ্ছা আমরা যদি বলি মাত্র ১৮ মাস বয়সেই রাহা টেক্কা দেবেন সোজা শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকে, তাহলে কি অবিশ্বাস করবেন? ভাবছেন রাহা কীভাবে শাহরুখ, অমিতাভকে টেক্কা দেবেন? অবাক লাগলেও এটাই কিন্তু ঘটে গেছে। রণবীর কন্যা এবার সমানে সমানে প্রতিযোগিতা করছেন বলিউডের বাদশা এবং শাহেনশাহর সাথে। ভাবতে পারছেন, এই ছোট্ট বয়সেই ‘রাহা’ ঠিক কোথায় পৌঁছে গিয়েছে। জানেন ঠিক কীভাবে এটা করবে সে?

     

    এটা তো বোধহয় অনেকেই জানেন যে, শীঘ্রই বাসা বদলাতে চলেছেন রণবীর আলিয়া। পালি হিলসের ‘বাস্তু’ অ্যাপার্টমেন্ট ছেড়ে তারা উঠতে চলেছেন বান্দ্রার বিলাসবহুল বাংলো ‘কৃষ্ণরাজ’এ। আর এই বাংলোর মালিকানা কার হাতে জানেন? এবং এই বাংলোর দামটাই কত? এখানেই তো রয়েছে আসল টুইস্ট। শোনা যাচ্ছে ইতিমধ্যেই বান্দ্রার এই বাংলোটি রণলিয়া লিখে দিয়েছেন মেয়ে রাহার নামে। যার মূল্য প্রায় ২৫০ কোটিরও বেশি‌। অর্থাৎ শাহরুখের ‘মন্নত’ বা অমিতাভের ‘জলসা’র থেকেও বেশি। অর্থাৎ মাত্র ১৮ মাস বয়সেই শাহরুখ-অমিতাভের রেকর্ড ভেঙে ফেলেছে রাহা।

     

    আজ্ঞে হ্যাঁ, মাত্র দেড় বছর বয়সেই শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের চেয়েও দামি বাড়ির মালকিন হয়ে উঠেছেন রাহা। সে দিক থেকে দেখলে, রাহা কপূরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। জন্মের পরই এত কোটি টাকার সম্পত্তির অধিকারিণী সে। তবে দাঁড়ান, এখানেই কিন্তু শেষ হয়নি। এছাড়াও আরও একাধিক সম্পত্তির মালকিন হতে চলেছেন রাহা। তবে তার আগে আপনাদের একটু ‘কৃষ্ণরাজ’র গল্প শোনাই।

     

    শোনা যাচ্ছে এই ‘কৃষ্ণরাজ’ বাংলোটি ছিল রণবীরের ঠাকুরদা রাজ কাপুর এবং ঠাকুমার। তাদের নামেই নামকরণ হয়েছিল এই বাংলোর। খুব সম্ভবত উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পেয়েছিলেন ঋষি ও নীতু কাপুর। এই বাড়িতেই হেসেখেলে বড় হয়েছেন রণবীর। যে কারণে রণবীরের জীবনে বাড়িটির এক বিশেষ তাৎপর্য তো রয়েইছে। দাদু ঠাকুমার স্মৃতি জড়িয়ে রয়েছে যে।

     

    শোনা যাচ্ছে নিজেদের সমস্ত উপার্জন দিয়ে এই প্রাসাদপ্রম বাংলোটিকে নতুন করে সাজিয়ে তুলেছেন এই তারকা জুটি। কাজের ফাঁকে তদারকিও করতে দেখা যায় তাদের। ইতিমধ্যেই বাড়ির কাজও নাকি শেষ পর্যায়। খুব সম্ভবত আগামী দীপাবলীর আগেই রাহাকে নিয়ে নতুন বাড়িতে পা রাখবেন আলিয়া রণবীর। তবে এছাড়াও কেবল মুম্বাই শহরেই মোট ৪টি ফ্ল্যাট কিনেছেন আলিয়া। যেগুলির মূল্য প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি। ভারত ছাড়িয়ে আলিয়ার একটি বাড়ি রয়েছে লন্ডনেও। শোনা যাচ্ছে এই বাড়িটিও নাকি মেয়ে রাহার নামেই করে দিতে চান বলিউডের ‘গঙ্গুবাই’। আর তারপর থেকেই নেটিজেনরা বলছে, ‘সোনার চামচ মুখে নিয়ে জন্মানো’ তো বোধহয় একেই বলে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: ২৩ ফুট লম্বা আঁচলে যেন রূপকথার পরী আলিয়া, মেট গালায় এটা কী পরলেন?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Alia Bhatt: বিদেশের বুকেও ভারতীয় সংস্কৃতিকে ধরে রেখেছেন নায়িকা। গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক। রণবীর পত্নীর এই সাজ দেখে মুগ্ধ সকলেই। জানেন এই পোশাকটি তৈরি করতে ঠিক কত দিন সময় লেগেছে? ১৬৩ জন কারিগর মিলে ছোট ছোট সুক্ষ্ম কাজ ফুটিয়ে তুলেছেন। চোখের আরাম। জানেন কী কী দামী রত্ন বসানো ? সব্যসাচীর থেকে কত টাকা দিয়ে এই পোশাকটি কিনেছেন আলিয়া ভাট?

     

    মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। এই প্রথম এলেন তিনি শাড়িতে। তবে যে সে শাড়ি নয়। যাঁর প্রত্যেকটি কাজ হাঁ করে তাকিয়ে থাকার মতই। সব্যসাচীর তৈরি করা এই শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা এমব্রয়ডারি করা একটি আঁচল। যা তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। অবাক হবেন না, এটাই সত্যি। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা হয়েছে, যা ,সম্পূর্ণ হাতে তৈরি। সঙ্গে রয়েছে গোলাপী এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এগুলিও কিন্তু হাতেরই কাজ। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ। শাড়িটির সঙ্গে ব্রালেট স্টাইল করেছিলেন আলিয়া ভাট।

     

    আর এই ব্রালেটের ব্যাকে বো ডিটেলিং সবাইকে মুগ্ধ করেছিল। সেখানেও স্টোনের কাজ লক্ষণীয়।  আলিয়ার মুখের ওই মিষ্টি হাসি যেন আরও রূপকথার পরী করে তুলেছিল।
    এদিন আলিয়ার জুয়েলারিও ছিল দেখার মতো। সব্যসাচীর ‘বেঙ্গল রয়্যাল কালেকশন-এর জুয়েলারিতে সেজে উঠেছিলেন তিনি। গয়না হিসেবে সব্যসাচী বেছে নেন একটি মাং টিকা। মাথায় ছিল একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল হাই হিল ও আংটি। আলিয়ার চোখে সোনালি রঙের স্যাডো। গালে রুজ, ফুশিয়া গোলাপী ঠোঁট, বিমিং হাইলাইটার, মাস্কারা
    আর সাজের ফাইনাল টাচ ছিল মেসি হেয়ার। সব মিলিয়ে যেন স্বপ্নে দেখ রাজকন্যে তিনি।

     

    ২০২৪ সালের বসন্তকালের এই প্রদর্শনীর বিষয় জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের নভেম্বরেই। মেট গালা’ মানেই ফ্যাশন প্যারেড। এবারের থিম গার্ডেন অফ টাইম। আর তাতেই বাজিমাত করলেন আলিয়া ভাট। শাড়ির আভিজাত্য নিয়ে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউডের গাঙ্গুবাই। রেড কার্পেটে পা রাখার আগে অভিনেত্রী কথা বলেন অ্যাশলি গ্রাহামের সঙ্গে এবং এই অনুষ্ঠানে দ্বিতীয়বার আসতে পেরে তাঁর অভিজ্ঞতা জানান। তিনি বলেন, ‘দুর্দান্ত লাগছে এবং অত্যন্ত উত্তেজিতও আমি। মেট গালায় এটা আমার দ্বিতীয়বার কিন্তু এই প্রথম আমি শাড়ি পরেছি। আমি যখন ‘দ্য গার্ডেন অফ টাইম ড্রেসকোডের কথা ভেবেছি, এমন কিছু হতে হত যা নিরন্তর এবং শাড়ির থেকে বেশি নিরন্তর আর কিছু হয় না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bollywood: রণবীর কন্যা রাহা এবার সিনেমায়? অয়নের ছবিতেই হবে ডেবিউ?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Bollywood: রণবীর আলিয়ার পর এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন খুদে রাহা? ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখার্জির ছবিতেই হবে রাহার হাতেখড়ি? সেক্ষেত্রে কোন ছবিতে দেখা যাবে রণবীর কন্যাকে? এই বিষয়ে কী বলছেন কাপুর দম্পতি? অয়ন মুখার্জিই বা কী জানালেন? সত্যিই কি বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন আলিয়ার ‘লক্ষীমেয়ে’ রাহা?

     

    তুতো দাদা তৈমুরের মত রাহার ফ্যান ফলোয়িং-ও কিছু কম নয়। জন্মের পর থেকেই সুপারস্টার রণবীর কন্যা। প্রথমবার ক্যামেরার সামনে এসেই রীতিমত অবাক করে দিয়েছে সবাইকে। না কোনও ভয়, না কোনও আড়ষ্টতা। আলিয়ার মতই কনফিডেন্ট তার মেয়ে রাহা‌ও। আর এবার নাকি সিনেমাতেও আসতে চলেছে এই স্টারকিড। শুনে চমকে গেলেন? অবশ্য এটা চমকানোর মতই একটা খবর বটে যদিও। তবে কাপুর খানদানের কাছে এটা অসম্ভব মোটেও নয়।

     

    এমনিও রাহার ‘গুবলু মিষ্টি’ মুখ বরাবরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং। কখনও বাবার কোলে চেপে পাপারাজ্জিদের সামনে পোজ দেন তিনি তো কখনও আবার মায়ের কোলে চেপে জুলজুল চোখে দেখতে থাকেন সবকিছু। তবে এবার তাকে দেখা গেল অয়নমামার কোলে। মা বাবাকে ছেড়ে অয়নমামার কোলে চেপে দিব্যি মুম্বই ঘুরলেন তিনি। আর তারপর থেকেই শুরু হয়েছে তার বলিউড ডেবিউয়ের জল্পনা। সত্যিই কি রাহা শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন? সেটা হলে কোন ছবিতে দেখা যাবে তাকে?

     

    আসলে রাহা এতটাই ক্যামেরা ফ্রেন্ডলি যে তাকে ছবিতে নেওয়া বিশেষ কোনো ঝক্কির ব্যাপার নয়। এইদিনও হাতে এক টুকরো কাগজ নিয়ে অয়নমামার কোলে চেপে দিব্যি ঘুরে বেড়ালেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মিষ্টি মিষ্টি পোজও দিলেন খুদে রাহা। সবুজ কোঅর্ড সেটে রাহা যেন কোনও এঞ্জেল। এইটুকু বয়সে এমন সুন্দর এক্সপ্রেশন যে দেখলেই আদর করতে ইচ্ছে করে। পরিচালক অয়নও বেশ সুন্দরভাবে হ‌্যান্ডেল করছিলেন তাকে।

     

    আসলে কাপুর দম্পতির সাথে পরিচালক অয়নের দারুণ সম্পর্ক। প্রথম থেকেই তারকাজুটির প্রেমের সাক্ষী ছিলেন তিনি। আর এখন তো তিনি তাদের বাড়ির লোকই হয়ে গেছেন। এহেন পরিচালকের সাথে রাহাকে দেখে ভক্তদের একাংশের মনে জেগেছে কৌতূহল‌। তবে কি এবার রাহাকেও নিজের ছবিতে নিতে চলেছেন অয়ন?

     

    খবর চাউর হতেই বেশ নড়েচড়ে বসেছে নেটদুনিয়া। নেটিজেনরা বলছে, এই খবর সত্যি হলে মন্দ হয়না। বিশেষ করে অয়ন মুখার্জি যদি তার ‘ব্রহ্মাস্ত্র’র কোনও একটা পার্টে রাহাকে দেখানোর ব্যবস্থা করেন তাহলে তো সোনায় সোহাগা। একই ছবিতে মা-বাবা-মেয়ে…..ব্যাস ছবি হিট করাতে আর কী চাই? গুবলুস রাহার ঐ মিষ্টি এক্সপ্রেশন দেখতেই সিনেমা হলে দৌড়াবে লোকজন। এমনই সব আলোচনায় মুখর হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও এই বিষয়ে রণবীর -আলিয়া বা অয়ন কেউই এখনও মুখ খোলেননি। হয়ত রণবীর-আলিয়া ব্যস্ত বলেই রাহাকে নিয়ে মুম্বই ট্যুরে বেরিয়েছিলেন পরিচালক। আপাতত এই সমস্তটাই রাহা ভক্তদের কল্পনা মাত্র। তবে এই কল্পনা যদি বাস্তব হয় তাহলে কিন্তু সত্যিই মন্দ হবেনা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • আলিয়ার সাফল্যে হিংসে হয় রণবীরের? জাতীয় পুরস্কারের মঞ্চে যা করলেন! বিয়ের শাড়ি পরার কারণ কী?

    ।। প্রথম কলকাতা ।।

    বউ আলিয়া জাতীয় পুরস্কার পেল স্ত্রীর সাফল্যে খুশি নয় রণবীর ? জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে আলিয়ার পাশে দাঁড়াতেই চাইলেন না। এমনকী আলিয়াকে ফেলে চলে গিয়েছিলেন! সোশ্যাল মিডিয়ায় রণবীরের এই কাণ্ড দেখে নিন্দার ঝড়। নতুন নয়, বিয়ের পুরনো শাড়ি পরেই কেন জাতীয় পুরস্কার নিলেন আলিয়া ভাট? জানেন আসল কারণটা? আলিয়া ভাট রণবীর কাপুরকে যতটা ভালবাসেন, তার সিকিভাগও বাসেন না রণবীর? নেটিজেনদের এই অভিযোগ কী সতিই ? এই ঘটনার পর যেন আরও একবার প্রমাণ হয়ে গেল।

    রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করতে মঙ্গলবার সাত সকালেই রণবীর কাপুরের সঙ্গে দিল্লি পৌঁছে যান আলিয়া। আলিয়া পৌঁছতেই সাংবাদিকরা প্রশ্ন করতে থাকে গাঙ্গুবাইর জন্য পুরস্কার পেলেন আলিয়া সে নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁর দিকে মাইক তুলে ধরা হয়।আলিয়া সবে বলতে শুরু করেছেন হঠাৎই দেখা যায় আলিয়ার পাশ থেকে সরে যাচ্ছেন রণবীর। ক্যামেরার ফ্রেম থেকেও বের হয়ে যান তিনি। তবে কি আলিয়া জাতীয় পুরস্কার পেয়েছে বলে হিংসে হচ্ছে রণবীরের?দেখে মনে হতে পারে আলিয়াকে যন একা ছেড়ে দিতে চাইছেন। তবে কি কোনও কারণে তাল কাটল তাঁদের সম্পর্কে? প্রশ্ন তুলছেন নেটিজেনরাও।

    নেটপাড়ার একাংশের দাবি আলিয়ার উপর নাকি রীতিমতো খবরদারি চালান অভিনেতা। এমনকি আলিয়া নিজেই বলেছেন তাঁর স্বামী জোরে কথা বলা পছন্দ করেন না। এমনকি তাঁর লিপস্টিক লাগানোতেও আপত্তি রয়েছে। কিন্তু আলিয়া বারবার বুঝিয়ে দিয়েছেন রণবীর তাঁর জীবনে ঠিক কতটা স্পেশ্যাল। জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরেছিলেন আলিয়া। যাঁরা রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখেছেন তাঁরা দিব্বি বুঝে গিয়েছেন সেই একই শাড়ি, একই ব্লাউজ মাথায় ওড়না আর ভারী গয়নাটুকু শুধু নেই। বিয়ের দিন আলিয়া চুল খোলা রেখেছিলেন আর এদিন আলিয়া খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে পরেছেন কানপাশা। এক পোশার বারবার পরেন আলিয়া।নায়িকা বলে প্রতিদিন নতুন পোশাক পরতে হবে এতে বিশ্বাসী নন রণবীর পত্নী। এমনকী বিয়ের শাড়ি পরে ছবি পোস্ট করে রিওয়্যার, রিইউজ, রিপিট এই তিনটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অভিনেত্রী।

    যে কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অভিনেত্রীরা নতুন পোশাক নকশা করান। তবে সেই ছক ভাঙলেন আলিয়া। পুরনো পোশাক পরে অভিনেত্রীকে জাতীয় পুরস্কার নিতে দেখে নেটাগরিকদের মধ্যে চর্চার শেষ নেই। জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, এইজন্যই আলিয়াকে এত্ত ভালোলাগে। মঞ্চে পুরস্কার নিতে উঠে আবেগঘন হয়ে পড়েন আলিয়া। সেই পুরস্কার তিনি উ‍ৎসর্গ করেন তাঁর পরিবার, টিম ছবির পরিচালক সঞ্জয় লীলা বলশালী এবং দর্শককে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • আলিয়ার মত বেবি স্কিন পেতে চান? এই টিপস মেনে চলুন

    ।। প্রথম কলকাতা ।।

    আলিয়ার মতো বেবি স্কিন পেতে চান? আচ্ছা ৩০ বছর বয়সেও এতো নরম, ঝলমলে ত্বক কীভাবে ধরে রেখেছেন রণবীর পত্নী? সকালে ঘুম থেকে আপনি যদি এই রুটিনটা ফলো করতে পারেন নায়িকার মতো আপনার ত্বকেও এরকম জেল্লা আসবেই। আইস ফেসিয়াল কীভাবে ফলো করেন আলিয়া? কোনও কসমেটিক প্রোডাক্ট নয়। সামান্য মাটিতেই ভরসা আলিয়ার। নায়িকার বেবি স্কিনের সিক্রেট জানাবো আজকের প্রতিবেদনে। বলিউডে এত নায়িকা রয়েছেন কিন্তু আলিয়ার মতন এত সুন্দর ত্বক খুব কম নায়িকারই দেখা যায়। কোনো মেকআপ এবং বিউটি ট্রিটমেন্ট ছাড়াই তাঁকে সবসময় উজ্জ্বল দেখায়। আলিয়া অনেকসময় মেকআপ ছাড়াই অনেক ছবি শেয়ার করেন। তাঁর গোলাপী গাল আপনার চোখে পড়বেই।আলিয়ার রূপের এই রহস্য কী?

    সাধারণ মেয়েদের মতো আলিয়া ভাটেরও ত্বকের ফোলা ভাবের সমস্যা রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর তাঁর মুখে ফোলাভাব দেখা যায়। তাই ঘুম থেকে উঠে আলিয়ার প্রথম কাজ আইস ফেসিয়াল করা। আপনার সকালের ঘুমের ঘোর কেটে একটা ফ্রেশনেস আসবেই। একবাটি বরফ গোলা জল নিন কিছু ভাঙা বরফ সাথে মিশিয়ে দেবেন এবার চোখ বন্ধ করে মুখ ডোবান ওই জলে ২-৩ সেকেন্ড রেখে মুখ তুলে ফেলুন। এরকম দুবার করুন এরপর নরম তোয়ালে দিয়ে মুখ মুছুন আলতো করে মুখের ত্বকে দেখবেন একটা লালচে ভাব এসছে। শুধু এটা ফলো করলেই হবে না। আলিয়া জানিয়েছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর একটি বিশেষ মর্নিং ড্রিঙ্ক তার চাই ই চাই। সেটা কী জানেন?

    হালকা গরম জলে লেবুর রস দিয়ে এটি তৈরি করা হয়। লেবু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বককে তরুণ রাখতে সাহায্য করে। আর আলিয়া নিজেকে হাইড্রেটেড রাখতে যতটা সম্ভব জল পান করেন আলিয়া ফেস মাস্ক ব্যবহার করতে ভালোবাসেন ঠিকই। কিন্তু যতটা সম্ভব বাজারজাত কসমেটিক প্রোডাক্ট এড়িয়ে চলেন। মূলতানি মাটিতে কীভাবে কাজে লাগান নায়িকা? আলিয়ার বেবি স্কিনের অন্যতম রহস্য হল ত্বক উজ্জ্বল করতে তিনি সবসময় মূলতানি মাটি ব্যবহার করেন
    এর ফেস মাস্ক ত্বকে জাদুর মতো কাজ করে খনিজ পর্দার্থ সমৃদ্ধ এই মাটি ব্রণ চোখের নীচের কালি, কালো দাগছোপ দূর করে সহজেই।

    খুব ব্যস্ত অভিনেত্রী হওয়ায় রূপচর্চার জন্য তেমন একটা সময় পান না তিনি। তবে যতটুকু সময় পান, তা অবশ্যই কাজে লাগান ত্বকের যত্নে। আপনিও কাজের ফাঁকে ত্বকের যত্ন নিতে ভুলবেন না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • কলকাতায় রকি-রানি, আলিয়া পা রাখতেই দুর্গাপুজোর মেজাজ

    ।। প্রথম কলকাতা ।।

    রিমঝিম বৃষ্টিতে কলকাতায় লালপরী আলিয়া রকি অউর রানি কি প্রেম কাহানিতে রবিঠাকুরকে অসম্মান। বিতর্কে মুখ খুললেন আলিয়া-চূর্ণী। শাড়ি পরে কেমন লাগছিল আলিয়াকে? রণবীরপত্নী বাংলাতেই বললেন, কেমন আছো সবাই! হিন্দি ভুলে গিয়েছেন নাকি! কাদের জন্য এই অসম্ভব সম্ভব হল? আলিয়া-রণবীরের সাথে একই মঞ্চে টোটা ও চূর্নী। কলকাতায় রকি অউর রানি কি প্রেম কাহানি এনে দিল দুর্গাপুজোর মেজাজ। রকি অউর রানি কি প্রেম কাহানি প্রচারে কলকাতার এক পাঁচতারা হোটেলে রণবীর-আলিয়া। শহরে এসে কলকাতাবাসীকে তাঁর মা ও বাবার সঙ্গে আলাপ করালেন কন্যা আলিয়া।
    নাচ-গান করে মাতিয়ে রাখলেন তিলোত্তমাবাসীকে। সব বিতর্কের জবাবও দিলেন তারকারা।

    রণবীরের পরনে সাদা কালো ফরমাল আলিয়া সেজেছেন লাল গোলাপি শাড়িতে। নিজেদের নতুন ছবির শেষ গান
    রিলিজ করলেন তাঁরা। শেষ গান ধিন্ডোরা বাজে রে রিলিজ করল কলকাতায়। দুজনের সঙ্গে ছিলেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। গানের সাথে পোজ দিলেন দুজনে। ছবিতে ব্যবহার করা হয়েছে রবি ঠাকুরের ছবি থেকে তাঁর লেখা। বিতর্ক উঠেছিল রণবীর সিংয়ের রবিঠাকুরকে দাদাজি বলার দৃশ্য নিয়ে। সব সমালোচনার জবাব দিলেন চূর্ণি। চূর্ণি গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট জবাব “করণ খুব সুন্দরভাবে বাঙালিয়ানাকে তুলে ধরেছেন কোথাও কোনও অসম্মান করা হয়নি। আমার মনে হয় ছবিটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে”

    ধিন্ডোরা বাজে রে গানটি দুর্গা পুজোর আবহে তৈরি। গানের পুরো ব্যাকগ্রাউন্ড, দুর্গাপুজো মণ্ডপ, সেট সবই লাল রঙকে বেশ করে ডিজাইন করা হয়েছে। অগত্যা দুর্গাপুজো নিয়ে এই গানটি মুক্তি জন্য কলকাতার থেকে সঠিক জায়গা আর কীই বা হতে পারে। এদিন খুব ভোরে কলকাতার উদ্দেশ্যে রওনা হন রণবীর-আলিয়া। বাঙালির চরিত্রে অভিনয় করেছেন মহেশ ভাটের কন্যা। আলিয়ার কথায় জানা গেল নিজের মাতৃভাষা না হলেও তাঁর মুখ দিয়ে বাংলাই বেরিয়ে যাচ্ছিল বারবার। কেয়া হুয়া বলতে হলে কী হল বলে ফেলছিলেন আলিয়া। এই প্রথমবার বাঙালি চরিত্রে অভিনয় করতে গিয়ে রীতিমতো বাংলা শিখেছেন আলিয়া ভাট। আর তাই তো কলকাতায় রকি-রানি ছবির নতুন গান প্রকাশের অনুষ্ঠানে এসে কথা শুরু করেন বাংলাতেই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: জুতো হাতে কোথায় চললেন আলিয়া? প্রশংসা করছেন সকলে

    ।। প্রথম কলকাতা ।।

     Alia Bhat: আলিয়া ভাট! ছোট থেকে আভিজাত্যের সঙ্গে বড় হয়েছেন। তবুও কোনও অহঙ্কার নেই সকলের মাঝে আলিয়া অসাধারণ। কিন্তু এবার যা করলেন তাতে সত্যি অবাক হবেন। মায়ের পাশাপাশি হেঁটে আসছিলেন আলিয়া। পাপারাৎজিরা তাঁদের ছেঁকে ধরেন ছবি তোলার জন্য। কিন্তু ধাক্কাধাক্কির মধ্যে একজন তাঁর চটি হারিয়ে ফেলেন। মায়ের সাথে হাঁটতে হাঁটতেই আলিয়া দেখেন একটা চটি পড়ে রয়েছে তারপর যা করলেন সত্যিই মনে রাখার মত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। ছবি তোলা হয়ে যাওয়ার পরই যখন গাড়ির দিকে এগোচ্ছিলেন তখনই আলিয়া জুতোটিকে দেখতে পান মাটিতে। পাপারাৎজিদের জিজ্ঞাসা করে জানতে পারেন এটা তাদেরই কারোর। সাতপাঁচ না ভেবে নিজের স্টেটাসের কথা না ভেবে আলিয়া নিজে সেটা তুলে এগিয়ে দেন।

    পরনে একটি সোয়েট শার্ট ও ট্রাউজার, খোলা চুল দেখে কে বলবে তিনি মহেশ ভাট কন্যা। পাশাপাশি বলিউডের প্রথম সারির নায়িকা। আর রণবীর ঘরণি সাজগোজ কখনই তেমন করেন না আলিয়া। বরাবরই সাধারণ পোশাকে থাকেন। আলিয়া যখন জুতোটা হাত দিয়ে তুললেন পাপারাৎজিদরা সকলেই বারণ করেছিলেন। কারোর কথা শোনেননি রণবীর পত্নী। নিজে বলেন! “আমি চোখের সামনে পরে থাকতে দেখছি তাও তুলবো না”? বলি নায়িকার মুখে এই কথা শুনে সকলেই হা হয়ে যান। আলিয়া হাতে করে জুতোটা তুলে পাপারাৎজিদের দেন। যাঁরা উপস্থিত ছিলেন এই ঘটনা কোনওদিনই ভুলতে পারবেন না।

    যেমন রণবীর কাপুর, ঠিক তেমনই আলিয়া ভাট। পাপারাৎজিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করতে দেখা যায় না রণলিয়াকে। যখনই ছবি তোলার জন্য পাপারাৎজিরা এই জুটি কাছে হাজির হন, আলিয়া ও রণবীর ক্য়ামেরার সামনে হাসিখুশি পোজ দিতে থাকেন। কখনও কারও ফিরিয়ে দেন না। নেটিজেনরা বলছেন আসলে দুজনেই মানুষের কদর করতে জানেন। বলি স্টার মানেই অহঙ্কার নিয়ে মুখ ঘুরিয়ে চলে যাওয়া নয়।অনেকের মাঝে সত্যিই ব্যতিক্রম রণবীর -আলিয়া।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ranbir-Alia: রণবীরের আচরণে অস্বস্তিতে আলিয়া, কটাক্ষের মুখে নায়ক, দেখুন ভিডিও

    ।। প্রথম কলকাতা ।।

    এয়ারপোর্টে আলিয়ার কাঁধে সজোরে হাত রাখলেন রণবীর। অস্বস্তিতে রাহার মা, হল নিন্দে। দুবাইতে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন তিন জনে। দুবাইতে ছুটি কাটিয়ে অবশেষে মুম্বইয়ে ফিরলেন রণবীর-আলিয়া। শ্যুটিংয়ের চাপ, প্রমোশনের ব্যস্ততা সব ভুলে মেয়ে রাহার সঙ্গে একান্তে সময় কাটাতে মরু শহর দুবাইতে উড়ে গিয়েছিলেন তারকা দম্পতি। এয়ারপোর্টে নো-মেক আপ লুকে ধরা দিলেন আলিয়া। ঢিলেঢালা-আরামদায়ক পোশাকে কমফি-লুকে অভিনেত্রী। অন্যদিকে রণবীরের দেখা মিলল ঘন নীল শার্ট আর ডেনিমে। আবার মেয়ে রাহার ছবি তোলায় জারি রয়েছে নিষেধাজ্ঞা। তবে ক্যামেরার সামনে মাঝরাতেও পোজ দিলেন ‘রালিয়া’। সেই ভিডিয়ো ভাইরাল পাপারাৎজিলদের সৌজন্যে।

    এই ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নয়া-বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি, ভিডিয়োয় আলিয়াকে বেশ ‘অস্বস্তিতে ভুগতে’ দেখা গিয়েছে। আর আলিয়ার এই পরিস্থিতির জন্য আঙুল উঠল রণবীরের দিকে। নেটিজেনদের অভিযোগ, এয়ারপোর্টে আলিয়ার কাঁধে সজোরে হাত রাখেন রণবীর। আলিয়ার গলা যেভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছেন রণবীর তার জেরেই আলিয়ার এমন দশা। একজন লেখেন, ‘বউয়ের গলাও এভাবে জড়ানো উচিত নয়, দেখেই বোঝা যাচ্ছে আলিয়া কষ্ট পাচ্ছে’। অপর একজন লেখেন-‘এমনভাবে ধরলে যে-কারুর ঘাড় ব্যাথা করবে’। যদিও নিন্দুকদের এইসব কটাক্ষে পাত্তা দিতে না-রাজ ‘রণলিয়া’ ভক্তরা। তারকা জুটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। একজন লেখেন-‘আমি তো রণবীরের মতোই কেয়ারিং পার্টনার চাই’। কেউ লিখেছেন, ‘রব নে বানাদি জোড়ি’। আবার কেউ লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে’।

    গত বছর এপ্রিলেই সাত পাক ঘুরে ছিলেন রণবীর আলিয়া। এরপর জুন মাস নাগাদ দেন সন্তান সম্ভবা হওয়ার খবর দেন নায়িকা। ৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহা কাপুরের। তবে মেয়ের বড় না হলে রাহার ছবি জনসমক্ষে আনবেন না ঠিক করেছেন এই তারকা দম্পতি। রাহার গোপনীয়তা বজায় রাখতে চান বাবা-মা। সেই অনুরোধ পাপারাৎজিদের সামনেও রেখেছেন তাঁরা।
    প্রসঙ্গত, অগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, যে ছবি পরিচালনা করছেন ‘কবীর সিং’ পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। অন্যদিকে ২৮শে জুলাই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে অন্য রণবীরের সঙ্গে জুটি বেঁধে রুপোলি পর্দায় হাজির হচ্ছেন আলিয়া। পরিচালনায় করণ জোহর। মা হওয়ার পর এটাই হতে চলেছে আলিয়ার প্রথম রিলিজ। এছাড়াও চলতি বছরই মুক্তি পাবে আলিয়ার ডেবিউ হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’,যার টিজার সামনে এসেছে সম্প্রতি। কোমর বেঁধে ‘অ্যানিমেল’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারে নামবেন রণবীর-আলিয়া, তার আগে একটু একান্তে দিনযাপন করলেন তাঁরা। তারা যখন দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তখন নয়া লুকে ক্যামেরাবন্দি হয়েছিলেন। কিন্তু ফেরার সময়তেই হতে গেল এক অস্বস্তিকর ঘটনা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version