Smit Machchhar Flydubai Cockpit Attack: জেরুজালেম: ফ্লাইদুবাই ফ্লাইট তখন মাঝ আকাশে। ককপিটে কো পাইলট সিট থেকে উঠে প্রার্থনা করতে বসলেন। তিনি আর তাই পিছনে ফিরে তাকাননি। আচমকাই কেউ তাঁকে সজোরে ধাক্কা মারল। প্রথমে ভেবেছিলেন, বিমানে কোনও সমস্যা হয়েছে বোধহয়। পরক্ষণে বুঝতে পারেন, তাঁকেই কোপ মেরেছেন কো পাইলট।
৩০ সেপ্টেম্বর দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই-এর এফজেড ১০৭৩ বিমানের ভিতরে ঠিক কী ঘটেছিল, শনিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ককপিটের ঘটনা বলতে গিয়ে এমনটাই জানালেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর।
তাঁর দাবি, প্রথমে সব কিছু স্বাভাবিকই চলছিল। কিন্তু পরপর আঘাত আসতে থাকায় তিনি বুঝতে পারেন, কো-পাইলট হামলা করেছেন তাঁকে। স্মিত বলেছেন, ‘‘পর পর আঘাতে আমার দৃষ্টি প্রায় ঝাপসা হয়ে গিয়েছিল। কো-পাইলটকে আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে ওঠে। বুঝতে পারি, বিমানটি দ্রুত নীচের দিকে নামছে।’’
ভারতীয় পাইলটের কথায়, ‘‘কোনও রকমে সিট থেকে উঠে ককপিটের দরজা খুলি। কিন্তু কো পাইলট তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দেন। এর পরে আর দাঁড়াতে পারিনি। মেঝেতেই পড়ে যাই। কিন্তু মিনিট খানেকের পর মরিয়া চেষ্টা করে, ওই অবস্থাতেও ফের উঠে দঁাড়াই। কারণ বুঝেছিলাম, আমার কাছে আর একটাই সুযোগ রয়েছে।’’ এরপরেই শরীরের সব শক্তি জড়ো করে দ্বিতীয় বারের চেষ্টায় ককপিটের দরজা খুলে ফেলেন স্মিত। আর দরজা খুলতেই দেখেন, কয়েক জন যাত্রী ককপিটের সামনেই দাঁড়িয়ে রয়েছেন। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্মিত আরও জানিয়েছেন, কীভাবে ককপিটের দরজা খোলেন। বলেন, ‘‘ককপিটের দরজায় কোনও পিন থাকে না। ককপিটের ভেতর থেকে দরজা খুলতে হলে একটি নব সামান্য ঘোরাতে হয়। আর বাইরে থেকে ঢুকতে গেলে একটি সিক্রেট কোড ডায়াল করতে হয়। বাইরে থাকা অন্য কর্মীরা কোড দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু ভেতরে কো-পাইলট দরজা বন্ধ করে আটকে রেখেছিলেন। আমি কেবল কোনওমতে হাত বাড়িয়ে সেই নবটি ঘুরিয়ে দিই, আর তাতেই ককপিটের দরজা খুলে যায়। তখনই হামাম ককপিটে থাকা কুঠার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপাতে থাকে।’’
#SmitMachchharFlydubaiCockpitAttack #SmitMachchhar #FlydubaiFlight1073 #FlydubaiCockpitAttack #IndianPilotSmitMachchhar #HammamAlHamami #CoPilotAttack #DubaiTelAvivFlight #CockpitIncident #AviationIncident #BenjaminNetanyahu









“ককপিটে সেদিন কী ঘটেছিল, স্মৃতিচারণ করলেন স্মিত”-এ 1-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।