Tag: Alia Bhatt

  • Rocky Aur Rani Ki Prem Kahani: আলিয়ার সঙ্গে টলিউডের এই দুই তারকা, বড় ধামাকা দেখুন

    ।। প্রথম কলকাতা ।।

    Rocky Aur Rani Ki Prem Kahani: ফের বলিউডে বাঙালি তারকা আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চলেছেন টলিউডের এই দুই নায়ক নায়িকা। প্রাক্তনের স্বামীর সঙ্গে অনস্ত্রিনে আলিয়ার রসায়ন মেনে নেবেন রণবীর কাপুর? জন্মদিনেই বড় ধামাকা দিলেন করণ জোহর। প্রকাশ্যে রকি অউর রানি কি প্রেম কাহানির প্রথম ঝলক। আর তাতেই পরিষ্কার হয়ে গেল টলিউডের অন্যতম নামী অভিনেতাদের মধ্যে দুজন বলিউডে বড় ব্রেক পেলেন।

    ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ এবং আলিয়া ভাট। ইতিমধ্যেই তাঁদের লুক ভাইরাল। রণবীর সিং তাঁর আইকনিক রকিং ইমেজেই ধরা দিয়েছেন সিনেমার পোস্টারে। একটি ছবিতে আবার শার্টলেস অবতারেও দেখা গেল বেফিকরে রণবীরকে। অন্যদিকে ট্রাডিশনাল সাজে নজর কেড়েছেন রানি ওরফে আলিয়া ভাট। এই প্রথম কোনও বাঙালি চরিত্রে দর্শক দেখবেন আলিয়াকে। কোনও পোস্টে শাড়ি লুকে তো কোথায় আবার ওয়েস্টার্ন ড্রেসে তাক লাগিয়েছেন রণবীর ঘরণী এবার ফের আরেকবার দীপিকার স্বামীর সঙ্গে অনস্ত্রিনে আলিয়া। যদিও এ প্রসঙ্গে রণবীর কাপুর কী বলছেন তা জানা যায়নি।

    এই সিনেমাতেই আলিয়া ভাটের পরিবারের চরিত্রে আরও বড় চমক। ঠিক ধরেছেন দেখা মিলবে টোটা রায়চোধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। টলিপাড়া থেকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা এবং চূর্ণী। আপাতত চ্যাটার্জি পরিবার হিসেবেই তাঁদের পরিচিতি হয়েছে দর্শকদের সঙ্গে। বলিউডের সিনেমার পোস্টারে দুই বাঙালি অভিনেতাকে দেখে বেশ খুশি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় টোটা লিখেছেন ‘স্বপ্নেও ভাবিনি যে করণ জোহরের ছবিতে কাজ করার সুযোগ পাব’

    বর্তমানে একাধিক টলিউড তারকা কাজ করছেন বলিউড ছবিতে। কদিন আগে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিন্দি ওয়েব সিরিজ। বিক্রম মোতওয়ানির ওয়েব সিরিজ জুবিলি অন্যান্য সব সিরিজ থেকে অনেকটাই আলাদা। চারের দশকের সিনেমা মুম্বইয়ের সিনে ইন্ডাস্ট্রির গল্প বলতে গিয়ে জুবিলি চোখের সামনে যেন ভারতীয় ছবির ইতিহাসকে তুলে ধরেছে এই সিরিজের স্টার কিন্তু হলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি বুঝিয়ে দিয়েছেন শ্রীকান্ত রায় আসলে তাঁর হাতের মুঠোয়। শুধু প্রসেনজিৎ কেন। স্বস্তিকা মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত বাংলার ছবির গণ্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন আগেই। এবার বলিউড ছবিতে দেখা দেবেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী।

    গাল্লি বয়ের পর আরও একবার রুপোলি পর্দায় বাঁধলেন রণবীর সিং ও আলিয়া ভাট। করণ জোহরের পরিচালনায় রকি অউর রানি কি প্রেম কাহিনিতে দর্শকের দরবারে ফিরছে এই তারকা জুটি। রাহার জন্মের পর এটিই হতে চলেছে আলিয়ার এই ছবিটি প্রথম মুক্তি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Jaya Bachchan: খলনায়িকা জয়া বচ্চন! শুটিং ফ্লোরেও দজ্জাল হয়ে উঠলেন তিনি? করণের ছবিতে বিরাট চমক

    ।। প্রথম কলকাতা ।।

    Jaya Bachchan: খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন জয়া বচ্চন? রণবীরের দজ্জাল ঠাকুমার চরিত্রে অভিনয় করবেন জয়া? করণের রকি অউর রানি কি প্রেম কাহানিতে তাঁকে দেখা যাবে এই ভূমিকায়। এই প্রথমবার খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন জয়া। এমনিতেই ক্যামেরাম্যানদের ওপর রূঢ় আচরণ করে বার বার ট্রোল হয়েছেন তিনি। ইদানিং কথায় কথায় রেগে যান জয়া। রিলে তাঁর সেই দজ্জাল রূপ ধরতে চেয়েছেন করণ?

    রুপোলি দুনিয়া থেকে অনেকদিনই দূরে রয়েছেন জয়া বচ্চন। একাধিক কারণে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। রূঢ় ব্যবহারের জন্য তিনি ট্রোল হন বার বার। বিমানবন্দরে পাপারাৎজ্জিদের সঙ্গে রূঢ় ব্যবহার করেছেন। আবার রানি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমানো সেলেব প্যাপদের তাড়িয়ে দিয়েছেন দূর দূর করে। তাঁর এই ভিলেন রুপের পরিচয় বহুবার পেয়েছে আমজনতা। রিয়েল লাইফের পর এবার রিল লাইফেও ঠিক এই রকমই রুদ্রমূর্তি ধারণ করবেন জয়া বচ্চন।

    বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, প্রথমবার খলনায়িকার চরিত্রে বিগ স্ক্রিনে দেখা মিলবে এই বর্ষীয়ানের অভিনেত্রীর। মুক্তি পেতে চলেছে করণ জোহরের নতুন ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি। সেখানেই খলনায়িকা হয়ে ধরা দিতে আসছেন জয়া বচ্চন। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই বিগ বাজেট ছবির শ্যুটিং। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। ধর্মেন্দ্র ও শাবানা আজমির মতো স্টাররাও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমার শ্যুটিংয়ের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রণবীর সিংয়ের ঠাকুমার চরিত্রে নাকি দেখা যাবে জয়া বচ্চনকে। তাও আবার একেবারে দজ্জাল ঠাকুমা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।

    গাল্লি বয়ের পর আরও একবার রুপোলি পর্দায় জুটি বেঁধেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। রাহার জন্মের পর এটিই হতে চলেছে আলিয়ার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। করণের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি। পরে সেই দিন বদলে ঠিক হয় ২৯ এপ্রিল মুক্তি পাবে রণবীর-আলিয়ার নতুন ছবি। সেখানে আবার বাধ সাধে ঐশ্বর্য রাই বচ্চনের পোন্নিইন সেলভান ২। রাই সুন্দরীর ছবির সঙ্গে লড়াই এড়াতে ফের পিছিয়ে যায় ছবির মুক্তির দিন। সম্ভবত ২৮ জুলাই মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহানি।

    এর আগে কোনও দিন নেগেটিভ চরিত্রে দেখা যায়নি বাঙালি অভিনেত্রী জয়া বচ্চনকে। প্রথমবার খলনায়িকার চরিত্রে জয়া দর্শক মনে কেমন প্রভাব ফেলেন সেটাই দেখার।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: ছবি প্রতি কত টাকা করে নেন আলিয়া ভাট? এখনই তিনি কত সম্পত্তির মালকিন জানলে অবাক হবেন

    ।। প্রথম কলকাতা ।।

    Alia Bhatt: অল্প বয়সেই শত শত কোটি টাকার মালিক তিনি। তিনি আলিয়া ভাট। ছবি প্রতি কত টাকা করে নেন আলিয়া ভাট? একটা বিজ্ঞাপন করতেই বা কত টাকা নেন তিনি? আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ কত জানেন কি? জানলে চোখ কপালে উঠবে আপনার। এখন কেরিয়ারে সাফল্যের তুঙ্গে রয়েছেন আলিয়া। সম্প্রতি মেট গালার রেড কার্পেটে হেঁটে চর্চায় রয়েছেন আলিয়া ভাট। স্বাভাবিক ভাবেই উঠে আসছে তাঁর উপার্জনের প্রসঙ্গও। একটি সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, আলিয়া প্রতি বছর প্রায় ৬০ কোটি টাকা উপার্জন করেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৯৯ কোটি টাকা। ছবি প্রতি তাঁর পারিশ্রমিকও বেড়েছে উল্কার গতিতে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভাটের কন্যা। ওই ছবির জন্য আলিয়া নাকি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এখন ছবি বুঝে তারপর আলিয়া তাঁর পারিশ্রমিক চূড়ান্ত করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য পারিশ্রমিক হিসাবে তিনি নিয়েছিলেন ২০ কোটি টাকা। আবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল ১০ থেকে ১২ কোটি টাকার মধ্যে।

    ডিজিটাল যুগে তারকারা সমাজমাধ্যমে বহু জিনিসের বিজ্ঞাপন করে থাকেন। সেখানে নিজেদের পাতায় ওই প্রোডাক্টের ছবি বা ভিডিয়োও তাঁরা পোস্ট করেন। কিন্তু সবটাই হয় পারিশ্রমিকের বিনিময়ে। সূত্রের খবর, ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্ট পিছু ৮৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন রণবীর কপুরের ঘরনি। আলাদা বিজ্ঞাপনী ছবির জন্য এই পারিশ্রমিক আরও বাড়ে। বিজ্ঞাপনী ছবি বা ফোটোশুটের জন্য আলিয়ার পারিশ্রমিক দেড় থেকে আড়াই কোটি টাকা। এ ছাড়াও আলিয়ার একাধিক নিজস্ব ব্র্যান্ড এবং প্রযোজনা সংস্থা রয়েছে। তার আনুমানিক ভ্যালুয়েশন প্রায় ১৫০ কোটি টাকা। এ ছাড়াও প্রসাধনী, পোশাক এবং একটি জীবনশৈলী ব্র্যান্ডে আলিয়া মোট ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সমীক্ষা বলছে, বিনিময়ে অভিনেত্রী প্রায় ১০ গুণ মুনাফা ঘরে তুলেছেন।

    বলিউড তারকা মানেই তাঁদের বাড়ি এবং গাড়ি সাধারণ মানুষের থেকে আলাদা। এক্ষেত্রে ব্যতিক্রমী নন আলিয়াও। মুম্বইয়ের পাশাপাশি লন্ডনেও আলিয়ার নিজস্ব বাড়ি রয়েছে। এই সম্পত্তির মোট বাজারদর ৮২ কোটি টাকা। মুম্বইয়ে আলিয়ার দুটো ফ্ল্যাটের দাম যথাক্রমে ১৩ কোটি এবং ৩২ কোটি টাকা। অন্য দিকে, আলিয়ার লন্ডনের বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি টাকা। এ ছাড়াও আলিয়ার বিএমডব্লিউ, দুটো অডি এবং রেঞ্জ রোভার— মোট ৪টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলি কিনতে আলিয়া খরচ করেছেন প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা। ইতিমধ্যেই ফ্লিম ইন্ডাস্ট্রিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন আলিয়া। জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর উপার্জন। আগামী দিনে তিনি যে উপার্জনে যে কোনও নায়িকাকে টেক্কা দিতে তৈরি তা এখন বলাই যায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • পুরনো জামা বিক্রি করেন দীপিকা! আলিয়া একদম অন্যরকম

    ।। প্রথম কলকাতা ।।

    স্বামীর প্রাক্তন প্রেমিকা দীপিকা অস্কারের মঞ্চে। এবার ময়দানে ছয় মারলেন আলিয়াও। মেট গালায় নিজেকে ফের প্রমাণ করলেন রণবীর ঘরনি। সব পোশাকে দিব্যি মানায় দিপীকাকে। আলিয়াও কম সুন্দরী নন। বাড়ি ভর্তি পোশাক। কিন্তু জানেন কি ? একটা পোশাক ব্যবহারের পর দুজনেই সেই ড্রেস নিয়ে কী করেন? নতুন ব্যবসা শুরু করেছেন বলিউডের পিকু। শুনলে বলবেন এরকমও হয়? আপনিও এভাবেই বাড়তি রোজগার করতে পারেন।

    তারকারা এক জামা বার বার পরেন কি। বলিউডে এই মুহুর্তে আলিয়া ও দীপিকার মধ্যে জোর টক্কর। পোশাকের অভাব নেই এই দুজনের। আচ্ছা এই দুজন নায়িকা কি এক পোশাক বার বার ব্যবহার করেন? আপনার কী মনে হয়?

    নিজের পুরনো পোশাক নিতে বিতর্কে জড়িয়েছেন দীপিকা। পোশাক দিয়ে নতুন রোজগারের পথ বার করেছেন। এক পোশাক বার বার পরেন না নাকি রণবীর সিং ঘরনি। জানেন? তাঁর ব্যবহৃত জামা এক বার পরে ফেলার পর সেটি বিক্রি করে দেন। অনলাইন পোশাক বিক্রির সাইটে বেশ কয়েক বছর আগে একটি চুড়িদার বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন অভিনেত্রী। তখনই বিষয়টি নজরে আসে নেটিজেনদের।

    আচ্ছা নিজের পোশাক বিক্রি করে কত টাকা লাভ করেন দীপিকা? বি -টাউনে কোনও শিল্পীর মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানানোর সময় সাধারণত সাদা পোশাকই পরতে দেখা যায় তারকাদের। জিয়া খানের মৃত্যুর পর সেসময় তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। দীপিকাও সেদিন নীল জিন্সের উপর সাদা বুক চেরা একটা টপ পরে জিয়াকে বিদায় জানাতে গিয়েছিলেন। তারপর আর সেই পোশাক তাঁকে পরতে দেখা যায়নি। সাধারণত দীপিকার মতো তারকারা একটা পোশাক বারবার পরেনও না। কিন্তু কোথায় গেল সেই পোশাক? সেই পোশাক বিক্রি করে ভালোই টাকা রোজগার করেছেন দীপিকা।

    দীপিকা নাকি পোশাক নিলাম করেন। সব পোশাক না হলেও জিয়া খানের মৃত্যুর পর ও প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মৃত্যুর পর দীপিকা যে দুটি পোশাক পরেছিলেন সেগুলি তিনি নিলামে বিক্রি করেছিলেন। একটি বিক্রি‌ করা হয় ৮ হাজার টাকায়। অন্যটি ২,৭০০ টাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই একটি পোস্ট।‌ অন্যদিকে আলিয়া ভাট একদম অন্যরকম। নায়িকা হয়েও তিনি এক পোশাক বার বার পরেন। শুধু পোশাক নয়, জামা, জুতো একবার পরেই ফেলে দেন না রণবীর ঘরনি।

    দীপিকা- আলিয়ার এখন তুঙ্গে কেরিয়ার। চলতি বছরের শুরুতেই পাঠান-র হাত ধরে বক্স অফিস কাঁপিয়েছেন দীপিকা। আপাতত ফাইটার -র শুটিংয়ে ব্যস্ত। এর পর জওয়ান ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যাবে। কিছু মাস আগেই এদিকে আলিয়া মা হয়েছেন। তবে কাজ থামেনি। অন্তঃসত্ত্বা অবস্থায় একের পর এক ছবির কাজ শেষ করেছেন তিনি। হলিউডে হার্ট অফ স্টোনের শ্যুটিংও শেষ। বিশ্বের অন্যতম নামী ফ্যাশন শো মেট গালাতেও দেখা গেল রণবীর পত্নীকে। দুই নায়িকার সম্পর্ক মধুর। কিন্তু পেশাগত দিক দিয়ে তাদের তুলনা করেন নেটিজেনরা। তার অন্যতম কারণ অবশ্যই রণবীর কাপুর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • মেট গালায় হলিউডকে টেক্কা ভারতীয়দের, ইশা আম্বানি থেকে আলিয়া- প্রিয়াঙ্কার সাজ কেমন?

    ।। প্রথম কলকাতা ।।

    নিউ ইয়র্কের ঝলমলে ফ্যাশন শো-এ আলিয়াকে টেক্কা দিতে পারলেন ইশা আম্বানি? রণবীরপত্নীর সাদা পোশাকে ১ লক্ষটা মুক্ত। আলিয়া যেন ডানা কাটা পরি। হলিউড কাঁপিয়ে দিলেন আলিয়া ভাট। নিকের সঙ্গে ফ্যাশন শো-য়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কাও। কার পোশাক কত দামী? প্রিয়াঙ্কা, আলিয়াকে কি একাই বাজিমাত করলেন মুকেশ কন্যা?

    ফ্যাশনের সবচেয়ে বড় রাত হিসেবে ধরা হয় মেট গালাকে। ২০২৩-এর মেট গালায় প্রথম বার ডাক পেলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। আর প্রথমবারেই চমকে দিলেন! কিন্তু ইশা আম্বানির সাথে পেরে উঠলেন কি? আলিয়ার পোশাক জুড়ে মুক্তোর কারুকাজ। ১লক্ষ মুক্ত গাঁথা ছিল আলিয়ার পোশাকে। হাতে মুক্তোর আংটি, কানে মুক্তোর দুল, আর গ্লোয়ি মেকআপ লুকে সেজে উঠেছিলেন রণবীর-ঘরনি। ড্রেসটি ছিল কাস্টম মেড। লো কাট ইউ নেকলাইন এবং ব্রড স্লিভলেস ডিটেলিং যোগ করা হয়েছিলে এই গাউনে। ড্রামাটিক বল গাউন প্যাটার্ন যোগ করা হয়েছিল ড্রেসে। কোমরের নিচের অংশে‌ ছিল এই ড্রামাটিক ছোঁয়া।

    ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইনার পোশাকে এদিন হাজিরা দিয়েছিলেন ব্রহ্মাস্ত্র নায়িকা। উজ্জ্বল সাদা গাউনে অভিনেত্রীর চোখধাঁধানো লুক এদিকে আলিয়ার কাছে প্রথম অভিজ্ঞতা হলেও এই ফ্যাশন শোয়ে আগেও বহুবার গিয়েছেন ইশা আম্বানি। আলিয়ার মতো তিনিও নেপালি-আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং-এর পোশাক বেছে নিয়েছিলেন। কালো রঙের শাড়ি গাউন। সেই পোশাকে অসংখ্য হিরের মতো কাঁচের বল। হাতে বহুমূল্যের দামী ব্যাগ। ২০১৯ সালের মেট গালায় ঈশা আম্বানিকে দেখা গিয়েছিল ডিজনি প্রিন্সেস লুকে। যা তৈরি করতে সময় লেগেছিল ৩৫০ ঘণ্টা। গাউনটি হালকা বেগুনি রঙের ঈশার এই ড্রেসেরও ডিজাইনার ছিলেন প্রবাল গুরুং। এই চোখ ধাঁধানো পোশাকগুলি যে কোটি টাকার বেশি তা দেখেই বুঝছেন নেটিজেনরা।

    এই নিয়ে মেট গালায় প্রিয়াঙ্কার তৃতীয়বার। অনেকই জানেন ২০১৮ সালের মেট গালাতেই প্রথম নিকের সঙ্গে দেখা হয়েছিল প্রিয়াঙ্কার। তাই এই রেড কার্পেট বরাবরই স্পেশাল তাঁর কাছে। অভিনেত্রী পরেছিলেন হাই স্লিটের ভ্যালেন্টিনো গাউন। চোখ ফেরানো যাচ্ছিল না এবারেও নিক-পত্নীর থেকে। কোমরে রয়েছে বেল্ট। যা তাঁর বডিকার্ভকে হাইলাইট করেছে। গাউনটিকে তিনি একটি ফ্লোর লেংথ জ্যাকেটের সাথে পরেছিলেন। সঙ্গে অ্যাকসেসরিজ হিসেবে ওপেরা গ্লাভস। উঁচু হিলের ভ্যালেন্টিনো ব্ল্যাক পাম্পস, হিরের নেকলেস, ম্যাচিং কানের দুল, চুলে বান করে তাতে বাঁধা হয়েছিল ফিতে।

    বউয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই সেজেছিলেন নিক। কালো ওভারসাইজড লেদার ব্লাজারে মেট গালায় ভারতের তারকারা হলিউডের তারকাদের থেকে কোনও অংশে কম যাননি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Brahmastra Trilogy: ব্রহ্মাস্ত্র ট্রিলজি-র পরের দুটি পার্ট কবে মুক্তি পাবে? দিনক্ষণ ঘোষণা পরিচালকের

    ।। প্রথম কলকাতা ।।

    Brahmastra Trilogy: গত বছর (২০২২) ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করেছিল এই ছবি। গত বছরের বলিউডের সবথেকে বেশি উপর্জিত ছবিও ছিল আলিয়া-রণবীরের এই সিনেমা। পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এবার পালা ‘ব্রহ্মাস্ত্র’-র সিক্য়ুয়েলের। যার জন্য অধীর অপেক্ষায় সিনেপ্রেমীরা। তবে তাদের জন্য সুখবর ! সম্প্রতি, তাঁর (অয়ন মুখোপাধ্যায়) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে (ইনস্টাগ্রামে) লম্বা বিবৃতি দিয়ে কবে আসবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু’ ও ‘ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি’ তা ঘোষণা করলেন। অয়ন নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন ব্রহ্মাস্ত্র ২ মুক্তি পাবে ২০২৬ সালে। অন্যদিকে, ব্রহ্মাস্ত্র ৩ আসবে ২০২৭ সালে।

    অয়ন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রোভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। পার্ট ওয়ান থেকে পাওয়া সব ভালোবাসা গ্রহণ করার পর সময় পার্ট টু আর থ্রি-র দিকে মন দেওয়ার। যা আগের পার্টের থেকেও বিশাল হবে। আমার আরও কিছুটা সময় দরকার ব্রহ্মাস্ত্র ২ আর ৩-র চিত্রনাট্য শোধরানোর জন্য। এই দুটো ছবি একসঙ্গে বানাব বলে আমরা ঠিক করেছি। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।’

    অন্যদিকে তরণ আদর্শ ,তাঁর ট্যুইটে জানান ওয়ার ২-এর পরিচালনা করবেন অয়ন বলে জানিয়েছেন। যাতে মুখ্য চরিত্রে থাকবেন হৃতিক রোশন। যশরাজ ফিল্মসের ৭ নম্বর সিনেমা এটি, যা অনুসরণ করবে টাইগার ৩- এর ঘটনা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Dadasaheb Phalke International Film Festival: দাদাসাহেব ফালকে পুরস্কার আলিয়ার ঝুলিতে, বিশেষ সম্মান রেখাকে

    ।। প্রথম কলকাতা ।।

    Dadasaheb Phalke International Film Festival: ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান হল ‘দাদাসাহেব পুরস্কার’ (Dadasaheb Phalke)। ভারতীয় সিনেমার উন্নতিতে ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের এই সম্মানে সম্মানিত করা হয়। গতকাল অর্থাৎ সোমবার মুম্বইতে অনুষ্ঠিত হয়েছে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। বরুণ ধাওয়ান (Varun Dhawan) থেকে শুরু করে অনুপম খের (Anupam Kher), দুলকার সলমন, ঋষভ শেট্টি সহ আরও একগুচ্ছ তারকা উপস্থিত ছিলেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) ও রেখাও। একসঙ্গে রেড কার্পেটে ক্যামেরাবন্দী হয়েছেন দুই তারকা। কোন বিভাগে পুরস্কার পেয়েছেন তাঁরা?

    গত বছর সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে (Gangubai Kathiawadi) নাম চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। এদিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে রেখা (Rekha) ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন। রেখা আর আলিয়া একে অপরের মুখোমুখি হতেই জড়িয়ে ধরেন দু’জনকে। সেইসঙ্গে আলিয়ার গালে হালকা চুম্বন লাগিয়েছেন রেখা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেমন দেখিয়েছে দু’জনকে?

    এদিন সাদা নেটের এমব্রয়ডারি করা শাড়ি পরে তাক লাগিয়েছেন রণবীর-পত্নী (Ranbir Wife)। সোনালি বর্ডার দেওয়া শাড়ির মধ্যে ছিল থ্রেড এমব্রয়ডারি এবং সিকুইনের কাজ। সেইমতো মানানসই ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। এক কথায় সিম্পল অ্যান্ড সুইট দেখিয়েছে আলিয়াকে। অন্যদিকে রেখাকে বেইজ এবং সোনালি শেডের সিল্কের শাড়িতে যথারীতি সুন্দরী দেখিয়েছে। শাড়ির সঙ্গে মিলিয়ে গোল গলা সোনালি রঙের ব্লাউজ পরেছিলেন এদিন। পাশাপাশি ম্যাচিং চুরি, আংটি, সোনার ঝুমকো ও হালকা মেকআপ করেছিলেন এই কিংবদন্তি তারকা। আর তাঁদের দু’জনের শোভা বাড়িয়েছে হাতে থাকা পুরস্কার। বলিউডের দুই ডিভার হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার এক অন্য মাত্রা যোগ করেছে। পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন দু’জনে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামীতে আলিয়াকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে (Rocky Aur Rani Ki Prem Kahani)। সেইসঙ্গে হাতে রয়েছে ‘জি লে জারা’।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: এত তাড়াতাড়ি নিজের ‘শেপে’ ফিরলেন কী করে আলিয়া? অভিনেত্রীর রাজ জানতে উৎসুক নেট নাগরিকরা

    ।। প্রথম কলকাতা ।।

    Alia Bhatt: ইন্ডাস্ট্রির তারকারা মা হওয়ার পরেই তাঁদের মোটা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সে যত বড়ই তারকা হোক না কেন, বডি শেমিংয়ের শিকার হয়েছেন তাঁরা। গেল বছর মাতৃত্বের সাধ পেয়েছেন অনেকেই। যে তালিকায় নাম রয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটেরও (Alia Bhatt)। গত নভেম্বরে মেয়ের জন্ম দেন নায়িকা। আপাতত মেয়েকে নিয়েই সময় কাটছে তাঁর। এরই মাঝে কাজ করে চলেছেন তিনি। রবিবার সকালে ডাবিং স্টুডিওতে দেখা গিয়েছে তাঁকে। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভাইরাল হওয়ার মত এমন কী রয়েছে সেই ভিডিওতে?

    কালো রঙের পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী। আপাদমস্তক কালোয় ঢেকে এদিন ডাবিং স্টুডিওতে ঢুকেছেন। কিন্তু তাঁকে দেখে সকলের একটাই প্রশ্ন, এত কম সময় কীভাবে পারফেক্ট শেপে ফিরেছেন নায়িকা? কী করে এত তাড়াতাড়ি এমনটা সম্ভব হল? সকলের মনেই এই নিয়ে উৎসুকতা রয়েছে। ভিডিও দেখে কেউ বলেছেন, এত তাড়াতাড়ি এত পাতলা কীভাবে হলেন আলিয়া? কেউ আবার বলেছেন, ‘মাত্র চার মাসের বাচ্চা, ওজন ঝড়িয়ে আপনাকে একেবারে শানায়া লাগছে। সত্যি আপনাকে কুর্নিশ জানাতে হয়’। কেউ আবার লিখেছেন, ‘আপনাকেই তো বাচ্চা লাগছে, আপনার আবার কি না বাচ্চা রয়েছে!’ এক কথায় এদিন অভিনেত্রীর ট্রানসফর্মেশন নজরে পড়েছে নেট নাগরিকদের।

    এর আগে মা হওয়ার পর মোটা হওয়া নিয়ে অনেক অভিনেত্রীকেই (Bollywood Actress) নেটিজেনদের কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। কারণ বলিউডের তারকা মানেই তাঁদের কাছে সে হবে স্লিম অ্যান্ড ট্রিম। কিন্তু মা হওয়ার পর এটা অত্যন্ত একটা সাধারণ জিনিস। গত জানুয়ারিতেই ওজন কমানো নিয়ে কথা বলেছিলেন আলিয়া। তিনি জানিয়েছিলেন, মা (Motherhood) হওয়ার পর ওজন কমানো নিয়ে চাপে থাকেন সকলেই। কিন্তু শুধু ওজন কমানো নয় সেইসঙ্গে শারীরিক সুস্থতার দিকেও নজর রাখা উচিত। নিয়মিত ব্যায়াম, ঠিক করে খাওয়া-দাওয়া সমস্ত কিছুই করা উচিত। এক কথায় অভিনেত্রী বলতে চেয়েছেন, রোগা হওয়ার পাশাপাশি সুস্থ থাকাও প্রয়োজন। অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে নিজেকে কখনোই ফিট রাখা যায় না। তাই নিজের উপর কঠোর না হয়ে, নিজের উপর অত্যাচার না করে সমস্ত কাজ করবেন‌ বলে জানান। আগামীতে করণ জোহরের (Karan Johar) ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে অভিনেত্রীকে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid-Kiara wedding: বিয়ে থেকে রিসেপশন, পান্নার গয়নায় সাজলেন কিয়ারা! এই রত্ন এত কেন পছন্দ?

    ।। প্রথম কলকাতা ।।

    Sid-Kiara wedding: রিসেশনের পোশাকে নয়! কিয়ারা গলার নেকলেস (Diamond Necklace) দিয়েই বাজিমাত করেছেন। একটু খুঁটিয়ে দেখুন।আম্বানি -আদানিদের (Ambani -Adani) ঘরেই থাকে এমন গয়না!বউমাকে আর্শিবাদ করেই এই উপহার দিলেন সিডের মা-বাবা!আনকাট পান্নার পাঁচ লহরী হার,কত দাম হতে পারে জানেন?

    বিয়ে (Sid -Kiara wedding) থেকে রিসেপশন। পান্নার হার কেন পরলেন কিয়ারা? ওই সবুজ পাথরেই জাদু রয়েছে।পান্না কিয়ারার পছন্দের রত্ন কেন জানেন? দীপিকা থেকে প্রিয়াঙ্কা, অনুষ্কা থেকে আলিয়া ভাট (Alia Bhatt)। সকলে পোশাকে কেরামতি দেখিয়েছিলেন।কিন্তু কিয়ারা তার একটা নেকলেস দিয়েই কামাল করলেন।

    বড় বড় হিরে শুধু নয়। কিয়ারার রিসেপশনের নেকলেসের পান্নার আকার দেখেছেন?এক একেকটা পায়রার ডিমের আকার। সোনার পাঁচ লহরী হার হয়তো আপনার বিয়েতে পেয়েছেন!কিন্তু হিরের সঙ্গে পান্না বসানো পাঁচ লহরী হার (Wedding Jwellery)। কল্পনা করেছেন কখনও?যা দাম তা দিয়ে কলকাতা ছাড়ুন। মুম্বইতে তিনতলা বাড়ি হয়ে যাবে আপনার। নেটদুনিয়ায় ফিসফিসানি এমনটাই।

    হারটা ভারী তা দেখেই বুঝেছেন নেটিজেনরা। নেকলেসটা এতটাই বড় যে পেট ছুঁয়ে যাচ্ছে (wedding jwellery) কিয়ারার। তবে রিসেপশনে কানে বা হাতে কিছুই পরেনি নায়িকা। কিয়ারার সাজে হিরে আর পান্নার যুগলবন্দি।গলার রাজকীয় হার, কানের দুল সবেতেই ছিল হিরে আর পান্নার কারুকাজ।হাতে পোশাকের সঙ্গে মানানসই গোলাপি চুড়ি।সামনে হিরে এবং পান্নার বালা,সেই চুড়ির সঙ্গে হাতের মধ্যমার আংটি পর্যন্ত টানা হিরের হাতফুল। কিন্তু সবকিছুতেই পান্নার ছোঁয়া!পান্না কেন পরা হয় জানেন? সামনে বিয়ে (Marriage), আপনিও কি পরতে পারেন?

    জ্যতিষীরা বলছেন, যে কোনও রকম দুঃখ কষ্ট এবং মানসিক যন্ত্রনা সারিয়ে তুলতে সাহায্য করে পান্না।
    বিয়ের পরে সুখ-শান্তি আনবে আপনার জীবনে
    সন্তান ভাগ্য ভালো হয়।কেউ আপনার সঙ্গে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করলে বা কেউ আপনাকে ঠকালে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে অনেকটাই উপকারী পান্না।
    পুরনো কোনও ভালোবাসা ভুলতেই কি পান্না পরেন কিয়ারা?তাই এই রত্ন তার এত পছন্দের? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

    শুধু তাই নয়। কিয়ারার হাতে শোভা পেয়েছে ডিম্বাকার একটি বড়সড় হিরে (Diamond Ring)! যেমন রাজকীয় ঢঙে সাজানো হয়েছিল বিয়ের আসর। খানিকটা সে মেজাজই যেন দেখা গেল নতুন বৌয়ের বিয়ের আংটিতেও। অতিরিক্ত কারুকাজ নয়। অথচ নজরকাড়ার মতো ছিল আংটির নকশাতেও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid -Kiara wedding: প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থের রিসেপশনে আলিয়া, সঙ্গী অন্য পুরুষ!

    ।। প্রথম কলকাতা ।।
    Sid – Kiara wedding: স্বামী নয়! প্রাক্তন প্রেমিকের বিয়েতে (Sid -Kiara wedding) অন্য পুরুষের সঙ্গে গেলেন আলিয়া ভাট। ছেলেটি কে? মাঝে মাঝেই নায়িকার সঙ্গে দেখা যায়।সিদ্ধার্থের সঙ্গে দেখা হবে বলেই কিরণবীর (Ranbir Kapoor) আপত্তি জানিয়েছিলেন?আলিয়ার (Alia Bhatt) সঙ্গে-রণবীর (Ranbir Kapoor) এলেন না কেন?গাড়ি থেকে নেমেই কেমন ভ্যাবাচ্যাকা হলেন আলিয়া!ওই দেখুন! শ্বাশুড়ি নীতু কাপুর কেন বউমার পিছু নিলেন!হঠাত্!

    প্রাক্তনের বিয়েতে (Sid -Kiara wedding) যাওয়া সহজ কথা নয়। আলিয়ার (Alia bhatt) এলেম আছে বটে।বলছেন নেটিজেনরা। সিদ্ধার্থের চোখে চোখ রেখে কি বললেন ?প্রাক্তন প্রেমিকাকে নাকি নিজে নেমতন্ন করেছিলেন সিদ্ধার্থ। সিডের কথা রাখতেই রিসেপশনে এসেছিলেন আলিয়া।গাড়ি থেকে নামলেন , মুখে কোনও হাসি নেই।কিন্তু তিনি তো একা নামলেন না।
    পাপারাত্জিরা তখন রণবীর কাপুরকে (Ranbir Kapoor) খুঁজছেন। কিন্তু সে কোথায়? তিনি তো আসেননি!রণবীরের বদলে গাড়ি থেকে নামলেন অন্য এক পুরুষ!একবার নয়! বাবার আলিয়ার সঙ্গে দেখা গিয়েছে এই ব্যক্তিকে। আলিয়ার কোনও বিশেষ বন্ধু?রণবীরের বদলে এনাকেই কেন নিয়ে আসলেন ?সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা? প্রাক্তনের বিয়েতে (Sid -Kiara wedding) যাওয়া নিয়েই রণবীর-আলিয়ার মধ্যে মন কষাকষি?আলিয়াকে চোখে চোখে রাখতেই নাকি শ্বাশুড়ি নীতু কাপুর হাজির হয়েছিলেন!বলছেন নেটিজেনরা।

    রুপোলি রঙা শাড়ি আর স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন আলিয়া। সঙ্গে হালকা মেকআপ আর খোলা চুলে মোহময়ী আলিয়া (Alia bhatt)। সদ্য মা হয়েছেন দেখে কে বলবে! কিন্তু রাতের পার্টিতে আলিয়ার সঙ্গী অন্য পুরুষ! তিনি রণবীরেরই বন্ধু অয়ন মুখোপাধ্যায়!বাঙালি!
    তাঁর ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। বলিউডের অন্যতম সফল পরিচালকখুব কম বয়সেই তাঁর কাজের মাধ্যমে
    নজর কাড়তে শুরু করেন অয়ন। শুধু আলিয়া নয় ! রণবীরের সঙ্গেও তাঁকে বহুবার দেখা গিয়েছে।
    না অয়নের সঙ্গে আলিয়ার বিশেষ কোনও সম্পর্ক নেই।
    আর কনেপক্ষের তরফে হাজির ছিলেন নীতু। শাশুড়ি-বউমাতে মিলে এদিন জমিয়ে পোজ দিলেন (Sid -Kiara wedding)। পুরনো সম্পর্ক নিয়ে একসময় আক্ষেপ
    করতে শোনা গিয়েছিল।কিন্তু নতুন জীবনের শুরুতে তার ছিটেফোঁটাও যে ধরে রাখেননি।তা প্রমাণ করলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্র।তবে রিসেপশনে আলিয়ার সঙ্গে সিদ্ধার্থের কী কথা হয়েছে।তা এখনও জানা যায়নি।

    কিয়ারা এবং সিদ্ধার্থের রিসেপশনে (Sid -Kiara wedding) আলিয়ার উপস্থিতি নজর কেড়েছে সকলের। কারণ প্রথম ছবিতে একসঙ্গে হাতেখড়ি হয় আলিয়া এবং সিদ্ধার্থের। তার পর বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু সেই প্রেম টেকেনি।তবে আলিয়া কি ভুলতে পেরেছেন?অস্বস্তি এড়াতেই সঙ্গী হিসেবে অয়নকে এনেছিলেন? প্রশ্নটা রয়ে গেল নেটিজেনদের মনে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version