Sheikh Hasina Return: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর ঘিরে তৈরি হওয়া জল্পনা, ভারত ও বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং দুই দেশের সম্পর্কের বর্তমান টানাপোড়েন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন প্রথম কলকাতার সম্পাদক সুব্রত আচার্য এবং বিশিষ্ট সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। আলোচনায় উঠে এসেছে শেখ হাসিনার নিরাপত্তা, দেশে ফিরলে তাঁর সম্ভাব্য আইনি পরিস্থিতি, প্রত্যর্পণ সংক্রান্ত জটিলতা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নানা গুরুত্বপূর্ণ দিক। সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে ভারত। আর সেখানেই আগুনে পড়েছে ঘি। সত্যিই কি তিনি ঠিক বলেছেন? এই সব কিছু নিয়েই আজকের আলোচনা।
পাশাপাশি, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দুই দেশের সরকারের অবস্থান, সীমান্তে রাজনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক মহলের ভূমিকা নিয়েও বিশ্লেষণ করেছেন তাঁরা। আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশে উঠে এসেছে ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের সম্পর্ক, রাজনৈতিক বক্তব্যের প্রভাব এবং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বজায় রাখার প্রয়োজনীয়তা। শুধু রাজনৈতিক চাপানউতোর নয়, সীমান্তের ওপারে থাকা সাধারণ মানুষের মানবিক সমস্যাও যে সমান গুরুত্ব পাওয়া উচিত, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন আলোচকরা। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য ভবিষ্যৎ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ বুঝতে এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা (PROTHOM KOLKATA) youtube চ্যানেল










