Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র

শম্পা পাল
Published On: নভেম্বর 16, 2026 1:12 অপরাহ্ন
Sheikh Hasina Passport and NID issue as the United States says Bangladeshis should decide.

Sheikh Hasina Passport and NID: ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় ওয়াশিংটন, জানাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি বাংলাদেশের মানুষের সিদ্ধান্তের ওপরই নির্ভরশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলার ১৬ নভেম্বর, ২০২৬ ডিজিটাল সংখ্যার প্রতিবেদনে এমনটাই দাবী করা হয়েছে।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়। যদিও ভারত থেকে শেখ হাসিনা বারবার ওই অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কী জানাচ্ছেন? (Sheikh Hasina Passport and NID)

সম্প্রতি তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার খবর সামনে এসেছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে এক মুখপাত্র ই-মেইলে পাঠানো জবাবে বলেন, “এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।” একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন মুখপাত্রের কথায়, “বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।”

এর আগে গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই বক্তব্যের প্রায় চার মাস পর রয়টার্সেরই আরেকটি প্রতিবেদনে তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করার বিষয়টি প্রকাশ্যে আসে।

যদিও এই আবেদন নিয়ে বাংলাদেশের সরকারের তরফে এখনও স্পষ্ট কোনও বক্তব্য সামনে আসেনি, তবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে ঢাকা। তাঁকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। প্রতিবারই ভারতীয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার বিষয়টি উল্লেখ করেছে।

এই পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য তাৎপর্যপূর্ণ। তবে মার্কিন মুখপাত্রের মন্তব্যে এই বিষয়ে কোনও নির্দিষ্ট সমর্থন বা বিরোধিতার ইঙ্গিত নেই। বরং সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তাই দিয়েছে ওয়াশিংটন।

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা (PROTHOM KOLKATA) youtube চ্যানেল

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now